Blog

  • নাটোরে রাজনৈতিক ভাবনা ও করনীয় শীর্ষক আলোচনা সভা

    নাটোরে রাজনৈতিক ভাবনা ও করনীয় শীর্ষক আলোচনা সভা

    নাটোরে রাজনৈতিক ভাবনা ও করনীয় শীর্ষক আলোচনা সভা

    বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে এবং আমি বিশ্বাস করি তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি আছে এই বিএনপির আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র, কোন চক্রান্তকারী খালেদা জিয়া তারেক রহমান এর এই বিজয়কে কেউ আটকে রাখতে পারবেনা। তিনি শনিবার আলাইপুর জেলা পরিষদ মিলায়নায়তনে বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করনীয় শীর্ষক সভায় এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক , যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু,নাসিম উদ্দিন নাসিম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ দলের নেতা কর্মিরা।

  • ভোলাহাটে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী শুচির লিফলেট বিতরণ ও পথসভা

    ভোলাহাটে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী শুচির লিফলেট বিতরণ ও পথসভা

    ভোলাহাটে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী শুচির লিফলেট বিতরণ ও পথসভা

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভোলাহাটে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি। শনিবার (২০ সেপ্টেম্বর ) বিকেল থেকে রাত পর্যন্ত ভোলাহাট উপজেলার বিভিন্ন জায়গায় ৩১ দফার লিফলেট বিতরণ করেন। তিনি দলদলী, ঘাইবাড়ী, পীরগাছী, বারইপাড়া, মুশরীভূজা, আদাতলা, ময়ামারী, ময়ামারীমোড়, পোল্লাডাংগা, ছাইতনতলায়, লিফলেট বিতরণ শেষে উপজেলা বিএনপির সভাপতি মোঃ কাউসারুল ইসলাম রঞ্জু সভাপতিত্বে মেডিকেল মোড়ে পথসভায় মিলিত হন। এ সময় বক্তব্য রাখেন, নাচোল বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারেক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, নাচোল বিএনপির সিনিয়র সহ-সভাপতি বেনজির আহমেদ, নাচোল বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম রেজাসহ অন্যরা। এরপর বৃহত্তর বজরাটেক, বজরাটেক মুন্সিগঞ্জ হাট, কাউন্সিল মেগ, ঝাউবোনা, চরধরমপুরসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন। পথসভায় মাসউদা আফরোজ হক শুচি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করেন। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলার আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে ভোলাহাটে যে লিফলেট বিতরণ করা হচ্ছে, তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে।

  • রাণীনগরে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    রাণীনগরে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    রাণীনগরে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নওগাঁর রাণীনগরে ১০০পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল। শনিবার রাতে তাদেরকে আটকের পর রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। ‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ নাটোর র‌্যাব ক্যাম্প-৫এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলা হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পশ্চিম বালুভরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহাগ হোসেন (২৫) ও একই গ্রামের ফাহাদ আলীর ছেলে সোহেল রানা (৩৮) কে আটক করে । আটককালে তাদের নিকট থেকে মোট ১০০পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃতদের থানায় হস্তান্তরের পর রাতেই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়। রুজুকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

  • রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

    রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

    রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

    নওগাঁর রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল ১.০ কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ঘোষগ্রাম পীর কফিলিয়া উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ‎রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)’র আয়োজনে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন। এসময় ঘোষগ্রাম পীর কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দীন জোয়ার্দার, সহকারী শিক্ষক মন্ডলি,রাইডো প্রতিষ্ঠাকালীন সদস্য ও ব্রেইন ব্যাটল ১.০ ও ক্যারিয়ার গাইডলাইনের ইভেন্ট কমিটির সদস্য সচিব ডা: মো: রুমন হোসেন,সদস রিপন ইসলাম, খন্দকার রাব্বী, নাইমুর রহমান ও মিজানর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। ‎আয়োজকরা জানান, কার্যক্রমটি প্রিলিমিনারী রাউন্ড একযোগে রাণীনগর উপজেলার ৩৯টি উচ্চ বিদ্যালয়সহ আলিয়া মাদ্রাসা (বাংলা, ইংরেজী, পদার্থ, রসায়ন, গণিত, জীব বিজ্ঞান ও সাধারণ জ্ঞান) বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২য় ধাপে প্রতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজয়ী ৫জন করে মোট ১৯৫জন শিক্ষার্থীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এর মধ্যে সেরা ১৫জনকে আকর্ষনীয় পুরস্কার দেয়া হবে। পরবর্তিতে একই দিনে নবম, দশম, একাদশ, দ্বাদশ ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনের প্রথম দিনেই সাতটি বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

  • প্রতিবন্ধী মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগে বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    প্রতিবন্ধী মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগে বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    প্রতিবন্ধী মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগে বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জের এক অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে নিজ কন্যাকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে জেলা শহরের বাতেন খাঁর মোড়ের একটি অফিসে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন শারীরিক প্রতিবন্ধী নারী বিলকিস আক্তার সোনিয়া (৪২)। অভিযুক্ত মোশাররফ হোসেন বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার ও সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে সোনিয়া জানান, জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় শৈশব থেকেই বাবার নির্যাতনের শিকার তিনি। নিজের নামে থাকা সম্পত্তি দখল করতেই একাধিকবার তাকে মারধর ও হত্যাচেষ্টা চালানো হয়। এ সময় তার আপন দুলাভাইকেও সাথে থাকার অভিযোগ করেন তিনি। বিলকিস আক্তার সোনিয়া অভিযোগ করেন, জমি ও একটি মার্কেট সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকলেও বাবা ও দুলাভাই জোরপূর্বক সেখানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি একমাত্র মেয়েকেও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বাবার শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টার কারণে তিনি পরিবার নিয়ে গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় তার স্বামী একে আজাদসহ স্বজনরা উপস্থিত ছিলেন। তবে, অভিযুক্ত মোশাররফ হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করে। তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন ও জরিমানা

    চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন ও জরিমানা

    চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন ও জরিমানা

    চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণ দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামী খাইরুল ইসলাম (২৪), চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসা পাড়ার সিরাজুল ইসলামের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বিকেলে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ মোড় হয়ে বাড়ি ফিরছিলো এক স্কুলছাত্রী। এসময় বিয়ের মিথ্যা প্রলোভনে বুজরুকগড়গড়ি মাদ্রাসা পাড়ার ওই স্কুলছাত্রীকে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায় খাইরুল। পরে রাত ১টার দিকে পৌর এলাকার সুমিরদিয়ায় একটি বাঁশবাগানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। স্কুলছাত্রীকে ছেড়ে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে যায় ওই যুবক। পরদিন স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

  • ঘোষণা খাতা-কলমে-বাস্তবায়ন নেই ॥ দেদারসে চলছে বাল্যবিবাহ- শিবগঞ্জ উপজেলাকে দ্বিতীয়বার বাল্যবিবাহমুক্ত ঘোষণা নিয়ে নানা সমালোচনা

    ঘোষণা খাতা-কলমে-বাস্তবায়ন নেই ॥ দেদারসে চলছে বাল্যবিবাহ- শিবগঞ্জ উপজেলাকে দ্বিতীয়বার বাল্যবিবাহমুক্ত ঘোষণা নিয়ে নানা সমালোচনা

    ঘোষণা খাতা-কলমে-বাস্তবায়ন নেই ॥ দেদারসে চলছে বাল্যবিবাহ

    শিবগঞ্জ উপজেলাকে দ্বিতীয়বার বাল্যবিবাহমুক্ত ঘোষণা নিয়ে নানা সমালোচনা

    ঘটা করে এবং অনেক অর্থ ব্যয় করে এর আগেও শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। ঘোষণা ছিল-খাতা কলমে। বাস্তবায়নের কোন উদ্যোগও নেয়া হয়নি। দেদারসে চলেছে পুরো উপজেলা জুড়ে বাল্য বিয়ে। বাল্যবিয়ের তালিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা দেশের মধ্যে কয়েক জেলার মধ্যে অন্যতম শীর্ষস্থানে। বাল্যবিয়েতে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে ছিলো চাঁপাইনবাবগঞ্জ। জেলার মধ্যে সবচেয়ে বাল্য বিয়ে হয় শিবগঞ্জ উপজেলায়। বিষয়টিকে অতি উৎসাহী এবং উদ্যেশ্যপ্রণোদিত বলছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা নিকাহ রেজিষ্টার সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারী। এর আগে শিবগঞ্জ উপজেলাকে ২০১৭ সালে লোক দেখানো আর বাহ্বা নেয়ার জন্য শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করার জন্য সরকারী কোষাগারের অনেক টাকা অপচয় করা হয়েছে। তখনও তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার খুব গর্বভরেই শিবগঞ্জ উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোঘণা করেছিলেন। কিন্তু ঘোষণা করেই শেষ। প্রশাসনের এমন কাজকে উপজেলাবাসী ভালোভাবে না নিলেও ক্ষমতাসীন দলের এমপি ও আওয়ামী সরকার দলীয় লোকজনের ভয়ে কেউ মুখ খুলতে পারে নি। বর্তমানে আবারও একই রকম কাজ, আবারও শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করায় নানা গুঞ্জন ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহলের দাবী যে বিষয় যতটুকু বাস্তবায়ন সম্ভব, ততকুটুই প্রচারণা বা ঘোষণা করা উচিৎ। ঘোষনা যদি খাতা-কলমেই থাকে, সেটা সাধারণ মানুষের সাথে তামাশা করা ছাড়া আর কিছু নয়। এছাড়া বর্তমান সময়েও যদি এমন কাজ বা ঘোষণা আসে, তাহলে সেটা আরও দুঃখের বিষয়। প্রশাসনের কাছে সাধারন মানুষের চাওয়া-পাওয়া সঠিক অঙ্গীকার।
    একটি তথ্যে জানা গেছে, সারাদেশের মধ্যে বাল্যবিয়েতে শীর্ষস্থানে অবস্থানে পিরোজপুর জেলা, আর দ্বিতীয় অবস্থানে ছিলো চাঁপাইনবাবগঞ্জ। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ‘বর্ন টু বি অ্যা ব্রাইড, চাইল্ড ম্যারেজ: ট্রেন্ডস অ্যান্ড কজেস’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছিলো, দেশে সবচেয়ে বেশি বাল্য বিয়ে হয় পিরোজপুর জেলায়। এ জেলার বাল্যবিয়ের হার ৭২ দশমিক ৬ শতাংশ। দ্বিতীয়তে চাঁপাইনবাবগঞ্জ। এ জেলায় বাল্যবিয়ের হার ৬৫ দশমিক ২ শতাংশ। বাল্যবিয়ের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সামাজিক নিরাপত্তার অভাবকে। এছাড়াও দারিদ্রতা, ‘ভালো পাত্রের সন্ধান’, লেখাপড়ায় অনীহার কারণে বাল্যবিয়ের চর্চা বাড়ছে বলে মনে করছেন অনেকেই।
    এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী। “আমার উপজেলা, আমার দায়িত্ব-শিশুর জীবন হোক বাল্যবিবাহমুক্ত” এ স্লোগানকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের উদ্যোগে এই বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়। এর আগে শিবগঞ্জ উপজেলাকে ২০১৭ সালে প্রয়াত উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেছিলেন। সে-সময় উপজেলা স্টেডিয়ামে ঢাকঢোল বাজিয়ে জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শিল্পী অপু বিশ্বাস, সংগীত শিল্পি ইন্দ্রকেশর ও মমতাজ। তবে স্থানীয়দের এলাকাবাসীর অভিযোগ ওই ঘোষণার পর এলাকায় বাল্যবিবাহের প্রবণতা বেড়ে যায়, যা এখনো বিদ্যামান। শিবগঞ্জের স্থানীয় সচেতন ব্যক্তি আব্দুল খালেক বলেন, বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা মানে এই নয় যে, বাল্যবিবাহ একেবারে বন্ধ হয়ে গেছে। বাস্তবে এখনো রাতের অন্ধকারে অনেক বিয়ে হচ্ছে। সচেতনতা না বাড়ালে এবং আইন কঠোরভাবে প্রয়োগ না করলে, এ প্রবণতা কমানো সম্ভব নয়। সচেতন মহলের অভিমতও প্রায় একই। কোন জোরালো অভিযান না চালিয়ে কেবল উপজেলা অফিসে বসেই বাল্য বিয়েমুক্ত উপজেলা ঘোষণা করে বাল্য বিয়ে বন্ধ হবে না। তারা মনে করেন, প্রথম ঘোষণার পর যেভাবে বাল্যবিবাহ বেড়েছিল এবারও একইভাবে বাল্য বিয়ে বৃদ্ধি পাবে। বরং আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিই মূল হাতিয়ার হওয়া উচিত।
    ইউএনও আজাহার আলী বলেন, প্রথম দফার ঘোষণার পরও কিছু বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন আইনী পদক্ষেপ নিয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী এবারও শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হলো। স্থানীয়দের প্রত্যাশা-মাঠে নয়, কাগজেই সাফল্য?, শুধু আনুষ্ঠানিক ঘোষণায় সীমাবদ্ধ না থেকে সমাজের সর্বস্তরের অংশগ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে শিবগঞ্জ উপজেলাকে সত্যিকার অর্থেই বাল্যবিবাহমুক্ত করার উদ্যোগ নেয়া হোক।
    বাল্যবিয়েমুক্ত ঘোষণা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা নিকাহ রেজিষ্টার সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারী বলেন, এটি একটি অতিরঞ্জিত, অতি উৎসাহী এবং উদ্দেশ্য প্রণোদিত কাজ। বাল্যবিয়ে বিষয়ে জেলায় কোন গ্রহণযোগ্য জরিপ নেই। কোন অনুমান নির্ভর তথ্য নিয়ে একটি উপজেলাকে বাল্য বিয়েমুক্ত ঘোষণা করা একটি মুখোরাচক বিষয়। এসব নিয়ে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান অনেক মোটা অংকের অর্থ বরাদ্দ পেয়ে থাকে। সেই অর্থ খরচ এর একটি প্রক্রিয়া হিসেবে লোকদেখানো প্রচারণার অংশ এই বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা। তিনি বলেন, কোন অবস্থাতেই কোন উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত করা সম্ভব নয়। কারণ নিকাহ রেজিষ্ট্রারগণ যখন কোন বিয়ে রেজিষ্ট্রি করেন, তখন অনেক নিয়মের কথা আসে, কিন্তু সরকারীভাবে নোটারী পাবলিক প্রক্রিয়ায় দেদারসে বাল্য বিয়ে সম্পন্ন হচ্ছে, সেটার তো বৈধতা আইনগতভাবে দেয়া হচ্ছে। তাই সাধারণ মানুষকে এভাবে ভুল তথ্য দিয়ে কোন কাজ করা সটিক নয়।

  • গোদাগাড়ীতে সিরাতুন নবী (স.) বিষয়ক আলোচনা সভা

    গোদাগাড়ীতে সিরাতুন নবী (স.) বিষয়ক আলোচনা সভা

    গোদাগাড়ীতে সিরাতুন নবী (স.) বিষয়ক আলোচনা সভা

    রাজশাহীর গোদাগাড়ীতে সিরাতুন নবী (স.) উপলক্ষে বিশ^নবীর জীবন ও কর্মনীতি শীর্ষক আলোচনা সভা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোদাগাড়ী উপজেলা অডিটরিয়ামে উলামা বিভাগ, গোদাগাড়ী পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক এমপি ও কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন রাজশাহী মহানগরীর বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের সভাপতি মাও. আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌরসভার উলামা বিভাগের সভাপতি শায়খ আবু মুহাম্মাদ বজলুর রহমান মাদানী। উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • নড়াইলের লোহাগড়ায় শ্রমিক অধিকার পরিষদের পরিচিতি সভা

    নড়াইলের লোহাগড়ায় শ্রমিক অধিকার পরিষদের পরিচিতি সভা

    নড়াইলের লোহাগড়ায় শ্রমিক অধিকার পরিষদের পরিচিতি সভা

    নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ এর নবনির্বাচিত শ্রমিক অধিকার পরিষদ কমিটির পরিচিতি সভা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্বাচিত কমিটির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ২ আসনের গণঅধিকার পরিষদের সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম।
    প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের নড়াইল জেলা কমিটির সভাপতি ইমাম হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণধিকার পরিষদের জেলা কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি, যুব অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বক্তারা বলেন, গণধিকার পরিষদ এদেশের রাজনৈতিক অঙ্গনে একটি কলঙ্কমুক্ত রাজনৈতিক সংগঠন। যাদের জন্ম হয়েছে জনগণের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। যেখানে সন্ত্রাস এবং চাঁদাবাজির কোন ঠাঁই নেই। দলটির শীর্ষ নেতা ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর এর আদর্শ ও উদ্দেশ্য জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য গণধিকার পরিষদের মনোনীত প্রার্থীকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সন্ত্রাসমুক্ত সমাজ, মাদকমুক্ত দেশ গড়াই আমাদের প্রত্যয়। আলোচনা শেষে নব-নির্বাচিত ইউনিয়ন কমিটির পরিচয় পর্ব শেষে গণঅধিকার পরিষদের নির্বাচনী ইশতেহার সহ নড়াইল ২ আসনে গণধিকার পরিষদের নির্বাচন উত্তর গৃহীত পদক্ষেপ সম্বলিত লিফলেট ও ওয়াড টুর্নামেন্ট নড়াইল ২ উপলক্ষে ফুটবল বিতরণ করা হয়।

  • রাণীনগরের জলকৈ-সরিয়া-প্রেমতলী সড়কে‎ বেহাল দশা ॥ চরম দূর্ভোগ গ্রামবাসীর

    রাণীনগরের জলকৈ-সরিয়া-প্রেমতলী সড়কে‎ বেহাল দশা ॥ চরম দূর্ভোগ গ্রামবাসীর

    রাণীনগরের জলকৈ-সরিয়া-প্রেমতলী সড়কে‎ বেহাল দশা ॥ চরম দূর্ভোগ গ্রামবাসীর

    নওগাঁর রাণীনগর উজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামের সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে ওই গ্রামের প্রায় ৮হাজার লোকজনের চলাচলে এবং কৃষি পণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহনে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত পাকা করনের দাবি জানিয়েছেন গ্রামবাসী। ‎জানা গেছে, আবাদপুকুর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে জলকৈ গ্রাম। এই আঞ্চলিক মহাসড়কের জলকৈ স্ট্যান্ড থেকে গ্রামের মধ্য দিয়ে সরিয়া হয়ে প্রেমতলী পর্যন্ত বয়ে গেছে সড়কটি। দীঘদিন আগে প্রায় এই সাড়ে তিন কিলোমিটার সড়ক ইট সোলিং করে রাস্তা করা হয়। এরপর সংস্কার না করায় পুরো সড়ক জুড়েই ছোট-বড় অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। এতে বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বিভিন্ন যানবাহনসহ গ্রামের লোকজনের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া, গ্রামের মধ্যে সড়কের একটি কালভার্টের মাঝা-মাঝিস্থানে ধ্বসে গেছে। এতে আরো জনদূর্ভোগ বেড়েছে। ফলে গ্রামের মধ্য থেকে কৃষকদের ধান-চাল, সারসহ বিভিন্ন মালামাল পরিবহনে বেকায়দায় পড়েছেন। গ্রামবাসীরা বলছেন, কোন রকমে ভ্যানগাড়ী দিয়ে মালামাল পরিবহন করতে পারলেও খানা খন্দের কারনে কয়েকগুন বেশি ভাড়া গুনতে হচ্ছে। এতে চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে গ্রামের লোকজনকে। ‎ওই গ্রামের রাজ কুমার জানান, দীর্ঘদিন আগে ইট সোলিং দিয়ে রাস্তা নির্মান করেছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে সংস্কার না করায় রাস্তার ইট ওঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। ‎গ্রামের বাসিন্দা মেহেদি হাসান বিত্ত জানান, আমরা গ্রামে প্রায় ৮হাজার লোকজন বসবাস করি। এতোগুলো লোকজনের চলাচলের এই রাস্তাটি বেহাল হয়ে থাকলেও এখন পর্যন্ত সংস্কার কিংবা মেরামতের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ঠরা। এই গ্রামেই একটি প্রাথমিক এবং একটি মাধ্যমিক বিদ্যালয় এবং স্বাস্থ্য কমিউনিটি সেন্টার রয়েছে। ফলে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের চলাচল এবং গ্রামবাসীর বিভিন্ন মালামাল পরিবহন ও অসুস্থ্য রোগীদের নিয়ে চলাচলে চরম বেকায়দায় আছি আমরা। তাই দূর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি পাকা করনের দাবি জানান তিনি। স্থানীয় একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আলহাজ্ব শাহজাহান বলেন, রাস্তাটির ইট ওঠে গিয়ে চলাচলে অনুপুযোগী হয়ে পড়েছে। গ্রামবাসীর দূর্ভোগ দেখে বেশকিছু রাবিশ দিয়ে কোন রকমে চলাচলের উপযোগী করা হয়েছিল। কিন্তু ভারী বৃষ্টিপাতের কারনে সবগুলো ওঠে গিয়ে আবারো বেহাল হয়ে পড়েছে। এব্যাপারে সংশ্লিষ্ঠদের জানানো হয়েছে। ‎রাণীনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, রাস্তাটি পাকা করনের জন্য প্রক্রিয়া শেষের দিকে। আসা করছি দ্রুত সময়ের মধ্যেই রাস্তাটিচ পাকা করণ কাজ শুরু হবে।