Blog

  • শিবগঞ্জে প্রতিমা ভাঙচুর ॥ ১৫ হাজার টাকায় মিমাংসা

    শিবগঞ্জে প্রতিমা ভাঙচুর ॥ ১৫ হাজার টাকায় মিমাংসা

    শিবগঞ্জে প্রতিমা ভাঙচুর ॥ ১৫ হাজার টাকায় মিমাংসা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকোরী সার্বজননীন দূর্গা মন্দিরে এঘটনা ঘটে। প্রতিমা ভাঙচুরের সাথে জড়িত ২জন কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান মন্দির কমিটির সভাপতি শ্রী বিকাশ কুমার শীল। তবে, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও থানা পুলিশ বলছেন এটি একটি তুচ্ছ ঘটনা। ছোট একটি বাচ্চা ঘটিয়েছে। তাই থানায় কোন অভিযোগ করেননি মন্দির কমিটি।

    এদিকে, মন্দির কমিটির সভাপতি শ্রী বিকাশ কুমার শীল জানান, শুক্রবার দুপুরে মন্দিরের পাশের্^র সাহেব আলীর ছেলে জুবায়ের (১৫) ও সুমন আলীর ছেলে সুন্নাত আলী (৮) মন্দিরে প্রবেশ করে প্রতিমার হাত ও মাথা ভাঙচুর করে। পুলিশ ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এসে ২জনকে ১৫ হাজার জরিমানা করে বিষয়টি সমাধান করে দেন। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত কুমার দাস বলেন, নামোটিকোরী সার্বজননী দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের বিষয়টি আমি শুনেছি। কিন্তু একটি ছোট বাচ্চা কিছু না বুঝে এ ঘটনা ঘটায়, সেটি সমাধান করা হয়েছে। তবে, জরিমানা করার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, একটি ছোট বাচ্চা মন্দিরের পাশে একটি ওঠানে বসেছিলো। হঠাৎ ভেঙে যাওয়া শিশুটি প্রতিমার উপরে পরে যাওয়ায় একটি প্রতিমার হাত ও মাথা ভেঙে যায়। মন্দির কমিটি কোন অভিযোগ না করায় এবং ঘটনাটি নিজেদের মধ্যে সমাধান করে নিয়েছে।
  • জয়পুরহাটে শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার ॥ দুই নারী আটক

    জয়পুরহাটে শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার ॥ দুই নারী আটক

    জয়পুরহাটে শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার ॥ দুই নারী আটক

    জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের তিন দিন পর তাসনিয়া (১০) নামে এক শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় প্রতিবেশী একরামুল হকের স্ত্রীসহ দু’নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তাসনিয়া ওই গ্রামের এরশাদ হোসেনের মেয়ে ও স্থানীয় বটতলী বাজারের সানরাইজ মডেল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ওই ঘটনায় ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামী করে ক্ষেতলাল থানায় হত্যা মামলা দায়ের করেন তাসনিয়ার বাবা এরশাদ। মুহূর্তে গ্রামবাসীরা অভিযুক্ত একরামুলের বাড়িটি ঘিরে রাখে। পরে লাশ ও আটক ব্যক্তিদের উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হন। উত্তেজিত জনতাকে দ্রুত বিচারের আশ্বাস দিয়ে তারা লাশ ও আটক ব্যক্তিদের উদ্ধার করেন। আটককৃতরা হচ্ছে, উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামের পশ্চিমপাড়ার একরামুল হকের স্ত্রী হাবিবা আক্তার কুমকুম (৩০) (২৫) ও একই এলাকার রাজ্জাকের স্ত্রী আজুয়ারা (৬০)।
    পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধা ৬টার দিকে বসতবাড়ীর সামনে খেলাধুলা করাকালীন সময়ে বাড়ীতে না আসিয়া নিখোঁজ হয় শিশু শিক্ষার্থী তাসনিয়া। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ মেলেনি। তিনদিন পর শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী একরামুল ইসলামের বাড়ী থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খুঁজতে থাকেন। পরে ওই বাড়ীর গোয়ালঘরে তল্লাশির সময় একটি বস্তার ভেতর শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সময় কৌশলে পালিয়ে যায় একরামুল হক। তবে স্থানীয়রা একরামুল হকের স্ত্রী হাবিবাকে অবরুদ্ধ করে রাখে। পরে সেখান থেকে পুলিশ ওই নারীকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে একরামুলের স্ত্রীর তথ্যমতে অপর এক প্রতিবেশী এক নারীকেও আটক করে পুলিশ। এদিকে, মর্মান্তিক এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নৃশংসভাবে হত্যার ঘটনায় শনিবার ভোরে বিক্ষুব্ধ জনতা খুনি একরামুলের বাড়িতে ভাঙচুর চালিয়েছে। এ বিষয়ে ক্ষেতলাল থানার ওসি আব্দুল করিম বলেন, শিশুর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এঘটনায় দু’জন নারীকে আটক করা হয়েছে। তবে এখনও তদন্ত চলমান রয়েছে।

  • ধামইরহাটে র‌্যারের অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক এক

    ধামইরহাটে র‌্যারের অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক এক

    ধামইরহাটে র‌্যারের অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক এক

    নওগাঁর ধামইরহাটে র‌্যাব-৫ এর অভিযানে আমাইতারা বাজার থেকে ট্যাপেন্ডাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম (৩৬) কে আটক করেছে। র‌্যাব-৫ সুত্র জানায়, কয়েক দিন যাবত আসামির মোঃ তরিকুল ইসলাম এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে র‌্যাব সদস্যরা। এরই ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর ধামইরহাট উপজেলার আমাইতারা বাজারে মাদক বিক্রয় করছিল। খবর পেয়ে র‌্যাব-৫, এর অভিযানিক দল উক্ত স্থানে গিয়ে তাকে আটক করে। তার নিকট হতে অবৈধ মাদক ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন উদ্ধার করে।
    গ্রেফতারকৃত আসামি তরিকুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সে ঘটনাস্থলে অবস্থান করছিল। আটককৃত তরিকুল ধামইরহাট উপজেলার রঘুনাথপুর মোঃ আঃ মতিনের ছেলে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ধামইরহাট থানায় একটি মামলা মামলা দায়ের করা হয়েছে।

  • নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মোস্তাফিজুর’র মতবিনিময়

    নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মোস্তাফিজুর’র মতবিনিময়

    নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মোস্তাফিজুর’র মতবিনিময়

    নওগাঁর নিয়ামতপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান নিয়ামতপুর উপজেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়ন শীর্ষক এই মতবিনিময় সভা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
    এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আরিফ কাউসার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর বাচ্চু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহিন আলম, ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক আব্দুল মতিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিএম কাউসার রতন, বাহাদুরপুর ইউনিয়ন সভাপতি জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাহিদ হোসেন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা প্রেসক্লাব ও নিয়ামতপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

  • গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চোর আজাদুল আটক

    গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চোর আজাদুল আটক

    গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চোর আজাদুল আটক

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক হয়েছে চোর চক্রের সদস্য আজাদুল (৪০)। সে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাখাহার ইউপির রাজশ গ্রামের হিন্দুপাড়ায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা চোর আজাদুলকে আটক করে বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নেয়। জানা যায়, গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের জারিকারক গোবিন্দগঞ্জ পৌরসভার বৈরাগীপাড়ার উৎপল মহন্ত পারিবারিক কাজে রাজশ গ্রামের হিন্দুপাড়ায় যান। তিনি নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি বাড়ির বাহিরে রেখে ভেতরে ঢোকেন। কিছুক্ষণ পরে সিসি ক্যামেরার মনিটরে দেখতে পান একজন তার মোটরসাইকেলের লক খোলার চেষ্টা করছেন। তড়িঘড়ি করে নিচে নেমে আসলে সে দৌড়ে পালানোর চেষ্টাকালে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং উত্তম-মধ্যম দেয়। পরে চোর আজাদুলকে পুলিশে সোপর্দ করা হয়। ভুক্তভোগী উৎপল মহন্ত জানান, এর আগেও এখান থেকেই গত ১৫ আগস্ট ২০২৫ তারিখে আমার আরও একটি গাড়ি চোরেরা চুরি করে নিয়ে যায়। বিষয়টিতে পরের দিন আমি থানায় লিখিত অভিযোগ করি। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম মোটরসাইকেল চোরকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলেেছ। আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

  • সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে বিস্ফোরণ ॥ পুরো জেলা বিদ্যুৎহীন

    সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে বিস্ফোরণ ॥ পুরো জেলা বিদ্যুৎহীন

    সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে বিস্ফোরণ ॥ পুরো জেলা বিদ্যুৎহীন

    সাতক্ষীরায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বিনাপোতা এলাকায় গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সাতক্ষীরা গ্রিড স্টেশনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণেই জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। বিদ্যুৎব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার জন্য কাজ চলছে এবং আশা করা হচ্ছে বিকালের মধ্যে বিদ্যুৎ পুনরায় চালু হবে। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক নুরুল ইসলাম প্রাথমিকভাবে জানিয়েছেন, অতিরিক্ত গরম বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এদিকে, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় পুরো সাতক্ষীরায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

  • আওয়ামী স্টাইলের কোন নির্বাচন জনগণ হতে দেবে না-রফিকুল ইসলাম খান

    আওয়ামী স্টাইলের কোন নির্বাচন জনগণ হতে দেবে না-রফিকুল ইসলাম খান

    আওয়ামী স্টাইলের কোন নির্বাচন জনগণ হতে দেবে না-রফিকুল ইসলাম খান

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, অন্তর্বতীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে এখন একটি দলের পকেটে ঢোকার চেস্টা করছে। তারা জুলাই সনদের আইনী ভিত্তি, গণহত্যার বিচার এবং সংবিধানের মৌলিক সংষ্কার না করেই যেনতেন ভাবে একটি নির্বাচন দেওয়ার চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ আওয়ামী স্টাইলের কোন নির্বাচন আর হতে দেবেনা। আমরা ফেব্রুয়ারি মাসেই নির্বাচন চাই। তার আগে অবশ্যই জুলাই সনদের আইনী ভিত্তি দিয়ে সেই সনদের অধীনে নির্বাচন দিতে হবে। শনিবার দুপুরে বগুড়ার টিটু মিলনায়তনে শহর জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান বলেন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে। এই হত্যার সাথে জড়িত বিচারক, আইনজীবী, সাক্ষীসহ সবাইকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধশালী, দূর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, মানিবক বাংলাদেশ গড়তে চায়। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি উদাত্ব আহ্বান জানান। বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি গোলাম রব্বানী, বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক মাওঃ আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম। শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হাািলম বেগ, সহকারি সেক্রেটারি অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক রফিকুল আলম, মোঃ আল-আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। সম্মেলনে জামায়াতের প্রায় দেড় হাজার পুরুষ ও নারী রুকন অংশগ্রহন করেন।

  • চুয়াডাঙ্গায় দই সহোদরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

    চুয়াডাঙ্গায় দই সহোদরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

    চুয়াডাঙ্গায় দই সহোদরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে দুই সহোদরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টম্বর) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার ওরফে মিন্টা মিয়া (৬০) ও হামজা (৪৫)। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দু’জনের শরীরে লাঠি ও ধারালো অস্ত্রাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আসার আগেই একজন, অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, প্রতিবেশিদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে পূর্বে থেকে বিরোধ চলে আসছিল তাদের মধ্যে। আজ (শনিবার) মাঠের মধ্যে কুপিয়েছে ও পিটিয়েছে বলে শুনেছি। মরদেহ হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • ভোটের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

    ভোটের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

    ভোটের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৮ নভেম্বর প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এবছর মোট তিনবার ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। এর মধ্যে ২ মার্চ ও ৩১ অগাস্ট তালিকা হালনাগাদ করা হয়েছে। ৩১ অক্টোবর যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। দু’বারের হালনাগাদে নতুন ভোটাররা যুক্ত করা হয়, মৃত বা অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হয়। বর্তমানে ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখের বেশি। হালনাগাদে ২০০৭ সালের ৩১ অক্টোবরের জন্মদিন পূর্ণ করা নাগরিকরা প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। তফসিল অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ হবে ১ নভেম্বর, দাবি-আপত্তি ও সংশোধনের শেষ সময় ১৬ নভেম্বর, সব আবেদনের নিষ্পত্তি ১৭ নভেম্বর, এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর। নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশের পর আসনভিত্তিক ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটকক্ষসহ আনুষঙ্গিক তথ্য মুদ্রণ ও সিডি আকারে মাঠ পর্যায়ে পাঠানো হবে।

  • নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ॥ পোশাক-হ্যান্ডকাফ-শটগান জব্দ

    নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ॥ পোশাক-হ্যান্ডকাফ-শটগান জব্দ

    নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ॥ পোশাক-হ্যান্ডকাফ-শটগান জব্দ

    নওগাঁ শহরে পুলিশ পরিচয়ে আসামি গ্রেপ্তার করতে যাওয়ার সময় এক নারীসহ ভুয়া চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ডিএমপি পুলিশের পোশাক, ডিবি জ্যাকেট, দুটি হ্যান্ডকাফ, দুটি ডেমো শটগান ও একটি ডেমো পিস্তল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তাররা হচ্ছে, ঢাকার উত্তর ভাটারা এলাকার আবুল বাসার শরিফের স্ত্রী সাবরিনা (২৯), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকার হাজী আহম্মেদের ছেলে সাইফুল ইসলাম জিন্নাত (৪৫), একই উপজেলার কুলিয়াদি এলাকার গিয়াসউদ্দিনের ছেলে দ্বীন ইসলাম (৩৮) এবং ঢাকার বড় মগবাজার এলাকার শুকুর শেখের ছেলে ফুল মিয়া (৪২)। বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস সড়কে জলিল চত্বর এলাকায় একটি মাইক্রোবাস তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নওগাঁ পুলিশ সুপার সাফিউল সারোয়ার।

    বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের দাবি, শুটিংয়ের জন্য এসব সরঞ্জাম ঢাকার এফডিসি থেকে ভাড়া করেছেন তারা। তবে, ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাবরিনা তার কর্মচারী মান্দা উপজেলার গোবিন্দপুর এলাকার সোহেল রানাকে অপহরণের পরিকল্পনা করেছিলেন। ওই কর্মচারীর বিরুদ্ধে অর্থ ও অফিসিয়াল ডকুমেন্ট আত্মসাতের অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মামলাও করেছেন সাবরিনা। পুলিশ সুপার আরও বলেন, সাবরিনার পরিকল্পনা অনুযায়ী বাকি তিনজন সহযোগী হিসেবে যুক্ত হয়ে ভুয়া পুলিশ সেজে সোহেল রানাকে গ্রেপ্তারের নামে অপহরণের চেষ্টা করেছিলেন। কিন্তু পথে পুলিশের তল্লাশিতে তারা ধরা পড়ে যায়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।