Blog

  • শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না

    শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না

    শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে বসে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাদের এনআইডি লক করা আছে, তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না। কারণ এনআইডি লক করা থাকলে তারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন না। এর আগে, গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের দশ সদস্যের এনআইডি লক করা হয়। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন-শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। ইসি সচিব বলেন, সংসদ নির্বাচনে ইন কান্ট্রি ও আউট অব কান্ট্রি ভোট হবে। যারা প্রবাসে আছেন, তারা অনলাইনে নিবন্ধন করবেন। এজন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে। শেখ হাসিনা ভোট দিতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, উনার তো এনআইডি লক করা আছে। যাদের এনআইডি লক করা আছে তারা ভোট দিতে পারবেন না। তিনি বলেন, প্রবাসে বসে ভোট দিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে এনআইডি নম্বর দিয়ে। এক্ষেত্রে পাসপোর্ট নয়, এনআইডি বাধ্যতামূলক হবে। তাই যার এনআইডি লক করা থাকবে, তিনি কী করে অনলাইনে নিবন্ধন করবেন? যারা এনআইডি দিয়ে নিবন্ধন করবেন, তারাই কেবল এই সুযোগ পাবেন। উল্লেখ্য, গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা। আওয়ামীলীগের শীর্ষ নেতাদের অনেকে বিভিন্ন দেশে অবস্থান করছেন। ইতোমধ্যে আওয়ামীলীগের দলীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তবে তাদের ভোটাধিকার এখনো অক্ষুণ্ণ রয়েছে। তারা দলীয় পরিচয়ে ভোটে অংশ নিতে না পারলেও ভোট দিতে পারবেন। তবে যারা বিদেশে আছেন ও এনআইডি লক করা আছে তারা ভোট দিতে পারবেন না। দলটির কতজন নেতার এনআইডি লক করা আছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

  • তরুণরা ফাঁকা বুলি শুনতে চায় না-তারেক রহমান

    তরুণরা ফাঁকা বুলি শুনতে চায় না-তারেক রহমান

    তরুণরা ফাঁকা বুলি শুনতে চায় না-তারেক রহমান

    ‘স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র’ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে তরুণদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিএনপির কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, “আমরা জানি, তরুণরা চায় বাস্তব সুযোগ, তারা ফাঁকা বুলি চায় না। জনগণ চায় স্থিতিশীলতা, তারা বিশৃঙ্খলা চায় না। আর বিশ্ব চায়, বাংলাদেশ হোক একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র। এই প্রত্যাশাগুলো পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বৃহস্পতিবার এক ফেইসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, আমার সহকর্মী ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। আমি যেমন আপনাদের প্রত্যেকের ওপর আস্থা রাখি, আপনারাও তেমনি আমার ওপর আস্থা রাখুন। তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল। আমরা একসাথে প্রমাণ করব যে, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণআকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা ইনশাআল্লাহ সম্ভব হবে।

  • নওগাঁর চাঞ্চল্যকর জুথি হত্যার ঘাতক স্বামী তানভীর এর আত্মহত্যা

    নওগাঁর চাঞ্চল্যকর জুথি হত্যার ঘাতক স্বামী তানভীর এর আত্মহত্যা

    নওগাঁর চাঞ্চল্যকর জুথি হত্যার ঘাতক স্বামী তানভীর এর আত্মহত্যা

    নওগাঁর চাঞ্চল্যকর জুথি হত্যার ঘাতক আসামি স্বামী তানভীর চৌধুরী সিলেটে র‌্যাব-৯ এর হেফাজতে থাকা অবস্থায় আত্মহত্যা করেছে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গত শনিবার সিলেটের জৈন্তাপুর থেকে তানভীরকে গ্রেপ্তার করেছিল র‌্যাব সদস্যরা। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি। র‌্যাব জানায়, র‌্যাবের হেফাজতে থাকা নওগাঁ জেলার হত্যা মামলার আসামি তানভীর চৌধুরীকে শনিবার জৈন্তাপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রোববার সকাল সাড়ে ৮টার দিকে তিনি আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তার গায়ে জড়ানোর জন্য দেয়া কম্বল ভেন্টিলেটরের সঙ্গে পেঁচিয়ে আত্মহত্যা করে। র‌্যাব আরও জানায়, রোববার নিহতের স্বজন, পুলিশ, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঝুলন্ত মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। সোমবার ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় গোলাপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, তানভীরকে গায়ে জড়ানোর জন্য একটি কম্বল দেয়া হয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি ওই কম্বল ভেন্টিলেটরের সঙ্গে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। উল্লেখ্য, নওগাঁয় পারিবারিক কলহের জেরে আদালতে যাওয়ার পথে স্বামীর অতর্কিত ছুরিকাঘাতে জুথি খাতুন (২৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
    বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে নওগাঁ সদর উপজেলার কাঠাতলী এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটে।

  • সিরাজগঞ্জে ‘সবুজ মানব’ শহিদুল’র বৃক্ষ বিতরণ ও রোপন

    সিরাজগঞ্জে ‘সবুজ মানব’ শহিদুল’র বৃক্ষ বিতরণ ও রোপন

    সিরাজগঞ্জে ‘সবুজ মানব’ শহিদুল’র বৃক্ষ বিতরণ ও রোপন

    ‘আমার মাটি, আমার দায়-গাছ রোপনে বাঁচা যায়’। ‘এসো গাছ লাগাই-সুস্থ সমাজ, সুস্থ দেশ-সমৃদ্ধ বাংলাদেশ’ স্লোগানে এক পরিবেশ প্রেমিক সবুজ মানব মোঃ শহিদুল ইসলাম দেখা মিলেছে সিরাজগঞ্জে। যার নেশা গাছ লাগানো, গাছ বিতরণ করা। রাস্তার পাশে বৃক্ষরোপণ পথচারী, স্কুল-কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীর মাঝে গাছের চারা বিতরণ করা তাঁর স্বভাবে পরিণত হয়েছে। যখন বাংলাদেশে সর্বত্র গাছ নিধন বন উজাড় করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, তখন তিনি সিরাজগঞ্জের আনাচে-কানাচে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ করে যাচ্ছে। শহিদুল ইসলাম চর ছোনগাছা আলহাজ্ব শমসের আলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর মাঝে বিভিন্ন ফলজ জাতের চারা গাছ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ ওবায়দুল হক ও অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় শহিদুল ইসলাম জানান, তিনি ২০১৭ সাল থেকে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে তিন হাজারের অধিক বিভিন্ন ফলজ ও দুই হাজারের অধিক তাল বীজ রোপন করেছেন। ২০২৫ এর মধ্যে আরো তিন হাজার অধিক তাল বীজ ও এক হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

  • রাকসু নির্বাচন নিয়ে প্রধান প্রধান প্রার্থী সমর্থিত ছাত্র সংগঠনের উদ্বেগ উৎকণ্ঠা

    রাকসু নির্বাচন নিয়ে প্রধান প্রধান প্রার্থী সমর্থিত ছাত্র সংগঠনের উদ্বেগ উৎকণ্ঠা

    রাকসু নির্বাচন নিয়ে প্রধান প্রধান প্রার্থী সমর্থিত ছাত্র সংগঠনের উদ্বেগ উৎকণ্ঠা

    নির্বাচন যত ঘনিয়ে আসছে রাকসু নিয়ে প্রধান প্রধান প্রার্থী সমর্থিত ছাত্র সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা হচ্ছে। প্রতিটি প্যানেল পক্ষ থেকে বিভিন্ন দাবি পেশ করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তাদের কোন আন্তরিকতার অভাব নেই। দাবিগুলোর মধ্যে রয়েছে, স্বচ্ছ ব্যালট পেপারে ভোট গ্রহণ, ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন, কালো টাকার প্রভাবমুক্ত, সাইবার বুলিং নিয়ন্ত্রণ, পোলিং এজেন্টদের প্রবেশ অধিকার, সাংবাদিকদের জন্য বিশেষ আইডি কার্ড, ত্রুটি মুক্ত এম আর মেশিন, প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ কয়েকটি দাবি। এদিকে, নির্বাচনী প্রচার-প্রচারনার চতুর্থ দিনে প্রার্থী ও সমর্থকরা ব্যস্ত সময় পার করছেন। গণসংযোগ, শুভেচ্ছা বিনিময়, ক্যাম্পাসের সার্বিক উন্নয়নসহ নানা প্রসঙ্গ তুলে ধরে তা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, চায়ের দোকান, খাবার দোকান, প্রশাসন ভবন, খেলার মাঠ এবং বিশ্ববিদ্যালয়ের বাইরের ছাত্রদের মেস গুলোতেও চলছে প্রচার প্রচারণা। ৩৫ বছর পর এ মহাযজ্ঞ শিক্ষার্থীরা আন্তরিকতার সাথেই গ্রহণ করেছে। তবে অনেকেই মনে করছেন, ভোটের আগেই দুর্গাপূজার ছুটিতে অনেকেই বাড়ি ফিরে যাবেন। এতে ভোটারদের উপস্থিতির হার উল্লেখযোগ্য সংখ্যক কমতে পারে।

  • নিয়ামতপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা

    নিয়ামতপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা

    নিয়ামতপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা

    নওগাঁর নিয়ামতপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ভীম চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক যোগেশচন্দ্র সহ উপজেলার ৫৭টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

  • রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জন গ্রেফতার

    নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক এবং নারী ও শিশু নির্যাতন মামলার আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। ‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, গত ১৪মে বিজ্ঞ আদালত রাণীনগর উপজেলার খট্রেশ্বর গ্রামের ফুলচাঁনের ছেলে বুলেট হোসেনকে মাদক মামলায় দেড় বছরের সাজা প্রদান করেন। সেই সাথে আরো তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারদন্ড প্রদান করেন। এরপর থেকে বুলেট পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে (বুধবার দিবাগত রাত) খট্রেশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ‎এছাড়া নারী ও শিশু নির্যাতন মামলার আসামী উপজেলার সরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে এমরান হোসেন (৩২) কে একই রাতে গ্রেফতার করা হয়। ওই রাতেই উপজেলার চকবলরাম গ্রামের বেলাল হোসেনের ছেলে ভুট্টু (৪০) কে গ্রেফতার করা হয়েছে। ভুট্ট্রু বিরুদ্ধে মাদক মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

  • পরিবার নিয়ে গিয়েছিলেন হরিবাসর দেখতে ॥ চুরি হয়েছে ৬ ভরি স্বর্ণালঙ্কার

    পরিবার নিয়ে গিয়েছিলেন হরিবাসর দেখতে ॥ চুরি হয়েছে ৬ ভরি স্বর্ণালঙ্কার

    পরিবার নিয়ে গিয়েছিলেন হরিবাসর দেখতে ॥ চুরি হয়েছে ৬ ভরি স্বর্ণালঙ্কার

    নওগাঁর রাণীনগরে বাসার সবাই একসাথে হরিবাসর দেখতে যাওয়ায় ড্রয়ার থেকে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে এঘটনা ঘটার পর রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খট্রেশ্বর নাপিতপাড়া গ্রামের শ্রী তিনকুড়ি সরকারের ছেলে সুজিত সরকারের বাসায়। ‎সুজিত সরকার জানান, বুধবার দুপুরে পরিবারের সবাই পার্শ্ববতি নিজামপুর গ্রামে হরিবাসর দেখতে যাই। পরে বিকেলে বাড়ী ফিরে দেখি বাসার মধ্যে কয়েকটি আলমারির ড্রয়ার ভেঙ্গে চোরেরা পৌনে ৬ভরি স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে। তিনি জানান, বাসার মেইন গেট তালাবদ্ধ ছিল। হয়তো চোরেরা বাসা সংলগ্ন কাঁঠাল গাছ বয়ে বাসার মধ্যে প্রবেশ করেছিল। এঘটনায় বুধবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অফিসার পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ভোটারদের সমর্থনে আগামীতে বিএনপি সরকার গঠন করবে-চুয়াডাঙ্গায় শামসুজ্জামান দুদু

    ভোটারদের সমর্থনে আগামীতে বিএনপি সরকার গঠন করবে-চুয়াডাঙ্গায় শামসুজ্জামান দুদু

    ভোটারদের সমর্থনে আগামীতে বিএনপি সরকার গঠন করবে-চুয়াডাঙ্গায় শামসুজ্জামান দুদু

    বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ইসলামী দল বা অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে, তাদের সমর্থন চাইবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রচলিত ধারায় ১শ’ বছর ধরে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে এসেছে, সেই নির্বাচনের মধ্যে দিয়েই তাদের কর্মসূচির পক্ষে সমর্থন আছে কি নাই তা পরিষ্কার হবে। বুধবার চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে এক পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শামসুজ্জামান দুদু আরও বলেন, বিএনপির এখন প্রধান কাজ ভোটারদের কাছে যাওয়া। তাদের সমর্থন আদায় করা। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সম্ভাবনাময় দল এবং সেই দল নির্বাচিত হবে এটা দেশবাসী মনে করে। এজন্য ধানের শীষ মার্কায় ভোট দেয়ার জন্য জনগণের কাছে যাওয়া ও নেতাকর্মীকে উৎসাহিত করাই এখন লক্ষ্য। দল যখন আনুষ্ঠানিকভাবে কাউকে প্রার্থী হিসেবে মনোনীত করবে সেই ব্যক্তির পক্ষে দল এবং জনগণ ঐক্যবদ্ধ হবে বলে প্রত্যাশা করি। পরে তিনি আলমডাঙ্গা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পথসভায় অংশ নেন। পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, শহিদুল ইসলাম রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমএ তালহাসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

  • ঠাকুরগাঁওয়ে ওরাঁও সম্প্রদায়ের কারাম উৎসব পালিত

    ঠাকুরগাঁওয়ে ওরাঁও সম্প্রদায়ের কারাম উৎসব পালিত

    ঠাকুরগাঁওয়ে ওরাঁও সম্প্রদায়ের কারাম উৎসব পালিত

    বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নেচে গেয়ে ওরাঁও নৃ-গোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান কারাম উৎসব পালিত হয়েছে ঠাকুরগাঁওয়ে। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর পাঁচপীর ডাঙ্গা ও গোবিন্দনগর সহ জেলার ওরাও জনগোষ্ঠীর গ্রামগুলোতে এই উৎসব অনুষ্ঠিত হয়। একটি বিশেষ গাছকে ঘিরে চলে তাদের পূজা-অর্চনা। বৃহস্পতিবার পুজোয় ব্যবহারকৃত গাছের ডালটি নদীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। পূজারিরা আয়-উপার্জন বৃদ্ধি ও পরিবারের সুখ-শান্তি কামনা করে প্রার্থনা করেন। ভাদ্র মাসের শেষে মঙ্গলের প্রতীক হিসেবে কদমকেলী (তাদের ভাষায় কারাম) নামে বিরল প্রজাতির বৃক্ষকে ঘিরে ওঁরাও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষজন এ উৎসবের আয়োজন করে। এই উৎসব বিচ্ছিন্নভাবে ওঁরাও সম্প্রদায়ের মানুষরা পালন করবে আশ্বিন মাসের শেষ পর্যন্ত।