Blog

  • নতুন কুঁড়ি প্রতিযোগিতা সফল করতে বিভাগীয় পর্যায়ে সমন্বয় সভা

    নতুন কুঁড়ি প্রতিযোগিতা সফল করতে বিভাগীয় পর্যায়ে সমন্বয় সভা

    নতুন কুঁড়ি প্রতিযোগিতা সফল করতে বিভাগীয় পর্যায়ে সমন্বয় সভা

     

    বিটিভির নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে রাজশাহী বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয়ে সভা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সভায় জানানো হয়, নতুন কুঁড়ি প্রতিযোগিতার প্রথম পর্যায়ে যে ১৯টি আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে তার ২টি হবে রাজশাহী বিভাগে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহী-১ অঞ্চলের ভেন্যু, যেখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা জেলার প্রতিযোগীরা প্রাথমিক বাছাইয়ে অংশগ্রহণ করবে। অন্যদিকে, রাজশাহী-২ অঞ্চলের ভেন্যু বগুড়া জেলা শিল্পকলা একাডেমিতে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলার প্রতিযোগীরা প্রাথমিক বাছাইয়ে অংশ নেবে। এ দুই ভেন্যুর বিজয়ীরা পরে বিভাগীয় বাছাইয়ের মধ্যদিয়ে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হবে। বিভাগীয় বাছাই অনুষ্ঠিত হবে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে। বিটিভির রাজশাহী উপকেন্দ্র প্রধান সভাকে জানান, রাজশাহী-১ অঞ্চলের ভেন্যুর জন্য ১৫ শতাধিক এবং রাজশাহী-২ অঞ্চলের ভেন্যুর জন্য ১২ শতাধিক প্রতিযোগী নিবন্ধন সম্পন্ন করেছে। আঞ্চলিক বাছাই দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে। সভাপতির বক্তব্যে এ প্রতিযোগিতা সফল করতে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দিয়ে খোন্দকার আজিম আহমেদ সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের অনুরোধ জানান। সভায় রাজশাহী বিভাগের ৮ জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি, রাজশাহীতে অবস্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার প্রধান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকান্ড সংশ্লিষ্ট দপ্তরের প্রধান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

  • র‌্যাব এর অভিযানে ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

    র‌্যাব এর অভিযানে ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

    র‌্যাব এর অভিযানে ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

    নওগাঁর ধামইরহাটে র‌্যাব এর বিশেষ অভিযানে কষ্টি পাথরের মূর্তিসহ ২ জন আটক হয়েছে। (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হরিতকীডাঙ্গা এলাকার রাস্তায় অভিযান চালিয়ে ২৫ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

    এ সময় উপজেলার জয়জয়পুর গ্রামের মৃত ছয়ফদ্দিন মন্ডলের ছেলে মাহমুদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর গ্রামের ময়েন উদ্দিনেরও ছেলে তরিকুল ইসলাম (৩৮) নামের দুজনকে আটক করা হয়। র‌্যাব জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল মূর্তিসহ তাদের দুজনকে আটক করেন। তারা দীর্ঘদিন থেকে মূর্তি ক্রয় বিক্রয় এর সঙ্গে জড়িত ছিলেন। কষ্টি পাথরের মূর্তিটি সহ দু’জনকে থানায় হস্তান্ত করা হয়েছে। এঘটনায় ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধসহ ৫ দাবিতে জামায়াতের সংবাদ সম্মেলন

    জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধসহ ৫ দাবিতে জামায়াতের সংবাদ সম্মেলন

    জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধসহ ৫ দাবিতে জামায়াতের সংবাদ সম্মেলন

    পি.আর পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেছ বাংলাদেশ জামায়াতে ইসলামী। দাবি আদায়ে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিলসহ দুই দফা কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় এবং কর্মসূচি ঘোষণা করা হয়। দলটির নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে সামনে অগ্রসর হচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যায়। প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। দেশে কোনো সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয়। সংবিধানের অনেক বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার উৎস ও ভিত্তি হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ- এ বর্ণিত বিধানাবলী ও জনগণের অভিপ্রায়।
    তিনি বলেন, সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রীয় কাঠামোগত অব্যবস্থাপনার সুযোগে কর্তৃত্ববাদী শাসন, ভিন্ন মত দমন, দুর্নীতি ও দলীয়করণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচারীরা ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করে। গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন। সংস্কার কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন ১৬৭টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনায় বসে। দীর্ঘ আলোচনার পর ৮৪টি প্রস্তাব আকারে গৃহীত হয়। অনেকগুলো প্রস্তাবের সাথে দুই একটি রাজনৈতিক দলের ভিন্নমত পোষণ করায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। নির্বাচন প্রসঙ্গে জামায়াতের এ নায়েবে আমির বলেন, অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদসহ নানা শ্রেণির মানুষ পি.আর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে একমত পোষণ করেছেন। কিন্তু জনদাবি কার্যকরে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাই জনদাবি আদায়ের লক্ষ্যে গণআন্দোলনের কোনো বিকল্প নেই। দলের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরেন তিনি। দাবিগুলো হলো-১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করা। ২. জাতীয় সংসদের উভয় কক্ষে পি.আর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এই পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও ২৬ সেপ্টেম্বর দেশের সকল জেলা/উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন ডা. তাহের। এসময় কেন্দ্রীয় জামায়াতের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নাচোলে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু-ট্রাক আটক

    নাচোলে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু-ট্রাক আটক

    নাচোলে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু-ট্রাক আটক

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নাচোলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (২৮) নামে ওই যুবকের মৃত্যু হয় সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে। উপজেলার ফতেপুর গ্রামে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হয় যুবক আবুল কালাম আজাদ। পুলিশ জানায়, নিহত আবুল কালাম আজাদ গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের মোঃ সাদেক আলীর ছেলে। তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ফতেপুর গ্রামের জালাল উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-০৩৬৫)নং এর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা নেয়। নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ মুনিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। “ট্রাকটি আটক করা হয়েছে এবং চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • ভোলাহাটে মহিলাদের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

    ভোলাহাটে মহিলাদের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

    ভোলাহাটে মহিলাদের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

    বাংলাদেশের গ্রামীণ জনপদে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে সহায়তার লক্ষ্যে সোমবার সকালে ভোলাহাটে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের ক্যান্সার শিক্ষা ও সচেতনতা কর্মসূচির আওতায়, সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয় এই সেমিনার আয়োজন করে। ডাইসিন গ্রুপ, ঢাকা-এর সহযোগিতায় আয়োজিত এই সেমিনারটি ভোলাহাটের পল্লীমঙ্গল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনে অনুষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল গ্রামীণ এলাকার মহিলাদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সেমিনারে প্রধান বক্তা হিসেবে ছিলেন সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মুস্তাক ইবনে আইয়ুব। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউনেস্কোর সাবিনা ইয়াসমিন এবং প্রভাষক কানিজ ফাতেমা। বক্তারা ক্যান্সারের ঝুঁকি হ্রাস ও সঠিক খাদ্যাভ্যাসের উপর তাগিদ দেন।

  • চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে কবরস্থানে অর্ধশত ককটেল বিস্ফোরণ

    চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে কবরস্থানে অর্ধশত ককটেল বিস্ফোরণ

    চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে কবরস্থানে অর্ধশত ককটেল বিস্ফোরণ

    চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে কবরস্থানে প্রায় ৪০-৫০টি ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের কবরস্থানে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের আঘাতে ভেঙে গেছে পাশের একটি সীমানা প্রচীরের ওয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। স্থানীয়রা জানান, সোমবার ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি ধোঁয়া উড়ছে। পরে ককটেলের আলামত দেখতে পাই। এখানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। মনে হচ্ছে অন্তত ৪০-৫০টি ককটেল এখানে ছিল। এমনকি আশপাশে অনেক মাটি উড়ে গেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে। মনে হচ্ছে মজুত রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে। এসব ককটেল মজুতকারীদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে ওয়ারেন্টেশন ক্লাস অনুষ্ঠিত

    রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে ওয়ারেন্টেশন ক্লাস অনুষ্ঠিত

    রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে ওয়ারেন্টেশন ক্লাস অনুষ্ঠিত

    রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণীর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওয়ারেন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় কলেজ ছাত্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। কুরআন তিলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর ছাত্র আরিফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর। বক্তব্য রাখেন, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি ও সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম (ই.ই), সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল ও সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম (বাংলা)। ইসলামী সংগীত পরিবেশন করে দ্বাদশ শ্রেণীর ছাত্র আরিফ হোসেন। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

  • শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সব প্রস্তুতি নেয়া হয়েছে-রাজশাহী জেলা প্রশাসক

    শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সব প্রস্তুতি নেয়া হয়েছে-রাজশাহী জেলা প্রশাসক

    শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সব প্রস্তুতি নেয়া হয়েছে-রাজশাহী জেলা প্রশাসক

    রাজশাহীতে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব এবার জেলাজুড়ে মোট ৪৬২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৮২টি মণ্ডপ গ্রামীণ এলাকায় এবং ৮০টি মণ্ডপ মহানগরে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজা শুরু হবে এবং মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব। প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ এখন জোরেশোরে চলছে। পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক জানান, পূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার এবং র‌্যাবের টহল থাকবে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। সভায় রাজশাহী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য, বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, জেলার বিভিন্ন এলাকায় প্রতিমাশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন।

  • র‌্যাবের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বারোঘরিয়া বাজার থেকে ৯০০ গ্রাম গাঁজা ও ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর মিস্ত্রিপাড়ার সায়েদ আলীর ছেলে মোঃ ইব্রাহিম (২২)। র‌্যাব এক প্রেসনোটে জানান, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১৪ সেপ্টেম্বর বিকেল সেয়া ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া বাজারের একটি ফার্মেসির সামনে হতে ৯০০ গ্রাম গাঁজা ও ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ ইব্রাহিম কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, র‌্যাব-৫ সিপিসি-১ এর আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বারোঘরিয়া বাজারে মর্ডান মার্কেটের ভিতর অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রেক্ষিতে একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে ৯০০ গ্রাম গাঁজা ও ২০০ পিচ ইয়াবা সহ আসামী ১। মোঃ ইব্রাহিম (২২) কে গ্রেফতার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামীর বিরুদ্ধে মামলা হয়েছে।

  • নাটোরে ট্রাক-বাসে তল্লাশি ॥ ১৭৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

    নাটোরে ট্রাক-বাসে তল্লাশি ॥ ১৭৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

    নাটোরে ট্রাক-বাসে তল্লাশি ॥ ১৭৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

    নাটোরে অভিযান চালিয়ে এক ট্রাক ও বাস থেকে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকায় চেকপোস্ট পরিচলনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
    গ্রেফতাররা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ভগরইল (মধ্যপাড়া) এলাকার মো. দুলাল উদ্দিনের ছেলে মো. ওয়াদুদ আলী (২৫), শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়ার এলাকার মৃত বাহার আলীর ছেলে মো. ফসের আলী সোহেল (২৯), শিবগঞ্জ উপজেলার শেখটোলা কাশিবাটিপাড়া এলাকার মো. মজু’র ছেলে মো. লালন (২৫) এবং একই এলাকার মো. সাইদুর রহমানের ছেলে মো. সাবেরুল ইসলাম শহিদ (৩৫)। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম ভোরে শহরের বনবেলঘরিয়া এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করেন। এসময় নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলসকে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাসির এক পর্যায়ে যাত্রী সিটের পায়ের নিচে পৃথক দুই বস্তা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় জড়িত দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এবং একই সময় ঢাকা-নারায়গঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি প্লাস্টিকের ক্যারেট বহনকারী ট্রাককে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ক্যারেটের নিচে ছয়টি চটের বস্তা থেকে ১৬০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার করে ডিবি পুলিশ।