Blog

  • গোদাগাড়ীতে ভেজাল তেল ও ওজনে কম দেওয়ায় সাইফুল ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    গোদাগাড়ীতে ভেজাল তেল ও ওজনে কম দেওয়ায় সাইফুল ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    গোদাগাড়ীতে ভেজাল তেল ও ওজনে কম দেওয়ায় সাইফুল ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    গোদাগাড়ী উপজেলায় বিএসটিআইয়ের উপস্থিতিতে ভেজাল তেল ও পরিমাণে কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার পেট্রোল পাম্প গুলোতে অভিযান পরিচালনা করেন। এসময় ভেজাল তেল বিক্রি ও পরিমাণে কম দেওয়ায় ৩ টি পেট্রোল পাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর ( মঙ্গলবার) বিএসটিআই সহ গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী পৌরসভা ও মোহনপুর ইউনিয়ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও ফয়সাল আহমেদ। এসময় পৌরসভার শ্রীমন্তপুর এলাকার আবুল কাশেম মালিকানাধীন মেসার্স আবুল কাশেম এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা, পৌরসভার রামনগর এলাকার আতাউর রহমান মালিকানাধীন মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, মোহনপুর ইউপির জৈট্যাবটতলা এলাকার রবিউল ইসলাম মালিকানাধীন মেসার্স এস.আর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, প্রতিষ্ঠানগুলোকে ওজন ও পরিমাণ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ এর ৪৬ ধারা অনুসারে ০৩ (তিন) প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

  • গোদাগাড়ীতে ভেজাল তেল ও ওজনে কম দেওয়ায় সাইফুল ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    গোদাগাড়ীতে ভেজাল তেল ও ওজনে কম দেওয়ায় সাইফুল ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    গোদাগাড়ীতে ভেজাল তেল ও ওজনে কম দেওয়ায় সাইফুল ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    গোদাগাড়ী উপজেলায় বিএসটিআইয়ের উপস্থিতিতে ভেজাল তেল ও পরিমাণে কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার পেট্রোল পাম্প গুলোতে অভিযান পরিচালনা করেন। এসময় ভেজাল তেল বিক্রি ও পরিমাণে কম দেওয়ায় ৩ টি পেট্রোল পাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর ( মঙ্গলবার) বিএসটিআই সহ গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী পৌরসভা ও মোহনপুর ইউনিয়ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও ফয়সাল আহমেদ। এসময় পৌরসভার শ্রীমন্তপুর এলাকার আবুল কাশেম মালিকানাধীন মেসার্স আবুল কাশেম এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা, পৌরসভার রামনগর এলাকার আতাউর রহমান মালিকানাধীন মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, মোহনপুর ইউপির জৈট্যাবটতলা এলাকার রবিউল ইসলাম মালিকানাধীন মেসার্স এস.আর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, প্রতিষ্ঠানগুলোকে ওজন ও পরিমাণ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ এর ৪৬ ধারা অনুসারে ০৩ (তিন) প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

  • র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিলন মিয়া গ্রেফতার

    র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিলন মিয়া গ্রেফতার

    র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিলন মিয়া গ্রেফতার

    গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ও র‌্যাব-৪ মানিকগঞ্জ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর ও আলোচিত মাদক মামলায় ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মিলন বাবু @ মিলন মিয়া (৩০) গ্রেফতার করেছে। মিলন মিয়া, জেলার শিবগঞ্জ উপজেলার যুক্ত রাধাকান্তপুর গ্রামের মোঃ আব্দুস সাত্তার এর ছেলে। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ও র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর যৌথ অভিযানে মাদক মামলায় যাবজ্বীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মিলন বাবু @ মিলন মিয়া (৩০), কে ১৬ সেপ্টেম্বর বিকেল সোয়া ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তর্তিপুর ব্রিজ হতে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, আসামীর বিরুদ্ধে ২০২১ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(গ) ধারায় নিয়মিত মামলা হয়। মামলার পর হতে আসামী ছদ্মবেশ ধারণ করে নিজেকে আত্মগোপন করে দেশের বিভিন্ন জায়গায় পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমানে আসামীকে দোষী সাব্যস্ত করে ২৮/০৪/২০২৫ তারিখে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ০৬ মাসের কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। প্রেক্ষিতে র‌্যাবের যৌথ অভিযানে আসামীকে শিবগঞ্জ থানার তক্কিপুর ব্রিজ হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ডাকসু ও হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ’র নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা

    ডাকসু ও হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ’র নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা

    ডাকসু ও হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ’র নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচিত শিক্ষার্থীদের ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর বিকেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের কলা ভবনের আর সি মজুমদার অডিটরিয়ামে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়ের চেয়ারম্যান প্রফেসর ড. আতাউর রহমান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. এ. এন. এম. হামিদুল কবির, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রফেসর ড. সফিউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম ঢাকার সভাপতি প্রখ্যাত সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট মোঃ দেলওয়ার হোসেন। সভাপতিত্ব করেন প্রধান প্রকৌশলী, রাজউক ও সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম। নির্বাচিত চার প্রতিনিধি হচ্ছেন কুররাতুল আইন কানিজ, সহ-সভাপতি (ভিপি), বেগম শামসুন্নাহার হল, তাজকিরুল ইসলাম-অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, আশিক বিল্লাহ, সাধারণ সম্পাদক, বিজয় একাত্তর হল ও নাফিসা সামিহা মায়িশা, কার্যকরী সদস্য, সুফিয়া কামাল হল। সংবর্ধনা সভায় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি’ ঢাকার সহসভাপতি ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন মাসুম, আনোয়ার শোয়েব, মাহফুজ আহমেদ, আশফাকুল আশেকীন, হযরত আলী, তাসলিমা খাতুন প্রমুখ। সংবর্ধনা সভায় প্রধান অতিথি প্রফেসর ড. আতাউর রহমান বিশ্বাস বলেন, আমরা কোনো দলের নই। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমাদের পরিচয় আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করি।

  • পলিটেকনিক শিক্ষার্থীদের চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়ক অবরোধ

    পলিটেকনিক শিক্ষার্থীদের চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়ক অবরোধ

    পলিটেকনিক শিক্ষার্থীদের চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়ক অবরোধ

    কারিগরি শিক্ষার্থীদের পেশাগত অধিকার রক্ষায় চলমান আন্দোলনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ সড়ক অবরোধ করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রায় ঘণ্টাব্যাপী ধরে সড়কের বারঘোরিয়া এলাকায় অবস্থান করে শিক্ষার্থীরা। ফলে সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা আমদানি পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে, যা স্থানীয় বাণিজ্য ও যাত্রীদের কষ্ট দেয়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে পলিটেকনিকের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরে। অবরোধকালীন সময় স্থানীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন, তারা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে আমদানি শিক্ষার্থীরা জানান, এই আন্দোলনের মূল কারণ প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের অভাব, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশে গুলি করে হত্যার হুমকি এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি। তারা চার দফা দাবি উত্থাপন করে বলেন: পেশাগত সমস্যা নিরসনে গঠিত অসম কমিটির প্রত্যাখ্যান এবং নতুন নিরপেক্ষ কমিটি গঠন। ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি। ডিগ্রি প্রকৌশলীদের তিন দফা অযৌক্তিক দাবি (ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রমোশন কোটা বাতিল, নিম্নপদে নিয়োগ বন্ধ ইত্যাদি) রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যান। কারিগরি শিক্ষা ব্যবস্থায় সংস্কার, বয়সসীমাহীন ভর্তি বন্ধ এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যায্য নিয়োগ ও প্রমোশনের সুযোগ নিশ্চিত করা। কারিগরি ছাত্র আন্দোলনের স্থানীয় শিক্ষার্থীরা জানান, সারাদেশের প্রেক্ষাপটে এই কর্মসূচি পালিত হচ্ছে। যা প্রকৌশল সেক্টরে অস্থিরতা সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা আরও বলেন, ‘ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার লঙ্ঘন হতে দেওয়া যাবে না। দাবি না মানলে আন্দোলন আরও কঠোর হবে।’ সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

  • গোমস্তাপুরে সামাজিক নিরাপত্তার লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    গোমস্তাপুরে সামাজিক নিরাপত্তার লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    গোমস্তাপুরে সামাজিক নিরাপত্তার লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদ ও মহল্লার চার জামাতের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকমুক্ত সমাজ গড়তে মানববন্ধন হয়। স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহবায়ক ও ব্যবসায়ী খাদেমুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, স্টেশনপাড়া ঐক্য পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জান মোহাম্মদ জানু, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি নাজমুল হুদা খান রুবেল, অবসরপ্রাপ্ত ব্যাংকার তাজামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আতিকুল ইসলাম আজম,

    স্টেশনপাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, মহল্লায় বেশ কিছুদিন যাবত হতে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকের রমরমা ব্যবসা চলমান রয়েছে। আবাসিক এলাকায় এমন ঘটনা বেশ উদ্বেগ জনক। এই ধরনের কাজের সাথে সংশ্লিষ্টদের বারবার বিরত থাকার কথা বললেও কর্ণপাত না করে এখনো চলমান রেখেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ডোমপাড়া (সরকারের অটো রাইস মিলের আশ্বিনা আম বাগান) এর পাশে বিভিন্ন এলাকা থেকে এসে কিশোর যুবকরা প্রায় সব সময় প্রকাশ্যেই মাদক সেবন করে থাকেন। এছাড়াও আবাসিক এলাকায় কোন প্রকার মেস কিংবা হোস্টেল না থাকার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়। দুর্নীতি সহ সকল অপকর্মের বিরুদ্ধে রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, অনতিবিলম্বে রহনপুর এবি পাড়া (শান্তিপাড়া) সহ অন্যান্য মহল্লার অসামাজিক কার্যকলাপসহ মাদক মুক্ত সমাজ বিনির্মাণে অসামাজিক কার্যকলাপ, মাদকদ্রব্য ব্যবসার সাথে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের জন্য জোরালো আবেদন রাখেন। ঘন্টা ব্যাপী মানববন্ধনের আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। সামাজিক ও পারিবারিক নিরাপত্তার স্বার্থে এই মানববন্ধন আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

  • গোমস্তাপুরে বিভিন্ন অনুষ্ঠানে জেলা প্রশাসক

    গোমস্তাপুরে বিভিন্ন অনুষ্ঠানে জেলা প্রশাসক

    অসহায় ও হতদরিদ্রদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

    গোমস্তাপুরে বিভিন্ন অনুষ্ঠানে জেলা প্রশাসক

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যস্ত দিন পার করেছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি প্রথমে বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও পরিষদ সংলগ্ন মিনি পার্ক উদ্বোধন করেন। এরপর তিনি বাঙ্গাবাড়ি ইউনুস স্মরণী স্কুল ও কলেজ, ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম। দুপুরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি উপজেলার ৪টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিণ ও শুকণো খাবার বিতরণ করেন।

  • নাচোলে পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদকসেবী আটক

    নাচোলে পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদকসেবী আটক

    নাচোলে পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদকসেবী আটক

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, উপজেলার নেজামপুর ইউপির হাটবাকইল গ্রামের মুসলেমউদ্দীনের ছেলে আলমগীর হোসেন (৫০), একই গ্রামের মমত কাদির বক্সের ছেলে ফরহাদ হোসেন (৩০), রফিকুল ইসলামের ছেলে কাবুল ইসলাম (২০), মৃত বহার আলীর ছেলে সনোয়ার হোসেন (৪২) ও নাচোল ইউপির হাঁকরইল গ্রামের রজব আলীর ছেলে ওয়াসিম আলী (৩৯)। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন দেশীয় চোলাই মদ(মাদক) সেবীকে আটক করা হয়। বুধবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধারাবাহিকভাবে এ অভিযান অব্যাহত থাকবে।

  • নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার বিষয়ক কর্মশালা

    নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার বিষয়ক কর্মশালা

    নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার বিষয়ক কর্মশালা

    নওগাঁর নিয়ামতপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নওগাঁ জেলা ব্যবস্থাপক শরিফুল আজাদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা জীবিকায়ন কর্মকর্তা হারুনুর রশিদ, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা আইসিবি কর্মকর্তা ববিতা খাতুন, ভাবিচা ইউনিয়নের ক্লাস্টার অফিসার সোহেল রানা, নিয়ামতপুর সদর ইউনিয়নের ক্লাস্টার শরিফুল ইসলাম প্রমুখ।

  • চাঁপাইনবাবগঞ্জে যুবক অপহরণ-মুক্তিপণ দাবী ॥ পুলিশের অভিযানে ভিক্টিম উদ্ধারসহ আটক-৫

    চাঁপাইনবাবগঞ্জে যুবক অপহরণ-মুক্তিপণ দাবী ॥ পুলিশের অভিযানে ভিক্টিম উদ্ধারসহ আটক-৫

    চাঁপাইনবাবগঞ্জে যুবক অপহরণ-মুক্তিপণ দাবী ॥ পুলিশের অভিযানে ভিক্টিম উদ্ধারসহ আটক-৫

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে সিনেমার দৃশ্যকেও হার মানানো এক অপহরণের ঘটনা ঘটেছে। তবে পুলিশের তৎপরতায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশের প্রেসনোট সূত্রে জানা গেছে, ভিকটিম মোঃ সানি আহম্মেদ (২৫), পিতা-মোঃ শাওবান হোসেন, শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি বাগবাড়ী বাজারে মুদি দোকান চালাতেন। প্রতিদিনের মতো ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বন্ধু মোঃ দুলাল বাবু (২৯) ও মোঃ সোহেল রানা (২৭)-এর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু রাত ১০টা ১৫ মিনিটে বাগবাড়ী ফিল্ড বাজার মোড়ে পৌঁছালে ৮-৯ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। মুহূর্তের মধ্যে সানিকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। তার দুই বন্ধু প্রাণে বেঁচে দ্রুত বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানালে এলাকায় তোলপাড় শুরু হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। একটানা চিরুনি অভিযানের পর অবশেষে ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজার এলাকা থেকে সানিকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলো, মোঃ আরিফ হোসেন (২৫), মোঃ মোয়াজ্জেম হোসেন (২৫), মোঃ আল আমিন (২২), মোঃ রাজু (২৩) ও মোঃ রাজু হোসেন (২৪)।

    এছাড়া ঘটনাস্থল থেকে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটিও (রেজি: ঢাকা মেট্রো-চ-১৫-২৫০০) জব্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা শ্যামলী বেগম শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার উল্লেখ্য করা হয়, গত ১৫ সেপ্টেম্বর রাতে ব্যবসার কাজে বাজারে গেলে শ্যামলী বেগমের ছেলে সানি আহমেদকে (২৫) স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র অপহরণ করে। এসময় তাকে মারধর করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়া হয়। পরে তাকে নির্জন স্থানে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়। আরও বলা হয়, অপহরণকারীরা ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে তাঁর পরিবারের কাছ থেকে ৮ লাখ টাকা বেশি চাঁদা দাবি করে। এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান, সানি আহম্মেদ নামে একটি ছেলে অপহরণের উদ্দেশ্যে একটি সাদা মাইক্রোবাসে বেশ কয়েকজন তুলে গিয়ে যায় এমন সংবাদ পেয়ে থানা পুলিশ উদ্ধারের জন্য অভিযান শুরু করে। পরে মোবারকপুর ইউনিয়ন গোলাপ বাজার এলাকায় মাইক্রো বাস সহকারে ওই ৫জনকে গ্রেফতার করে এবং সানি আহম্মেদকে উদ্ধার করেন। গানির মা বাদি হয়ে ৮জনের নামসহ আরো ৩/৪জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বিপিএম (সেবা) বলেন, “ধারের টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরেই এ অপহরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।” এদিকে, সানি আহম্মেদকে জীবিত উদ্ধারের খবর এলাকায় স্বস্তি ফিরেছে।