Blog

  • নাটোরের বাগাতিপাড়ায় সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার জনসভা

    নাটোরের বাগাতিপাড়ায় সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার জনসভা

    নাটোরের বাগাতিপাড়ায় সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার জনসভা

    নাটোরের বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লোকমানপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১নং পাঁকা ইউনিয়ন বিএনপির আয়োজনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি। জনসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবু হাসনাত বাচ্চু।
    এ সময় উপস্থিত ছিলেন, জামনগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, যুবদল নেতা গোলাম আজম, সাবেক ছাত্রদল নেতা সোহেল রানা ও সাইদুল ইসলাম প্রমুখ। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেন, “বিএনপির রাজনীতিতে কোনো অতিথি পাখির ঠাঁই নাই। ত্যাগী নেতা-নেত্রীরা সব সময় বিএনপিতে মূল্যায়ন পেয়েছে এবং আমি বিশ্বাস করি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে কখনো কোনো আপোষ করেননি। একই ধারা অব্যাহত রেখেছে তার সুযোগ্য পুত্র তারেক রহমান। তার নেতৃত্বে আজ বিএনপি ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে। আগামী সংসদ নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত।

  • পি.আর পদ্ধতি আদায় করেই জামায়াত আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে-আব্দুল হালিম

    পি.আর পদ্ধতি আদায় করেই জামায়াত আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে-আব্দুল হালিম

    পি.আর পদ্ধতি আদায় করেই জামায়াত আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে-আব্দুল হালিম

    জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, জুলাই সনদ ও আইনী ভিত্তি প্রদান এবং বিচার শেষ করে দ্রুত সময়ের মধ্যে পিআর পদ্ধতি আদায় করেই আমাগী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করবে। একটি মানবিক বাংলাদেশ ও জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হলে সমাজের সৎ মানুষকে দায়িত্বে নিয়ে আসতে হবে। জনগণ প্রস্তুত রয়েছে একটা পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নেয়ার জন্য। এজন্য জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের নেতাকর্মীকে জনগণের আরও কাছে গিয়ে প্রতিদিন উল্লেখযোগ্য সময় ব্যয় করার মাধ্যমে তাদের মন জয় করতে হবে। শুক্রবার বিকেল গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত স্থানীয় মডেল মসজিদের হল রুমে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইন সরকারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক গোবিন্দগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল ইসলাম ও সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি সহ-অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, সহকারী সেক্রেটারী মশিউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, প্রচার বিভাগের সেক্রেটারি মাজহারুল ইসলাম, গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল কারযাভী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, পৌর ছাত্রশিবিরের সভাপতি মাজহারুল ইসলামসহ অন্যরা।

  • ঢাকায় বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের ধূমপানবিরোধী ক্যাম্পেইন

    ঢাকায় বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের ধূমপানবিরোধী ক্যাম্পেইন

    ঢাকায় বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের ধূমপানবিরোধী ক্যাম্পেইন

    বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের ক্যাম্পেইন টু ভিশন ডাব্লউ এস এফ সি এর অংশ হিসেবে ‘জীবন বদলে দাও’ নামক ক্যাম্পেইনের শুভ উদ্বোধনী হাইকোর্ট মাজার গেটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ও পরিচালক জনসংযোগ বিভাগ বিজিএমইএ ইউনিভার্সিটি মুহাম্মদ ইমতিয়াজ, উপদেষ্টা বিশ্ব ধূমপানমুক্ত উপদেষ্টা পরিষদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য এফবিসিসিআই, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং বর্তমান যুগ্ম আহ্বায়ক খিলগাঁও থানা বিএনপি মোঃ জাকির হোসেন রিপন, উপদেষ্টা বিশ্ব ধূমপানমুক্ত উপদেষ্টা পরিষদ। প্রথম আলোচক কথাসাহিত্যিক লেখক গবেষক ও সাধারণ সম্পাদক ম্যাজিক ফেডারেশন জনাব শিকদার আব্দুস সালাম, উপদেষ্টা বিশ্ব ধূমপানমুক্ত উপদেষ্টা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এবিএম সোবহান হাওলাদার সম্পাদক ও প্রকাশক, উপদেষ্টা বিশ্ব ধূমপানমুক্ত উপদেষ্টা পরিষদ,

    লেখক গবেষক ফিলোসফার মানবাধিকার কর্মী জনাব মোঃ মোশারফ হোসেন উপদেষ্টা বিশ্ব ধূমপানমুক্ত উপদেষ্টা পরিষদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাংবাদিক জনাব মোঃ রেজাউল ইসলাম লাকী সাধারণ সম্পাদক বিশ্ব ধূমপানমুক্ত নির্বাহী পরিষদ, আহবায়ক ক্যাম্পেইন টু ভীষণ ডব্লিউ এস এফ সি বাস্তবায়ন কমিটি। আরো উপস্থিত ছিলেন সহসভাপতি লায়ন হেলাল উদ্দিন, সাংবাদিক হাসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ হালদার, এডভোকেট সেলিনা আক্তার, সাংবাদিক মোঃ জিল্লুর রহমান আজাদ, রেদোয়ান হোসেন অমি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াসিন মোহাম্মদ তুহিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ স্বপন মিয়া শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তূর্ণা, সহ মিডিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম, সহ ছাত্র বিষয়ক সম্পাদক নুর নিলয়, সদস্য মোঃ রাসেল, আতিকা ইসলাম সহ মহানগর বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধক মুহাম্মদ ইমতিয়াজ সাহেবের উদ্বোধনীর ঘোষণার মাধ্যমে সকাল ১১ ৩০ মিনিটে হাইকোর্ট মাজারের গেট থেকে ক্যাম্পেইনটি রেলি আকারে প্রেসক্লাব, পল্টন মতিঝিল গিয়ে শেষ হয়, উক্ত অনুষ্ঠানের কার্যক্রমের অংশ হিসেবে পথশিশু, মাদকাসক্ত ব্যক্তি, ধূমপায়ী ব্যক্তি ও দুস্থদের খাবার বিতরণ এবং তাদেরকে ধূমপান ও মাদকের ব্যাপারে সচেতন করে তোলার জন্য নেতৃবৃন্দ বিভিন্ন রকমের বুদ্ধি পরামর্শ দেন ধূমপান ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে তাদেরকে অবহিত করেন।

    এই অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম লাকী তার স্বাগত বক্তব্যে বলেন ধূমপানই নেশার প্রথম সিঁড়ি অর্থাৎ ধূমপানকে সবাই না বলুন। ধূমপানের মাধ্যমে অর্থনৈতিক সামাজিক মানসিক ক্ষতি হচ্ছে, আমরা অধূমপায়ী আমরা এমন ভাবে চলব যে আমাদেরকে দেখে ধূমপায়ী ব্যক্তিরা ধূমপান ছেড়ে দিয়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন উক্ত প্রোগ্রামের বক্তারা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন ধূমপান দিয়েই মাদকের প্রথম যাত্রা শুরু অতএব ধূমপানকে রোধ করতে পারলে মাদকের ছোঁয়া থেকে সমাজ বেঁচে যাবে, সমাজকে বাঁচাতে হলে ধূমপানের বিরুদ্ধে সরকারি আইনকে কার্যকর করতে হবে এবং সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে ও সচেতন করে তুলতে হবে যাতে করে মানুষ ধূমপান না করে ধূমপান করার জন্য সকল জায়গাতে আলাদা করে ধূমপান জোন তৈরি করা উচিত। সরকারি আইন অনুযায়ী আইন কার্যকরী করতে পারলে ধূমপান কমে আসবে সমাজ জাতি উপকৃত হবে, এরকমের নানাবিধ কার্যক্রম দিয়ে আজকের এই ক্যাম্পেইনটি শেষ হয়।

  • ভালুকায় দুই বাসের সংঘর্ষে নিহত-২ আহত-১৫

    ভালুকায় দুই বাসের সংঘর্ষে নিহত-২ আহত-১৫

    ভালুকায় দুই বাসের সংঘর্ষে নিহত-২ আহত-১৫

    ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ১০ জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী রোডে এ দুর্ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের ঢাকা (মেট্রো ব ১১-০২০২)একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা আয়ান-রায়ান পরিবহনের( ঢাকা মেট্রো ব ১১-০০৯৫) বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। বাস যাত্রী ও স্থানীয়দের থেকে জানা যায় নিহতরা হলো হেলপার আ: বাতেন(১৫) ও অজ্ঞাত (৩০)। ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করেছে। ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • বিজ্ঞান উৎসবে বিভাগীয় পর্যায়ে নাচোল উপজেলা স্কুলের জয়জয়কার

    বিজ্ঞান উৎসবে বিভাগীয় পর্যায়ে নাচোল উপজেলা স্কুলের জয়জয়কার

    বিজ্ঞান উৎসবে বিভাগীয় পর্যায়ে নাচোল উপজেলা স্কুলের জয়জয়কার

    বিজ্ঞানমনস্ক আধুনিক শিক্ষিত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে রাজশাহীতে শেষ হলো বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব। রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন স্কুলের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে এই উৎসবে। আর তাদের মধ্যে উপজেলা স্কুল রেখেছে এক উজ্জ্বলতার সাক্ষর। কুইজ প্রতিযোগিতায় নিম্ন মাধ্যমিক (ষষ্ঠ-অষ্টম) পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে নাচোল উপজেলা স্কুলের তাহমিদ উল ইসলাম, তৃতীয় স্থান অধিকার করেছে ষষ্ঠ শ্রেণির আব্দুল্লাহ আল মুহিত। মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজুল মাহিম জীবন এবং সপ্তম স্থান অধিকার করেছে নবম শ্রেণির সামিন ইয়াসার সোহাগ। বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করেছে ষষ্ঠ শ্রেণির তাহমিদ উল ইসলাম। এ সফলতা নিয়েই আগামী ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ হাতছানি দিচ্ছে উপজেলা স্কুলের জয়ী শিক্ষার্থীদের। উপজেলা স্কুলের এই সফলতায় খুশি শিক্ষার্থীদের অভিভাবক, শুধীসমাজ এমনকি নাচোলের সর্বস্তরের শিক্ষাবান্ধব মানুষ।

  • ফ্যাসীবাদকে প্রতিষ্ঠার প্রধান সহায়ক জাতীয় পার্টি-অধ্যক্ষ মমতাজ উদ্দিন

    ফ্যাসীবাদকে প্রতিষ্ঠার প্রধান সহায়ক জাতীয় পার্টি-অধ্যক্ষ মমতাজ উদ্দিন

    ফ্যাসীবাদকে প্রতিষ্ঠার প্রধান সহায়ক জাতীয় পার্টি-অধ্যক্ষ মমতাজ উদ্দিন

    জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদে সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেছেন-জনগণ মুক্ত চিন্তায় ভোট দিতে চায়। পি.আর পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু ভোট দানের ব্যবস্থা করতে হবে। ভোটের জন্য বৈষম্যহীন লেভেল প্লেইং ফিল্ড তৈরী করতে হবে। সরকারকে জাতীয় পার্টির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। কারণ জাতীয় পার্টি ফ্যাসীবাদকে প্রতিষ্ঠার প্রধান সহায়ক ভুমিকা পালন করেছে। ক্ষমতায় গেলে আমরা দল-মত, ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে জামায়াত। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে ‘নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২০২৪ সালের ০৫ আগস্টের পর বাংলাদেশের জনগণ সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে। এই পরিবেশে জনগণ তাঁর ভোট দিতে পারবে। জুলাই সদনের ভিত্তি নিয়ে অন্তর্র্বতী সরকারের কাছের দাবি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান করতে হবে। সেই সাথে জুলাইয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। কর্মশালায় সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহিম হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলছড়ি সাঘাটা কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য গাইবান্ধা জেলা আমীর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মো আব্দুল করিম, জেলা নায়েবে আমীর ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি- সাঘাটা) আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালক মাওলানা জহুরুল হক সরকার প্রমুখ। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ও গাইবান্ধা পৌর মেয়র পদপ্রার্থী মো. ফয়সাল কবির রানা, জেলা ওলামা সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, জেলা পেশাজীবি বিভাগের সভাপতি খায়রুল আমীনসহ উপজেলার নেতাকর্মীরা।

  • তারুণ্যের উৎসব উদযাপন- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন

    তারুণ্যের উৎসব উদযাপন- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন

    তারুণ্যের উৎসব উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন দুদক এর কমিশনার (তদন্ত) চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী। ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষে “এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই” শ্লোগানে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

    বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, নবাবগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর আহবায়ক মোঃ নাকিব হাসান তরফদার, বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ রাহিমসহ অন্যরা।

    এসময় স্কাউট দলের সদস্যরাও অংশ নেয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ফুটবল দল ও শিবগঞ্জ উপজেলা ফুটবল দল। খেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ফুটবল দল কে ২-০ গোলে হারায় শিবগঞ্জ উপজেলা ফুটবল দল। এসময় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এ জেলার ৫টি উপজেলার ফুটবল দল অংশ নিচ্ছে।

  • ফরিদপুরের ভাঙ্গায় জমির পাট ও মেহগনি গাছ কেটে জমি জবরদখলের চেস্টা

    ফরিদপুরের ভাঙ্গায় জমির পাট ও মেহগনি গাছ কেটে জমি জবরদখলের চেস্টা

    ফরিদপুরের ভাঙ্গায় জমির পাট ও মেহগনি গাছ কেটে জমি জবরদখলের চেস্টা

    ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাউলীবেড়া ইউনিয়নের চরমুখডোবা গ্রামে বিখ্যাত ভূমিদস্যুগণের সন্তানরা ও ভূমিদস্যু মুসা শেখ (৪৫) ও হাসা শেখ (৪০) বেপরোয়া হয়ে উঠেছে। অন্যায়ভাবে, জবরদখল করে মোহাম্মদ বাবু তালুকদারের (৭৫) ১৫ শতাংশ জমির পাট এবং ৫০ হাজার টাকার মূল্যের মেহগনি গাছ কেটে ফেলেছে। ঘাতকদের বাপ-দাদারাও নামকরা ভূমিদস্যু ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা (আলিম শেখ, এলেম শেখ, কাদের শেখ, মন্নান শেখ)। বর্তমানে তাদের সন্তানরাও জোরপূর্বক সাধারণ মানুষের জায়গা জমি গাছপালা বিভিন্ন সময়ে, বিভিন্ন উপায়ে জবরদখল করার চেষ্টা করে যাচ্ছে। পার্শ্ববর্তী গ্রামের মোঃ বাবু তালুকদারের ১৫ শতাংশ জমির পাট কেটে নিয়ে যায় এবং মেহগনি গাছ কেটে নিয়ে যায়।

    তাৎক্ষণিক গ্রামের দায়িত্বশীল লোকদের জানায় (মোহাম্মদ রিপন খা, মোহাম্মদ চুন্নু খান, মোঃ ইউনুস তালুকদার, মোহাম্মদ বাদশা তালুকদার, দেলোয়ার তালুকদার, বিউটি মেম্বার, মোঃ বাচ্চু মেম্বার, জামাই আলতাফ, সবুর শেখ)। স্থানীয়রা জানায়, ‘ওরা খারাপ লোক, ওরা অন্যান্য লোকদের সাথেও জোরপূর্বক সাধারণ মানুষের সম্পত্তি হস্তক্ষেপ করে, সুতরাং আপনি থানায় যেয়ে অভিযোগ করুন অথবা সাধারণ ডায়েরি করুন’। নিরুপায় হয়ে ৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় এসে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ এর সহযোগিতায় বাবু তালুকদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি উপ-পরিদর্শক মোঃ রাকিব এর দায়িত্বে রয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। ভূমিদস্যু মুসা শেখ ও হাসা শেখের (পূর্বপুরুষদের) একের অধিক ফরিদপুর ট্রাইব্যুনালে জায়গা সংক্রান্ত মামলা মোকদ্দমা চলমান রয়েছে। স্থানীয় সিরাজ খাঁ, মোফাজ্জেল খাঁ, সবুর শেখ,

    এবং পার্শ্ববর্তী গ্রামের সেকেন্ তালুকদার, সিরাজ তালুকদার, আল মাস তালুকদার, এনায়েত তালুকদার, সিদ্দিক বয়াতি বলেন, এমনকি সুপ্রিম কোর্টেও তাদের জায়গা জমির আত্মসাৎ এর মামলা চলমান। মুসা শেখের সাথে ফোনে পাটকাটা ও মেহেগনি গাছ কাটার সম্বন্ধে জানতে চাইলে প্রথমে তিনি হুমকি ও ভয় দেখানোর চেষ্টা করেন।

    পরে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তিনি স্বীকার করেন, তার ভাইয়ের বউ (চায়না) গাছটি কেটেছে এবং তার ভাই হাসা পাট কেটে নিয়েছে। জমির ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি স্বীকার করেন এই জমি বাবু তালুকদারের। অন্যের জমির গাছ ও পাট কেন কাটলেন প্রশ্ন করলে তিনি ফোনটি কেটে দেন। উক্ত ভুক্তভোগীরা ভূমিদস্যু ও জবরদখল কারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং সেইসাথে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • তফসিলের আগেই দুই ছাত্র উপদেষ্টা প্রতিনিধির পদত্যাগ চাই-ফখরুল

    তফসিলের আগেই দুই ছাত্র উপদেষ্টা প্রতিনিধির পদত্যাগ চাই-ফখরুল

    তফসিলের আগেই দুই ছাত্র উপদেষ্টা প্রতিনিধির পদত্যাগ চাই-ফখরুল

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘’দুই উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি, তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না। ড. ইউনূসের উচিত নির্বাচনকে নিরপেক্ষ করতে তাদের সরে যেতে বলা। না হলে প্রশ্ন উঠবেই। মির্জা ফখরুল বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরও রাজনৈতিক অঙ্গনে বিভক্ত মতামতের কারণে ভোট নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর বিভাজন এবং নিষিদ্ধ দলগুলোর সক্রিয়তা-এই দুই বিপরীতমুখী অবস্থান পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। ভারতে অবস্থানরত আওয়ামীলীগ নেতাদের বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জন্মের পর থেকেই আওয়ামীলীগ সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। নির্বাচন বানচালের চেষ্টা তাদের জন্য অস্বাভাবিক কিছু নয়। তবে এমন তৎপরতা প্রতিরোধ করা হবে এবং এই দল নিশ্চিহ্ন হয়ে যাবে। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা যেসব কথা বলছেন, সেগুলো আওয়ামীলীগের জন্যই ক্ষতিকর। তার উচিত ছিল ভুল স্বীকার করে ভালো মানুষদের রাজনীতিতে এগিয়ে দেওয়া। নির্বাচনকালীন সরকারে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা চাই তিনি নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করুন, কিন্তু তার জন্য কিছু বিতর্কিত উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে।

  • কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা ১০ দিন কারাবাসের পর জামিনে মুক্ত

    কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা ১০ দিন কারাবাসের পর জামিনে মুক্ত

    কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা ১০ দিন কারাবাসের পর জামিনে মুক্ত

    বাংলা ট্রিবিউন পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন দশ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে তিনি কুড়িগ্রাম কারাগার থেকে মুক্তি পান। গত ২ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার বিকাল পর্ন্ত দশ দিন করাবন্দি থাকেন সাংবাদিক নির্যাতনে অভিযুক্ত সাবেক এই ডিসি। কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সাংবাদিক আরিফের করা মামলায় কুড়িগ্রামের সাবেক এই ডিসি গত ৩ আগস্ট হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। হাইকোর্ট তাকে জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এরপর সুলতানা পারভীন গত ২১ আগস্ট কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন আবেদন করেন। আদালত ২ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন। সেদিন শুনানি শেষে আদালত আসামি সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা নজিরবিহীন দ্রুততার সাথে হাইকোর্টে জামিন আবেদন করেন। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হাইকোর্ট আসামির ছয় মাসের জামিন মঞ্জুর করেন। বৃহস্পতিবার কুড়িগ্রাম কারাগারে জামিন আদেশের কপি পৌঁছালে এদিন সন্ধ্যায় কারামুক্ত হন সুলতানা পারভীন। কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে সুলতানা পারভীন কুড়িগ্রাম কারাগার থেকে বের হয়ে যান। কুড়িগ্রাম শহরের একটি সরকারি পুকুর সংস্কার করে ডিসির নামে (সুলতানা সরোবর) নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে সাংবাদিক আরিফকে তার বসতবাড়ি ও বসতঘরের গেইট ভেঙ্গে তুলে নিয়ে যায় জেলা প্রশাসনের তিন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাকে ক্রসফায়ারে দেওয়ার উদ্দেশে জেলা শহরের পূর্বে ধরলা নদীর তীরে নেওয়া হয়। পরে সেখান থেকে ফিরিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে বিবস্ত্র করে পেটানো হয়। এরপর মাদক রাখার অভিযোগ দেখিয়ে মধ্যরাতেই ভ্রাম্যমান আদালতের নামে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। এ নিয়ে সারাদেশে প্রতিক্রিয়া ও প্রতিবাদ শুরু হলে একদিন পর সাংবাদিক আরিফকে জামিন দেয় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। জামিনে মুক্তি পেয়ে কুড়িগ্রাম সদর থানায় তৎকালীন ডিসি সুলতানা পারভীন ও তিন ম্যাজিস্ট্রেটসহ অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে এজাহার দায়ের করেন। পরে হাইকোর্টের নির্দেশে ২০২০ সালের ৩১ মার্চ এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে ঘটনার দীর্ঘ পাঁচ বছর পর আদালতে চার্জশিট দাখিল করেছে। চার্জশিটে সাবেক ডিসি সুলতানা পারভীন, তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এবং এস এম রাহাতুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে।