Blog

  • নিয়ামতপুরে নিখোঁজের ২দিন পর মমতার মৃতদেহ উদ্ধার

    নিয়ামতপুরে নিখোঁজের ২দিন পর মমতার মৃতদেহ উদ্ধার

    নিয়ামতপুরে নিখোঁজের ২দিন পর মমতার মৃতদেহ উদ্ধার

    নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে মমতা (১১) নামে এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে স্কুলে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে বাড়িতে ফিরেনি মমতা। মমতা নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, একদিন আগে স্কুলে জুতা ছেড়ে আসে মমতা। পরের দিন সে জুতা নিতে যাই স্কুলে। পাশেই ফুফুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে। এরপর বাড়িতে আসবে বলে ফুফুর বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করার পর মমতার কোন খোঁজ মেলেনি। শবিবার বিকেলে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার লাশ ভাঁসতে দেখে স্থানীয় লোকজন পরিবারের সদস্য ও থানায় খবর দেয়। পুলিশ গিয়ে পুকুর থেকে মমতার ভাসমান লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, পুলিশ গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটস’র সম্পাদক গোলাম রশিদ এর স্মরণসভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটস’র সম্পাদক গোলাম রশিদ এর স্মরণসভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটস’র সম্পাদক গোলাম রশিদ এর স্মরণসভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ এর স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার (সেপ্টেম্বর) বিকেলে টাউন ক্লাবে এই স্মরণসভা ও দোয়া মাহফিল হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের উদ্যোগে স্মরণসভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। বক্তারা চাঁপাইনবাবগঞ্জের স্কাউটস’র জেলা সম্পাদক গোলাম রশিদ এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জেলার স্কাউটসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্কাউটার গোলাম রশিদ এর অবদান অপরীসিম। তাঁর নিরলস চেষ্টায় জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কাউটস দল প্রতিষ্ঠা ও দলের প্রশিক্ষন এবং স্কাউটসদের চর্চা অব্যাহত ছিলো। এছাড়া, সমাজ সেবায়ও তিনি আজীবন সময় দিয়ে গেছেন। স্কাউটসকে গুরুত্ব দিতে গিয়েই গোলাম রশিদ দিন রাত কাজ করেছেন।

    বক্তারা বলেন, তাঁর এই অকাল মৃত্যুতে স্কাউটের অপুরনীয় ক্ষতি হয়েছে, যা পুরণীয় নয়। জেলা স্কাউটস এ তাঁর অবদান জেলার সকল স্কাউটার ও সংশ্লিষ্টরা শ্রদ্ধাভরে স্মরণে রাখবে। গোলাম রশিদের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট পরিবার গভীরভাবে শোকাহত। জেলা স্কাউট পরিবার চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটের সম্পাদক গোলাম রশিদ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। স্মরণসভায় জেলা স্কাউটের সম্পাদক গোলাম রশিদ এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মোজাহারুল ইসলাম তরু, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, গোলাম রশীদের বোন পারভিন কবীর, সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি আইনজীবী সাইফুল ইসলাম রেজা, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া, কোষাধ্যক্ষ মোঃ আসলাম কবির, শংকরবাটী-পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুনসহ অন্যরা। শেষে চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটসের প্রয়াত সম্পাদক গোলাম রশিদ এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন। জেলা স্কাউটসের সহ-সভাপতি মোঃ মারুফুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা স্কাউটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলা স্কাউট নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট লিডার ও সদস্যরা। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটের সম্পাদক গোলাম রশিদ এবছরের ৬ আগষ্ট অসুস্থতাজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে শোকের ছায়া নেমে আসে।

  • নাচোলে চুরি যাওয়া গরু উদ্ধারসহ গ্রেফতার এক

    নাচোলে চুরি যাওয়া গরু উদ্ধারসহ গ্রেফতার এক

    নাচোলে চুরি যাওয়া গরু উদ্ধারসহ গ্রেফতার এক

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় চুরি যাওয়া একটি গাভী গরু উদ্ধার করেছে পুলিশ। এসময় গরুসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর রাত ৮টা ১৫ মিনিট থেকে ৮টা ৪৫ মিনিটের মধ্যে নাচোল থানাধীন মাক্তাপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফার বাড়ির আঙ্গিনা থেকে মেটে সাদা রঙের একটি গাভী গরু (আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা) চুরি হয়। গরুটি খুঁজে না পেয়ে ভুক্তভোগী পরবর্তীতে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় নাচোল থানায় মালা নং-৯, তারিখ ০৫/০৯/২৫, ধারা-৩৭৯ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলা রুজু হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ৫ সেপ্টেম্বর সকাল ১০টা ৫ মিনিটে নাচোল মধ্যবাজার এলাকার মোঃ শফিকুল ইসলামের বাড়ির পেছন থেকে চুরি যাওয়া গরুসহ নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে মোঃ তোফাজ্জল (৪০), কে গ্রেফতার করে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত গরুটি মালিকের কাছে ফেরত দেওয়া হবে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে মাঠে মাষ্টার প্যারেডে সালাম গ্রহণ শেষে মাসিক কল্যান সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা।

    জেলা পুলিশ লাইন্সে ড্রিল শেডে মাসিক কল্যান সভায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট ইনচার্জবৃন্দকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এ.এন.এম. ওয়াসিম ফিরোজ,

    অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মোঃ হাসান তারেক, এএসপি (প্রবিঃ)সহ জেলার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ এবং জেলার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

  • গোবিন্দগঞ্জে র‌্যাবের অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ॥ গ্রেফতার ৩

    গোবিন্দগঞ্জে র‌্যাবের অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ॥ গ্রেফতার ৩

    গোবিন্দগঞ্জে র‌্যাবের অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ॥ গ্রেফতার ৩

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গত বুধবার রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাগদা বাজার এলাকা থেকে আটক করে। পরে তাদেরকে মূর্তি সহ গোবিন্দগঞ্জ থানায় সোর্পদ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর, সিটিসি র‌্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আঞ্চলিক ওই মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। মুর্তিটি পাচারের সাথে জড়িত অভিযোগে কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫) ও একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) এবং নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)কে গ্রেফতার করে। র‌্যাব জানায়, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা করে এটি প্রাথমিক ভাবে আলস কষ্টি পাথরের মূর্তি বলে জানা গেছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃতপক্ষে এর গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। আটক ব্যক্তিদের রিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • নাটোরে সদর হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

    নাটোরে সদর হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

    নাটোরে সদর হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

    নাটোরে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। দ্বিতীয় দিনেও নতুন করে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬০ জন রোগী। রোগীদের অধিকাংশই নাটোর পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পৌরসভার সরবরাহকৃত পানি পান করেই এসব মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তব ওই এলাকার পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হলেও সেখানে মেলেনি কোন জীবাণু।

    রোগীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌরসভা কর্তৃপক্ষ গতকাল থেকে পানি সরবরাহ বন্ধ রেখেছে। এদিকে, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আজ সন্ধ্যায় ঢাকা থেকে আইসিডিডিআরবির একটি প্রতিনিধি দল নাটোরে পৌঁছানোর কথা রয়েছে। নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন জানান, রোগীদের যথাযথ সেবা দিতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

  • গোমস্তাপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    গোমস্তাপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    গোমস্তাপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম তুহিনের উদ্যোগে গোমস্তাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে একটি বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রহনপুর পুরাতন বাজার নিমতলায় পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন, ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম তুহিন, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানি জজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদসহ অন্যরা। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হাটচাতালে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম. মজিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোসলে উদ্দিন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাসান ইমতিয়াজ। প্রধান অতিথি মাসউদা আফরোজ হক শুচি বলেন, খুনি হাসিনা তার অপকর্মের জন্য আজ দেশ থেকে বিতাড়িত। তার গুম খুনের কারনে দীর্ঘ ১৫ বছর আমরা কষ্টে ছিলাম। বর্তমানে আমরা ভাল আছি, আলহামদুলিল্লাহ। আমরা শহীদ জিয়ার আর্দশে দেশ গড়তে চাই। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা দেশাত্মবোধক ও স্বৈরাচার বিরোধী সংগীত পরিবেশনা করা হয়।

  • নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাইপর্ব

    নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাইপর্ব

    নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাইপর্ব

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নাচোল উপজেলার বাছাইপর্ব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের নিমিত্তে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রীতি ম্যাচে চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশগ্রহণ করে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী এ খেলার আয়োজন করা হয়। খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজন প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে ও নাচোল উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নেই। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এ অংশগ্রহণ করার নিমিত্তে একটি ভালো মানের দল গঠন করাই হচ্ছে এই টুর্নামেন্টের উদ্দেশ্য। খেলায় ৫টি দল হওয়ায়, খেলার পূর্বেই লটারির মাধ্যমে ফতেপুর ইউনিয়ন সরাসরি সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। উদ্বোধনী খেলায় নাচোল ইউনিয়ন কসবা ইউনিয়নকে টাইবেকারে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। দ্বিতীয় ম্যাচে পৌরসভা দল টাইবেকারে নিজামপুর ফুটবল দলকে হারালেও সেমিফাইনালে গিয়ে ফতেপুর ইউনিয়নের সাথে ৩-০ গোলে পরাজিত হয়। ফাইনাল খেলায় মূল খেলায় ১-১ গোলে সমতা হলে নাচোল ইউনিয়ন ৫-৪ গোলে ফতেপুর ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

  • গোমস্তাপুরে মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ

    গোমস্তাপুরে মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ

    গোমস্তাপুরে মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রণোদনার মাসকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে এগুলো বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন আলম । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা প্রকৌশলী আছাবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, হিসাবরক্ষন কর্মকর্তা আজিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আকতার লাবনী, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সেরাজুল ইসলামসহ উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, রইসউদ্দীন, রাকিবউদ্দীন, গানিউল ইসলামসহ উপকারভোগী কৃষকরা। উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাস কলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১ হাজার ৫০ জন প্রান্তিক কৃষকে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এরমধ্যে একজন কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার তুলে দেওয়া হয়।