Blog

  • র‌্যাবের হাতে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম গ্রেফতার

    র‌্যাবের হাতে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম গ্রেফতার

    র‌্যাবের হাতে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম গ্রেফতার

    র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সেলিম রেজা (৪২) গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামী হচ্ছে, সদর উপজেলার রামচন্দ্রপুর চোখাপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে আসামি মোঃ সেলিম রেজা (৪২)। র‌্যাব এক প্রেসনোটে জানায়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সেলিম রেজা (৪২)’কে ৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহারাজপুর মেলার মোড় হতে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, ধৃত আসামীর বিরুদ্ধে ২০১৯ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়। মামলা হওয়ার পর আসামি নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমানে আসামিকে দোষী সাব্যস্ত করে গত ৩১ মার্চ ২০২৪ তারিখে ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। উক্ত আসামিকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

  • মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি যুবকের দাফন সম্পন্ন

    মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি যুবকের দাফন সম্পন্ন

    মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি যুবকের দাফন সম্পন্ন

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের দুই যুবক শামীম রেজা (২৩) ও তুহিন আলী (২৫)-এর মরদেহ নিজ বাড়িতে এসে দাফন সম্পন্ন হয়েছে। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি এই তথ্য নিশ্চিত করেছেন। গত ৩১ আগষ্ট/২৫ মালয়েশিয়া পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ওভারটাইম কাজ শেষে সহকর্মীদের সঙ্গে পিকআপযোগে ফেরার পথে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে থাকা তিনজন লাফিয়ে প্রাণে বাঁচলেও শামীম ও তুহিন গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন, গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী এবং নসিবন্দি নগর গ্রামের কাবিলের ছেলে শামীম রেজা। তারা দুজনই দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার একটি পাম বাগানে কাজ করছিলেন।
    তুহিনের মামা শফিকুল ইসলাম জানান, প্রায় আড়াই বছর আগে তুহিন মালয়েশিয়ায় যান। ছুটির দিনেও অতিরিক্ত আয়ের আশায় কাজ করতেই এ দুর্ঘটনার শিকার হন তারা। মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতাও চাওয়া হয়েছিল। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি বলেন, আমাদের উপজেলার দুজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাদের দাফন সম্পন্ন হয়েছে। পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি।

  • বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়া চলছে-নাটোরে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা

    বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়া চলছে-নাটোরে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা

    বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়া চলছে-নাটোরে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়ারমান চলছে, আমাদের সামনে বিচার ও সংস্কারের কাজ বাকি রয়েছে। শনিবার ৬ সেপ্টেম্বর সকাল ৯টায় নাটোর শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পরাজিত ফ্যাসিবাদ চলে গেছে ভেবে কেউ যেন মনে না করে, তারা আর ষড়যন্ত্র করবে না, তাদের ষড়যন্ত্র চলমান আছে, ফ্যাসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করবে, তাদের দমন করতে হবে, প্রতিহত করতে হবে, বাংলাদেশের তরুণ সমাজ ও জনগণ তাদের দমন করবে এবং প্রতিহত করবে। তবেই ৫ই আগস্ট এর লক্ষ্যে এগিয়ে যাবে বাংলাদেশ। এমনটা কেউ যেন মনে না করে তারা আর ষড়যন্ত্র করবে না। জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, যদি কোথাও ফ্যাসিবাদী সরকারের কাউকে দেখা যায়, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, প্রশাসন আপনাদের পাশে আছে, প্রশাসনকে জানাবেন আমাদের পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করবেন। অন্তর্র্বতীকালীন সরকারের এই উপদেষ্টা বলেন, সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শাসনে গুম, খুন, আয়না ঘর, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই অধিকার আদায়ের সংগ্রাম দমন করতে,ফেরেশতার মতো একদল তরুণ, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে।সারা দেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন, দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।
    উপদেষ্টা আরো বলেন, আমাদের সামনে বিচার ও সংস্কারের কাজ বাকি রয়েছে বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়ামান চলছে সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, এবং তৃতীয় কাজ হচ্ছে নির্বাচন, আমরা চেষ্টা করছি সংস্কার কাজ যত দ্রুত সম্ভব করতে, এটা গণঅভ্যুত্থানের সরকার, গণঅভ্যুত্থানের ভিত্তিতে,সে কারণে আমরা তার অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতসহ শহীদ পরিবারের সদস্যরা ও জুলাই যোদ্ধারা।

  • গাইবান্ধায় বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন নববধূ

    গাইবান্ধায় বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন নববধূ

    গাইবান্ধায় বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন নববধূ

    গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নজরুল ইসলাম (২৫) নামের এক যুবক ধুমধামে বিয়ে করে স্ত্রী মোরশেদা আক্তার (২০) কে বাড়িতে নিয়ে আসেন। এ রাতে বাসর ঘরে অবস্থান করেন এই নবদম্পতি। এরই একপর্যায়ে ব্লেড দিয়ে নজরুলের গোপনাঙ্গ কেটে দিয়েছে মোরশেদা। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনাটি ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার সামাজিকভাবে পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলাম পার্শ্ববর্তী মাঠেরহাটের রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে বিয়ে করেন। এরপর রাতেই আনন্দ-উল্লাসে নববধূকে বাড়ি তোলেন। সেখানে সাজানো বাসর ঘরে অবস্থান করেন তারা। এরই মধ্যে ধারালো ব্লেড দিয়ে নজরুলের পুরুষাঙ্গ কেটে দিয়েছে মোরশেদা। এসময় নজরুলের আত্নচিৎকারে স্বজনরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, বিয়ের রাতেই বাসর ঘরে নববধু তার স্বামীর পুরুয়াঙ্গ কেটে দিয়েছে। এমন ঘটনা খুবই হৃদয়বিদারক। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • নাটোরের চামারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষের অপসারণ ও কমিটি বাতিলের দাবি

    নাটোরের চামারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষের অপসারণ ও কমিটি বাতিলের দাবি

    নাটোরের চামারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষের অপসারণ ও কমিটি বাতিলের দাবি

    নাটোরের সিংড়া উপজেলার চামারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি এবং নিয়ম বহির্ভূতভাবে আব্দুর রবকে সভাপতি করে রেগুলার কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ নিয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। চামারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুজ্জামান ও অ্যাডহক কমিটির সাবেক সভাপতি মাসুদ রানা অভিযোগ করেন, নিয়ম মেনে রেগুলার কমিটি গঠনের লক্ষ্যে কমিটির সভাপতি মনোনয়নের জন্য বিধি মোতাবেক তিন জন ব্যক্তির প্রস্তাবিত নাম পাঠানো হলেও অধ্যক্ষ গোপনে কমিটি প্রস্তাবিত ব্যক্তিদের বাদ দিয়ে নিজ মনপুত আব্দুর রবকে সভাপতি ঘোষণা করেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। অভিযুক্ত অধ্যক্ষ আসাদুজ্জামান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বর্তমান সভাপতি আব্দুর রব নিজেকে বৈধ সভাপতি দাবি করেন। প্রতিবাদ শেষে সমাবেশে উপস্থিতরা অধ্যক্ষের অপসারণের দাবিতে স্লোগান দেন।

  • নিয়ামতপুরে কলেজ শিক্ষকের এমপিও বাতিল চেয়ে অভিভাবকের অভিযোগ

    নিয়ামতপুরে কলেজ শিক্ষকের এমপিও বাতিল চেয়ে অভিভাবকের অভিযোগ

    নিয়ামতপুরে কলেজ শিক্ষকের এমপিও বাতিল চেয়ে অভিভাবকের অভিযোগ

    নওগাঁর নিয়ামতপুরে বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এরশাদ আলীর এমপিও ভুক্তি বাতিল চেয়ে অত্র কজেলের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থীর অভিভাবক সিদ্দিক হোসেন অভিযোগ তুলেছে। গত রবিবার (১৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক এরশাদ আলীর এমপিও ভুক্তির জন্য ইতিমধ্যে অত্র কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয়ে আবেদন দাখিল করেছেন। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজের এমপিও নীতিমালা ২০২১ এর নির্দেশনা অনুযায়ী ডিগ্রি পর্যায়ে নতুন এক শিক্ষকের এমপিও ভুক্তির ক্ষেত্রে বিধি মোতাবেক ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ মিলে কমপক্ষে ৬০ জন শিক্ষার্থী থাকতে হবে। সেখানে প্রভাষক এরশাদ আলীর অর্থনীতি বিষয়ে ২০২০-২১, ২১-২২, ২২-২৩ ও ২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা নেই। এরশাদ আলী ২৮-০৮-২০২২ সাল থেকে কলেজে উপস্থিত নেই, হাজিরা খাতায় অনুপস্থিত, কোন ক্লাস করে নি, কলেজে আসেন নি। এদিকে কলেজ কর্তৃপক্ষ তাকে বার বার কলেজে আসার জন্য নোটিশ প্রদান করেন। কলেজের গভর্নিং বডি এরশাদ আলীর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন মামলা দাখিল করেন। এরশাদ আলীর বিরুদ্ধে হাইকোর্ট বিভাগ স্থগিতাদেশ প্রদান করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এরশাদ আলী কলেজে অনুপস্থিত ছিলেন। তার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি। বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্মকার্তার সাথে আলোচনা সাপেক্ষে এমপিওর আবেদন পাঠানো হয়েছে।

  • গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ ॥ গ্রেপ্তার এক

    গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ ॥ গ্রেপ্তার এক

    গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ ॥ গ্রেপ্তার এক

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ষ্ঠ শ্রেনির এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। জড়িত অভিযোগে সাব্বির হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সাব্বির হোসেনের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার চন্দনপাট এলাকায়। তিনি ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে। বাকি আসামিরা হলো একই গ্রামের মন্টু মিয়ার ছেলে শান্ত (২৪) ও গোবিন্দগঞ্জ উপজেলার ভাঙ্গারী পাড়া এলাকার মোখলেছুর রহমান ওরফে মোক্তার হোসেনের ছেলে সুজন মিয়া (২৪)। আসামিরা তিনজন বন্ধু। শুক্রবার দুপুরে মামলার বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার আফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলাম বলেন, সাঘাটা উপজেলার ওসমানের পাড়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তার বাড়ি থেকে গত ২ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার জন্য বের হয়। পথে তার প্রতিবেশি শান্ত মিয়ার ব্যাটারি চালিত অটোরিকশা করে স্কুলে রওনা হয়। কিন্তু শান্ত মিয়া ওই ছাত্রীকে স্কুলে না নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের বকুলতলা এলাকার সুজন মিয়ার বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে আসামি সাব্বির হোসেন এবং শান্ত মিয়া ওই ছাত্রীকে জোরপূর্বক ধষর্ণ করে। পরে বাড়িতে গিয়ে ওই স্কুল যাত্রী বিষয়টি তার অভিভাবককে জানায়। অভিভাবকগণ সাব্বির হোসেন ও শান্ত মিয়ার বাড়িতে গিয়ে বিষয়টি জিজ্ঞাসা করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এ নিয়ে গ্রামের লোকজন সাব্বির হোসেনকে মারপিট করে এবং শান্ত মিয়া পালিয়ে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি সাব্বির হোসেনকে গ্রেফতার করে। ওসি বুলবুল ইসলাম আরও জানান, এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ৩ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাব্বিব হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে সাব্বির ওই স্কুল যাত্রীকে ধর্ষনের কথা স্বীকার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোমস্তাপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোমস্তাপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোমস্তাপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা

    বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা হয়েছে। এই উপলক্ষে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা চত্বর হতে আনন্দ মিছিল বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামিউল ইসলাম বাবুল, চৌডালা ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্তাজ আলী, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন, ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ, রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন প্রমুখ। এর আগে গোমস্তাপুর উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি গোলাম জাকারিয়া।

  • ‘বীরমুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’র পুরষ্কার বিতরণী ও সাহিত্য আসর

    ‘বীরমুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’র পুরষ্কার বিতরণী ও সাহিত্য আসর

    ‘বীরমুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’র পুরষ্কার বিতরণী ও সাহিত্য আসর

    ‘‘ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বৃহত্তম সিলেটের একটা গ্রাম মুক্তাহার। ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলন, ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধ সহ ঐতিহাসিক সকল জাতীয় আন্দোলন সংগ্রামে এই গ্রামের কৃতি সন্তানেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এই গ্রামেই প্রতিষ্ঠিত ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ যা আলো ছড়াচ্ছে। গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত যে সকল পাঠাগার বাংলাদেশের বই পড়া ও পাঠাগার আন্দোলনে জাতীয় ভাবে ভূমিকা রাখছে তাদের মধ্যে অন্যতম ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ বলে আমি মনে করি।’’ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত ‘বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস-২০২৫’ উপলক্ষে গ্রন্থপাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী পাঠকদের পুরষ্কার বিতরণ, সংবর্ধনা ও সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষক, লেখক, গবেষক ও সমাজকর্মী এডভোকেট আব্দুল মালিক উপরোক্ত কথাগুলো বলেন। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ এর উদ্যোগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে ও পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন ও সহ-সভাপতি সাগর দাশ জনির সঞ্চালনায় গ্রন্থাগারের সনাতন-দীননাথ পাঠকক্ষে অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন গ্রন্থাগারের পাঠকবৃন্দ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন-হিরা মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় কবিতা পরিষদ, হবিগঞ্জ জেলার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, সিলেট কুসুমকলি সাহিত্য পরিষদের সভাপতি ছড়াকার তারেশ কান্তি তালুকদার, সিলেট কবিতাকুঞ্জের সভাপতি গল্পকার শহিদুল ইসলাম লিটন, জাতীয় কবিতা পরিষদ সিলেট জেলার সহ-সভাপতি গীতিকবি উত্তম কুমার চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সিলেট জেলার মহিলা বিষয়ক সম্পাদক কবি রোকসানা বেগম, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী কবি ফুয়াদ বিন রশিদ, শিক্ষক মধুসূদন ভট্টাচার্য, কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদের সহ-সভাপতি প্রভাশ চন্দ্র দাশ টিটু। সনদপত্র বিতরণ, সংবর্ধনা অনুষ্ঠান ও সাহিত্য আসরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সহ-সভাপতি জনি, সহ-সাংগঠনিক সম্পাদক জয় দাশ, সদস্য সজীব দাশ, রাসেল মিয়া, সত্যব্রত দাশ, সৃষ্টি রাণী দাশ, ওলি রাণী দাশ, তীর্থ দাশ, স্বপন দাশ, দীপ দাশ, শাওন দাশ, গোপাল দাশ জিৎ, বিশাল দাশ, দীপ শেখর দাশ, গ্রন্থাগারের কর্মী রুদ্র কিশোর দাশ প্রান্ত প্রমুখ। আলোচনা পর্বের পরে গীতিকবি উত্তম কুমার চৌধুরী ও প্রভাশ চন্দ্র দাশ টিটু গান পরিবেশন করেন। উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস-২০২৫ এ গ্রন্থাগারের ৯ জন পাঠক অংশগ্রহণ করেন।
  • গাইবান্ধার সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থাল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার দহবন্দ ইউনিয়নে এ ঘটনা ঘটে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরিক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। এখনো অভিযুক্ত আসামীদের কেউ গ্রেফতার হয়নি। জানা যায়, ওইদিন রাতে ভুক্তভোগী নিজ বাড়ির একটি কক্ষে ঘুমাতে যায়। রাত ১২টার দিকে মো. সজীব মিয়া (২০) ওই কক্ষের জানালায় এসে ডাকতে থাকেন। এ সময় ৫ হাজার টাকার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে বাইরে আসতে বলেন। পরে সজীব তাকে একটি বাঁশঝাড়ে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে মো. সোহেল রানা (২০), মো. নাহিদ মিয়াসহ (২৫) তিন জনে মিলে তাকে ধর্ষণ করেন। এরপর দুজন চলে যান এবং ভুক্তভোগীকে সজীব মিয়া তার বাড়িতে নেন। সেখানে দিনভর আপস-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে।