Blog

  • নাচোলে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

    নাচোলে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

    নাচোলে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলাম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এক্ষেত্রে প্রতিজন কৃষককে ৫ কেজি মাসকালাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, এবারের মৌসুমে মোট ১ হাজার ৩০০ জন কৃষক এই সুবিধার আওতায় আসবেন। কৃষি উৎপাদন বাড়াতে ও কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সরকার এ ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। প্রণোদনার এ উদ্যোগ কৃষকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং এই মৌসুমে সঠিকভাবে চাষাবাদে উৎসাহ জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত কৃষকগণ।

  • দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানি-বাণিজ্য মন্ত্রণালয়

    দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানি-বাণিজ্য মন্ত্রণালয়

    দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানি-বাণিজ্য মন্ত্রণালয়

    প্রতিবছরের মতো এবারও ভারতে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ ডলার অর্থাৎ প্রায় ১ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করেছে সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের ন্যায় চলতি ২০২৫ সালে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে শর্তসাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রেক্ষিতে আগ্রহী রপ্তানিকারকদের কাছ থেকে আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদন আহ্বান করেছে সরকার। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে। এতে আরও বলা হয়, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ মার্কিন ডলার সরকার কর্তৃক নির্ধারণ করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার বৃদ্ধির দাবিতে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার বৃদ্ধির দাবিতে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার বৃদ্ধির দাবিতে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলারের সংখ্যা বাড়ানোর দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মধ্যে ১৫ নম্বর ওয়ার্ড সবচেয়ে দারিদ্র্যপীড়িত এলাকা। এখানে একটি বস্তিও রয়েছে, যেখানে অসংখ্য নিম্ন আয়ের মানুষ বাস করেন। অথচ ২৩ হাজার মানুষের এই বিশাল ওয়ার্ডে মাত্র একজন ওএমএস ডিলার রয়েছেন। ফলে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কেনার সুযোগ থেকে বেশিরভাগ মানুষ বঞ্চিত হচ্ছেন। বক্তারা অবিলম্বে ১৫ নম্বর ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডেও ওএমএস ডিলারের সংখ্যা বাড়ানোর দাবি জানান। তাদের মতে, ওএমএস কর্মসূচী দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত জরুরি।
    পরে ১৫ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষে বাহরাম আলী জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্থানীয়রা আশা করছেন, তাদের এই যৌক্তিক দাবি বিবেচনা করে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।

  • নিয়ামতপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    নিয়ামতপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    নিয়ামতপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রামনগর লিচুপল্লী এলাকায় আলোচনা সভা হয়। নিয়ামতপুর উপজেলা সাবেক বিআরডিবি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এ্যাডভোকেট মাহমুদুস সালেহীন। সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাপাহার উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আব্দুর নূর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দা টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক এ কে এম রওশন উল ইসলাম, সদস্য জুয়েল হক, সাপাহার উপজেলা বিএনপির সদস্য মুকলেসুর রহমান মুকুল, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ আইনুর রহমান, সাবেক সদস্য হাসানুজ্জামান বাবু, নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন, নিয়ামতপুর সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি মাহমুদুস সালেহীন বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। তাই এদেশের মানুষের ভালবাসার আঙিনা বিএনপি আর ভালবাসার প্রতীক ধানের শীষ। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সবাই ধানের শিষে ভোট দিবেন। আমি টাকার জন্য রাজনীতি করি না। জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, এজন্যই রাজনীতি করি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

  • কালিয়ায় ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতিক বিজয়ের লক্ষে জনসভা

    কালিয়ায় ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতিক বিজয়ের লক্ষে জনসভা

    কালিয়ায় ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতিক বিজয়ের লক্ষে জনসভা

    নড়াইলের কালিয়ায় ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতিকের বিজয়ের লক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে ০৪ নং মাউলী ইউনিয়ন, ১ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। নড়াগাতী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজী সেলিম আহম্মেদের সঞ্চলনায় ও মাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মিজানুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিগত সরকারের এমপি ও উপজেলার চেয়ারম্যানেরা এলাকার কোন উন্নয়ন করছে বলে আমার জানা নেই। শুধু নিজেদের পকেট ভারী করেছেন। তিনি আরো বলেন, বিগত সরকার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে। ভোটের আগে মিষ্টি কথা, মিথ্যা আশ্বাস দিয়ে তাদের ব্যবহার করেছে। অথচ ক্ষমতায় এসে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, অধিকার কেড়ে নিয়েছে, আর রাজনৈতিক ষড়যন্ত্রে সেই হিন্দু সম্প্রদায়কেই আবার দোষারোপ করেছে! এটা শুধু অন্যায় নয়, এটা এক প্রকার বিশ্বাসঘাতকতা! ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার আছে-কিন্তু যারা প্রতিশ্রুতি ভেঙে মানুষের আশা ভেঙে দেয়, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে! আমি স্পষ্ট করে বলতে চাই-আমরা কারও ধর্মীয় পরিচয় দেখে নয়, মানুষের অধিকার দেখে রাজনীতি করি। আগামী দিনে কোনো সরকার যেন আর হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে, আবার তাদের উপর দোষ চাপাতে না পারে-এটাই আমাদের সংগ্রাম, এটাই আমাদের শপথ! সব শেষে বলতে চাই এই দেশ টা সবার সমান অধিকার, তাই মসজিদে আযান হবে, ঘন্টা বাজবে মন্দিরে। মসজিদ, মন্দির, স্কুল, কলেজ সহ বড়দিয়া মহাজন ঘাটে ব্রীজের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ভোট দিয়ে বিএনপিকে নির্বাচীত করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন নড়াগাতী থানা বিএনপি সভাপতি খাঁন মতিয়ার রহমান, কালিয়া উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আসজাদুর রহমান মিঠু, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, নড়াগাতী থানা বিএনপির ১নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্লা নুরুল হক, নড়াগাতী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরাফত হোসেন সবো,জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন খান, খাশিয়াল ইউনিয়ন বিএনপি সভাপতি নওশের আলী বিশ্বাস, ফহরডাঙ্গা ইউনিয় বিএনপি সভাপতি কাবুল হোসেন, মাউলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম (ইয়ার আলী) ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো : সুহাগ শেখ,সাংগঠনিক সম্পাদক মো: হানিফ ফকির, নড়াগাতী থানা ছাত্র দলের সভাপতি মিশান মির, থানা ছাত্রদলের সাধারন সম্পাদক মফিজুর রহমান মামুন, নড়াগাতী থানা যুবদলের সভাপতি মিজানুর রহমান মির,থানা যুবদলের সাধারন সম্পাদক চৌধুরী সাকায়েত হোসেন ঝুনু, নড়াগাতী থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল খানসহ উপস্থিত ছিলেন, মাউলী ইউনিয়ন জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি মো : মনিরুল শেখ, চেয়ারম্যান পদপ্রার্থী মো মুক্তার শেখ প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তৃণমূলের নেতাকর্মীরা।

  • ১০টা হোন্ডা-২০টা গুণ্ডা-নির্বাচন ঠাণ্ডা ॥ এই রাজনীতি চলবে না-হাসনাত

    ১০টা হোন্ডা-২০টা গুণ্ডা-নির্বাচন ঠাণ্ডা ॥ এই রাজনীতি চলবে না-হাসনাত

    ১০টা হোন্ডা-২০টা গুণ্ডা-নির্বাচন ঠাণ্ডা ॥ এই রাজনীতি চলবে না-হাসনাত

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “১০টা হোন্ডা, ২০টা গুণ্ডা, নির্বাচন ঠাণ্ডা, এই দিন আমরা ৫ আগস্টেই শেষ করেছি। এখন আর হোন্ডা-গুণ্ডার রাজনীতি চলবে না। নেতৃত্ব তৈরি হবে নেতা হওয়ার গুণাবলি থেকে। রোববার রাতে দেবিদ্বারের বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রাম ও ভানী ইউনিয়নের সাইতলা গ্রামে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক দুটি বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবি জানানো হয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি হলো ইনসাফের পক্ষে একটি দল। ইনসাফের বিপরীতে থেকে কেউ এই দলে রাজনীতি করতে পারবে না। “হাজার হাজার লোক এনে প্রোগ্রাম সফল করলেও যদি বেইনসাফি করা হয়, সেই নেতৃত্ব আমাদের দরকার নেই। সত্য ও ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি গ্রাম-মহল্লায় যদি মানুষ সংঘবদ্ধ হয়, তাহলে অপরাধীরা সাহস পাবে না। অপরাধ করতে শক্তির প্রয়োজন হয়, আর সেই শক্তি আসে রাজনৈতিক ব্যাকআপ থেকে।
    তিনি আরও বলেন, জনগণের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই। জনগণের পাশে থাকতে এমপি, চেয়ারম্যান বা মেম্বার হওয়ার প্রয়োজন নেই। ভালো মানুষ হলেই যথেষ্ট। সত্য বলার জন্য রাজনৈতিক শেল্টারের দরকার নেই। তবে সত্য বলার পর কেউ যদি বাধা দেয়, জুলুম করে, তবে আমি আপনাদের পাশে দাঁড়াব। রাজনৈতিক কর্মীদের আর্থিক কষ্টের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেকে সারা দিন খেটে প্রোগ্রাম সফল করেন। কিন্তু আমি কাউকে ৫০০ বা ১০০০ টাকা দেওয়ার সামর্থ্য রাখি না। ভবিষ্যতেও সেই সামর্থ্য হবে কি না জানি না। কারণ রাজনীতি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা খুবই কম। কেবল দুর্নীতি করলে বা কমিশন খেলে তা সম্ভব, যেটা আমাদের দ্বারা সম্ভব নয়। বংশানুক্রমিক নেতৃত্বের সমালোচনা করে হাসনাত বলেন, “আমাদের দেশে অনেক নেতা বয়স শেষে ছেলেকে বিদেশ থেকে এনে নেতা বানান। অন্যের সন্তান দিয়ে প্রটোকল নেন, রাজনীতি করান। অথচ এখন সময় বদলেছে। কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে বা নেতার ছেলে যোগ্যতা থাকলেই কেবল সে নেতা হবে।”
    এনসিপির দেবিদ্বার উপজেলা প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, সার্চ কমিটির সদস্য কাদির আহমেদ ও সাকিল আহমেদসহ অন্যরা।

  • পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস

    পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস

    পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস

    গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আহলে ছুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ, আঞ্জুমানে রহমানীয়া মূঈনীয়া মাইজভান্ডারীয়া, বিশ্ব জাকের মঞ্জিল, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ), ও ইসলামী ছাত্রসেনা উপজেলার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য পবিত্র জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকার খানকা ও মসজিদ থেকে আসা শত শত সুন্নী জনতা স্থাণীয় সোমবাজার ঈদগাহ্ মাঠে উপস্থিত হয়। পরে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদী, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) উপজেলা সাবেক সভাপতি আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, সভাপতি আলহাজ্ব দেওয়ান শফিউদ্দিন আহমাদ, সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য জশনে জুলুছ উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মো. ফেরদৌস খান সালেহী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা সভাপতি আবু তাহের খান মো. আলমগীর, আঞ্জুমানে রহমানীয়া মূঈনীয়া মাইজভান্ডারীয়া উপজেলা সাধারণ সম্পাদক মো. সালাহ্ উদ্দিন খান, জেলা মূইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক মো. কাউছার মোল্লা, উপজেলা সাধারণ সম্পাদক মো. ফয়সাল দেওয়ান শাওন, বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের কালীগঞ্জ পৌর প্রধান মো. রেজাউল করিম, কাফেলা প্রধান মো. শাফায়াত হোসেন, বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আওলাদ হোসেন, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শায়ের মো. আনিছুর রহমান, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ জেলা আহবায়ক শাকিল আহমেদ দরাই, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) উপজেলা সভাপতি মাহমুদ হাসান, ইসলামী ছাত্রসেনা উপজেলা সাধারণ সম্পাদক তানবীর হাসান প্রমূখ। বক্তাগণ বলেন, দেড় হাজার বছর আগে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুভ আগমন করেন। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা। শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দরবার শরীফের আশেকান, ভক্ত ও মুরিদান সহ সুন্নী মতাদর্শের তরিকত পন্থী শত শত সুন্নী জনতা উপস্থিত ছিলেন।

  • রেলওয়ে ওভারব্রিজে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ-আগুন

    রেলওয়ে ওভারব্রিজে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ-আগুন

    রেলওয়ে ওভারব্রিজে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ-আগুন

    মুন্সীগঞ্জের শ্রীনগরের কামারখোলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলওয়ে ওভারব্রিজের ঢালে বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৭ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাওয়ামুখী কাভার্ড ভ্যানের পেছনে দ্রুতগতির একটি বাস ধাক্কা মারে। এতে বাসের কয়েকজন যাত্রী আটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। কাভার্ড ভ্যানটিতে গ্যাস সিলিন্ডারের বোতল থাকায় দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন সাংবাদিকদের জানান, এই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

    পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার শুরু হয়। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন,

    কর্ম ও শিক্ষার বিষয় তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো: গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর ফিল্ড অফিসার এ.বি.এম.জি. কিবরিয়া। বক্তারা হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর বিষদ আলোচনা করেন এবং হযরত মোহাম্মদ (সাঃ) এর আদর্শে জীবন গড়ার উপর তাগিদ দেন। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর ক্বিরাত, আযান, হামদ-না’ত, কবিতা আবৃত্তি ও ইসলামী জ্ঞান/কুইজ প্রতিযোগিতা হয়। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের দেড়শতাধিক শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এই ৫টি বিষয়ে ১৫ জনকে পুরস্কার দেয়া হয়।

    শেষে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো: মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফিল্ড সুপার ভাইজার মোঃ শরিফুল ইসলাম। এসময় বিভিন্ন স্থানের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শনিবার দুপুরে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেয়।

  • পত্নীতলায় পাটের বাম্পার ফলন-ন্যায্য মূল্য পেয়ে খুশি পাট চাষিরা

    পত্নীতলায় পাটের বাম্পার ফলন-ন্যায্য মূল্য পেয়ে খুশি পাট চাষিরা

    পত্নীতলায় পাটের বাম্পার ফলন-ন্যায্য মূল্য পেয়ে খুশি পাট চাষিরা

    নওগাঁর পত্নীতলায় মৌসুমের শুরুতেই উপজেলায় বাজারে সোনালি আঁশ পাট বিক্রয় করে খুশি পাট চাষিরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গ্রামাঞ্চলের খাল, পুকুরসহ বিভিন্ন জলাশয়ে চলছে পাট জাগ, আঁশ ছড়ানো, শুকানোর কাজ। নজিপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের পাট চাষিরা জানান, এ বছর বিঘা প্রতি পাটের ফলন ৮ থেকে ১০ মণ হচ্ছে এবং ৩ হাজার ৬’শ টাকায় প্রতি মণ পাট বিক্রি হচ্ছে। উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭৫ হেক্টর। চাষ হয়েছে ৮০ হেক্টর। প্রণোদনার আওতায়, প্রায় ৪০ জন প্রান্তিক পাট চাষিদের মাঝে ডি.এ.পি-৫ কেজি, এম.ও.পি-৫ কেজি ও পাটবীজ-১ কেজি করে দেওয়া হয়েছে। এছাড়াও কৃষি বিভাগ থেকে পাট চাষিদের বিভিন্ন প্রশিক্ষণ, উঠান বৈঠক, মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোহরাব হোসেন বলেন, এবার পাটের ফলন ভালো হয়েছে এবং পাট চাষিরা ন্যায্য মূল্যে পেয়ে লাভবান হচ্ছেন।