Blog

  • বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দলটির নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলুর নেতৃত্বাধীন দুটি পৃথক গ্রুপ নিজেদের কর্মসূচি পালন করে। শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং প্রতিষ্ঠাতাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে আলোচনায় বক্তারা দলের কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ও সমাবেশে উপজেলা গেট, শালবন কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন স্থানে বিপুল জনসমাগম ঘটে। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে নেতাকর্মীরা দিনটিকে পরিণত করেন মহা উৎসবে। কর্মসূচীতে অংশ নেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু, পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, মনিরুল ইসলাম চৌধুরী সেনা, শওকত জুলিয়াস জুয়েল, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিসসহ শতাধিক নেতা-কর্মী। মহাসড়কসহ শহরের বিভিন্ন সড়ক জনসমুদ্রে রূপ নেয়। অন্যদিকে, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলুর নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুর রহিম প্রধান, মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আক্কাস আলী, আসাদুল ইসলাম দুলাল, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আলীসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী। উভয় গ্রুপের আয়োজিত পৃথক পৃথক কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

  • করতোয়া নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

    করতোয়া নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

    করতোয়া নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফকিরগঞ্জ নামক স্থানে করতোয়া নদীতে গোসল করতে নেমে আপেল (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার কাটাবাডী ইউনিয়নের বোগদহ কলোনি গ্রামের কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে। বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে করতোয়া নদীর ফকিরগঞ্জ ঘাটে এঘটনা ঘটে। এলাবাসী সূত্রে জানা গেছে, বন্ধুদের সাথে আপেল করতোয়া নদীতে গোসল করতে নামে। কিন্তু পানিতে ডুব দেওযার পর অনেক সময় পেরিয়ে গেলেও সে আর ভেসে না ওঠায় তার সাথে নদীতে নামা বন্ধুরা তাকে দেখতে না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে। এ সময় তারা দিশেহারা হয়ে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করার পরও আপেলের কোন সন্ধান না পেয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন সেখানে এসে নদীতে নেমে আপেলকে খোঁজাখুজি করলেও তার কোন সন্ধান না পেয়ে ফায়ার সাভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে ঘটনাস্থলের কিছু দুর থেকে তার মরদেহ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম স্কুল ছাত্রের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ভালুকায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি আলোচনা সভা

    ভালুকায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি আলোচনা সভা

    ভালুকায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি আলোচনা সভা

    ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা ভালুকা সরকারি কলেজ মাঠে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোর্শেদ আলম’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। তিনি বলেন, আওয়ামীলীগের ইতিহাস বেইমানী ইতিহাস। এদেশের মানুষ শান্তিকামি মানুষ যখনই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছে প্রতিবারই তারা বিরুধীতা করেছে।তাই আমাদের তাদের এ ব্যাপারে সর্তক থাকতে হবে। আমাদের প্রিয়নেতা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। কারন একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি তাই যে কোন মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিতে হবে। সমাবেশ শেষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর নেতৃত্বে একটি দীর্ঘ র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ,সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন,ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সালাহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব শহিদুল ইসলাম, মজিবুর রহমান মজু, সাখাওয়াত পাঠান, পৌর যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, সদস্য আব্দুর রউফ, আলমগীর হোসেন, মাসুদ পারভেজ চান মিয়া, আঃ রহিম, আবু সাঈদ জুয়েল, যুবদলনেতা রাকিবুল হাসান রাসেল, মতিউর রহমান মিল্টন, তাজমুল হক মন্ডল, শামীম আহমেদ, শ্রমিকনেতা সৌমিক হাসান সোহাগ, শাহ মোঃ সুজন, স্বেচ্ছাসেবকদল নেতা কায়সার আহমেদ কাজল, ছাত্রনেতা ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, শরীফ হাসানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিএপির প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে বাগাতিপাড়া বিএনপির আনন্দ র‌্যালী

    বিএপির প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে বাগাতিপাড়া বিএনপির আনন্দ র‌্যালী

    বিএপির প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে বাগাতিপাড়া বিএনপির আনন্দ র‌্যালী

    বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ৪৭ বর্ষপূতি পালন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে হাজার হাজার নেতা কর্মীরা আনন্দ উল্লাসে বিভিন্ন রং-বেরঙের ব্যানার ফেস্টুন, ধানের শীষ নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ মিছিল ও বিজয় র‌্যালি বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজার থেকে বের হয়। আনন্দ র‌্যালিটি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মালন্চি বাজারে রেলগেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা নেকবর হোসেন, যুবদল নেতা তোফাজ্জল হোসেন মিঠু, ছাত্রনেতা সুজন মাহমুদসহ ছাত্রদল যুবদল, কৃষকদল মহিলা দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দ অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।

  • বেপরোয়া অটোরিকশার ধাক্কায় রাবি শিক্ষার্থী নিহত

    বেপরোয়া অটোরিকশার ধাক্কায় রাবি শিক্ষার্থী নিহত

    বেপরোয়া অটোরিকশার ধাক্কায় রাবি শিক্ষার্থী নিহত

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী বেপরোয়া অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন। মৃত শিক্ষার্থীর নাম মো. ইফতেখারুল ইসলাম। তিনি ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের ঢাকা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতেখারুল তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে বিনোদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ একটি অটোরিকশা ইউ-টার্ন নেওয়ার সময় তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ইফতেখারুল মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার জন্য অটোরিকশার চালকের বেপরোয়া গতিকে দায়ী করেছেন। এ বিষয়ে মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, ঘটনার পরপরই পুলিশ অটোরিকশার চালককে আটক করেছে। তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

  • শিবগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

    শিবগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

    শিবগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

    বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মতিয়ার রহমান (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার মোকামতলা মুরাদপুর এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে মীর এন্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। মতিয়ার রংপুর জেলার কোতয়ালী উপজেলার মৌভাষা গুলাই বুদাই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের টিম বগুড়া-রংপুর মহাসড়কে তল্লাশি অভিযান শুরু করে। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মতিয়ারের কাছে থাকা একটি চালের বস্তার ভেতর অভিনব কায়দায় লুকানো ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ জানান, যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মতিয়ারকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

    বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

    বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত এই দলটি গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়ে আসছে বলে দলীয় নেতারা জানিয়েছেন। নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার দুপুরে কোর্ট মাঠ চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফয়জুন্নেছা পুতুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, মো. সাখাওয়াত হোসেন সাখা, তায়েজুল ইসলাম, শারফুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার ইউসুফ আলী প্রমুখ।
    খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বুধবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি মো. এনামুল হক এনামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। বুধবার দুপুর ১টায় চেয়ারম্যান মার্কেট থেকে একটি মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি ইব্রাহিম ভুইয়া রেনুর সভাপতিত্বে এবং ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, মো. কাদির মিয়া, সাবেক সদস্য সচিব মো. আজিজুর রহমান চৌধুরী, সহ-সভাপতি একেএম খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহে আলম এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজদু মিয়া। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বুধবার সকাল ১১টায় বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকারের সঞ্চালনায় সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাকালীন লক্ষ্য-উদ্দেশ্য এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি মুক্তবাজার অর্থনীতির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন।” তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রস্তাব দিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের রূপরেখা দিয়েছেন।” তিনি জোর দিয়ে বলেন, “বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশকে রক্ষার একমাত্র দল হিসেবে জনগণের প্রত্যাশার প্রতীক।” বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। বিএনপির এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের রাজনৈতিক সংকট মোকাবিলায় দলটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর থেকে উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা।

  • নাচোলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    নাচোলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    নাচোলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর বিএনপি’র আয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নাচোল জেলা পরিষদ ডাক-বাংলোয় এ দিবসটি পালিত হয়। নাচোল পৌর বিএনপি’র সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল সদর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাচোল স্বেচ্ছাসেবক দলের সভাপতি হামিদুর রহমান মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ আমানুল্লাহ আল মাসুদ, উপজেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম (গনইর), নুরুল ইসলাম (কাজলা), নাচোল ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাদিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আতাউর রহমান, পৌর বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম ও আসিফ মাহমুদ। এছাড়াও ছাত্রনেতা আল আমিন, আব্দুর রাকিব, রাকিবুল হাসান সুইট, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সুজন আলী, ফতেপুর ইউপি’র সাবেক মেম্বার মানিরুল ইসলাম মানিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র‌্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাক-বাংলাতে এসে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা হয়। এসময় বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব ॥ আক্রান্ত দেড় শতাধিক

    নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব ॥ আক্রান্ত দেড় শতাধিক

    নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব ॥ আক্রান্ত দেড় শতাধিক

    নাটোর পৌর এলাকার উত্তর পটুয়াপাড়া ঝাউতলা সহ ২ নম্বর ওয়ার্ডসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত মধ্যরাত থেকে এ প্রাদুর্ভাব শুরু হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত নাটোর সদর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে। হঠাৎ করে বিপুল সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসক ও নার্সরা চরম চাপের মধ্যে পড়েছেন। রোগীদের আত্মীয়স্বজনদের অভিযোগ, পৌরসভার সরবরাহ করা পানিই এই ডায়রিয়ার প্রকোপ বাড়িয়েছে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, পানি পরীক্ষার জন্য ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে বগুড়ায় পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেল প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতনও কর্মকর্তারা। নাটোরের সিভিল সার্জন মুক্তাদির আরেফিন বলেন, আমাদের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সার্বিকভাবে চেষ্টা করছেন পরিস্থিতি মোকাবিলা করতে। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে ১২৮ জন রোগী ভর্তি রয়েছে এবং প্রায় ৩০ জন রোগীকে এরই মধ্যে রিলিজ দেওয়া হয়েছে বলে জানান তিনি। জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে, শুধুমাত্র ফুটানো পানি পান করতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলতে। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন সহ ঔষধ মজুদ রয়েছে। এ বিষয়ে সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৬ দিন পর প্রবাসীর স্ত্রী’র অর্ধগলিত মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৬ দিন পর প্রবাসীর স্ত্রী’র অর্ধগলিত মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৬ দিন পর প্রবাসীর স্ত্রী’র অর্ধগলিত মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বিল থেকে কেয়া (২২) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া পন্ডিতপাড়ার বাড়ির পাশে একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কেয়া ওই গ্রামের মির্জা শাহরিয়ার এর মেয়ে ও সৌদি প্রবাসী সুমনের স্ত্রী।

    শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) এস.এম সাকিল আহমেদ জানান, গত ২৮ আগষ্ট থেকে নিখোঁজ ছিল কেয়া। ৬ দিন পর সকালে বাড়ির পাশে বিলে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ওসি আরও জানান, মরদেহটি অর্ধগলিত হওয়ায় শরীরে কোন আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।