Blog

  • চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি’র হাতে পায়ুপথে স্বর্ণ পাচারকালে যুবক আটক

    চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি’র হাতে পায়ুপথে স্বর্ণ পাচারকালে যুবক আটক

    চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি’র হাতে পায়ুপথে স্বর্ণ পাচারকালে যুবক আটক

    চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি দিয়ে অভিনব কায়দায় (পায়ু পথে) স্বর্ণ পাচারের সময় এক যুবককে আটক করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। বৃহস্পতিবার তল্লাশির সময় তার পায়ুপথ থেকে ২৩১.৮১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত পাচারকারীর নাম মো. সানি মাই (২৭), সে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোনামসজিদ আইসিপিতে নিয়মিত চেকিংকালে মেটাল ডিটেক্টরের মাধ্যমে সানির শরীরে ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণের কথা স্বীকার করলে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করা হয়। পরে তার পায়ুপথ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। ওই স্বর্ণের বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সকল অপকৌশল প্রতিরোধে সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে আমাদের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে। আটক ব্যক্তিকে মামলার মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • র‌্যাবের অভিযানে ৪৮ ঘন্টার মধ্যে হত্যা মামলার ২ আসামী আটক

    র‌্যাবের অভিযানে ৪৮ ঘন্টার মধ্যে হত্যা মামলার ২ আসামী আটক

    র‌্যাবের পৃথক দু’টি অভিযানে মামলা দায়েরের পর ৪৮ ঘন্টার মধ্যে মধ্যে হত্যা মামলার এজাহারনামীয় ২ আসামী হিমেল (২৬) ও ইমন (২৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতএজাহারনামীয় ৪নং আসামী মোঃ হিমেল (২৬), জেলার শিবগঞ্জ উপজেলার দেওয়ান জায়গীর গ্রামের মৃত রুপবান আলীর ছেলে এবং একই এলাকার ১৬নং আসামী মোঃ ইমন (২৭), মোঃ আঃ হামিদের ছেলে। তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বড় ইন্দারা মোড় হতে ১৩ মার্চ রাত ০২.৪০ ঘটিকায় আটক করা হয়। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন সেলিমাবাদ হতে হত্যা মামলার এজাহারনামীয় আসামী হিমেল (২৬) এবং সদর থানাধীন ইন্দ্রামোড় হতে আসামী ইমন (২৭) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।ঘটনা ও এজাহার সূত্রে জানা যায়, গত ০৮/০৩/২০২৬ তারিখ রাত্রী অনুমান ০৯.৩০ ঘটিকার সময় শিবগঞ্জ থানাধীন কোর্ট বাজারস্থ ২নং ওয়ার্ড কাউন্সিলর এর অফিসে দুই মাস পূর্বে গ্রামে একটি মেয়েলী ঘটনার বিষয়ে আপোষ মিমাংসার লক্ষ্যে দুর্লভপুর ইউপি চেয়ারম্যান এর মাধ্যামে শালিস বিচার বসে। বিচার চলাকালে বাদী ও তার পরিবারের লোকজনদের সাথে আসামীদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে বাদী ও তার লোকজন শালিস বৈঠক হতে উঠে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা করে। রাত্রী অনুমান ১০.৩০ ঘটিকার সময় শিবগঞ্জ থানাধীন শিবগঞ্জ পৌরসভা কোর্ট বাজারস্থ একটি খাবার হোটেলের সামনে আসামীরা বিভিন্ন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। আসামীরা এলোপাথারী ভাবে লাঠি ও লোহার রড দিয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হুমকী প্রদান করে চলে যায়। উপস্থিত লোকজন আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করে এবং জখমীরা ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করে। চিকিৎসাধীন অবস্থায় বাদীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এঘটনায় মোহাঃ আসমাউল (৪০), পিতা-মৃত আনিসুর রহমান, বাদী হয়ে এজাহারনামীয় ১৮ জনসহ অজ্ঞাতনামা ১৫/১৬ জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করে। শিবগঞ্জ থানার মামলা নং-১৮ তারিখ-১০/০৩/২০২৬ খ্রিঃ।প্রেক্ষিতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল জেলার শিবগঞ্জ পৗরসভার ২নং ওয়ার্ডস্থ সেলিমাবাদ সংলগ্ন শিবগঞ্জ নার্সিং হোম হতে ১২ মার্চ রাত ২৩.৪৫ ঘটিকায় এজাহারনামীয় ৪নং আসামী মোঃ হিমেল (২৬), এবং চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বড় ইন্দারা মোড় হতে ১৩ মার্চ রাত ০২.৪০ ঘটিকায় ১৬নং আসামী মোঃ ইমন (২৭) কে গ্রেফতার করে।

  • চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ে মার্কেট ব্যবসায়ী সমিতির দোয়া ও ইফতার মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ে মার্কেট ব্যবসায়ী সমিতির দোয়া ও ইফতার মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ে মার্কেট ব্যবসায়ী সমিতির দোয়া ও ইফতার মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ে মার্কেট ব্যবসায়ী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলাশহরের একটি রেস্টুরেন্টের এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, রেলওয়ে মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ অন্যরা। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে মার্কেট ব্যবসায়ী সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

  • নাচোলে প্রায় ২০ হাজার পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতররণ

    নাচোলে প্রায় ২০ হাজার পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতররণ

    নাচোলে প্রায় ২০ হাজার পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতররণ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আসন্ন ঈ’দুল ফিতর উপলক্ষে ২০ হাজারের অধিক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর ২০৫.৭৭ মেঃ টন চাউল বিতরণ শুরু হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ একটি পৌরসভা। উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের অফিসার দুলাল হোসেন জানান, আসন্ন ঈদু’ল ফিতর উপলক্ষে মানবিক সহায়তার আওতার এ বছর ২০৫.৭৭ মেঃ টন চাউল ২০৫৭৭টি দুঃস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হচ্ছে। কার্যক্রমটি নাচোলে গত ১২ মার্চ থেকে শুরু হয়েছে। তিনি আরও জানান, বিতরণ কার্যক্রমটির স্বচ্ছতার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। এবছর কসবা ইউনিয়নে ৪,২৩৭, ফতেপুর ইউনিয়নে ৪,৬৩৮, নাচোল ইউনিয়নে ৪,২৭০ ও নেজামপর ইউনিয়নে ৪,৩৪৭টি এবং নাচোল পৌরসভায় ৩,০৮৫টি পরিবারের মাঝে বিতরণের বরাদ্দ প্রদান করেছেন জেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। তালিকা প্রস্তুতের বিষয়ে ৩ নং নাচোল ইউনিয়ন পরিদের চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান, উপকারভোগীদের জন্য বাছায় ও মাষ্টার রোল প্রস্তুত ও বিতরণ কাজটি খুবই জটিল। তবুও জনসাধারণের কল্যাণে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। সকাল ৯ টা থেকে নাচোল ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণকালে চেয়ারম্যান সফিকুল ইসলাম, সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য আতাউর রহমান, শাহজাহানসহ গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন।

  • নাগরপুরে অসহায়-সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

    নাগরপুরে অসহায়-সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

    নাগরপুরে অসহায়-সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

    টাঙ্গাইলের নাগরপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন বস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা। শুক্রবার (১৩ মার্চ) নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ও ল্যাব ওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন নাগরপুর প্রেসক্লাব ও নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল। অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার এলাকার ৩২০ জন নারীকে শাড়ি এবং ৩০ জন পুরুষকে লুঙ্গি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. মিজানুর রহমান মিজান ও মো. ফরিদ হোসেন মামুন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, উপদেষ্টা আব্দুর রহমান ও মো. মিজানুর রহমান শাহিন, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, সংগঠনের সদস্য সাবিরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলামসহ সংগঠনের ডক্টর মান্নানসহ কার্যকরী কমিটির সদস্যরা।আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে নাগরপুরের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে সংগঠনটি এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • ভালুকায় অজ্ঞাত গাড়ির চাপায় ৭ বছরের শিশু নিহত

    ভালুকায় অজ্ঞাত গাড়ির চাপায় ৭ বছরের শিশু নিহত

    ভালুকায় অজ্ঞাত গাড়ির চাপায় ৭ বছরের শিশু নিহত

    ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ইভা আক্তার (৭) নামের এক শিশু নিহত হয়েছে। ১৩ মার্চ (শুক্রবার) সকালে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের বগাজান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইভা আক্তার উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান গ্রামের মানিক ফকিরের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পরিবারের সঙ্গে রোগী দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ইভা আক্তার। এ সময় তারা ভরাডোবা-ঘাটাইল সড়কের বগাজান এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে ততক্ষণে ছোট্ট ইভা আক্তারের প্রাণ চলে যায়। শিশু সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ভালুকা মডেল থানার এস.আই মো. বিল্লাহ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • নরসিংদীতে কোরআন এর সবক অনুষ্ঠান ও ইফতার মাহফিল

    নরসিংদীতে কোরআন এর সবক অনুষ্ঠান ও ইফতার মাহফিল

    নরসিংদীতে কোরআন এর সবক অনুষ্ঠান ও ইফতার মাহফিল

    নরসিংদীর মাধবদীতে কোরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী কোরআনুল কারীমের সবক অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে।অনুষ্ঠানের শুরুতে মহানবী (সা.)-এর বাণী, “তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ, যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়” (সহীহ বুখারী), উদ্ধৃত করে কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। মাধবদী আইডিয়াল স্কুলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডা. খায়রুল ইসলাম, বিসিএস (স্বাস্থ্য), মেডিসিন বিশেষজ্ঞ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতি লোকমান হোসেন, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মাধবদী দারুস সালাম হিফজ মাদ্রাসা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এম গিয়াস উদ্দিন, সভাপতি, মসজিদে আকবর কমপ্লেক্স, মোঃ দেলোয়ার হোসেন, প্রোপাইটর, ভাই ভাই টেক্সটাইল, বিরামপুর; মাহাবুব হাসান, দলিল লেখক, নরসিংদী সদর; আহসান হাবীব রোমান, সভাপতি, মেহেরপাড়া ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কবি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক, সাহিত্যের সন্ধানে মাধবদী থানা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন মাধবদী আইডিয়াল স্কুলের সম্মানিত পরিচালক আব্দুল হামিদ, আশরাফী মাসুদ আলম, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাদ সরকার, সভাপতি, মাধবদী আইডিয়াল স্কুল এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মনির হোসেন। অনুষ্ঠানে ১৮ জন শিক্ষার্থীর হাতে নতুন কোরআনুল কারীম তুলে দেওয়া হয় এবং প্রধান আলোচক মাওলানা মুফতি লোকমান হোসেন শিক্ষার্থীদের কোরআনের সবক প্রদান করেন। বক্তারা কোরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রশংসা করেন।

  • গোবিন্দগঞ্জে পবিত্র ঈদ উপলক্ষে বিজ’এর খাদ্য সামগ্রী বিতরণ

    গোবিন্দগঞ্জে পবিত্র ঈদ উপলক্ষে বিজ’এর খাদ্য সামগ্রী বিতরণ

    গোবিন্দগঞ্জে পবিত্র ঈদ উপলক্ষে বিজ’এর খাদ্য সামগ্রী বিতরণ

    পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১শ’২০ জন উপকারভোগিদের অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)এর সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় গোবিন্দগঞ্জ উপজেলার শাখা অফিস চত্বরে বৃহস্পতিবার দুপুরে সংস্থার পক্ষ এসব খাদ্য সামগ্রী বিতরণ হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমীন সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঃ বাঃ মোঃ মাহমুদুন্নবী এবং বিজের মাইক্রোফাইনান্সএর সিনিয়র সহকারি পরিচালক ও টিম লিডার টিম-১ মতিউর রহমান, বিজের সাব জোনাল ম্যানেজার বকুল ইসলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজের গোবিন্দগঞ্জ উপজেলার শাখার ম্যানেজার হাফিজার রহমান, স্বাস্থ্য,সুরক্ষা ও শিক্ষা কর্মসূচীর ম্যানেজার আনোয়ার জাহিদ সহ অন্যরা। এ কর্মসূচীর আওতায় প্রতি জন সুবিধাভোগী সদস্যের মাঝে চিনি,সেমাই,সয়াবিন তেল, গুড়া দুধ, সুগন্ধি চাল, আলু, লবণ ও মসুর ডাল বিতরণ করা হয়।

  • নওগাঁয় আস্থা যুব ও নাগরিক প্ল্যাটফর্মের পরামর্শ সভা

    নওগাঁয় আস্থা যুব ও নাগরিক প্ল্যাটফর্মের পরামর্শ সভা

    নওগাঁয় আস্থা যুব ও নাগরিক প্ল্যাটফর্মের পরামর্শ সভা

    সরকারী কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার থেকে সদর উপজেলা অডিটোরিয়ামে ডেমক্রাসিওয়াচ এই সভার আয়েজন করে। সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি ফজলুল হক খান।আস্থা প্রকল্পের কর্মকর্তা মোঃ ময়েন উদ্দিন স্বগত বক্তব্য রাখেন। আলোচনা করেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন কোরিন্নে দেভোজ, সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন নওগাঁ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমেনা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ আকতার, নাগরিক ফোরামের সদস্য মোঃ কায়েস উদ্দিন, অস্থা ফাউন্ডেশনের কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুব ফোরামের সদস্য শাবানা ইয়াসমিন, মারিয়া মীম, জয়নাল আবেদীন আকাশ, নাহিদ হাসান, শেফালী রানী, সুমন কুমার পাহান, রোকেয়া সুলতানা ফেন্সি এব আঁখি রানী।

  • জয়পুরহাটে বৃষ্টিতে শত শত হেক্টর আলু ক্ষেতের ক্ষতি

    জয়পুরহাটে বৃষ্টিতে শত শত হেক্টর আলু ক্ষেতের ক্ষতি

    জয়পুরহাটে বৃষ্টিতে শত শত হেক্টর আলু ক্ষেতের ক্ষতি

    আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাটে টানা দুই দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত হেক্টর আলুর ক্ষেত। একদিকে বাজারে আলুর দরপতন, অন্যদিকে অসময়ের বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন জেলার পাঁচ উপজেলার হাজারো কৃষক।শুক্রবার (১৩ মার্চ) জেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে মাইলের পর মাইল আলুর জমি নিমজ্জিত হয়ে আছে। অনেক কৃষক পচন থেকে ফসল রক্ষা করতে কাদা-পানির মধ্যেই আলু তোলার চেষ্টা করছেন। কেউ কেউ তোলা আলু রাস্তার ধারে বা বাড়ির উঠানে খোলা আকাশের নিচে শুকানোর চেষ্টা করছেন। শ্রমিকের চড়া দাম এবং সংকট থাকায় অনেক পরিবারে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদেরও ক্ষেত থেকে আলু তুলতে দেখা গেছে। পাঁচবিবি উপজেলার এক আলু চাষি জানান, এ বছর প্রায় ৬০ বিঘা জমিতে আলুর আবাদ করেছিলাম। এর মধ্যে মাত্র ১৫ বিঘা জমির আলু ঘরে তুলতে পেরেছি। বাকি ৪৫ বিঘা জমির আলু এখন পানির নিচে। এই বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। এলাকার কয়েকজন কৃষক জানান, শুক্রবার ভোর থেকে হঠাৎ বৃষ্টিতে তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। পচন ধরার ভয়ে তারা পানির নিচ থেকেই আলু তুলছেন, তবে এই আলু কতদিন সংরক্ষণ করা যাবে তা নিয়ে তারা সন্দিহান। জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম সাদিকুল ইসলাম সাংবাদিকদের জানান, জেলায় শুক্রবার ৩২.০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে আলু, গম ও সবজিসহ প্রায় ১০১ হেক্টর জমি জলবদ্ধতার শিকার হয়েছে। দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। এবছর জেলার ৫ উপজেলায় প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে।