Blog

  • সাবেক জেলা প্রশাসক সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বুধবার ॥ স্মরণে ‘চাঁপাই দর্পণ’ পরিবার

    সাবেক জেলা প্রশাসক সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বুধবার ॥ স্মরণে ‘চাঁপাই দর্পণ’ পরিবার

    সাবেক জেলা প্রশাসক সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বুধবার ॥ স্মরণে ‘চাঁপাই দর্পণ’ পরিবার

    চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক জেলা প্রশাসক প্রয়াত সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বুধবার ১২ মার্চ। ২০২০ সালের ১২ মার্চ (বৃহস্পতিবার) ১২:৫০ মিনিটে ঢাকা মতিঝিল সিটি সেন্টারে এলজিএসপি প্রকল্প অফিসে সরকারের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালনকালে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশনার অনুমতি (ডিক্লারেশন) দিয়েছিলেন। তাঁর হাত দিয়েই ২০১৪ সালের ১৪ এপ্রিল-১লা বৈশাখ ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর পথচলা শুরু হয়। তিনি নিজেই জেলার বিশিষ্টজনদের সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। সেই থেকেই সকলের দোয়ায় ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর পথচলা শুরু হয়ে অদ্যবধি প্রকাশনা চলমান রয়েছে। ২০১৪ সালে পথ চলা শুরু হলেও অনেক চড়াই-উৎরায় পার করে দীর্ঘ প্রায় ১২ বছর পর পত্রিকাটি ‘ডিএফপি’ তালিকাভূক্ত (সরকারী বিজ্ঞাপন ছাপানোর অনুমতি) হয়েছে ২০২৫ সালের আগস্ট মাসের ২৭ তারিখ। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক হিসেবে (২০/০৪/২০১৩ইং হইতে ২২/০৬/২০১৪ইং) পর্যন্ত দায়িত্ব পালনকালে জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সাথে সাথে মিডিয়া সংগঠন ও জেলার মিডিয়াকর্মীদের সাথে খোলামেলা চলাফেরায় সকলের মনে ঠাঁই করে নিয়েছিলেন।

    ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রতিষ্ঠাতা-জন্মদাতা হিসেবে এবং ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর একজন শুভাকাঙ্খি হিসেবে জীবদ্দশায় তাঁর রেখে যাওয়া স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁকে নানা আয়োজনে স্মরণ করে আসছে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পরিবার। তাঁর প্রয়ান দিবসে (৬ষ্ঠ মৃত্যুবাষিকী) ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পরিবারের উদ্যোগে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সরদার শরাফত আলীর রুহের মাগফেরাত কামনায় কোরআনখানী-স্মরণসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেটের (শিল্পকলা মার্কেট) ৪র্থ তলায় ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর নিজস্ব কার্যালয়ে সকালে কোরআনখানী হবে। সদর উপজেলার ‘বারঘরিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা’র ১২ থেকে ১৫ জন হাফেজ এই কোরআনখানীতে অংশ নেবেন। সকাল সাড়ে ১১ টায় স্মরণসভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

     

    অনুষ্ঠানে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যগণ, জেলা প্রশাসনের প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকগণ, জেলার প্রেসক্লাবগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন। এছাড়াও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। মহারাজপুর ইউনিয়নের মহাম্মদপুর মন্ডলপাড়া জামে মসজিদে কিছু আর্থিক অনুদান দেয়া হয়েছে এবং মরহুমের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে। শ্রদ্ধেয় সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু এবং ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর উপদেষ্টাগণ। একই দোয়া অনুষ্ঠানে ‘চাঁপাই দর্পণ’ পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

    উল্লেখ্য, ১২ মার্চ/২০২০ বৃহস্পতিবার দুপুর ১২:৫০ মিনিটের সময় ঢাকায় মতিঝিল সিটি সেন্টারে এলজিএসপি প্রকল্প অফিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না … রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে, ৩ ভাই, ১ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, ফরিদপুর জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৩ মার্চ/২০২০ শুক্রবার জুম্মা নামাজের পর জানাযা শেষে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ায় মরহুমের দাফন সম্পন্ন হয়। সরদার সরাফত আলীর মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। শোক জানাই ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর উপদেষ্টাগণ। সরদার সরাফত আলীর মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষণা করে ‘দর্পণ’ পরিবার। তাঁর সম্মানে ‘দর্পণ’ কার্যালয়ের সকল কাজ বন্ধ করে দেয়া হয় এবং একদিন পত্রিকা প্রকাশনার কাজ বন্ধ রাখা হয়। সরদার শরাফত আলীর মৃত্যুতে ‘চাঁপাই দর্পণ’ পরিবারের উদ্যোগে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়াও করা হয়। মহান আল্লাহ তায়ালা যেন সকল অপরাধ ক্ষমা করে দিয়ে সরদার সরাফত আলীকে জান্নাত নসিব করেন, এমনটায় দোয়া ‘দর্পণ পরিবার’র।

    অন্যদিকে, সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ায় মরহুমের গ্রামের বাড়িতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে পবিত্র রমজানে শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও ইফতারী সামগ্রীসহ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় একটি হাফেতখানায় ইফতার ও দোয়া মাহফিল এবং সাধারণ মানুষের মাঝে ইফতারী বিতরনের উদ্যোগে নিয়েছে সরদার সরাফত আলীর পরিবার। সরদার সরাফত আলীর রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবার।

  • গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে গোমস্তাপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জামাত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ড. মো. মিজানুর রহমান। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গোমস্তাপুর স্টেশন ইনচার্জ মুহাতাব আলী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এবং গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিকাণ্ড মোকাবিলায় একটি বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করা হয়, যা উপস্থিত জনসাধারণের মধ্যে দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • শিবগঞ্জে সালিশে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা ॥ গ্রেপ্তার এক

    শিবগঞ্জে সালিশে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা ॥ গ্রেপ্তার এক

    শিবগঞ্জে সালিশে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা ॥ গ্রেপ্তার এক

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সালিশি বৈঠকে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আনিসুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। সোমবার রাতে এ ঘটনায় নিহতের ছেলে আসমাউল হক বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সোমবার রাতেই অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি শিমুলকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শ্রাবণ নিশ্চিত করে জানান, সোমবার রাতে বিশেষ অভিযানে এজাহারভুক্ত ৩ নম্বর আসামি শিমুলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, মামলায় ২০ জনের নাম উল্লেখ ছাড়াও ৫ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। উল্লেখ্য, নিহতের ছেলে আব্দুল আউয়ালের সাথে সাহিদা খাতুন নামে এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। গত রোববার রাতে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে বিষয়টি মীমাংসার জন্য পুনরায় সালিশ বসে। বৈঠক শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা আনিসুর রহমান ও তার সঙ্গীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এতে গুরুতর আহত অব¯’ায় হাসপাতালে নেওয়ার পথে আনিসুর রহমান মারা যান। নিহত আনিসুর উপজেলার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলীর ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে এবং একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

  • গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

    গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

    গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

    জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক কামরুল হুদা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক ড.আতিকুর রহমান, জেলা সহকারী পরিদর্শক মোস্তাফিজুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী, চৌডালা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা একরামুল হক এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহের আয়োজন শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব ও শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীরা তাদের অর্জিত সাফল্যের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার সংকল্প ব্যক্ত করেন। এ অনুষ্ঠানের মাধ্যমে গোমস্তাপুরে শিক্ষা ক্ষেত্রে সৃজনশীল প্রতিভার বিকাশ এবং শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

  • শিবগঞ্জে সংবাদ সম্মেলন ॥ বিএনপি নেতাকে ছাত্রদল বানিয়ে বহিষ্কারের অভিযোগ

    শিবগঞ্জে সংবাদ সম্মেলন ॥ বিএনপি নেতাকে ছাত্রদল বানিয়ে বহিষ্কারের অভিযোগ

    শিবগঞ্জে সংবাদ সম্মেলন ॥ বিএনপি নেতাকে ছাত্রদল বানিয়ে বহিষ্কারের অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জে বিএনপির এক নেতাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার জেলার শাহবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা। লিখিত বক্তব্যে নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন বলেন, সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ এনে ৬ ফেব্রুয়ারি দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। এর মধ্যে একজন বিএনপির নেতা মো. মুন্না। তিনি স্থানীয় বিএনপির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ছাত্রদলের কোন কমিটিতে তার নাম নেই। অথচ তাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণও করেননি। ফলে এসব বিভ্রান্তি নিরসন হওয়া প্রয়োজন। এদিকে, ভুক্তভোগী বিএনপি নেতা মো. মুন্না জানান, দীর্ঘ ১৭ বছরে ১৭টি মামলা হয়েছে তার নামে। ৬ বার কারাভোগ করেছেন তিনি। গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি দুরুল হোদা বলেন, জমিজমা বিক্রি করে রাজনীতিতে এসেছেন এবং একাধিক মামলাও হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, স্থানীয় যুবদল সভাপতি ইয়াসিন আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

  • ৫৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ উদ্ধার ॥ আটক এক

    ৫৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ উদ্ধার ॥ আটক এক

    ৫৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ উদ্ধার ॥ আটক এক

    জেলার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক ২টি অভিযানে ৪২৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত ব্যক্তি হচ্ছে, জেলা শিবগঞ্জ উপজেলার আড়গাড়া চকসিরামপুর গ্রামের মোঃ খাইরুল ইসলামের ছেলে মোঃ আলীম (৩২)। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) গভীর রাতে অভিযান ২টি পরিচালিত হয়। ১ম অভিযানে সোনামসজিদ বিওপি হতে ০১টি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী মোঃ আলীম কে ফেন্সিডিল এর বিকল্প ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX  সিরাপসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এছাড়া অপর অভিযানটিতে চকপাড়া বিওপি’র ০১টি বিশেষ টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত হতে ফেন্সিডিল এর বিকল্প ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় TENSIWIN ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ৫৯ বিজিবি ব্যাটালিয়ন বিগত ০৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১১ জন আসামীসহ প্রায় ৪৬০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

  • গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

    গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

    গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

    গাইবান্ধার সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে রেজিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার বাদিয়াখালি রেললাইনের এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজিনা বেগম ফুলছড়ি উপজেলার পুর্ব উদাখালী গ্রামের রেজা মিয়ার মেয়ে এবং বধু মিয়ার স্ত্রী। স্থানীয় সুত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরই মধ্যে মঙ্গলবার সকালের দিকে অসাবধানতাবশত বাদিয়াখালির রেললাইনের দিকে যায়। এসময় একটি ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ওই দুর্ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছি।

  • নাগরপুরে এতিম শিশুদের সাথে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার

    নাগরপুরে এতিম শিশুদের সাথে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার

    নাগরপুরে এতিম শিশুদের সাথে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার

    পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঘিওরকোল বারিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস এম আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে (মোবাইল কনফারেন্স) যুক্ত হয়ে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা রবিউল আউয়াল লাভলু। প্রধান অতিথি বলেন, “মাদ্রাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। বিশেষ কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও এই মহতী উদ্যোগের সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সাংবাদিকদের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মিয়া এবং মেসার্স রাব্বি এন্টারপ্রাইজের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ আওয়াল খোকন। জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর-দেলদুয়ার অনলাইন এনটিভির প্রতিনিধি মোঃ মনির হাসান, চৌহালী উপজেলার সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি মোঃ রোকুনুজ্জামান রোকু, জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথিবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং উপস্থিত মুসল্লিরা ঘিওরকোল বারিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের সঙ্গে একসঙ্গে ইফতার করেন। রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

  • সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

    সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

    সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

    ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সিংড়া কোর্ট মাঠ চত্বরে ভূমিকম্পে সতর্কতা, অগ্নি নির্বাপণ ও উদ্ধার সহ জনসচেতনতা মুলক বিভিন্ন বিষয়ে মহড়া প্রদক্ষিন করেন ফায়ার সার্ভিস কর্মীরা। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সিংড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সাব অফিসার (ভারপ্রাপ্ত স্টেশন অফিসার) আব্দুল শাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিঠুন কুন্ডু, উপজেলা সমাজসেবা অফিসার আবু দাউদ প্রমুখ।

  • নাগরপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

    নাগরপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

    নাগরপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

    ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়। “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কর্মসূচিটি পালন করা হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড পরবর্তী উদ্ধার অভিযানের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এসময় উপস্থিত শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণকে জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো হাতে-কলমে দেখানো হয় এবং সচেতনতা বৃদ্ধি করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক উপজেলাপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, হিসাবরক্ষক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহরাজুল হাসান, ইউনিয়ন পরিষদ প্রশাসক মো. হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার এবং নাগরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অনয় কুমার ঘোষসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব না হলেও সঠিক প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তাই সবাইকে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।