Blog

  • ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অতিরিক্ত সম্পদ সংস্থান করা সম্ভব নয়-ড. ইউনূস

    ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অতিরিক্ত সম্পদ সংস্থান করা সম্ভব নয়-ড. ইউনূস

    রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অতিরিক্ত সম্পদ সংস্থান করা সম্ভব নয়। সোমবার কক্সবাজারে ‘স্টেকহোল্ডারস ডায়ালগ-টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের অনিশ্চিত যাত্রার আট বছর পূর্ণ উপলক্ষে আয়োজিত এ সংলাপে সংকট সমাধানে সাত দফা কর্মপরিকল্পনা প্রস্তাব করেন। রোহিঙ্গাদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ তাদের পাশে রয়েছে এবং তাদের মাতৃভূমিতে দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য কাজ চালিয়ে যাবে।

    আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “চলুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে তাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার অঙ্গীকার করি, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করি। রোহিঙ্গা গণহত্যা দিবস স্মরণে অনুষ্ঠানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সহকারী হাই কমিশনার রাউফ মাজু। সংলাপে বিভিন্ন দেশের কূটনীতিক, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতা, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেয়। কক্সবাজারে হোটেল বে ওয়াচে অনুষ্ঠিত এ সংলাপে অংশগ্রহণ করেন কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, বৈশ্বিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা। এ সংলাপ থেকে আসা প্রস্তাব এবং বক্তব্যগুলো আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিত সম্মেলনে তুলে ধরার কথা বলছে সরকার। নিউ ইয়র্কে অনুষ্ঠেয় ওই সম্মেলনে প্রায় ১৭০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। সেখানে রোহিঙ্গাসহ নিপীড়নের শিকার মিয়ানমারের অন্যান্য জনগোষ্ঠীর দুর্দশা গুরুত্ব সহকারে আলোচনা হবে।

    ২০১৭ সালের এই দিনে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেই ঢলের শুরু হয়েছিল। এরপর কয়েক মাসের মধ্যে সাড়ে ৭ লাখ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়। আগে থেকে ওই এলাকার ক্যাম্পে বসবাস করছিল আরও চার লাখ রোহিঙ্গা। জাতিসংঘ সে সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর এই হত্যা ও নির্যাতনকে চিহ্নিত করেছিল ‘জাতিগত নিধনের ধ্রুপদী উদাহরণ’ হিসেবে। যুক্তরাষ্ট্র সরকারও রোহিঙ্গাদের ওপর চালানো ওই হত্যাযজ্ঞকে ‘জেনোসাইড’ হিসাবে বর্ণনা করেছে। বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়ার পর থেকে কক্সবাজার ও উখিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে বাঁশ আর প্লাস্টিকের খুপড়ি ঘরে বসবাস শুরু করে রোহিঙ্গারা। উখিয়ার কুতুপালং পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে।

  • নড়াইলে শিক্ষার্থী আল মামুন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

    নড়াইলে শিক্ষার্থী আল মামুন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

    নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া ডুমারিয়া নলামারা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী আল মামুন হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সহপাঠী, এলাকাবাসী ও স্বজনরা। সোমবার সকাল ১১টায় উপজেলার যোগানিয়া বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে পরিবার ও সহপাঠীরা দাবি করে বলেন, এলাকার কিশোর গ্যাংয়ের প্রধান শিমুল নন্দী ও তার সহযোগীদের বিরুদ্ধে নড়াগাতী থানায় হত্যা মামলা হলেও পুলিশ এখনো কাউকে আটক করেনি। উল্টো নিহত আল মামুনের পরিবার হুমকির মুখে পড়েছে। মানববন্ধনে বক্তব্য দেন, নিহত আল মামুনের বাবা মোঃ হাবিবুর রহমান মোল্লা, বড় বোন মুসলিমা, ভাবী কারিমা ইসলাম, জাকিয়া সুলতানা, সহপাঠী তামিম ইকবাল, আব্দুল আজিম, মিনহাজুল ইসলাম, শিক্ষক শামীম আহমেদ ভূইয়া, খাইরুল ইসলাম সহ অনেকে। উল্লেখ্য, গত ২২ জুলাই/২৫ স্কুল শিক্ষার্থী আল মামুনকে যোগানিয়া বাজারের প্রহ্লাদের সেলুন থেকে কাইছি দিয়ে আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্য শিমুল নন্দী। পরবর্তীতে আহত আল মামুনকে উদ্ধার করে গোপালগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় আল মামুন ১২ আগষ্ট ভোরে মারা যান। এ ঘটনায় নিহত আল মামুনের বাবা ১৩ জনের নাম উল্লেখ করে ১১ই আগস্ট নড়াগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ কারণে হতাশা প্রকাশ করেছেন সহপাঠী ও পরিবারের লোকজন। তাদের দাবি, অতিদ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার।

  • লায়ন নুর ইসলামের নির্বাচনী এলাকা নড়াইল ২ এ ভি.পি নূর কে ফুলেল শুভেচ্ছা

    লায়ন নুর ইসলামের নির্বাচনী এলাকা নড়াইল ২ এ ভি.পি নূর কে ফুলেল শুভেচ্ছা

    লায়ন নুর ইসলামের নির্বাচনী এলাকা নড়াইল ২ এ গণধিকার পরিষদের সভাপতি গণ মানুষের নেতা গণ বন্ধু ভি.পি নূরকে ফুল দিয়ে বরণ করেন হাজার হাজার মানুষ। যশোর গন সমাবেশে যোগদান শেষে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলামের নির্বাচনী এলাকা নড়াইল ২ এর লোহাগড়ার কালনা ঘাট মসজিদে নেতাকর্মীসহ জুম্মার নামাজ আদায় করেন। জুম্মার নামাজ আদায় শেষে ভিপির নূর তার নড়াইলের প্রতিনিধি হিসেবে লায়ন নুর ইসলামকে পরিচয় করিয়ে দেন। একইসঙ্গে ভি.পি নুর ও লায়ন নুর মসজিদের সভাপতির নিকট মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ অর্থ ও সিমেন্ট হস্তান্তর করেন ও দেশ ও মানুষের জন্য দোয়া কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, গণবাধিকার পরিষদের ত্যাগী ও সংগ্রামী নেতা সাধারণ সম্পাদক রাশেদ খান। এসময় অন্যান্য নেতাকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ও নড়াইল জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

  • চাঁপাইনবাবগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের স্মারকলিপি প্রদান

    চাঁপাইনবাবগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের স্মারকলিপি প্রদান

    চাঁপাইনবাবগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের স্মারকলিপি প্রদান

    চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকগণ ৫ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। সোমবার (২৫ আগস্ট) দুপুরে এই স্মারকলিপি দেয়া হয়। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদানের সময় জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুবিনা আনিস ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সামিউল হকসহ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়,

    নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও রহনপুর এ.বি. সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তাগণের ৫ দফা দাবিসমূহ হলো-স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষক এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ (চার) স্তরীয় একাডেমিক পদোন্নয়ন বাস্তবায়ন, অনতিবিলম্বে আঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্য্যালয়ের স্বাস্থ্য ও মর্যাদা রক্ষা, আপিল বিভাগের রায়ের আলোকে দ্রুত বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরী আদেশ প্রদান, এবং বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি প্রদান ও পদায়ন।

  • চাঁপাইনবাবগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্মুক্ত বৈঠক

    চাঁপাইনবাবগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্মুক্ত বৈঠক

    চাঁপাইনবাবগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্মুক্ত বৈঠক

    চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে উন্মুক্ত বৈঠক হয়েছে। রবিবার (২৪ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের ফারুপাড়া গ্রামে উন্মুক্ত বৈঠকে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখন চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন। আরও বক্তব্য রাখেন চর অনুপনগর ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য মোসা: রেহেনা বেগম। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের অপব্যবহার প্রতিরোধ, যৌতুক, নারী নির্যাতন, কন্যা শিশুর প্রতি বৈষম্য, বৃক্ষরোপন, পলিথিন বর্জন ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। সেখানে নারী, পুরুষ, শিশুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরস্কার ঘোষণা

    লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরস্কার ঘোষণা

    ২০২৪ সালের ৫ আগস্টের (স্বৈরাচার আওয়ামীলীগ সরকার) পর দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি পিস্তল উদ্ধার করে দিতে পারলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেলের জন্য ১ লাখ টাকা, এসএমজি’র জন্য ১ লাখ ৫০ হাজার, এলএমজি’র জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা এবং প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এসব ক্ষেত্রে অস্ত্র উদ্ধারকারী বা সহায়তাকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও, আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। নিয়োগ বাণিজ্য বা দুর্নীতি বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি সচিবালয়ের বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতজন কিংবা আত্মীয়স্বজন এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, রাস্তা বন্ধ করে গাজীপুর পুলিশ কমিশনারের চলাচলের বিষয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়েছে এবং তাকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের গোবিন্দগঞ্জে সংবর্ধণা

    ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের গোবিন্দগঞ্জে সংবর্ধণা

    গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টে গোবিন্দগঞ্জ উপজেলা টিমের বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হকের সঞ্চালনা এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, নায়েবে আমির মাওলানা আব্দুল বারী, পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু জাফর লেলিন, ইসলামী আন্দোলন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসেন রাজু, গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা, প্রভাষক দীপক কর, সহকারী শিক্ষক রেজাউল করিমসহ খেলোয়াড়বৃন্দ।

  • ঘোড়াঘাটে ২১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী-পুরুষ আটক

    ঘোড়াঘাটে ২১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী-পুরুষ আটক

    দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ২১৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৩ হাজার ২০০ টাকা। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ২ নং পালশা ইউনিয়নের দামপাড়া বাঁশমুড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে ২০০ পিস ট্যাবলেট এবং পৌরসভার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ঢাকা হোটেলের পিছনে অভিযান চালিয়ে ১৬ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে, হাকিমপুর উপজেলার চকচকা রিকাবী গ্রামের মাহবুব আলম (৩৮) এবং ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়ার সাখেরা বেগম (৩৬)। ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে।

  • খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

    খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

    খুলনার ডুমুরিয়া উপজেলায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ইজিবাইক চালক মুজাহিজ মোড়ল (২৫) রুস্তম আলী খান (৬৪), রীনা বেগম (৪৭)। তাছাড়া নিহত অজ্ঞাত পুরুষের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যায়। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।

  • গাইবান্ধার ভাসানী সেতুর তার চুরির পর ‘রিফ্লেক্টর লাইট’ চুরি-এলাকাবাসীর ক্ষোভ

    গাইবান্ধার ভাসানী সেতুর তার চুরির পর ‘রিফ্লেক্টর লাইট’ চুরি-এলাকাবাসীর ক্ষোভ

    গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের হরিপুরঘাটে তিস্তা নদীর উপর নির্মিত মওলানা ভাসানী সেতুর বিদ্যুতের তার চুরির পর রিফ্লেক্টর লাইটও চুরি হয়েছে। শনিবার রাতে চুরির ঘটনা ঘটলেও রবিবার বিকালে বিষয়টি জানা যায় বলে জানিয়েছেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশল উজ্জ্বল চৌধুরী। তিনি বলেন, রিফ্লেক্টর লাইট চুরির বিষয়টি স্থানীয় থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। সুন্দরগঞ্জের হরিপুরঘাটে তিস্তার ওপর বুধবার এ সেতুর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারীকে যুক্ত করা মোট ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৬ মিটার প্রস্থের এ সেতুটির অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড)। গত বুধবার চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়ার রাতেই পুরো সেতু এলাকা অন্ধকার হয়ে পড়েছিল। বৃহস্পতিবার সেতুর ল্যামপোস্টের হরিপুর পয়েন্ট থেকে সংযোগ নেওয়া ৩১০ মিটার বৈদ্যুতিক তার দুর্বৃত্তরা কেটে নিয়ে যায়। তরা চুরির বিষ য়টি সমাধান হওয়ার আগেই চুরি হল সেতুর রিফ্লেক্টর লাইট। সেতুর রেলিংয়ে লাগানো এসব লাইট রাতে চালকদের সেতুর সীমানা চিহ্নিত করে দুর্ঘটনার হাত থেকে বাঁচতে সহযোগিতা করে। এমন চুরির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে এবং স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এদিকে বুধবার থেকে বিদ্যুৎহীন থাকলেও এখনো পুনরায় বিদ্যুৎসংযোগ দিতে পারেনি সেতু কর্তৃপক্ষ।
    এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন, এখন পর্যন্ত বৈদ্যুতিক তার সংগ্রহ করা সম্ভব হয়নি। তার পেলে পুনসংযোগ দেওয়া যাবে। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, রিফ্লেক্টর লাইট চুরির কথা জানতে পেরেছি। এর আগে তার চুরির ঘটনায় সেতুর সিকিউরিটি ইনচার্জ নূর আলম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় শুক্রবার রাতে মামলা করেছেন। চোরচক্রকে শনাক্তের চেষ্টা অব্যাহত আছে। সেতু এলাকায় যানজট নিরসন ও সার্বিক নিরাপত্তা জোরদার করতে পুলিশ দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার জন্য ওই এলাকায় দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলমান।