Blog

  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

    স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

    জামালপুরের বকশীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় দলীয় নেতা কর্মীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা জানান এবং তাদের খোঁজ খবর নেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল হক দুলালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি গাজী মোস্তাফিজুর রহমান মিষ্টার, সহসভাপতি আব্দুল হামিদ, সহসভাপতি গাজীউর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুর রহমান মমতাজ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দাদা, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও আনন্দ র‌্যালিতে উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। বুধবার (২০ আগষ্ট) বিকেলে দায়রা জজ মিজানুর রহমান দন্ডিতের অনুপস্থিতিতে (পলাতক) রায় ঘোষণা করেন। দেলোয়ার নাচোলের হাটবাকইল গ্রামের (বর্তমান-রাজশাহীর তানোরের ঝিনাইখোর গ্রাম) আলাউদ্দীনের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর নাচোলের নেজামপুর দক্ষিন সগিনা মালিকান্দর গ্রামে ডিবি’র হাতে ১০০ গ্রাম হেরোইন আটক হয় দেলায়ার। এ ঘটনায় ওইদিন নাচোল থানায় মামলা করেন ডিবি’র এসআই) রিপন কুমার। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি’র এস.আই পলাশ চন্দ্র অভিযোগপত্র জমা করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন মাদকসহ গ্রেফতার-৮

    চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন মাদকসহ গ্রেফতার-৮

    চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন মাদকসহ গ্রেফতার-৮

    মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ভোরে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি মাদক প্রবন এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন মাদকসহ ৮ জন গ্রেফতার হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল এর নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, কাস্টমস এর সমম্বয়ে টাস্কফোর্স টীম বুধবার (২০ আগষ্ট) ভোর রাত ৫টার দিকে এই অভিযান চালায়। বিষয়টি বুধবার সকালে এক প্রেসনোটে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জনকে আসামী করে মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে এবং ৩জনকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা কেডিসি পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী মোসা: আছমা বেগম (৫৫),

    মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো: তানু (৪৫), মো: ইকরামুলের স্ত্রী মোসা: চিরল, মোঃ তাজু’র স্ত্রী বিজলী (৫০) এবং মৃত ইসলাম এর স্ত্রী , বুধি(৫০)। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা হচ্ছে, একই এলাকার মো: খোশ মোহাম্মদ এর ছেলে মো: আরিফ (২৯), একই এলাকার মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে মো: মরু (৪০) এবং একই উপজেলার বাঙ্গাবাড়ীর মৃত মুজিবুর এর ছেলে মো: কাদির (৪৫)। অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো হচ্ছে, ইয়াবা-৮৪০ পিস, হেরোইন-১৪০ গ্রাম, হেরোইন পুরিয়া-৪৬৯ টি, গাঁজা-১.৩০০ কেজি, চোলাইমদ-১৯ লিটার, মাদক বিক্রিত নগদ ৫৬ হাজার ১৭৫/- টাকা, হেরোইন পরিমাপক মেশিন-০৩টি, মোবাইল সেট-০১ টি। ডিএনসি’র প্রেসনোটে আরও জানানো হয়, মাদকসহ আটককৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে ৩ টি নিয়মিত মামলা করা হয়েছে এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অপর ৩ জনের মধ্যে ২ জনকে ১মাস করে এবং ০১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

  • চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স মাঠে মাষ্টার প্যারেডে সালাম গ্রহণ শেষে মাসিক কল্যান সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা।

    জেলা পুলিশ লাইন্সে ড্রিল শেডে মাসিক কল্যান সভায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা-উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট ইনচার্জবৃন্দকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

    কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল), এএসপি (প্রবিঃ) সহ জেলার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ এবং জেলার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা ॥ ভিপি আবিদুল-জিএস হামিম-এজিএস মায়েদ

    ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা ॥ ভিপি আবিদুল-জিএস হামিম-এজিএস মায়েদ

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অবশেষে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়। ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম। এছাড়া, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ। মঙ্গলবার মনোনয়ন সংগ্রহের শেষ দিনেও ছাত্রদল তাদের প্যানেল চূড়ান্ত করতে পারেনি। দলের নেতাকর্মীরা একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে বুধবার (২০ আগষ্ট) এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের মতবিনিময় সভা

    জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের মতবিনিময় সভা

    জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের মতবিনিময় সভা

    মিডিয়াকর্মীদের স্বনামধন্য ও প্রাচীন সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মতবিনিময় সভা হয়েছে। ঢাকা ২২/১ পুরনো পল্টন তোপখানা রোড পরিষদের হলরুমে মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে মতবিনিময় সভা। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম।

    প্রধান আলোচক সংস্থা মহাসচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু। সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ওমর ফারুক, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, লায়ন এবিএম সোবহান হাওলাদার, আশরাফুল আলম রঞ্জু।

    সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে ও সাংগঠনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলোচ্য বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে আলোচনা করেন। সংগঠনকে গতিশীল করতে নানা ধরনের যুক্তি পরামর্শের আলাপ আলোচনার পর সংগঠনের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেয়া হয়। এর মধ্যে সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ ও সকল পর্যায়ের কমিটি গুলোকে শক্তিশালী করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতি ও প্রধান আলোচক সহ বক্তারা সংগঠনের উন্নয়নের স্বার্থে সকলকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম মহাসচিব হাসান আলী, লায়ন শরিফুল ইসলাম, রাকিব উদ্দিন রানা, সহসাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান পিন্টু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম তালুকদার,

    যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আসফাক আহমেদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল বাশার, সহপ্রচার সম্পাদক গোলাম রব্বানী, প্রাণ ও দুর্যোগ পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল আলম, সহ দপ্তর সম্পাদক শাইদুল ইসলাম, সহ-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমারত হোসেন ইমাম,

    সাহিত্য পাঠাগার বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার, নির্বাহী সদস্য রুবিনা আক্তার সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দুপুরের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

  • গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ ও লাইসেন্স ছাড়া বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

    গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ ও লাইসেন্স ছাড়া বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

    গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ ও লাইসেন্স ছাড়া বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা বাজারের শাজাহান আলী অবৈধভাবে ১৭৪ বস্তা রাসায়নিক সার মজুদ ও লাইসেন্স ছাড়া বিক্রির অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত নয়টার দিকে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা তথ্যের ভিত্তিতে উপজেলার দেওপুরা বাজারে মেসার্স সাজাহান ট্রেডার্স-এর একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও জাকির মুন্সী অভিযান পরিচালনা করেন এবং মোবাইল মোবাইল কোর্ট পরিচালনায় তাকে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। অভিযানে মেসার্স শাজাহান ট্রেডার্স-এর প্রোপ্রাইটর শাহজাহান আলীর গোডাউন থেকে মজুদকৃত ৩৯ বস্তা উঅচ, ৪৫ বস্তা ইউরিয়া, ৮৮ বস্তা গঙচ সর্বমোট ১৭৪ বস্তা সার জব্দ করা হয়। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(০২) ধারা অনুযায়ী মালিকপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, কৃষি প্রধান নাচোল ও গোমস্তাপুর উপজেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ জেলায় ব্যাপক পরিমাণ রাসায়নিক সারের চাহিদা থাকায় মাঝে মধ্যে সারের সংকট সৃষ্টি হয়। এ সুযোগকে কাজে লাগিয়ে অসাধু সার ডিলার, খুচরা ব্যবসায়ী ও মজুদদার কর্তৃক অবৈধভাবে সার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি এবং পার্শ্ববর্তী নওগাঁ জেলায় পাচারের ঘটনা ঘটে থাকে। এর পূর্বে গত ২৩ জুন, ২০২৫ তারিখ অত্র কার্যালয়ের তথ্যের ভিত্তিতে নাচোল উপজেলা হতে নওগাঁ জেলায় পাচারকালে ৪০ বস্তা সার আটক করা হয়েছিল। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী বলেন,“গতরাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করা হয়েছে। কৃষি অফিসারের মাধ্যমে এসব সার ন্যায্য দামে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • রাজশাহীতে জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ

    রাজশাহীতে জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ

    রাজশাহীতে জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ

    জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের খেলা মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সোমার হ্যাট্রিকের সুবাদে ৮-০ গোলে স্বাগতিক রাজশাহী জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে সোমা পারভিন ৪টি, মনিরা ২টি, সুজিতা ও আফরিন ১টি করে গোল করেন। খেলা শেষে জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন। এ সময় জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু, সদস্য মোঃ সাইফুল ইসলাম কালু, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের ওমেন্স কমিটির প্রতিনিধি মোঃ নজরুল ইসলামসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

  • ভালুকায় চতুর্মুখী সংঘর্ষে নিহত-১, আহত-৪

    ভালুকায় চতুর্মুখী সংঘর্ষে নিহত-১, আহত-৪

    ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ইউ-টার্ন নেওয়ার সময় কাভারভ্যান, প্রাইভেটকার, অটোরিকশার ও মালবাহী ট্রাকের চতুর্মুখী সংঘর্ষে আমছার আলী (৬৫) নামে এক অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (১৯আগষ্ট) বিকেলে উপজেলার সিডস্টোর এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমছার আলী উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা গামী প্রাইভেটকার ও অটোরিকশা ইউ-টার্ন নেওয়ার সময় কাভারডভ্যান সাথে সংঘর্ষ হয়, পরে প্রাইভেটকার গিয়ে অটোরিকশার সাথে সংঘর্ষ হয় এবং ময়মনসিংহ গামী দ্রুত গতির মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সাথে সংঘর্ষ লেগে ডিভাইডার উপরে উঠে ট্রাকটি উল্টে যায়। এতে অটোরিকশাটি ও প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশার যাত্রী আমছার আলী ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে উজ্জল(৩০), নূর ইসলাম (৫০) ও তার স্ত্রী (৪৫) এবং অটো চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে হইওয়ে ও মডেল থানা পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশার ও কভারভ্যান আটক করা গেলেও চালকেরা পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, উপজেলার আমতলী এলাকায় সাব্বির (১২) নামে এক ছেলে গাড়ি চাপায় মূমুর্ষ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

  • গোদাগাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার বিতরণ

    গোদাগাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার বিতরণ

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদে বন্যায় পানি বন্দি ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ প্রায় ১০০জন পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে এম মমিনুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা পরিসংখ্যান অফিসার মো. শরিফুল ইসলাম, চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম। এছাড়াও, খাবার বিতরণ কাজে সহযোগিতা করেন প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারি মো. আহসান হাবীব, ইউএনও অফিসের মো. মুক্তার হোসেন, টুটুল ও তোতা প্রমুখ। গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদ ইউনিয়নের নিম্নাঞ্চল প্রতি বছর প্রায় প্লাবিত হয়ে যায়। এতে বাড়ীর চতুর্পাশের বন্যার পানিতে ঘর বন্দি হয়ে পড়ে ওই এলাকার হাজার হাজার পরিবার। অপর দিকে পদ্মার পানির তীব্রতার কারণে ভাঙ্গন শুরু হয় এতে করে অনেক পরিবার অসহায় হয়ে বাড়ী ঘর নিয়ে বরেন্দ্রাঞ্চলে চলে আসেন। এ বছরেও অনেক পরিবারকে বাড়ী ভেঙ্গে নিয়ে আসতে দেখা গেছে। বন্যায় ক্ষতিগ্রস্থদের যে কোন প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ। তিনি বলেছেন যাদের সহযোগিতা একান্ত প্রয়োজন তারা যেন উপজেলায় যোগাযোগ করেন।