Blog

  • প্রিজাইডিং কর্মকর্তা হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতাকর্মী খালাস

    প্রিজাইডিং কর্মকর্তা হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতাকর্মী খালাস

    ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ছেপড়িকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জেবায়দুর রহমান হত্যার মামলার আসামি বিএনপির ১২৩ জন নেতাকর্মীর সবাইকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিন ওই ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন সহকারী প্রিজাইডিং অফিসার জবায়দুর রহমান। ভোট চলাকালে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। ঘটনার পর পুলিশ কনস্টেবল জাহিরুল ইসলাম বাদী হয়ে বিএনপির স্থানীয় ১২৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের আগস্টে সদর থানার এসআই আব্দুল মান্নান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হালিম সাংবাদিকদের জানান, এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক মামলা। আওয়ামীলীগ সরকার বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ায়। কোনো সাক্ষীই অভিযোগের পক্ষে কথা বলেননি, এমনকি বাদীও নয়। তিনি আরও বলেন, ১১ বছর ধরে আসামিরা হয়রানি ও ঘরছাড়া জীবন কাটিয়েছেন। আজকের রায়ে সত্যের জয় হয়েছে। মামলা থেকে খালাস পাওয়া বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, মূলত পুলিশের গুলিতেই ওই কর্মকর্তা নিহত হন।

  • আদমদীঘির তালুকদারপাড়া রাস্তায় জলাবদ্ধতা ॥ সীমাহিন দুর্ভোগে এলাকাবাসী

    আদমদীঘির তালুকদারপাড়া রাস্তায় জলাবদ্ধতা ॥ সীমাহিন দুর্ভোগে এলাকাবাসী

    বগুড়ার আদমদীঘির মুরইল তালুকদারপাড়া যাতায়াতের রাস্তায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধা সৃষ্টি হওয়ায় যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। পানি নিস্কাশনে ড্রেনের ব্যবস্থা না থাকা ও রাস্তার উত্তর পাশে মাটি ভরাট করে রাখায় এই জলাবদ্ধতা আরো প্রকট হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। জানা য়ায়, আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ড-নসরতপুর ইউনিয়ন অভিমুখী সড়ক থেকে মুরইল তালুকদার পাড়া যাবার ইট বিছানো রাস্তা রয়েছে। এই রাস্তার দুই ধারে অনেকেই বসবাস করে থাকেন। ওই পাড়ায় বসবাসকারিদের বাসা বাড়ির পনি নিস্কাশনের তেমন কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের। সম্প্রতি মুরইল তালুকদার পাড়া রাস্তায় প্রবেশের মুখে আব্দুর রহিম ও রাজনের বাড়ির উত্তরে জনৈক ব্যক্তি মাটি কেটে ভরাট করে স্তুপ করে রাখেন। গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিপাতের কারনে ও পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় তালুকদার পাড়া যাতায়াতের রাস্তা সহ আশপাশে বাসা বাড়ির আঙ্গিনা ও উঠানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিস্কাশন না হওয়ায় ওই পাড়ায় বসবাসকারিদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোাহাতে হচ্ছে। জলাবদ্ধতা নিরশন করা না হলে অনেকের বাড়ি ঘরের ক্ষতিসাধন হবে। জলাবদ্ধতা নিরসনের জন্য স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেছেন।

  • রাজশাহীতে পদ্মার পানি বিপদ সীমার কাছাকাছি ॥ পাড়ের পার্শ্ববর্তী এলাকা প্লাবিত

    রাজশাহীতে পদ্মার পানি বিপদ সীমার কাছাকাছি ॥ পাড়ের পার্শ্ববর্তী এলাকা প্লাবিত

    রাজশাহীতে পদ্মার পানি বিপদ সীমার কাছাকাছি ॥ পাড়ের পার্শ্ববর্তী এলাকা প্লাবিত

    রাজশাহীতে বিপৎসীমার কাছাকাছি রয়েছে পদ্মার নদীর পানি। এতে নদী তীরবর্তী নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। ঝুঁকি এড়াতে নগরীর টি-বাঁধের কাছে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জানা গেছে, রাজশাহী পয়েন্টে পদ্মার পানির বিপৎসীমা ধরা হয় ১৮ দশমিক ০৫ মিটার। বর্তমানে পদ্মার পানি ১৭.৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জুলাই মাসের শুরু থেকেই রাজশাহীর পদ্মার পানি বাড়তে শুরু করে। প্রতিদিন গড়ে ২০ সেন্টিমিটার পর্যন্ত পানি বাড়ছে। গত ৭ আগস্ট পানি বেড়ে প্রবাহিত হয় ১৬ দশমিক ৮০ সেন্টি মিটারে। ৮ আগস্ট প্রবাহিত হয় ১৬ দশমিক ৯৩ সেন্টিমিটারে। ৯ আগস্ট ১৭ দশমিক ২ সেন্টিমিটারে প্রবাহিত হয়। ১০ আগস্ট প্রবাহিত হয় ১৭ দশমিক ২২ সেন্টিমিটারে। মঙ্গলবার ১৭ দশমিক ৪৪ মিটার দিয়ে প্রবাহিত হয়। সরেজমিনে দেখা যায়, রাজশাহী মহানগরীর বাজে কাজলা, তালাইমারী বালুঘাট বসতী, শহীদমিনার, পঞ্চবটি এলাকার বেশ কয়েকটি বাসায় পানি ঢুকে গেছে। জিনিসপত্র সরিয়ে নিয়ে অন্যত্র আশ্রয় নেয়ার চেষ্টা করছিলেন তারা। এছাড়া অনেকে মাছ ধরার জন্য নদীর তীরে জাল ও বড়শিসহ বিভিন্ন জিনিস নিয়ে অবস্থান করেন। রাজশাহী শহর রক্ষা শাখা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু হুরায়রা বলেন, গত ২৪ জুলাই থেকে পদ্মার পানি বাড়তে শুরু করে। মাঝে একবার কিছুটা কমলেও ৩১ জুলাই থেকে আবার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যার ফলে চরাঞ্চলগুলোর পাশাপাশি রাজশাহী নগরীর পদ্মা পাড়ের বসতীতে পানি ঢুকছে। পানি আরো বাড়তে পারে। দূর্যোগ মোকাবেলায় আমাদের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

  • বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান শুরু

    বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান শুরু

    রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তৃণমূলকে নতুন করে সংগঠিত করতে এবং দলে পরিচ্ছন্ন ভাবমূর্তির সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কাপ্তাই ইউনিয়নের বিএফআইডিসি ক্লাব মাঠে ৪ নং কাপ্তাই ইউনিয়ন বিএনপি শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামাল হাকিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, “বিএনপি জনগণের দল, সবসময় জনগণের পাশে থাকে। আধুনিক ও বৈষম্যহীন কাপ্তাই নির্মাণে কাপ্তাইবাসীর পাশে থাকবে বিএনপি। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে কাপ্তাইকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে এবং মৌজা হিসেবে গুরুত্বপূর্ণ ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, আলি বাবর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সায়েরা চন্দ্রা চাকমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ রতন, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল, শিশু বিষয়ক সম্পাদক পারুল আক্তার, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ফারুক খান, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বক্তারা সদস্য সংগ্রহের ক্ষেত্রে কঠোর নির্দেশনা তুলে ধরে বলেন, সমাজে যারা ভালো মানুষ, সচেতন, কলঙ্কমুক্ত এবং মব কালচার, চাঁদাবাজি, সন্ত্রাস বা দখলবাজির সঙ্গে জড়িত নয়, তাদেরকেই দলে স্বাগত জানানো হবে।” কৃষক, মজুর, চিকিৎসক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সমাজের সকল স্তরের ইতিবাচক ভাবমূর্তির মানুষদের সদস্য করার ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে সদস্যপদ নবায়নের মাধ্যমে কাপ্তাই ইউনিয়ন বিএনপির এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

  • সাজেক যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

    সাজেক যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

    চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় বন্ধুদের সঙ্গে সাজেক ভ্যালি ভ্রমণে যাওয়ার পথে ডাম্পার ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কানিয়াছড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে জিহাদ এবং জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদু শুক্কুরের ছেলে রাকিব ইসলাম। দোহাজারী হাইওয়ে থানার এস.আই রুহুল আমিন জানান, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ডাম্পার ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সাথে থাকা বন্ধুরা জানান, তারা তিনটি মোটরসাইকেলে মোট ছয়জন কক্সবাজার থেকে রাঙ্গামাটির সাজেকের উদ্দেশে রওনা হয়েছিলেন। চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে ডাম্পার ট্রাকটি জিহাদ ও রাকিবের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শহীদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। ঘটনার পর ঘাতক ড্রাইভার ও হেলপারসহ ডাম্পার ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় বান্দরবানের লামা আজিজনগর ক্যাম্পের পুলিশ ট্রাকটি আটক করে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

  • চুয়াডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ

    চুয়াডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ

    চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় চুয়াডাঙ্গার দর্শনা অডিটরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুন অর-রশিদ খান।
    সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কাইমুদ্দিন হিরোকের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর রুহুল আমিন, ফেডারেশনের যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আক্তারুজ্জামান ও জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, শ্রমিক কল্যাণ বিভাগের সহ-সভাপতি আব্দুস সালাম, কৃষি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম, শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, চুয়াডাঙ্গা পৌর শ্রমিক বিভাগের সভাপতি ইমরান হোসেন, দর্শনা সাংগঠনিক থানার শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি বিলাল হোসেন, দামুড়হুদা উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি আবুল বাশার, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি আব্দুল হামিদ ও জীবননগর উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি কামাল উদ্দিনসহ অন্যরা। সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুন অর-রশিদ খান বলেছেন, একমাত্র ইসলামই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারে।

  • জেলার ভোলাহাট সীমান্তে আবারো ১৩ বাংলাদেশিকে বিএসএফ’র পুশইন ॥ বিজিবির হাতে আটক

    জেলার ভোলাহাট সীমান্তে আবারো ১৩ বাংলাদেশিকে বিএসএফ’র পুশইন ॥ বিজিবির হাতে আটক

    জেলার ভোলাহাট সীমান্তে আবারো ১৩ বাংলাদেশিকে বিএসএফ’র পুশইন ॥ বিজিবির হাতে আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট চামুচা সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইনের ঘটনায় ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহানন্দা (৫৯ বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এসের নিকট দিয়ে ভারতের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে দেয়। বিজিবির চাঁনশিকারী বিওপি’র টহলদল খবর পেয়ে আন্তর্জাতিক সীমারেখা থেকে প্রায় ৮০০ গজ ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বাড়ি যশোর, টাংগাইল, কুমিল্লা, খুলনা, রংপুর, লালমনিরহাট, কুষ্টিয়া, রাজশাহী, পঞ্চগড়, ময়মনসিংহ ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন গ্রামে। তারা হলেন, মো. বিল্লাল হোসেন (৩২), বিষ্ণু বর্মণ (৩৪), মো. রবিউল ইসলাম (৩০), পিন্টু শেখ (৩০), মো. আনোয়ার হোসেন (৩৬), টিটু প্রামাণিক (৩০), মো. মেহেদী হাসান মুন্না (২৯), মো. সেলিম (২৯), মো. রুলাস (৩২), মেহের আলী (৩২), মো. রহমত (৪০), তহিল উদ্দিন সিকদার (৪০) ও মো. মোশারফ আলী (২১)। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেসনোটে জানান, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। সাজা ভোগ শেষে বিএসএফের হাতে হস্তান্তর করা হলে সীমান্ত পিলার ১৯৬/২-এস দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়। ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, ভোলাহাট সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইনের ঘটনায় ১৩ জন বাংলাদেশি নাগরিককে থানা হেফাজতে রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের খাবার দেওয়া হয়েছে এবং তাদের পরিচয় সনাক্ত করা হচ্ছে। পরিচয় সনাক্ত হলে তাদের মুক্তি দেওয়া হবে। তিনি আরো বলেন, আটক হওয়া ১৩ জনের মধ্যে যদি কারো পরিচয় সনাক্ত না হয়, তাহলে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে আশ্রয়ের ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা গেছে, একই উপজেলা দিয়ে তিন মাস আগে বিএসএফ আরও ৭ বাংলাদেশিকে পুশ-ইন করেছিল।

  • আত্মরক্ষার্থে গুলি করার নির্দেশ সিএমপি কমিশনারের

    আওয়ামী সন্ত্রাসীদের কোপে আহত এস.আই রানা

    আত্মরক্ষার্থে গুলি করার নির্দেশ সিএমপি কমিশনারের

    চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনার পর আত্মরক্ষার্থে গুলি করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার রাতে একটি ওয়্যারলেস বার্তায় তিনি সিএমপির সব পুলিশ সদস্যকে এই নির্দেশ দেন। বুধবার (১৩ আগস্ট) রাতে একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। গত সোমবার (৭ আগস্ট) রাতে নগরীর ঈশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামীলীগের মিছিলে ধাওয়া দিতে গিয়ে হামলার শিকার হন বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা। তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনার এমন কঠোর নির্দেশনা দিলেন। সিএমপি কমিশনার তার বার্তায় বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে যে অস্ত্রের প্রাধিকার ছিল ওই অস্ত্রের গোলাবারুদের প্রাধিকার অনুযায়ী থানার মোবাইল পার্টি, পেট্রোল পার্টি ও ডিবির টিমগুলো সব র্যাকের পুলিশ অস্ত্র বহন করবে। আগ্নেয়াস্ত্র ছাড়া কোনো মোবাইল, পেট্রোল, ডিবি ও চেকপোস্ট দল ডিউটিতে বের হবে না। তিনি আরও বলেন, শুধু রাবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না। বন্দরে আমার এসআই গুরুতর আহত হয়েছেন। আরেক ইঞ্চি এদিক-সেদিক হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। বন্দর থানার এসআই যে পরিস্থিতির শিকার হয়েছেন ওই পরিস্থিতিতে কেউ পড়লে কোনো অবস্থাতেই প্রজেক্টাইল লাশ ছাড়া কেউ ফিরে আসবে না। সিএমপি কমিশনারের নির্দেশনায় আরও বলা হয়, সোজা কথা পুলিশের কোনো টহল পার্টির সামনে কেউ অস্ত্র বের করা মাত্র গুলি করা হবে। সেটা আগ্নেয়াস্ত্র হতে পারে, ধারালো অস্ত্রও হতে পারে। অস্ত্র বের করা মাত্র গুলি হবে। এতে কোনো সন্দেহ নেই। তিনি দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারা উল্লেখ করে বলেন, সব পুলিশ অফিসারের আত্মরক্ষার অধিকার রয়েছে। আক্রমণ হওয়ার আগেই অস্ত্র বের করার মুহূর্তে গুলি করতে হবে। হয় মাথায়, নয়তো বুকে, নয়তো পিঠে করবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। পুলিশ সূত্রে জানা গেছে, আক্রমণের শিকার হলেও বেশিরভাগ পুলিশ সদস্য আইনি জটিলতার ভয়ে অস্ত্র ব্যবহার করতে চান না। কমিশনারের এই নির্দেশনার ফলে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা আরও আত্মবিশ্বাসী হয়ে কাজ করতে পারবেন।

  • অসহায় দুই শিশু ও আহত জুলাই যোদ্ধার পাশে তারেক রহমান

    অসহায় দুই শিশু ও আহত জুলাই যোদ্ধার পাশে তারেক রহমান

    চট্টগ্রাম জেলার উত্তর সাতকানিয়ায় অসহায় দুই শিশুকে চিকিৎসা সহায়তা এবং একটি দুস্থ পরিবারকে অটোরিকশা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই মানবিক সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকেও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে উত্তর সাতকানিয়ার কালিয়াইশ গ্রামে আয়োজিত মানবিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি। এছাড়া উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির লায়ন হেলাল উদ্দিন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রাজীব জাফর চৌধুরী, মুজিবুর রহমান, নূরুল আনোয়ার মিঠু, মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, উত্তর সাতকানিয়া উপজেলা বিএনপির আবুল হোসেন, আমির হুসেইন মিষ্টি, জসিম ইলিয়াস বাবুল, হাফেজ বেলাল, নুরুল কবির নাসির, যুবদল নেতা আজম আলমগীর সবুর, সায়েম সোলাইমান বাবুল, শ্রমিকদল নেতা টায়ুব নবীন, ছাত্রদল নেতা আদনান ওমর ফারুক, আনিস রাকিব, আরিয়ান ইসলামসহ অনেকে। সহায়তা কর্মসূচির আওতায় চন্দনাইশ হাশিমপুরের যুবদল নেতা মরহুম মোহাম্মদ ইউসুফের পরিবারকে একটি অটোরিকশা প্রদান করা হয়। এছাড়া তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহান (হার্টে ছিদ্র) এবং এগারো বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে (থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত) চিকিৎসা সহায়তা দেওয়া হয়। পাশাপাশি চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকেও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

  • অসহায় দুই শিশু ও আহত জুলাই যোদ্ধার পাশে তারেক রহমান

    অসহায় দুই শিশু ও আহত জুলাই যোদ্ধার পাশে তারেক রহমান

    চট্টগ্রাম জেলার উত্তর সাতকানিয়ায় অসহায় দুই শিশুকে চিকিৎসা সহায়তা এবং একটি দুস্থ পরিবারকে অটোরিকশা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই মানবিক সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকেও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে উত্তর সাতকানিয়ার কালিয়াইশ গ্রামে আয়োজিত মানবিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি। এছাড়া উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির লায়ন হেলাল উদ্দিন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রাজীব জাফর চৌধুরী, মুজিবুর রহমান, নূরুল আনোয়ার মিঠু, মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, উত্তর সাতকানিয়া উপজেলা বিএনপির আবুল হোসেন, আমির হুসেইন মিষ্টি, জসিম ইলিয়াস বাবুল, হাফেজ বেলাল, নুরুল কবির নাসির, যুবদল নেতা আজম আলমগীর সবুর, সায়েম সোলাইমান বাবুল, শ্রমিকদল নেতা টায়ুব নবীন, ছাত্রদল নেতা আদনান ওমর ফারুক, আনিস রাকিব, আরিয়ান ইসলামসহ অনেকে। সহায়তা কর্মসূচির আওতায় চন্দনাইশ হাশিমপুরের যুবদল নেতা মরহুম মোহাম্মদ ইউসুফের পরিবারকে একটি অটোরিকশা প্রদান করা হয়। এছাড়া তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহান (হার্টে ছিদ্র) এবং এগারো বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে (থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত) চিকিৎসা সহায়তা দেওয়া হয়। পাশাপাশি চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকেও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।