Blog

  • জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো দল ক্ষমতায় আসতে পারবে না-নাহিদ

    জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো দল ক্ষমতায় আসতে পারবে না-নাহিদ

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বা ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় আসতে পারবে না। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, কিন্তু জুলাই সনদে কোনো ছাড় দেওয়া হবে না। যে মৌলিক সংস্কার এবং বন্দোবস্তের কথা আমরা বলেছি, সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেবো না। তিনি আরও বলেন, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সংকট হলো, স্থিতিশীলতা এবং রাজনৈতিক ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা না থাকে, তাহলে আরেকটি এক-এগারো আসার আশঙ্কা রয়েছে। এনসিপির আহ্বায়ক আরও বলেন, ছাড় দিতে দিতে আমরা শেষ পর্যায়ে এসেছি। এবার আর ছাড় দেবো না। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ এখনো পাওয়া যায়নি। তিনি সতর্ক করে বলেন, একাত্তর এবং ৯০-এর পরে যে ভুলগুলো হয়েছিল, ২৪-এর অভ্যুত্থানের পর সেই ভুল হতে দেওয়া হবে না। এতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

  • বেগম খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে প্রার্থনা ও মিলাদের আয়োজন বিএনপি’র

    বেগম খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে প্রার্থনা ও মিলাদের আয়োজন বিএনপি’র

    বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী আগামী শুক্রবার (১৫ আগস্ট)। এ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে দলটি। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আগামী ১৫ আগস্ট, শুক্রবার বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। রিজভী আরও বলেন, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

  • নাচোলে দায়সারাভাবে জাতীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন দিবস পালিত

    নাচোলে দায়সারাভাবে জাতীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন দিবস পালিত

    ক্ষুদ্ধ জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা

    নাচোলে দায়সারাভাবে জাতীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দায়সারাভাবে পালন করা হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন দিবস। যুব দিবসের অনুষ্ঠানে নিমন্ত্রণ পায়নি উপজেলা পর্যায়ের কোন দলের যুবকেরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরাও। শুধুমাত্র যুব উন্নয়ন সমিতির আওতাধীন ঋণগ্রহীতারা এবং হাতেগোনা কয়েকজনকে নিয়ে জাতীয় দিবস দায়সারা ভাবে পালন করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সচরাচর উপজেলা প্রশাসন তথা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আয়োজনে বিভিন্ন সভা সেমিনার কিংবা জাতীয় দিবসগুলোতে সকল দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং জন প্রতিনিধিদের উপস্থিতিতে পালিত হয়ে থাকে। তবে ১২ আগস্ট মঙ্গলবার নাচোল উপজেলা প্রশাসন ও উপজেলা যুব ও আন্তর্জাতিক উন্নয়ন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনায় এধরনের তারা কেউ উপস্থিত ছিলেন না। যুব উন্নয়ন কর্মকর্তার অফিস থেকে কাউকে আমন্ত্রণ দেয়া হয়নি বলেও জানান তারা। নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মসজিদুল হক বলেন, আমাদের কোন দাওয়াত করেনি, জানতে পারলে আমি যেতে না পারলেও আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাতাম। জাতীয় যুব দিবস একটি গুরুত্বপূণ দিবর্স।
    বিএনপি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন বলেন, আমাদের দলের কাওকে না জানিয়ে দায়সারা ভাবে পালন করেছে যুব দিবস। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পৌর জামায়াতে আমীর মনিরুল ইসলাম জানান, তারাও কোন চিঠি পাননি। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, কোন চিঠি বা ফোনেও জানাননি তারা। এদেরকে কি বলবো আর। এছাড়াও বিভিন্ন দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বলেন, প্রশাসনের সব অনুষ্ঠানে দাওয়াত দেয়া হলেও যুব দিবসের অনুষ্ঠানে কোনো দাওয়াত পাইনি। সরকারের একটা সফল মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর, আর যুবরাই সরকারের সফলতার অংশীদার সেখানে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব ও ফতেপুর ইউপি চেয়ারম্যান অপু বিশ্বাস বলেন, জনপ্রতিনিধি হিসেবে সব সময় প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ পাই, কিন্তু যুব দিবসের অনুষ্ঠানে নিমন্ত্রণ পাইনি। এবিষয়ে নাচোল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ পারভেজ আলী বলেন, কোন দলকে ইনভাইট করার নির্দেশনা ছিলনা। আর যদি উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি কিংবা কোন সাংবাদিককে চিঠি না করে থাকে, এর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, আমি নাচোল ও গোমস্তাপুর দুই উপজেলায় দায়িত্ব পালন করি। আমি নাচোল অফিস সহকারীদের দায়িত্ব দিয়ে গোমস্তাপুর উপজেলার প্রোগ্রামে রয়েছি। উপজেলা নির্বাহী কামাল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এবিষয়ে যুব উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন।

  • জাতীয় সংসদ নির্বাচন ॥ ৯ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি

    জাতীয় সংসদ নির্বাচন ॥ ৯ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৯ লাখ ৩১ হাজারেরও বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১২ আগস্ট) ইসির একটি সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী অনুযায়ী, এবারের নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্র হতে পারে ৪৫ হাজার ৯৮টি, যেখানে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি। এই ভোটগ্রহণ প্রক্রিয়ার জন্য মোট ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন কর্মকর্তার প্রয়োজন হলেও, আগের নির্বাচনগুলোর মতো এবারও ১০ শতাংশ অতিরিক্ত কর্মকর্তাকে প্যানেলে রাখা হবে এবং প্রশিক্ষণের আওতায় আনা হবে। ইসি জানিয়েছে, সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের পর মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৮ লাখ ছাড়িয়ে যেতে পারে। তাই এই বিশাল সংখ্যক ভোটারের জন্য একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করতে ইসি এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে।

  • নাচোলে নেসকো’র অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন

    নাচোলে নেসকো’র অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন

    নাচোলে নেসকো’র অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ (নেসকো)’র অব্যবস্থাপনার অভিযোগে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে নাচোল বাসস্ট্যান্ডে পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে নাচোল ডেভলপমেন্ট সোসাইটি আয়োজনে মানববন্ধনে নেসকোর অব্যবস্থাপনার অভিযোগে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, নাচোল শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক আসগার আলী, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সহসভাপতি হাসানুল হক বেনজির, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাজমুল হক ও ছাত্রনেতা আসগার আলী রোমিওসহ অন্যরা। বক্তাগণ অভিযোগে বলেন, মাত্র কয়েক মাস পূর্বে নেসকোর সাব-স্টেশনটি স্থাপিত হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হচ্ছেনা। সেইসাথে মিটার ভাড়া ও সার্ভিস চার্জ আদায় করছে নেসকো। বক্তাগণ আগামী এক সপ্তাহের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন। এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার বলেন, এ স্টেশনটি পূর্নাঙ্গরুপে চালু করতে হলে ২.৫ থেকে ৩ মেঘাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। লোকবল ৩ জনের স্থলে ১জন আছে, আরও ২জন হলে স্টেশনটি চালু করা সম্ভব হবে।

  • রাজশাহীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

    রাজশাহীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

    আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজশাহী মহানগর শাখা। মঙ্গলবার (১২ আগস্ট) রাজশাহী সিটি প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন। তিনি বলেন, সারাদেশে প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে প্রায় ১০ লাখ শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ জুলাই ২০২৫ তারিখের পরিপত্র অনুযায়ী এ বছরের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। আব্দুর রাজ্জাক রিপন বলেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা ও ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে। অথচ এবার তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত বৈষম্যমূলক। বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি একটি শিক্ষার্থীর আত্মমর্যাদা ও অনুপ্রেরণার প্রতীক। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কোনো শিশু শুধুমাত্র বিদ্যালয়ের ধরণ ভিন্ন হওয়ার কারণে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে না পারলে তা মানসিক আঘাত ও হতাশার সৃষ্টি করবে। এটি জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী। তাঁরা অবিলম্বে পরিপত্রটি বাতিল করে প্রাথমিক শিক্ষায় সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
    বক্তারা আরও জানান, আগামী ২০ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় ঘেরাও এবং “মার্চ ফর ঢাকা”সহ কঠোর কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরাই মূলত বেসরকারি প্রাথমিক প্রতিষ্ঠানে পড়ে। তাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক, বৈষম্য থেকে মুক্তি দেওয়া হোক।”
    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক শাহজাহান আলী, রাজশাহী মহানগর সভাপতি রফিকুল আলম, সহ-সভাপতি ড. ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগাঠনিক সম্পাদক নাজমুল হাসান, অর্থ সম্পাদক এম এম রহমান, শিক্ষা সম্পাদক মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক শিহাব উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

  • তারেক রহমান মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন-তাইফুল ইসলাম টিপু

    তারেক রহমান মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন-তাইফুল ইসলাম টিপু

    তারেক রহমান যদি বাংলাদেশের নেতৃত্বে না থাকে, তবে আপনারা রাজনীতি তো দূরের কথা এ দেশেও থাকতে পারবেন না। তাই তারেক রহমানকে সমর্থন করুন ও সকলে নিরাপদে বসবাস করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় আয়োজিত বিএনপির সমাবেশে এ কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক এ্যাড. তাইফুল ইসলাম টিপু। টিপু আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। টিপু আরো বলেন, বাংলাদেশে নির্বাচন হলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান একজন সৎ নেতা। তিনি সৎ পরিবারের সন্তান। তারেক রহমান এবং নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাইরে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু এসব ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একসাথে এসব ষড়যন্ত্র মোকাবেলা করবে। তারেক রহমান ৩১ দফার মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, তারেক রহমান প্রধান মন্ত্রী হলে আর দল আমাকে সুযোগ দিলে এক বছরের মধ্যে লালপুর-বাগাতিপাড়ার উন্নয়ন চিত্র বদলে দেয়া হবে। তিনি অন্তবর্তী সকারের উদ্দেশ্যে বলেন, সরকারের অনেক জায়গায় নির্বাচনকে বানচাল করার জন্য ফ্যাসিবাদের দোষররা বসে আছে। যে কোন সময় ষড়যন্ত্র করতে পারে। তাই নির্বাচনের জন্য যে সকল লেভেল প্লেয়িং ফিল্ড দরকার, তাই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এখনো প্রশাসনের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় নাই। মঙ্গলবার বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই সমাবেশ টিপুপ্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা নয়নের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক বাগাতিপাড়া পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া পৌর সভার সাবেক আহবায়ক শামিম সরকার প্রমূখ। সেখানে হাজার হাজার নেতকর্মী উপস্থিত ছিলেন।

  • গোমস্তাপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

    গোমস্তাপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

    গোমস্তাপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

    ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্নাঢ্য যুব র‌্যালী, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ। বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, হিসাব রক্ষক কর্মকর্তা আজিজুর রহমান, সমবায় কর্মকর্তা সুলতান আলম খান, নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল আওয়াল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল ওয়াদূদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, রহনপুর মুক্ত মহাদলের সাধারণ সম্পাদক মফিজ আহমেদ নাদিম প্রমূখসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • গোমস্তাপুরে দৈনিক করতোয়ার ৫০তম বর্ষপূর্তি উদযাপন

    গোমস্তাপুরে দৈনিক করতোয়ার ৫০তম বর্ষপূর্তি উদযাপন

    গোমস্তাপুরে দৈনিক করতোয়ার ৫০তম বর্ষপূর্তি উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উত্তরবঙ্গের জনপ্রিয় দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর রহনপুর পৌর এলাকার একটি চাইনিজ রেস্তোরাঁয় পত্রিকাটির ৫০ বছর পুর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক করতোয়ার গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন নাহিদ। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মিজানুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, প্রবীন সাংবাদিক আতিকুল ইসলাম আজম, সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমেদ, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, ব্যবসায়ি নেতা নাজমুল হুদা খান রুবেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা, জ্যেষ্ঠ সাংবাদিক শফিকুল ইসলাম, আল মামুন বিশ্বাস, মনিরুল ইসলাম দোয়েল, নুর মোহাম্মদ, আলাউদ্দিন পারভেজ, সামিরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

  • লালমনিরহাটে শিশু-নারীসহ ৯ জনকে বিএসএফ’র পুশইন

    লালমনিরহাটে শিশু-নারীসহ ৯ জনকে বিএসএফ’র পুশইন

    লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ২ শিশু ও ৩ নারীসহ ৯ জনকে ‘পুশইন’ করেছে ৯৮ বিএসএফ সদস্যরা। বুধবার ভোরে উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ভেতরে পাঠিয়ে দিলে বিজিবি বুড়িমারী ইউনিয়নের মাছিরবাড়ি এলাকা থেকে তাদের আটক করে। আটকরা হলেন-নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের প্রয়াত ইমান আলী বিশ্বাসের ছেলে মোশারফ হোসেন (৫০), তার স্ত্রী পারভিন বেগম (৪০), ছেলে মোহাম্মদ রাব্বি (২৬), রাব্বির স্ত্রী মোছা. বর্ষা (২২) ও তাদের তিন বছরের এক মেয়ে, একই এলাকার মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), ১৬ বছরের এক কিশোর এবং প্রয়াত ইমান আলীর স্ত্রী কোহিনুর নেছা (৭০)। বিজিবি জানায়, প্রায় ১০ বছর আগে তারা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সম্প্রতি দেশটির গুজরাট থেকে তাদের আটক করে ভারতীয় পুলিশ। সেখান থেকে তাদের সীমান্তে এনে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিশবাড়ি ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। ওসি মিজানুর রহমান বলেন, আটকরা বুড়িমারী ইউনিয়ন পরিষদের সেফ হোমে পুলিশ হেফাজতে ছিলেন। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।