Blog

  • চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি ॥ নিম্নাঞ্চল প্লাবিত ॥ পানিবন্দি ৭ হাজার পরিবার

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি ॥ নিম্নাঞ্চল প্লাবিত ॥ পানিবন্দি ৭ হাজার পরিবার

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি ॥ নিম্নাঞ্চল প্লাবিত ॥ পানিবন্দি ৭ হাজার পরিবার

    উজানের ঢল আর অতিবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৭ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে ডুবে গেছে রোপা, আমন, ভুট্টাসহ, শাক-সবজি আবাদ করা ৪০৩ হেক্টর জমি। এছাড়া ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি প্রবেশ করায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। জানা গেছে, উজানের ঢল আর অতিবৃষ্টিতে ৪-৫দিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ও আলাতুলী ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর ও দূর্লভপুর ইউনিয়নের প্রায় সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। জনপ্রতিনিধিরা জানান, সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের প্রায় ৫’শ পরিবার এবং আলাতুলী ইউনিয়নে ৬’শ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। এছাড়া শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে প্রায় ৪৫০ পরিবার, পাঁকা ইউনিয়নে ২ হাজার পরিবার ও দূর্লভপুর ইউনিয়নের ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে আছেন। পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী নিম্নাঞ্চল ডুবে গেছে এবং সেই অঞ্চলে বসবাসকরা মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সংকট দেখা দিয়েছে খাদ্য ও পানির এবং গোখাদ্যেরও। এছাড়া প্রায় ৬টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় সেখানে পাঠদান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। গত ৪-৫ দিন ধরে এই অবস্থা বিরাজ করছে। অন্যদিকে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে পদ্মায় ভাঙ্গণ দেখা দেওয়ায় নদী তীরবর্তী মানুষ আতঙ্কে দিন পার করছেন। শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজম আলী বলেন, ইউনিয়নের দোভাগী, ফিল্ডেরহাট, বাদশাপাড়া, নামোজগন্নাথপুর এলাকার নিম্নাঞ্চলের জমিগুলো পানিতে ডুবে গেছে। এতে প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। অন্যদিকে, সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় তার ইউনিয়নে প্রায় ৫’শ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। এতে করে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। এছাড়া নিম্নাঞ্চলের আবাদি জমিগুলো ডুবে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, নদীর পানিতে ধান, ভুট্টা ও শাক-সবজিসহ ৩৬০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচীতে জাতীয় যুব দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচীতে জাতীয় যুব দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচীতে জাতীয় যুব দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে র‌্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা, ৮ জন যুবকের মাঝে ৫ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদপত্র প্রদান, ৩৬টি বৃক্ষরোপণ এবং ডেঙ্গু পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক।

    এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থেকে কর্মসূচিগুলোতে অংশ নেন। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও নানা কর্মসূচীতে অংশ নেয়। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম শুধু যুব সমাজের উন্নয়ন নয় বরং সমাজের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সাংবাদিক সাগর-রুনি মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ

    সাংবাদিক সাগর-রুনি মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ

    সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে হাজির হয়ে মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন। আলোচিত এ মামলার জন্য আগামী ১৪ সেপ্টেম্বর মামলার প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী দিন ধার্য রয়েছে। ওই ধার্য তারিখে তদন্ত কর্মকর্তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে। এদিকে, প্রতিবেদন জমা না দেওয়ায় ১২০ বার তারিখ পেছানো হয়েছে।
    উল্লেখ্য, স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ আটজনকে আসামি করা হয়। বাকি আসামিরা হলেন-বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন শেরেবাংলা নগর থানার তৎকালীন এসআই। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় তারা। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতির হত্যার ঘটনায় করা মামলার তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। এরপর গত ১৮ অক্টোবর পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়। তবে এখনো তদন্ত প্রতিবেদন দিতে পারেনি টাস্কফোর্স।

  • চাঁপাইনবাবগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন- খাদ্য ও নগদ সহায়তা প্রদান

    চাঁপাইনবাবগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন- খাদ্য ও নগদ সহায়তা প্রদান

    চাঁপাইনবাবগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন- খাদ্য ও নগদ সহায়তা প্রদান

    বন্যার পানি দুর্ভোগ পিছু ছাড়েনি চাঁপাইনবাবগঞ্জের দুর্লভপুর ও পাঁকা ইউনিয়নের অসহায় পরিবারগুলোর। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, জীবিকা থমকে গিয়েছে, ঠিক এমন সময়ে তাদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। সোমবার (১১ আগস্ট ২০২৫) তিনি বন্যাদুর্গত ৫৭৪ টি পরিবারের হাতে তুলে দেন ঢেউটিন, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নগদ অর্থ। এতে ক্ষতিগ্রস্তরা পায় নতুন করে ঘর তোলার আশা, আর খাদ্য ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী,

    সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক। জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, বন্যার্ত মানুষের কষ্ট লাঘব ও পুনর্বাসনে সরকারের সহায়তা অব্যাহত থাকবে। কেউই অভাব-অনটনে থাকবে না। এ কার্যক্রমে ত্রাণ পেয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেন এবং সরকারি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান ভূক্তভোগীরা।

  • গাইবান্ধায় সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

    গাইবান্ধায় সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

    গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথ আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। সোমবার মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। মেলায় এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ড, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। শেষে প্রধান অতিথি মেলায় উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীদের হাতে একটি করে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের ৪৫টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। বক্তারা বলেন, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র বিমোচন আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বৃক্ষরোপণ অভিযানের গূরুত্ব অপরিসীম। তারা বলেন, প্রজাতি নির্বাচনের ক্ষেত্রে আপনার চাহিদা ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করতে হবে। যেন মনের খোরাকের সাথে সাথে অর্থ উপার্জন করা যায়।

  • কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগে কৃষকলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগে কৃষকলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগে কৃষকলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চৌধুরি ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকাফ এস্টেটের মতোয়ালী কাইয়ুম রেজা চৌধুরীর পক্ষ থেকে কৃষকলীগ নেতার বিরুদ্ধে কোটি টাকার মাছ চুরি, হামলার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন মোঃ সাইদুল ইসলাম রানা। মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় একটি প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি অভিযোগ করেন, ২০২৩ সালে কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আলফাজ কুমিরাদহা বিল থেকে প্রায় ৪ কোটি টাকার মাছ মেরে নিয়ে যান এবং এসময় বাধা দিতে গেলে দুইজনকে পঙ্গু করে দেন। রানা দাবি করেন, শুধুমাত্র ওই একবার নয়, বর্তমানে আলফাজ নিয়মিত লোকজন নিয়ে মাছ শিকার করছেন এবং বিল দখলের জন্য বিস্ফোরণ ঘটিয়ে উল্টো তাদের (রানাসহ) বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এই ঘটনায় শিবগঞ্জ থানায় গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭ ও ১৮ নম্বর দুটি মামলা দায়ের করা হয়। এছাড়া মে মাসে আরও একটি মামলা হয়। তার ভাষ্য অনুযায়ী, আলফাজ বর্তমানে তিন মামলারই পলাতক আসামি। প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করে রানা বলেন, আলফাজ মিথ্যা দাবি করছে যে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে এসব মামলা করা হয়েছে। “যদি সত্যিই আওয়ামীলীগের প্রভাব খাটানোর সুযোগ থাকত, তবে সে কোনোভাবেই কুমিরাদহা বিলে অবৈধভাবে দখল দিয়ে মাছ চুরি করতে পারত না। তিনি আরও বলেন, “আইন ও প্রশাসন সবার জন্য সমান হওয়া উচিত, ক্ষমতা নয়—প্রমাণই হওয়া উচিত বিচার।” কাইয়ুম রেজা ও তার পরিবারের রাজনৈতিক অবস্থান নিয়ে রানা তার লিখিত বক্তব্যে কাইয়ুম রেজা চৌধুরীর রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, গত ১২ বছরে কাইয়ুম রেজা কোনো রাজনৈতিক সভা বা জনসভায় অংশ নেননি এবং তার খালাতো ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে যুদ্ধাপরাধ মামলায় সাফাই সাক্ষী দিয়েছেন। ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর তার মেয়ে জারা জাবিন মাহবুব সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। সাইদুল ইসলাম রানা বলেন, “কুমিরাদহা বিলে আমার চাষ করা মাছ ধ্বংস করায় আমি প্রায় ৭ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি।” তিনি অভিযোগ করেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আলফাজ মাছ শিকার চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের প্রতি আহব্বান জানিয়ে রানা আরো বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, দ্রুত আলফাজকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।

  • পত্নীতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

    পত্নীতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

    নওগাঁর পত্নীতলায় প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন। এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি অফিসার মহাইমেনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডু, সহকারী যুব অফিসার মো. হাবিবুর রহমান, মিন্টু কুমার সাহা, মো. মিনহাজ খান চৌধুরী, রাকিব হোসেন প্রমুখ। আলোচনা সভা ও শপথবাক্য পাঠ শেষে উপজেলার ৩০ জন পুরুষ ও নারীর মাঝে যুব ঋণের ২৯ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

  • মেহেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি

    মেহেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি

    জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনাসহ নানা কর্মসূচী পালিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হামিদুর রহমান, সহকারী পরিচালক এস এম উবায়দুল বাশার, পুলিশ পরিদর্শক বজলুর রশিদ, আমিনুল ইসলাম প্রমুখ। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম বেলুন উড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধন ঘোষণা করেন।

  • বেশকিছু বিষয়ে ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে নির্বাচন কমিশন

    বেশকিছু বিষয়ে ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে নির্বাচন কমিশন

    নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠলে পুরো সংসদীয় আসনের ভোট বাতিল করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া বিনা ভোটে জয় ঠেকাতে একক প্রার্থীর বিপরীতে ‘না’ ভোটের বিধান চালু এবং ভোটের মাঠে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর মতো ক্ষমতা দেওয়াসহ বেশকিছু বিষয়ে ক্ষমতা কমিশন ফিরে পেতে যাচ্ছে। এ লক্ষ্যে সোমবার ইসির বৈঠকে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে ইসি। এখন আইন মন্ত্রণালয়ের যাচাই-বাছাই সাপেক্ষে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর অধ্যাদেশ জারির মধ্য দিয়ে সংশোধিত এ আইন কার্যকর হবে। ফলে সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে এ আইন প্রয়োগ করতে পারবে ইসি। ইসি কার্যালয় সুত্র জানিয়েছে, আরপিওতে যেসব বিধান ফিরছে তার সবই ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ছিল। পরবর্তী সময়ে আওয়ামীলীগ সরকারের মেয়াদে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের বিভিন্ন পর্যায়ে এসব বিধান বাদ পড়ে। এর মধ্যে হলফনামায় মিথ্যা তথ্য দিলে এমপি নির্বাচিত হওয়ার পর প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসির হাতে থাকলেও আগের কমিশনগুলো এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এবারেও এ বিধান প্রয়োগে কারও অভিযোগের জন্য ইসি অপেক্ষা করবে, নাকি স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেবে, তা স্পষ্ট নয়। এর আগে এক বা একাধিক দল জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে অন্য দলের প্রতীকে ভোট করার সুযোগ পেত। এবার সে সুযোগ বন্ধ করার প্রস্তাব করা হয়েছে খসড়া প্রস্তাবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরপিওর খসড়া চূড়ান্ত করার পাশাপাশি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত করা হয়। বৈঠকে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • নীলফামারীতে নানা আয়োজনে যুব দিবস পালন ও চেক বিতরণ

    নীলফামারীতে নানা আয়োজনে যুব দিবস পালন ও চেক বিতরণ

    ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ শ্লোগানে নীলফামারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) যুব উন্নয়ন অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, যুব সমাবেশ, সনদপত্র ও ঋণের চেক বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। সকালে জেলা যুব ভবনের অডিটোরিয়ামে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের ডেপুটি কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম সরকার এবং সহকারী পরিচালক হাসান আলী। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন। সমাবেশে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জনকে সনদপত্র এবং ১১৯ জনকে প্রায় ৫৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এর আগে, যুব ভবন থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান অতিথি গাছের চারা রোপণ করেন।