Blog

  • সাংবাদিকদের ঐক্যবদ্ধ শক্তিতে দূর্বৃত্ত ও সন্ত্রাসের গডফাদারদের রুখে দেওয়া হবে

    সাংবাদিকদের ঐক্যবদ্ধ শক্তিতে দূর্বৃত্ত ও সন্ত্রাসের গডফাদারদের রুখে দেওয়া হবে

    গাইবান্ধার সাংবাদিকরা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আর কোনো সাংবাদিক নিহত হওয়ার আগেই সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ শক্তিতে দুর্বৃত্ত ও তাদের গডফাদারদের রুখে দেওয়া হবে। এ কারণে শুধু কলম বা ক্যামেরায় নয়, হাতে হাত রেখে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। গাইবান্ধার আইন-শৃঙ্খলার অবনতিতেও উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিকরা। গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে শনিবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ কথা বলেন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা প্রেসক্লাব সংলগ্ন ডিবি রোডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের প্রধান উপদেষ্টা কে.এম রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিস উজ্জামান মোনা, সিনিয়র সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য ফিরোজ কবির মিলন, খায়রুল ইসলাম, রিক্তু প্রসাদ, লাল চান বিশ্বাস, সময় টিভির এসএম বিপ্লব ইসলাম, প্রতিদিনের কাগজের প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিন, সাংবাদিক জান্নাতুল ইসলাম নাঈম, শাহীন নূরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাভেদ হোসেন। বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের নিন্দা, প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের সর্বোচ্চ বিচার দাবি করেন। এছাড়াও বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা প্রদান ও ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। উল্লেখ্য, ঢাকার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা।

  • গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ভালুকায় মানববন্ধন’

    গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ভালুকায় মানববন্ধন’

    গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ভালুকা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেসক্লাবের সদস্যরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন থেকে বক্তারা ঘোষণা দেন দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও বৃহত্তর আন্দোলনে যাবে। সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনা দেশে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। এ অবস্থার অবসান ঘটাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এসময় বক্তব্য রাখেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি এমএ মালেক খান উজ্জল, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, যুগান্তর প্রতিনিধি জহিরুল ইসলাম(জুয়েল) প্রমূখ। এছাড়াও মানববন্ধনে স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

  • চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২২ লাখ টাকার ভারতীয় রুপা জব্দ

    চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২২ লাখ টাকার ভারতীয় রুপা জব্দ

    চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২২ লাখ টাকার ভারতীয় রুপা জব্দ

    চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ভারতীয় দানাদার রুপা জব্দ করেছে ৬ বিজিবি সদস্যরা। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চোরাকারবারীরা দামুড়হুদার জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বিপুল পরিমাণ রুপা পাচারের পরিকল্পনা করছে। এরপর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৯৬ নম্বর থেকে প্রায় ৩০০ গজ ভেতরে ঈশাড়ার মোড় এলাকায় অবস্থান নেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে করে দুই সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে অগ্রসর হলে বিজিবি তাদের থামার নির্দেশ দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পাশের পাটক্ষেতে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো ৮ কেজি ৯০০ গ্রাম ভারতীয় দানাদার রুপা উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। এ ঘটনায় নায়েব সুবেদার মো. আব্দুস সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জব্দকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

  • দেশের সকল স্টোডিয়াকে খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তোলা হবে- উপদেষ্টা আসিফ

    দেশের সকল স্টোডিয়াকে খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তোলা হবে- উপদেষ্টা আসিফ

     

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের সকল স্টোডিয়াকে খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তোলা হবে। এবং যথাযথ ভাবে তা ব্যবহার নিশ্চিত করতে হবে। শনিবার(৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় শহরের কানাইখালী এলাকায় নাটোর সদর উপজেলাসহ ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
    উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, শুধু স্টোডিয়াম উদ্ধোধন করে শেষ নয়, বরং তার যথাযথা ব্যবহারে সুনিশ্চিত করতে হবে। তাহলে সুপ্রসারে ব্যাপক ভূমিকা রাখতে পারবে বলে আমরা মনে করি। সব মিনি স্টোডিয়ামগুলো খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে হবে। সারাদেশে প্রায় ১৫০টি মিনি স্টোডিয়ামের কাজ শেষ হয়েছে। বাকী উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের সব উপজেলা মিনি স্টোডিয়াম করবে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়। সেক্ষেত্রে কাজ শুরু করেছে মন্ত্রাণালয়।
    অন্তবর্ত্তীকালীন সরকারের এ উপদেষ্টা আরও বলেন, এ মিনি স্টোডিয়ামগুলো আপনারা যথাযথ ব্যবহারের উপযোগী নিশ্চিত করবেন। এবং যেন স্টোডিয়ামগুলো খেলাধুলার কাজে ব্যবহার হয়। ক্রীড়াবিদ ও খেলোয়াররা যেন এখানে খেলাধুলা করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করবেন। এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াররা উঠে আসবে। খেলাধুলার মাধ্যে দিয়ে সমাজে মাদক ও অশুভ সবকিছু দুর হয়ে যাবে। প্রতিটি উপজেলার খেলার মাঠগুলোকে ব্যবহারের উপযোগী গড়ে তুলতে হবে। সেজন্য মন্ত্রাণালয় কাজ করছে।
    উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইফতেখার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলীসহ জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ভোলাহাটে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী শুচি’র গণসংযোগ

    ভোলাহাটে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী শুচি’র গণসংযোগ

    ভোলাহাটে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী শুচি’র গণসংযোগ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী মোসা:মাসউদা আফরোজ শুচি গণসংযোগ করেছেন ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায়।
    শনিবার (৯ আগস্ট) দুপুরে পর তিনি এ গণসংযোগ করেন। গণসংযোগকালে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তি ও সুশাসিত উন্নয়ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন। তিনি উপজেলার মুশরীভূজা, মেডিকেল মোড়, বৃহত্তর বজরাটেক, চরধরমপুর, আম ফাউন্ডেশন, ইমামনগর বাজার, ফুটানী বাজার, সুরানপুর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
    এ সময় উপস্থিত ছিলেন, নাচোল পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান ইমতিয়াজ, জেলা যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক বি.এম রুবেল আহমেদ , জেলা যুবদলের সদস্য মোঃ জুবায়ের হাসান, যুবদল নেতা মোঃ মতিউর রহমান, নাচোল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আলম, জেলা যুবদলের সদস্য ফয়সাল আহমেদ, কসবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলেইমান, ছাত্রনেতারা সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
    এ সময় ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি বলেন,জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তব বাস্তবায়নে লিফলেট বিতরণ করছি। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই। তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলার আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে ভোলাহাটে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামীতে বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের ভোট ধানের শীষে দিবেন বলে আশা প্রকাশ করেন।

  • রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৮ পরীক্ষার্থী

    রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৮ পরীক্ষার্থী

    ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৪৮ জন পরীক্ষার্থী। রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল সূত্রে জানা গেছে- এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল ৬১ হাজার ২৭৯ জন পরীক্ষার্থী। এরমধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ৩২৩ জনের। জিপিএ-৫ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন। অন্য ফলাফল থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। ফেল থেকে পাস করেছে ৪৮ জন। ফেল থেকে ফেল করেছে ১৬ জন পরীক্ষার্থী। শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে- এবছর এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮২ হজার ৭৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৫৯ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৫১ জন। পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এ ফলাফলে ছাত্র পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ আর ছাত্রী পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী। এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ফেল থেকে পাস করেছে ৪৮ জন পরীক্ষার্থী। এবছর ফেল থেকে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পাইনি। বিস্তারিত শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে।

  • সড়ক ছেড়েছে শিক্ষার্থীরা, সচল ঢাকা-উত্তরবঙ্গ যান চলাচল

    সড়ক ছেড়েছে শিক্ষার্থীরা, সচল ঢাকা-উত্তরবঙ্গ যান চলাচল

     

    সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। রোববার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন। তবে মহাসড়কের দুই পাশে যানবাহনে ধীর গতি দেখা গেছে। সড়ক ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, আমরা ১২টা ৩০ মিনিটের দিকে সড়ক ছেড়ে দিয়েছি। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফকে একাধিকবার ফোন করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। অবরোধ চলাকালে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রী ও পরিবহন চালকদের ভোগান্তি পোহাতে হয়। পরে অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। প্রতিষ্ঠার প্রায় নয় বছর পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। বর্তমানে ১২০০ শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী নিয়ে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা- এই পাঁচটি বিভাগে একাডেমিক কার্যক্রম চলছে। নিজস্ব জমিতে ক্যাম্পাস নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকল্প প্রস্তাব পাঠালেও তা এখনও অনুমোদন পায়নি। ২০২৫ সালে ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের নতুন প্রস্তাব পাঠানো হয়েছে, যা একনেকের নীতিগত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, দ্রুত অনুমোদন ও কার্যকর পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।

  • নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না-রংপুরে সিইসি

    মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ

    নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না-রংপুরে সিইসি

    নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা আগামী নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, মানুষকে ভোটকেন্দ্র নিয়ে আসাই একটা বড় চ্যালেঞ্জ। বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কাঠামো, এই খাতে ব্যাপক জনবল সব কিছুই গুছিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সর্বাত্মক চেষ্টা করছে কমিশন। শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা আগামী নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। দেশের ১৮ কোটি মানুষের হয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যেই কাজ করবে। এ সময় গত নির্বাচনে যেসব প্রিজাডিং অফিসার ভোট গ্রহণে সমস্যা তৈরি করেছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট দেয়া যেমন নাগরিক দ্বায়িত্ব, তেমনি ঈমানি দ্বায়িত্বও। এছাড়া এআইএ এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, এসব বিভ্রান্তি মোকাবেলা করার জন্য চেষ্টা করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা দেয়া হবে, তবে ভোটকেন্দ্রের ভিতরে সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভাগের প্রত্যেকটি জেলার নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • গোমস্তাপুরে সাংবাদিক কল্যাণ তহবিলের সভা

    গোমস্তাপুরে সাংবাদিক কল্যাণ তহবিলের সভা

    গোমস্তাপুরে সাংবাদিক কল্যাণ তহবিলের সভা

    সাংবাদিক কল্যাণ তহবিল নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট এর কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলা প্রেসক্লাব, গোমস্তাপুর কার্যালয়ে সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল রেজা,সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মানিক, সহ-সভাপতি রুবেল আহমেদ, সহ-সম্পাদক শফিকুল ইসলাম, সহ সম্পাদক কায়সার আহমেদ, অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত প্রমুখ। সভায় আগামী ২৩ আগষ্ট শনিবার সংগঠনের বার্ষিক সাধারণ সভা করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়।

  • পেশিশক্তি ও কালো টাকার অবৈধ নির্বাচন ঠেকাতে পি.আর পদ্ধতির বিকল্প নেই-অধ্যাপক মুজিবুর রহমান

    পেশিশক্তি ও কালো টাকার অবৈধ নির্বাচন ঠেকাতে পি.আর পদ্ধতির বিকল্প নেই-অধ্যাপক মুজিবুর রহমান

    পেশিশক্তি ও কালো টাকার অবৈধ নির্বাচন ঠেকাতে পি.আর পদ্ধতির বিকল্প নেই-অধ্যাপক মুজিবুর রহমান

    পেশিশক্তি ও কালো টাকার অবৈধ নির্বাচন ঠেকাতে পি.আর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। ফ্যাসিবাদের বিচার, অবৈধভাবে বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধার করে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। তিনি আরো বলেন, নতুন ফ্যাসিবাদের যাতে জন্ম না হয়, এই জন্য সংখানুপাতিক সেই পি.আর পদ্ধতির নির্বাচন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান শনিবার (৯ আগস্ট) রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) জামায়াতে ইসলামী রোকন বৈঠক (শিক্ষা শিবির) এ তিনি এ কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, ফ্যাসিবাদের বিচার, অবৈধভাবে পাচারকৃত অর্থ উদ্ধার, কালো টাকা ও পেশি শক্তির নির্বাচন প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ হতে হবে। তিনি বলেন, নির্বাচনের আগে দেশ ও জাতির কল্যাণে ফ্যাসিবাদের দ্রুত বিচার, স্বৈরাচারের শাসনামলে (১৬ বছরে) রাষ্ট্রের কয়েক লক্ষ কোটি টাকা বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে ব্যবস্থা করতে হবে। জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহইয়া খালেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর ৪৪, চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান, জেলা জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর প্রমুখ। এসময় জামায়াতের বিবিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।