Blog

  • রাজশাহীতে খেলার মাঠের দাবিতে মহাসড়কে মানববন্ধন

    রাজশাহীতে খেলার মাঠের দাবিতে মহাসড়কে মানববন্ধন

    রাজশাহীতে খেলার মাঠের দাবিতে মহাসড়কে মানববন্ধন

    রাজশাহী কাটাখালী পৌর এলাকায় কাপাশিয়া খেলার মাঠে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার বেলা এগারটায় কাপাশিয়া এলাকায় রাজশাহী নাটোর মহাসড়কে এই মানববন্ধন ও সমাবেশ হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। আন্দোলনকারীরা বলেন,

    কাপাশিয়া খেলার মাঠে সপ্তাহে একদিন পৌর পশুহাট বসে। অন্যান্য সময়ে এলাকাবাসী ও শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করেন। সম্প্রতি কাটাখালী পৌরসভা মাঠের মাঝখানে মার্কেট নির্মান শুরু করেছে। এতে ঐ মাঠে আর খেলাধুলা করা সম্ভব হচ্ছে না। স্থানীয়রা জানান, কাপাশিয়া সবজি বাজারে মার্কেটটি হওয়ার কথা ছিল।

    সম্প্রতি পৌর কর্তৃপক্ষের একটি গোষ্ঠী সেটি না করে, খেলার মাঠ দখল করে মার্কেট নির্মাণ করছে। এলাকাবাসী খেলার মাঠে নির্মাণ কাজ বন্ধের জোর দাবি জানিয়েছেন। এ নিয়ে পৌর কর্তৃপক্ষ বলেন, কারা মানববন্ধন করছে, দাবি কি, তা খোঁজ নেয়া হবে।

  • নলডাঙ্গায় রেললাইনে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেল ট্রেন

    নলডাঙ্গায় রেললাইনে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেল ট্রেন

    নলডাঙ্গায় রেললাইনে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেল ট্রেন

    নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা এলাকায় রেললাইনে নাশকতার চেষ্টা করা হয়েছে। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা রেললাইনের ওপর শিকল ও তালা লাগানো দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর ফলে একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কারা এই পরিকল্পিত নাশকতার চেষ্টা করেছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

  • জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় গৃহবধূ নিহত ॥ পুলিশ সদস্যসহ আহত-৪

    জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় গৃহবধূ নিহত ॥ পুলিশ সদস্যসহ আহত-৪

    জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় গৃহবধূ নিহত ॥ পুলিশ সদস্যসহ আহত-৪

    জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে রত্না আক্তার ছবি (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। নিহত গৃহবধূ রুকিন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তরুনের দ্বিতীয় স্ত্রী। রোববার সন্ধ্যা রাত সাড়ে ৭ টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জোয়ানা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হালির মোড় থেকে মা-মেয়ে ব্যাটারিচালিত অটো ভ্যানে করে নিচা বাজারের ভাড়া বাসায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে অটোরিকশাটি উল্টে সড়কের পাশে গাছের সাথে আছড়ে পড়ে। ঘটনাস্থলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রত্না আক্তার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার দ্বারিশন গ্রামের বাসিন্দা ঢাকা জেলা পুলিশে কর্মরত কনস্টেবল রবিউল ইসলাম রাসেল (৩২) ও একই উপজেলার গর্ন্ধবপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৩৫), ব্যাটারিচালিত অটোরিকশারচালক ফারুক (৪২) ও নিহত গৃহবধূ রত্না আক্তারের মেয়ে তামান্না (২০)। এদের মধ্যে পুলিশ সদস্য রবিউল ইসলাম রাসেলকে থানা পুলিশের ৯৯৯ পিকআপ ভ্যানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ও সহযাত্রী শফিকুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। রুকিন্দীপুর ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তরুন বলেন, স্ত্রী ও মেয়ে দুপুর ভান্ডারীপাড়া গ্রামে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে ভাড়া বাসায় ফেরার পথে সড়ক দুূর্ঘটনায় আমার স্ত্রী মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন আলী বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহতবস্থায় তিন জনকে আনা হয়। এদের মধ্যে গৃহবধূ রত্না আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আক্কেলপুর থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় এক গৃহবধূ মারা গেছেন ও একজন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। পুলিশ সদস্য রবিউল ইসলাম রাসেল ঢাকা পুলিশ লাইনে কর্মরত।

  • সিরাজগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জনের মৃত্যু

    সিরাজগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জনের মৃত্যু

    সিরাজগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জনের মৃত্যু

     

    সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে ২জনের মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) রাতে উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, কাজিপুর উপজেলার চর হতে ৫-৬ জন গরু চুরি করে নৌকা নিয়ে পালিয়ে যাচ্ছিল। এসময় বিষয়টি তাদের নজরে আসে। পরে নৌকা থামিয়ে দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। তবে বাকিরা পালিয়ে যায়। সামবার (৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাতে গরু চুরি করে নৌকা দিয়ে যমুনা নদী পার হচ্ছিল একটি চক্র। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে আরেকটি নৌকা নিয়ে তাদের পথ আটকায়। এরপর নৌকার ভেতরেই বেশ কয়েকটি গরু পা বাঁধা অবস্থায় দেখতে পান তারা। উত্তেজিত জনতা চোর সন্দেহে তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যায়। মরদেহ দুটি সিরাজগঞ্জ শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেসুর রহমান জানান, গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি হাসপাতালে রয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।

  • আশুলিয়ায় কাভার্ড ভ্যান চাপায় নারী-শিশুসহ নিহত ৩

    আশুলিয়ায় কাভার্ড ভ্যান চাপায় নারী-শিশুসহ নিহত ৩

    আশুলিয়ায় কাভার্ড ভ্যান চাপায় নারী-শিশুসহ নিহত ৩

    সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছেন। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়। হাইওয়ে পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকা দিয়ে একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিলো। এসময় সড়কের গর্তে পড়ে অটোরিকশা উল্টে কাভার্ড ভ্যানের পেছনের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে গুরুতরে আহত অবস্থায় রিকশারচালক ও শিশুসহ তিনজনকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। উল্টো পথে রিকশায় তিনজন যাত্রী নিয়ে ইপিজেডের দিকে যাচ্ছিলো চালক। পরে সড়কের গর্তে পড়ে রিকশাটি উল্টে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই একজন মারা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক নারী ও শিশুটিকে মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালক চিকিৎসাধীন।

  • শ্রমআইনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ-উপদেষ্টা এম সাখাওয়াত

    শ্রমআইনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ-উপদেষ্টা এম সাখাওয়াত

    শ্রমআইনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ-উপদেষ্টা এম সাখাওয়াত

    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক শিল্প মালিক আছেন যারা শ্রমিকদের দেখাশোনা না করে নিজেদের দেখাশোনা করেছে। আমাদের শ্রমিকরা যদি তাদের যথাযথ প্রাপ্ত বুঝে না পায় তাহলে আমরা যে শিল্পায়নের স্বপ্ন দেখছি তা বাস্তবায়ন সম্ভব না। গত আট মাসে আমরা দুইবার আন্তর্জাতিক শ্রম সংস্থার (ওখঙ) সম্মেলনে অংশ নিয়েছি। বাংলাদেশ শ্রমআইন কে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। রবিবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‎সাখাওয়াত হোসেন বলেন, অতীতে যারা শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাদের ব্যাক্তি স্বার্থ ছিল। যারা মন্ত্রী হয়েছেন তাদের নিজেদের কারখানা থাকায় শ্রমিকদের স্বার্থ রক্ষা সম্ভব হয়নি। অতীতের এসব কারণে আমাদের কিছুটা চাপের মধ্যে পড়তে হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা নানা দিক থেকে চাপ দিচ্ছে। ‎আমাদের রপ্তানি শিল্প সীমিত উল্লেখ করে তিনি বলেন, আমরা এখনো রপ্তানিমুখী শিল্পে বৈচিত্র্য আনতে পারিনি। আমাদের রপ্তানিমুখী শিল্প এখনো খুব সীমিত। আমাদের রপ্তানিমুখী শিল্পই হচ্ছে গার্মেন্টস। গার্মেন্টস কারখানার জন্যই আমাদের রপ্তানিশিল্প টিকে আছে। জাহাজ নির্মাণ শিল্প আমাদের সম্ভাবনাময় রপ্তানি শিল্প। তবে, আমরা সেখানে খুব বেশি অগ্রগতি করতে পারিনি। শ্রমিক ইউনিয়নের নেতাদের উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, শ্রমিক ইউনিয়নের নেতাদেরও দায়িত্বশীল হতে হবে। বিনা কারণে কোনো কারখানার শ্রমিকদের উত্তেজিত করে কারখানার ক্ষতি করা যাবে না। কারখানা বন্ধ হয়ে গেলে সেই কারখানার কর্মীরা কর্মহারা গিয়ে পড়েন। তাই নেতাদের আরও দায়িত্বশীল হতে হবে। এর আগে উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে নাটোর জেলার ২৪ জন শ্রমিক ও পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। ‎এসময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিনসহ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

  • তিস্তার পানি কমলেও ভোগান্তিতে নদীপাড়ের মানুষ

    তিস্তার পানি কমলেও ভোগান্তিতে নদীপাড়ের মানুষ

    তিস্তার পানি কমলেও ভোগান্তিতে নদীপাড়ের মানুষ

    উজানে ভারি বৃষ্টি ও ভারতের উত্তর সিকিমের প্রাকৃতিক লেকে ফাটলের কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। তবে সোমবার (৪ আগস্ট) সকাল থেকে পানি কমতে শুরু করলেও লালমনিরহাটের তীরবর্তী এলাকার মানুষের ভোগান্তি আরও বেড়েছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের মাঠ ও পুকুর, পানিবন্দি হয়ে পড়েছে হাজারো পরিবার। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সোমবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানির উচ্চতা ছিল ৫২.৬ মিটার, যা বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচে। এর আগে রোববার সকাল ৬টায় পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে উঠেছিল। পানির প্রবাহ নিয়ন্ত্রণে ব্যারাজের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে। পাউবো সূত্রে জানা গেছে, ভারতের উজানে ভারি বর্ষণের কারণে রোববার রাতে পানি হঠাৎ বেড়ে যায়। ফলে লালমনিরহাটের তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার একাধিক এলাকা পানিতে তলিয়ে যায়। প্লাবিত এলাকার মধ্যে রয়েছে পাটগ্রামের দহগ্রাম; হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান, সিন্দুর্না, হলদিবাড়ী, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী; কালীগঞ্জের ভোটমারী, শৈলমারী, নোহালী; আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, কালমাটি, বাহাদুরপাড়া এবং সদর উপজেলার ফলিমারী, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়ন। হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি চরের এক বাসিন্দা বলেন, রোববার থেকে পানি বাড়তে বাড়তে রাতে আমাদের ঘরে ঢুকে পড়েছে। গরু-ছাগল নিয়ে বিপদে আছি। কোনো জনপ্রতিনিধি বা সরকারি লোক খোঁজ নেয়নি। এর স্থায়ী সমাধান কি কখনো হবে না? কালীগঞ্জের চর ভোটমারী এলাকার আরিফুল ইসলাম জানান, সারারাত পানি ঢুকেছে। রান্নাবান্না বন্ধ, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। রাজনৈতিক নেতারা শুধু তালিকা নিচ্ছেন, কিন্তু ত্রাণ বা সহায়তা কিছুই দিচ্ছেন না। পাউবো লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুণীল কুমার বলেন, রোববার তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। এখন পানি কমলেও নিম্নাঞ্চলে সতর্কতা জারি রয়েছে। আগামী দুই-তিন দিন এই পরিস্থিতি থাকতে পারে। তবে পানি আরও বাড়বে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

  • রংপুরে উস্কানি মামলায় কথিত সাংবাদিক সেলিমের জামিন বাতিল ॥ ৩ দিনের রিমান্ড

    রংপুরে উস্কানি মামলায় কথিত সাংবাদিক সেলিমের জামিন বাতিল ॥ ৩ দিনের রিমান্ড

    রংপুরে উস্কানি মামলায় কথিত সাংবাদিক সেলিমের জামিন বাতিল ॥ ৩ দিনের রিমান্ড

    রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক হাবিবুর রহমান সেলিম-এর জামিন আবেদন বাতিল করেছেন আদালত। অন্যদিকে, সোমবার (৪ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ কৃষ্ণ কমল রায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গংগাচড়া থানার ওসি আল ইমরান জানান, হিন্দু পাড়ায় হামলার ঘটনায় সাংবাদিকসহ এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সেলিম তার ফেসবুক পেজে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করার মতো তথ্য প্রচার করেছিলেন, যার প্রমাণ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে সেনাবাহিনী। পরে গংগাচড়া থানায় সোপর্দ করা হয় এবং মামলায় গ্রেফতার দেখানো হয়। জানা যায়, ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে গত ২৯ জুলাই আলদাদপুর বালাপাড়ার হিন্দু পাড়ায় অজ্ঞাত ব্যক্তিরা ভাঙচুর, লুটপাট ও হামলা চালায়। এতে অন্তত ১৫টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে একজন কনস্টেবল গুরুতর আহত হন। এ ঘটনায় রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে ১ হাজার থেকে ১২০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে গংগাচড়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩৭৯, ৩৮০, ৪২৭ ও ৩৪ ধারায় করা হয়। উল্লেখ্য, গ্রেফতার সেলিম সাংবাদিকতার আড়ালে আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন। তিনি হিন্দু পাড়ায় হামলার ঘটনায় জড়িত ছিলেন এবং জনগণকে উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি বাংলাদেশ ছাত্রলীগ রংপুর সদর উপজেলার সাবেক সভাপতি, তারাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সাধারণ সম্পাদক এবং রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ছিলেন। বর্তমানে তিনি সদর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। এছাড়া, ২০২৪ সালের ১৯ জুলাই রংপুর সিটি বাজার এলাকায় আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের দ্বারা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সেলিমের নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ ও যুবলীগ সদস্য জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় সাজ্জাদ হোসেন, মুসলিম উদ্দিন মিলন, আব্দুল্লাহ আল তাহির ও মেরাজুল ইসলাম নিহত হন। এছাড়া, সেলিমের বিরুদ্ধে কোতয়ালী সদর থানায় নিরপরাধ ছাত্র-জনতার নামে মামলার ভয় দেখিয়ে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে, যা পুলিশ তদন্ত করছে।

  • চট্টগ্রামে হত্যা মামলায় তিন সহোদরসহ ৫ জনের মৃত্যুদণ্ড

    চট্টগ্রামে হত্যা মামলায় তিন সহোদরসহ ৫ জনের মৃত্যুদণ্ড

    চট্টগ্রামে হত্যা মামলায় তিন সহোদরসহ ৫ জনের মৃত্যুদণ্ড

    চট্টগ্রামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিন সহোদরসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছে, আনোয়ারার পশ্চিম সিংহরা এলাকার আহামদ মিয়া, মো. ইলিয়াছ, নুরুল আবছার, রফিক ও মো. সোলায়মান। আসামিদের মধ্যে আহামদ মিয়া, ইলিয়াছ ও নুরুল আবছার আপন তিন ভাই। মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১১ সালের ১৯ আগস্ট আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা আবদুল শুক্কুরকে পূর্বশত্রুতার জেরে তার বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরদিন ২১ আগস্ট চাতরি এলাকায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুক্কুরের ছেলে মো. মিজান বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে জানা যায়, পার্শ্ববর্তী খালে জাল ফেলা নিয়ে আসামিদের সঙ্গে আবদুল শুক্কুরের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে আসামিরা তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মদ জানান, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন। মামলায় অভিযুক্ত আরও তিনজনকে খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন, আবদুল কুদ্দুছ, মো. আনোয়ার ও মো. এনাম।

  • শাহ নেয়ামতুল্লাহ কলেজের লীজ জমি রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    শাহ নেয়ামতুল্লাহ কলেজের লীজ জমি রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    শাহ নেয়ামতুল্লাহ কলেজের লীজ জমি রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের লীজপ্রাপ্ত জমির উপর দিয়ে ৩০০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের প্রস্তাবিত পরিকল্পনায় কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটিকে দ্বিখণ্ডিত করে রাস্তা নির্মাণের উদ্যোগ বন্ধ এবং গণশুনানি বাতিলের দাবিতে মানববন্ধন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ। রবিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন অত্র কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান ডন, প্রভাষক নওসাবাহ নওরীন নেহা, মুহাম্মদ ফারহাত হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মো. আব্দুর রাহিম,

    কলেজ শিক্ষার্থী আবু বক্কর, নওয়াব শরীফ মারুফ, উৎস আসেফসহ আরও অনেকে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে রাস্তা নির্মাণের জন্য কলেজের লীজপ্রাপ্ত জমি অধিগ্রহণ এবং ঘোষিত গণশুনানি (৪ আগস্ট ২০২৫) বাতিলের দাবি জানানো হয়। ১৯৭৯ সালের ১৩ জুলাই প্রতিষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজ দীর্ঘ চার দশক ধরে এ অঞ্চলের শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। তৎকালীন মহকুমা প্রশাসকের অনুমোদনে মহারাজপুর ও হুজরাপুর মৌজায় মোট ৫.৫০৪৯ একর জমি কলেজের নামে ৩০ বছরের জন্য লীজ দেয়া হয়, যা পরবর্তীতে নবায়নের শর্তে আরও দুই দফা (৩০+৩০ বছর) নবায়নের অধিকার কলেজ কর্তৃপক্ষের রয়েছে। বর্তমানে কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) ও ৬টি অনার্স কোর্সসহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। প্রায় ৬ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত এ প্রতিষ্ঠানে বিজ্ঞান ভবন, আইসিটি ভবন, অডিটোরিয়াম, হোস্টেল, মসজিদসহ আধুনিক অবকাঠামো গড়ে উঠেছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্বরোড সংলগ্ন কলেজের উত্তর পাশ দিয়ে বেলেপুকুরমুখী সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যা সরাসরি কলেজের লীজপ্রাপ্ত জমির মধ্য দিয়ে যাবে।

    এতে কলেজের মূল একাডেমিক ও প্রশাসনিক ভবনসমূহ, আইসিটি ভবন, অডিটোরিয়াম ও হোস্টেলসহ অবকাঠামোগত কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ২০১২ সালে তৎকালীন জেলা প্রশাসক কে এম আলী আজম সরেজমিন পরিদর্শন করে ঘোষণা দেন, কলেজকে দ্বিখণ্ডিত করে রাস্তা নির্মাণ করা হবে না। এরপরও অল্প কয়েকজন ব্যক্তি বিশেষ স্বার্থে এলাকাবাসীর নাম ব্যবহার করে প্রকল্পটি পুনরায় বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়। স্থানীয় শিক্ষানুরাগী মহল মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে উন্নয়নের নামে এ ধরনের পরিকল্পনা চাঁপাইনবাবগঞ্জের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনিসংকেত বয়ে আনবে। স্মারকলিপি পাওয়ার পরে ০৪/০৮/২০২৫ ইং তারিখের গণ শুনানি কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।