Blog

  • হজ্জ্ব প্রতারক ঢাকার কামালকে গ্রেফতার করেছে র‌্যাব

    হজ্জ্ব প্রতারক ঢাকার কামালকে গ্রেফতার করেছে র‌্যাব

    হজ্জ্ব প্রতারক ঢাকার কামালকে গ্রেফতার করেছে র‌্যাব

    হজ্বে পাঠানার কথা বলে টাকা আত্মসাৎকারী মোঃ কামাল হাসন (৪০) নামে এক প্রতারককে গ্রফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী নাটোর সিপিসি-২। গ্রফতারকৃত আসামী মোঃ কামাল হোসেন (৪০) এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে রংপুর জেলার পীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। গ্রফতারকৃত আসামী কামাল হোসেন (৪০), ঢাকা জেলার তুরাগ থানার ভাটুরিয়া এলাকার মোঃ আকবর হোসেন এর ছেলে। বিভিন্ন সুত্রে জানা যায়, আসামী কামাল রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকায় হজ্জ্ব পালনে ইছুক ধর্মপ্রান মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এরুপ ঘটনার ভুক্তভোগী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহকারি রেজিষ্টার মোঃ আশরাফুল ইসলাম (৪৫), পিতা-আইয়ুব আলী গ্রাম-বড় করিমপুর, খজমতপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর তিনি এবং তার বাবা-মা এবং খালাসহ ওমরা হজ্জ্ব পালন করার জন্য প্রতারক কামাল হোসেনকে পাসপার্ট, আইডিকার্ড এবং যাবতীয় কাগজপত্র প্রদান করন। প্রতারক মাঃ কামাল হাসন (৪০) ওমরা হজ্জ্ব পালননের ভিসা এবং টিকিটের ব্যবস্থা করার জন্য প্রাথমিক অবস্থায় ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা নেয় এবং পরবর্তী বিভিন তারিখে বিকাশ, নগদ ও রকেটর মাধ্যমে মোট ৩,২০,০০০.০০ (তিন লক্ষ বিশ হাজার) টাকা গ্রহণ করেন। পরবর্তীতে আসামী কামাল হোসেন (৪০) ভিসা এবং হজ্জ্ব টিকিট এর টাকা আত্মসাৎ করে কৌশলে আত্মগোপন করে। আশরাফুল ইসলাম বাদী হয়ে রংপুর পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-২, নাটার ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল ৪ আগষ্ট/২৫ তারিখ সোমবার দিবাগত রাত্রী ১১টার দিকে নলডাঙ্গা থানার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষীকুল এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ কামাল হোসেন (৪০), কে গ্রফতার করে। এঘটনায় গ্রফতারকৃত আসামীকে রংপুর জলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • শামীমা নূর পাপিয়া ও স্বামী মফিজুর’র মামলায় রায় ১৪ অগাস্ট

    শামীমা নূর পাপিয়া ও স্বামী মফিজুর’র মামলায় রায় ১৪ অগাস্ট

    শামীমা নূর পাপিয়া ও স্বামী মফিজুর’র মামলায় রায় ১৪ অগাস্ট

    যুব মহিলালীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় ১৪ অগাস্ট। বৃহস্পতিবার (০৭ আগষ্ট) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু তাহের এ দিন ধার্য করেন। ‎জামিনে থাকা এ দুই আসামি এদিন আদালতে হাজির হন। এদিন দুদকের পক্ষে কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করেন। সোয়া ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালের ৪ আগস্ট দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে পরের বছরের মার্চ মাসে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদক কর্মকর্তা শাহীন আরা মমতাজ।
    সেখানে পাঁচ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার অবৈধ সম্পদ নিজেদের দখলে রাখার অভিযোগ আনা হয় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে। এরপর ২০২১ সালের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১২ অক্টোবর থেকে গত ২২ ফেব্রুয়ারি পর্যন্ত গুলশানের ওয়েস্টিন হোটেলের প্রেসিডেনসিয়াল স্যুট এবং চেয়ারম্যান স্যুটসহ ২৫টি কক্ষে অবস্থান করে খাবার, মদ, স্পা, লন্ড্রি, বারের খরচ বাবদ তিন কোটি ২৩ লাখ ২৪ হাজার ৭৬১ টাকার বিল নগদে পরিশোধ করেন পাপিয়া। ওয়েস্টিন হোটেলে থাকার সময় তিনি প্রায় ৪০ লাখ টাকার কেনাকাটা করেছেন, যার কোনো বৈধ উৎস তিনি তদন্তের সময় দেখাতে পারেননি। এছাড়া ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত সময়ে মাসে ৫০ হাজার টাকা করে ৩০ লাখ টাকা বাসা ভাড়া দিয়েছেন। গাড়ির ব্যবসায় এক কোটি টাকা এবং নরসিংদীতে কেএমসি কার ওয়াশ সলিউশনে ২০ লাখ টাকা বিনিয়োগ করেছেন। বিভিন্ন ব্যাংকে পাপিয়া ও তার স্বামীর নামে ৩০ লাখ ৫২ হাজার ৯৫৮ টাকা জমা আছে উল্লেখ করে মামলায় বলা হয়, দুদকের অনুসন্ধানে এসব অর্থের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকা ও নরসিংদীতে পাপিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সম্পদের খোঁজ পাওয়ার কথা জানায় র‌্যাব। অভিযানে তাদের বাসা থেকে নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা এবং মফিজুর রহমান সুমনের নামে হোন্ডা সিভিএ ২০১২ মডেলের একটি গাড়ি জব্দ করা হয়, যার দাম ২২ লাখ টাকা। সব মিলিয়ে তাদের নামে ছয় কোটি ২৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে উল্লেখ করে দুদকের মামলায় বলা হয়। এর মধ্যে অর্থ পাচারের মামলায় গত ২৫ মে পাপিয়ার চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। তবে পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী, পাপিয়ার সহযোগী সাব্বির খন্দকার, শেখ তায়িবা নূর ও জুবায়ের আলম কে খালাস দেন আদালত।

  • গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির আলোচনা সভা

    গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির আলোচনা সভা

    গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির আলোচনা সভা

    জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটি। মঙ্গলবার (৫ আগস্ট) সংগঠনের জেলা কার্যালয়ে জেলা সভাপতি এ্যাড. শাহাদত হোসেন লাকু’র সভাপতিত্বে ও সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি, গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মিতা হাসান, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক রানু সরকার, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ পনের বছরে আওয়ামী সরকার একটা ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছিল। লুটপাটের অভয়ারণ্যে পরিণত করেছিল দেশের সকল সেক্টর। লুট করেছিল মানুষের ভোটাধিকার, কথা বলার স্বাধীনতা। সাধারণ মানুষ চরমভাবে বিক্ষুব্ধ হয়েছিল। ফলে শেখ হাসিনা সরকারের পতন ছিল অনিবার্য। গতবছর জুলাই মাসে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন শুরু হলে মানুষ রাস্তায় নেমে এসেছিল একটা পূর্ণ গণতান্ত্রিক, লুটপাট মুক্ত, বৈষম্যহীন দেশের আকাঙ্খায়। তারা বলেন, বিগত ১ বছরে অন্তর্বর্তী সরকারের শাসণামলে মানুষ হতাশ হয়েছে। স্বৈরাচারী সরকারের সময়ের কোন কিছুরই তেমন পরিবর্তন হয়নি। দূর্নীতি-লুটপাট, ঘুষ, নিয়োগ বাণিজ্য, বৈষম্য, চাঁদাবাজি আগের থেকে আরও বেড়েছে। এরসাথে যুক্ত হয়েছে মব সন্ত্রাস, নারীর প্রতি সহিংসতা। আইন-শৃঙ্খলা পরি¯ি’তি অত্যন্ত নাজুক পর্যায়ে। অন্তর্বর্তী সরকার এখতিয়ার বহির্ভূতভাবে রাখাইনে করিডোর, চট্টগ্রাম বন্দর, সেন্টমার্টিন দ্বীপ বিদেশীদের দেয়ার চক্রান্ত করছে। সাধারণ মানুষের আকাঙ্খিত নির্বাচন নিয়ে চলছে টালবাহনা। তারসাথে আমাদের মহান মুক্তিযুদ্ধের অর্জন মুছে ফেলারও গভীর ষড়যন্ত্রে মেতেছে অন্তর্বর্তী সরকার। বক্তারা বলেন, বারবার সাধারণ মানুষ রাস্তায় নামে জীবন দেয়, আর ষড়যন্ত্রকারীরা তাদের আকাঙ্খা ছিনতাই করে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

  • জুলাই গণঅভ্যূত্থান দিবসে গাইবান্ধায় বাম জোটের মিছিল-সমাবেশ

    জুলাই গণঅভ্যূত্থান দিবসে গাইবান্ধায় বাম জোটের মিছিল-সমাবেশ

    জুলাই গণঅভ্যূত্থান দিবসে গাইবান্ধায় বাম জোটের মিছিল-সমাবেশ

    ২৪ এর গণঅভ্যূত্থান দিবসে গাইবান্ধায় সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে শহরের ১নং রেল গেইট থেকে বাম গণতান্ত্রিক জোটের একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই শেষ হয়। গণঅভ্যূত্থানে সংঘটিত সকল হত্যাকান্ডের বিচার, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন, মব সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতা বন্ধ, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বাম গণতান্ত্রিক জোটের গাইবান্ধা জেলা সমন্বয়ক ও সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, কমিউনিস্ট পার্টির জেলা সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা আব্দুল্যাহ সরকার প্রমুখ। এসময় বক্তারা বলেন, এ দেশের মানুষ স্বৈরাচারকে হটিয়েছে স্বৈরাচারী ব্যবস্থা চালু রাখার জন্য নয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের এক বছরে জনগণ কোন আশার আলো দেখতে পায় নাই। দুর্নীতি-লুটপাট, চাঁদাবাজি তো বন্ধ হয়ই নাই, উপরন্ত বেড়েছে কয়েকগুণ। তার সাথে বেড়েছে মব সন্ত্রাস, নারীর প্রতি সহিংসতা। চট্টগ্রাম বন্দর, সেন্টমার্টিন বিদেশীদের হাতে তুলে দেয়ার চক্রান্ত হচ্ছে, রাখাইনে করিডোর দিয়ে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্ত করা হচ্ছে। এসব বন্ধ করতে হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন ॥ আলোচনা সভা-শহিদের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ

    চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন ॥ আলোচনা সভা-শহিদের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ

    চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন ॥ আলোচনা সভা-শহিদের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ

    যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এই উপলক্ষে আলোচনা সভা, শহিদ মতিউর রহমান ও শহীদ তারেক হোসেন এর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, জুলাই শহীদ তারেক এর পিতা আসাদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ ইসাহাক আলী, পিপি এ্যাড. আব্দুল ওয়াদুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ আব্দুর রাহিম,

    লিমা আক্তারসহ অন্যরা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। ‘জুলাই শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং সকল জুলাই যোদ্ধাদের সম্মিলন’ শীর্ষক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডা. একেএম সাহাবুদ্দীন। এছাড়াও বক্তব্য দেন এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল আওয়াল। এসময় শহীদ মতিউর এর পরিবারের সদস্যগণ, জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    শেষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর গোরস্থানে জুলাই শহিদ মোঃ মতিউর রহমানের কবর জিয়ারত ও শহিদের কবরে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে সকালে গোমস্তাপুর উপজেলার চৌডালায় শহীদ তারেক হোসেন এর কবরে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে বড় পর্দায় প্রধান উপদেষ্টার বাণী প্রচার করা হয় এবং তথ্যচিত্র, প্রামাণ্য চিত্র দেখানো হয়। মঞ্চে পরিবেশিত হয় নাটক ও আঞ্চলিক জনপ্রিয় গম্ভীরা গান। বিতরণ করা হয় উপহার।

  • রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

    রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

    রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

    রাজশাহীতে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে। মঙ্গলবার সকালে নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিভাগের কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এরপর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদের স্মরণ সভার আয়োজন করা হয়।

  • গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ তারেক’র সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

    গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ তারেক’র সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

    গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ তারেক’র সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদ তারেক হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে আটটায় চৌডালা ইউনিয়নের ইসলামপুর গোরস্থানে শহিদ তারেকের সমাধিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ মোঃ আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম বিপিএম-সেবা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী সহ শহিদ তারেকের বাবা আসাদুল ইসলামকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা ওয়াদুদ আলমসহ জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সুশীল সমাজ, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, বৈষম্যবিরোধী ছাত্রনেতাসহ শিক্ষার্থীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ তারেকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর শেরে বাংলানগরে ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালালে শহিদ তারেক হাসানের পেটে চারটি এবং বাম হাতে একটি গুলি লাগে। পরবর্তীতে নয় আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন।

  • আওয়ামী ফ্যাসিবাদের পতনের দিবসে শিবগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি

    আওয়ামী ফ্যাসিবাদের পতনের দিবসে শিবগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি

    আওয়ামী ফ্যাসিবাদের পতনের দিবসে শিবগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি

    জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ‘৫ আগস্ট’ আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়। বিজয় র‌্যালিটি শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। র‌্যালিতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়াত উদ্দৌলা। বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মবিনুর রহমান মিঞা, সদস্য শরিফুল ইসলাম শারিফ,

    সদস্য আবদুল মাকেক, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন অপু, একে আসগার, এরশাদ আলী বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক জিন্নুর রহমান, সদস্য সচিব মতিউর রহমান লিটিল বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান কবির টুটুল, উপজেলা যুবদলের আহ্বায়ক সামসুল রহমান, ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন রিপনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিএনপি নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট আমাদের জন্য গৌরবের দিন। এই দিনে ছাত্র-জনতার বিজয়ের মধ্য দিয়ে গণতন্ত্রের দাবিকে শক্তিশালী করা হয়েছিল। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এ দিনটি আমাদের আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

  • নাচোলে গণ অভ্যুত্থান উপলক্ষে বিএনপি ও জামায়াতের গণসমাবেশ ও র‌্যালি

    নাচোলে গণ অভ্যুত্থান উপলক্ষে বিএনপি ও জামায়াতের গণসমাবেশ ও র‌্যালি

    নাচোলে গণ অভ্যুত্থান উপলক্ষে বিএনপি ও জামায়াতের গণসমাবেশ ও র‌্যালি

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের পৃথক স্থানে গণসমাবেশ, আনন্দ র‌্যালী, আলোচনা সভা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে (৫আগস্ট) মঙ্গলবার বিকেলে নাচোল ডিগ্রী কলেজ মাঠ থেকে দলের এক অংশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ২আসনের (সাবেক) জাতীয় সংসদ সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক নুর কামাল, সাধারণ সম্পাদক দুরুল হোদা, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপজেলা যুবদলের সভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন।

    এছাড়াও দলের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কলেজ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়ে শেষ হয়। অন্যদিকে, নাচোল উপজেলা ও পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ডাকবাংলো চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে একটি গণমিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়। উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে ও পৌর আমীর মনিরুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহিয়া খালেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন,

    পৌর নাইবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান। এছাড়াও জামায়াতের বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাচোল উপজেলা, পৌর বিএনপি ও দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে, মধ্যে বাজার হাট চাতালে, ফ্যাসিবাদী স্বৈরাচার শেখ হাসিনা পতন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি এম মসজিদুল হকের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে, চাঁপাইনবাবগঞ্জ ২আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী মাসুদা আফরোজ হক শুচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুসলেউদ্দিন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, পৌর সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এছাড়াও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এদিকে, নাচোল উপজেলা চত্বর থেকে নাচোল উপজেলা বিএনপির এক অংশের আয়োজনে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে একটি বিজয় মিছিল বের হয়ে ডাকবাংলো চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ২আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিন। এছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, প্রচার সম্পাদক আজিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির আরও একটি গ্রুপ মহিলা ডিগ্রি কলেজ চত্বরে নাচোল উপজেলা, পৌর বিএনপি ও দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।

    পরে একটি বিজয় মিছিল নিয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। নাচোল পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন নাচোল উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল। যুবদল নেতা মনিরুল ইসলাম রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফতেপুর ইউপির (সাবেক) সদস্য ও আগামী ইউপি পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম, নাচোল পরিষদের ইউপি আতাউর রহমান, সাফিউল। এছাড়াও দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • আদিনা সরকারি কলেজে গণ অভ্যুত্থান দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

    আদিনা সরকারি কলেজে গণ অভ্যুত্থান দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

    আদিনা সরকারি কলেজে গণ অভ্যুত্থান দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

    ৫ আগস্ট ২০২৫ ‘গণ অভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের আদিনা ফজলুল হক সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পার্ঘ্য অর্পন, আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শন। অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নেতৃত্বে শোভাযাত্রা কলেজের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

    শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মোঃ লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

    আলোচনা শেষে জুলাই গণ আন্দোলনের উপর বেশ কয়েকটি ডকুমেন্টারি দেখানো হয়।