Blog

  • চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

    চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

    চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

    চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী তানজিলা বেগমকে হত্যার দায়ে মধু মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। রোববার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মধু মিয়া জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়ার বজলুর রহমানের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ৬ জানুয়ারি পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে তানজিলাকে গলা কেটে হত্যা করেন মধু মিয়া। ঘটনার পরে দিন নিহতের ভাই জিয়ারুল বাদি হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক মো. আব্দুল মালেক তদন্ত শেষে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি মধু মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

  • চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদী থেকে শফিকুল ইসলাম ও সেলিম রেজা নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ও বিকালে জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর এলাকা থেকে বিজিবি সদস্যদের উপস্থিতিতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে তারা কীভাবে মারা গেছেন তা নিশ্চিত করে বলতে পারেন নি বিজিবি ও পুলিশ কর্মকর্তারা। স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নির্যাতনে মারা গেছেন তিনি। দুই বাংলাদেশির মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া। নিহত শফিকুল ইসলাম ও সেলিম রেজার বাড়ি শিবগঞ্জ উপজেলার তারাপুর-হঠাৎপাড়া গ্রামে। বিজিবি অধিনায়ক ও ওসি জানান, দুপুরের সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে ভাসমান অবস্থায় শফিকুলের মরদেহ দেখতে পায় বিজিবি সদস্যরা। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে বিকালে একই এলাকা থেকে সেলিমের মরদেহ উদ্ধার করা হয়। তবে তারা কীভাবে মারা গেছে তা নিশ্চিত করে বলতে পারেন নি ওসি ও বিজিবি অধিনায়ক। স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম ও সোহেল রানা পদ্মা নদীতে মাছ ধরার পাশাপাশি সীমান্তে চোরাচালানের সঙ্গেও জড়িত ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তিনি ও সেলিম রেজা নামে আরেক বাংলাদেশি নদীপথে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা। নিহত শফিকুলের বোনের স্বামী ও স্থানীয় মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য মোহা. সমির উদ্দীন বলেন, নির্যাতনেই মৃত্যু হয়েছে শফিকুল ইসলামের। তার পুরো শরীরের অনেকগুলো ফোসকা রয়েছে। এগুলো অ্যাসিডে দগ্ধ হয়ে পড়া ফোসকার মতো। এছাড়াও তার অনেকগুলো দাঁত ভাঙা ছিলো।

  • চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে স্কাউটদের চিত্রাঙ্কন-রচনা ও কুইজ প্রতিযোগিতা

    চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে স্কাউটদের চিত্রাঙ্কন-রচনা ও কুইজ প্রতিযোগিতা

    চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে স্কাউটদের চিত্রাঙ্কন-রচনা ও কুইজ প্রতিযোগিতা

    জুলাই শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা স্কাউট ভবনে এই আয়োজনে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশ নেন। দুপুরে প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

    পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলার কোষাধক্ষ্য আসলাম কবির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মো. মাইনুল ইসলাম, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমানসহ বিভিন্ন ইউনিটের ইউনিট লিডারবৃন্দ।

  • ছাত্রদল নেতা-কর্মীদের স্লোগানে মুখর শাহবাগের সমাবেশস্থল

    ছাত্রদল নেতা-কর্মীদের স্লোগানে মুখর শাহবাগের সমাবেশস্থল

    ছাত্রদল নেতা-কর্মীদের স্লোগানে মুখর শাহবাগের সমাবেশস্থল

    জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নেতা-কর্মীদের উপস্থিতি।
    রোববার (৩ আগস্ট) দুপুরে সরেজমিন সমাবেশস্থলে দেখা যায়, শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশস্থলে অবস্থান করছেন। বেলা ২টা থেকে মূল সমাবেশ শুরু হয়েছে। সমাবেশস্থলের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। এসব সড়কে যাতায়াত করা যানবাহনগুলোকে বিকল্প পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালমুখী অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে। সংগঠনের নেতা–কর্মীরা কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের নাম ও লোগোযুক্ত ব্যান্ড পরে সমাবেশস্থলে আসছেন। ছাত্রদল ও বিএনপির দলীয় পতাকা হাতেও অনেককে দেখা গেছে। সমাবেশস্থলে ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন নেতা-কর্মীরা। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘ছাত্ররাজনীতি অতীতে কলুষিত ছিল। তার বিপরীতে একটি সুনির্দিষ্ট, গ্রহণযোগ্য, ইতিবাচক রাজনীতি থাকবে বলে ছাত্রদল প্রত্যাশা করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তব্য দেন।

  • তিস্তার পানি আবারও বিপদসীমায় ॥ আতঙ্কে তীরবর্তী পরিবারগুলো

    তিস্তার পানি আবারও বিপদসীমায় ॥ আতঙ্কে তীরবর্তী পরিবারগুলো

    তিস্তার পানি আবারও বিপদসীমায় ॥ আতঙ্কে তীরবর্তী পরিবারগুলো

    টানা বর্ষণ আর উজানের ঢলে উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে বিপদসীমায় প্রবেশ করেছে। রোববার (৩ আগস্ট) সকাল ৯টায় জেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি রেকর্ড করা হয়েছে ৫২.১৫ মিটার, যা বিপদসীমার সমান। পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, গত ১৬ ঘণ্টায় তিস্তার পানি ২৩ সেন্টিমিটার বেড়েছে। শনিবার রাতেও যেখানে পানি ছিল বিপদসীমার নিচে, সেখানে এখন তা সমান হয়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। তিস্তা ব্যারাজের লেভেল রিডার নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শনিবার রাত থেকে পানির গতি দ্রুত গতিতে বেড়েছে। এখন তা বিপদসীমায় প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে নদীতীরবর্তী নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে।
    সিন্দুর্না ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম জানান, নিম্নাঞ্চলে কয়েকটি ওয়ার্ডে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দ্রুত সহায়তা প্রয়োজন। লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার প্রতিবেদককে জানান, উজান থেকে প্রচুর পানি আসছে, সঙ্গে স্থানীয়ভাবে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং ত্রাণ সহায়তা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

  • আরএফএল গ্রুপের বরেন্দ্র রাজশাহী টেক্সটাইলে ২০০০ লোকের কর্মসংস্থান

    আরএফএল গ্রুপের বরেন্দ্র রাজশাহী টেক্সটাইলে ২০০০ লোকের কর্মসংস্থান

    আরএফএল গ্রুপের বরেন্দ্র রাজশাহী টেক্সটাইলে ২০০০ লোকের কর্মসংস্থান

    দীর্ঘ ২২ বছর ধরে বন্ধ থাকার পর রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালু করে মাত্র ছয় মাসে দুই হাজার কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হয়েছে দেশের অন্যতম শীর্ষ স্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল। আরো দশ হাজার লোকের কর্মসংস্থান তৈরীর জন্য টেলি মার্কেটিং,তৈরি পোশাক সহ নতুন নতুন খাতে বিনিয়োগ করার লক্ষ্যে কাজ করছে শিল্প গ্রুপটি। বিকেলে আনুষ্ঠানিকভাবে রাজশাহী মহানগরীর বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানাতে ২০০০ কর্মসংস্থান উদযাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে রাজশাহীতে প্রাণ আরএফএল গ্রুপের বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড ঘুরে দেখলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রি: জে: অব: ড. এম সাখাওয়াত হোসেন। এসময় প্রাণ আরএফএল গ্রুপের কর্মকর্তা এই মিলের লাগেজ, ব্যাগ, ফুটওয়ার সেকশন তাকে ঘুরিয়ে দেখান। পরে টেক্সটাইল ইন্ডাস্ট্রি র মাঠে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী জানান, এই কারখানায় এ পর্যন্ত ২ হাজারের বেশি কর্মী নিয়োগ দেয়া হয়েছে। যাতে এ অঞ্চলে কমেছে বেকারত্ব সমস্যা। এছাড়াও আগামী ২ বছরের মধ্যে এই কারখানায় বিভিন্ন সেকশনে আরও ১০ হাজার সহ মোট ১২ হাজার কর্মী নিয়োগ করা হবে। অনুষ্ঠানে বেশ কিছু কর্মীদের মাঝে নিয়োগ পত্র তুলে দেন উপদেষ্টা। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, এই কারখানাটি হবে সম্পূর্ণ সাসটেইনেবল গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই কারখানার পণ্য শতভাগ রপ্তানি মুখী হবে। রাজশাহী অঞ্চলের বেকারত্ব সমস্যা দূর করতে অগ্রণী ভূমিকা রাখবে প্রান আরএফএল গ্রুপ।

  • শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন

    শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন

    শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে গতকাল বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণে নানান কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মতিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাদিকুজ্জামান, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদ প্রমুখ। জেলা পরিষদের আয়োজনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনসহ প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রতিযোগিতা হয়।

  • পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

    পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

    পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

    নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে চার্জার অটো গাড়ির চালক মেহেদী হাসান (২৯) নিহত হয়েছেন। ট্রাকটি স্থানীয়রা জব্দ করলেও ঘাতক চালক পালিয়ে গেছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের বাগমার কালভার্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মেহেদী হাসানকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় ভর্তি করান। পরে জরুরি বিভাগের চিকিৎসকদের পরামর্শ মোতাবেক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মেহেদী মারা যান। নিহতের মেহেদীর বাড়ি পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের বেংডোম উত্তরপাড়া গ্রামে তার বাবার নাম রশিদুল ইসলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। জব্দকৃত ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহত মেহেদীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • নোয়াখালীতে আ.লীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

    নোয়াখালীতে আ.লীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

    নোয়াখালীতে আ.লীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

    গত ৪৮ ঘণ্টায় নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এই দলগুলোকে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম রোববার (৩ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ও শনিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করেছে পুলিশ। তার ধারাবাহিকতায় গত ৪৮ ঘণ্টায় পুলিশ মোট ১৪ জনকে গ্রেপ্তার করে। তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারী নেতা অথবা সক্রিয় কর্মী। এদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, কোম্পানীগঞ্জ থানার শাহাদাত হোসেন পাভেল (৩০), সুধারাম মডেল থানার মো. আরমান (১৯), চরজব্বর থানার মো. রিপনুর রহমান (২৬), মো. মেহরাজ উদ্দিন মিলন চৌধুরী (২৫), বেগমগঞ্জ মডেল থানার তানজিল হাসান (২৮), আলা উদ্দিন (৪০), সিরাজ মিয়া (৫২), জাহিদুল হাসান মৃদুল (১৯), শ্রাবণ (১৯), আব্দুল আহাদ (১৮), নুর নবী রাজু (৩১), সাইফুল ইসলাম শাওন (৩৩), চাটখিল থানার ওয়াসিম রাব্বানী শিপন, মো. আলাউদ্দিন (২৮), সোনাইমুড়ী থানার জুলফিকার আলী ভুট্টো (৩৮), পার্থ সাহা (৩২) ও সেনবাগ থানার মো. আলী হোসেন (৩৬) ও মো. গিয়াস উদ্দিন বুলেট (৩৩)। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানে নোয়াখালীতে গত ৪৮ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান ও অপারেশন ডেভিল হান্ট এর কার্যক্রম চলমান আছে।

  • গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষ্যে লালপুরে মোটরসাইকেল শোভাযাত্রা

    গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষ্যে লালপুরে মোটরসাইকেল শোভাযাত্রা

    গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষ্যে লালপুরে মোটরসাইকেল শোভাযাত্রা

    ৫ আগষ্ট গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষ্যে নাটোরের লালপুরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি। উপজেলার ওয়ালিয়া, গোপালপুর পৌরসভা এলাকা সহ লালপুর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরীপুর এসে মোটরসাইকেল শোভাযাত্রা শেষ হয়। পরে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কবরস্থানে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সাবেক প্রতিমন্ত্রীর বড় ছেলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাঃ ইয়াসির আরশাদ রাজনের নেতৃত্বে এই শোভাযাত্রা বের হয়। শনিবার দুপুরে এসময় উপস্থিত ছিলেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব জিল্লুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই. উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, মালয়েশিয়া প্রবাসী বিএনপির নেতা আবুল বাসারসহ অন্যরা।