Blog

  • নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট

    নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট

    নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট

    নাটোরের লেঙ্গুরিয়া এলাকায় অবস্থিত নাটোর সুগার মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টা থেকে ভোর পর্যন্ত এই ডাকাতি চলে। ডাকাতির খবর ছড়িয়ে পড়ার পর সেখানে উৎসুক জনতার ভিড় জমে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা তদন্ত শুরু করেছে। ডাকাতেরা মিল থেকে বেশ কিছু মালামাল লুট করেছে। সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান জানান, গভীর রাতে একদল ডাকাত মিলটিতে ট্রাক নিয়ে প্রবেশ করে পাহারাদারদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের বেঁধে রেখে মিল হাউজ, ওয়ার্ক সপ, মেকানিক্যাল, ইলেকট্রিক ও ল্যাবরোটরি অফিসের মুল্যবান যন্ত্রপাতি লুট করে নিয়ে চলে যায়। কী পরিমাণ বা কত টাকার মালামাল লুট হয়েছে, তা অবশ্য জানাতে পারেননি তিনি। যাচাইবাছাই করে পরে বিস্তারিত জানানো হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই অনুষ্ঠানমালা’ উপলক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ

    চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই অনুষ্ঠানমালা’ উপলক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ

    চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই অনুষ্ঠানমালা’ উপলক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ

    চাঁপাইনবাবগঞ্জে জুলাই অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ, জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শণ ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার (০২ আগষ্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, পিপি আব্দুল ওয়াদুদ, সিভিল সার্জন এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ আব্দুর রাহিমসহ অন্যরা। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার,

    মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার, জেলা বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান ও জেলার বিভিন্ন স্থানের মায়েরা উপস্থিত ছিলেন। শেষে জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শণী হয়। আলাচনায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে আমাদের তরুণ ছাত্র সমাজ আমাদের পথ দেখিয়েছে, তাদের সাথে ছিল আমাদের মেয়েরাও। জুলাই আন্দোলনে জুলাই কন্যাদের অনেক ভূমিকা রয়েছে। সেই কন্যাদের আমরা শ্রদ্ধা জানাই। জুলাই আন্দোলনে অংশ নেয়া নারীদের গর্ভধারিনীদের প্রতি আমরা শুদ্ধা জানাই। বক্তারা আরো বলেন, দেশ গঠনে সবাইমিলে আমাদের দায়িত্ব পালন করতে হবে, জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। জুলাই আন্দোলনে যারা শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন বক্তারা।

  • বাংলাদেশকে শুল্কছাড় ॥ ধ্বসে ভারতের টেক্সটাইল শেয়ার

    বাংলাদেশকে শুল্কছাড় ॥ ধ্বসে ভারতের টেক্সটাইল শেয়ার

    বাংলাদেশকে শুল্কছাড় ॥ ধ্বসে ভারতের টেক্সটাইল শেয়ার

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর আমদানি শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার ঘোষণা দেয়ার পর শুক্রবার ভারতের টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে। দ্য ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী, দেশটির একাধিক শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারীর শেয়ার ৭ শতাংশ পর্যন্ত কমে গেছে। শুক্রবার মুম্বাই শেয়ারবাজারে পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজের শেয়ার ৭.২ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৩৮০.০৫ রুপিতে। গোকালদাস এক্সপোর্টসের শেয়ার ৩.১ শতাংশ পড়ে ৮২৪.৫০ রুপিতে ঠেকে। এছাড়া আরভিন্দ লিমিটেডের শেয়ার ১.৮ শতাংশ কমে দাঁড়ায় ৩১০.৪০ রুপিতে এবং ওয়েলস্পান লিভিং পড়ে ১.৯ শতাংশ কমে ১২৩.৮০ রুপিতে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাজারে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় ভারতের অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে। কারণ বাংলাদেশ, ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়া আগে থেকেই যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম শুল্কে রপ্তানির সুবিধা পাচ্ছে। সেই তালিকায় এবার বাংলাদেশের শুল্ক আরও কমানোয় ভারতের ওপর চাপ বেড়েছে দ্বিগুণ। এর আগে, বৃহস্পতিবারই মার্কিন সরকার ভারতীয় পোশাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। তারই রেশ ধরে পার্ল গ্লোবালের শেয়ার বৃহস্পতিবার ৭ শতাংশ এবং গোকালদাস এক্সপোর্টসের শেয়ার ৪.৫ শতাংশ পড়ে যায়। শুল্কছাড়ের ফলে বাংলাদেশের জন্য এটি বড় একটি লাভ, বিশেষত এমন সময়ে যখন বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা তীব্র। বিপরীতে ভারতের টেক্সটাইল রপ্তানিকারকরা এখন বড় ধাক্কার মুখে পড়লো।

  • সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হবে-নৌ পরিবহন উপদেষ্টা

    সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হবে-নৌ পরিবহন উপদেষ্টা

    সোনামসজিদ স্থলবন্দরে অংশীজনদের সাথে মতবিনিময়

    সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হবে-নৌ পরিবহন উপদেষ্টা

    নৌ পরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সোনামসজিদ স্থল বন্দরের বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনা করে সরকার পরিকল্পিতভাবে বন্দর উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করবে’। তিনি বলেন, সোনামসজিদ বন্দর অনেক গুরুত্বপূর্ণ ও পুরাতন বন্দর। ভবিষ্যতে এই বন্দর লিংকআপ হতে পারে। সে কারণে বন্দরটি সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, সোনামসজিদ স্থলবন্দরে মালামাল আনা নেয়ায় রাস্তার অভাব থাকায় ৩ কিলোমিটার রাস্তা দ্রুত নির্মাণ করা হবে। এছাড়া ও পানামার ইয়ার্ড এর জায়গা বৃদ্ধির উদ্যাগ নেয়া হবে। এম শাখাওয়াত হোসেন আরও বলেন, বন্দরে শ্রমিকদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল দ্রুত নির্মাণ করা হবে। শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

    নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন জানান, সোনামসজিদ স্থল বন্দরে ইয়ার্ড নির্মাণের জন্য জমি নির্ধারণ ও জমি অধিগ্রহণের প্রয়োজনীয় পরিকল্পনা নেয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে দুপুরে নৌ পরিবহন উপদেষ্টা সোনামসজিদ স্থল বন্দরের এসে পৌছালে কাস্টমস কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

    পরে বন্দরের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, কাস্টমস কর্মকর্তা, ব্যবসায়ী ও শ্রমিকদের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ,

    পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা, চেয়ারম্যান আতিকুর রহমান খান, সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের সভাপতি একরামুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা। একই দিন বিকেলে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখায়াত হোসেন চাঁপাইনবাবগঞ্জের সার্কিট হাউসে শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে সুলতানগঞ্জ নদী বন্দর এবং পোর্ট অব কল সরেজমিন পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত।

    রাজশাহীর গোদাগাড়ীতে নবঘোষিত সুলতানগঞ্জ নদী বন্দর এবং পোর্ট অব কল সরেজমিন পরিদর্শন ও পর্যবেক্ষণকালে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার রাজশাহী মোঃ খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক রাজশাহী আফিয়া আক্তার, পুলিশ সুপার রাজশাহী ফারজানা ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আসরারুল হক, সদস্য, (কাস্টমস নিরীক্ষা আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার মোঃ আল আমিন প্রামানিক, (জি) এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন,

    চেয়ারম্যান বিআইডব্লিউটিএ কমডোর আরিফ আহমে মোস্তফা, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মানজারুল মান্নান, কাস্টমস কমিশনার রাজশাহী জনাব মোঃ ফাইজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জনাব আব্দুল ওয়াহেদ, রাজশাহী চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জনাব মাসুদুর রহমান রিঙ্কু, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সাল আহমেদসহ অন্যরা।

  • ভোলাহাটে ইঞ্জিনিয়ার মাসুদ’র বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

    ভোলাহাটে ইঞ্জিনিয়ার মাসুদ’র বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

    ভোলাহাটে ইঞ্জিনিয়ার মাসুদ’র বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামত করতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে দিনব্যাপী লিফলেট বিতরণ করেছেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ। শনিবার (০২ আগষ্ট) সকাল থেকে রাত পর্যন্ত এই লিফলেট কার্যক্রম করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর জাতীয়তাবাদী ছাত্রদল আহসানুল্লাহ হলের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ। উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে ভোলাহাট বাসস্ট্যান্ড, ফুটানীবাজার, বাচ্চামারী হাট, মুশরীভুজা বাজার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ সারওয়ার্দি, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মজনু মিয়া, প্রচার সম্পাদক মোঃ আব্দুল বারী, বিএনপি নেতা মোঃ ইসমাইল হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনার সময় এমপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ বলেন, আমি যদি দলীয় মনোনয়ন পায়, তাহলে তিন উপজেলার, জলাবদ্ধতা নিরসন, বেকারত্ব দূরীকরণ, মাদকমুক্ত যুবসমাজ প্রতিষ্ঠা, যোগাযোগ ব্যবস্থার উন্নমনসহ নানান উন্নয়নে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্যতার মাপকাঠিতে দল আমাকে মূল্যায়ন করবে বলে আশা প্রকাশ করেন এই সজ্জন ব্যক্তিত্ব সম্পন্ন এমপি মনোনয়ন প্রত্যাশী মুঃ ইমদাদুল হক মাসুদ।

  • গোদাগাড়ী থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মাদক কারবারি গ্রেপ্তার

    গোদাগাড়ী থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মাদক কারবারি গ্রেপ্তার

    গোদাগাড়ী থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মাদক কারবারি গ্রেপ্তার

    রাজশাহীর গোদাগাড়ী থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী থানা পুলিশ। উপজেলার মাটিকাটা ইউনিয়নের রেলগেটের নাসির উদ্দিন নয়ন। তিনি একটি ক্লিনিকের মালিক। তাই এলাকায় তিনি নয়ন ডাক্তার নামে পরিচিত। গোদাগাড়ীর শীর্ষ হেরোইন কারবারিদের একজন নয়ন ডাক্তার। এলাকার আওয়ামীলীগের সাবেক পলাতক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর আস্থাভাজন ছিল নয়ন ডাক্তার। তাই ফারুক চৌধুরী তাকে মাটিকাটা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি করেছিলেন। দলের গঠনতন্ত্রে শুধু একটি ওয়ার্ড কিংবা ইউনিয়ন কমিটিতে একজনই সভাপতি থাকার নিয়ম থাকলেও ফারুক চৌধুরী তাকে ইচ্ছেমতো তিনটি ওয়ার্ডের সভাপতি করেছিলেন। অথচ তার নামে আছে একাধিক মাদক মামলা রয়েছে। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার সাহাব্দিপুর এলাকা থেকে নয়ন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৫ আগস্ট থানায় হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে। আওয়ামী আমলে দেদারসে মাদক ব্যবসা করে প্রচুর টাকার মালিক হয়েছেন নয়ন ডাক্তার। এলাকায় খুলেছেন ক্লিনিক। দুই স্ত্রীর নামে অর্ধশতাধিক বিঘা জমিও কিনেছেন। মাদক মামলার এই আসামি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার একটি স্কুলের সভাপতিও হয়েছিলেন।

  • গোবিন্দগঞ্জে বিভিন্ন সরঞ্জামসহ ২ হ্যাকার গ্রেফতার

    গোবিন্দগঞ্জে বিভিন্ন সরঞ্জামসহ ২ হ্যাকার গ্রেফতার

    গোবিন্দগঞ্জে বিভিন্ন সরঞ্জামসহ ২ হ্যাকার গ্রেফতার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ৭টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপসহ ২ হ্যাকারকে গ্রেফতার করেছে। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে সেনাবাহিনী গাইবান্ধা ক্যাম্পের একটি দল ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগছি হাতিয়াদহ গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত হ্যাকার মুন্না মিয়া (২২) ও সিরাজুল ইসলামকে (৩৬) গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিং প্রতারনার কাজে ব্যবহƒত দেশীয় অস্ত্র, ১টি ল্যাপটপ ও ৭টি মোবাইল ফোনসহ ৫টি সীম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মুন্না মিয়া ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং সিরাজুল ইসলাম একই গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। ২ হ্যাকারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • ভোলাহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

    ভোলাহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

    ভোলাহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের এসএসসি ও দাখিল পরীক্ষা/২০২৫ পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দলদলী ইউনিয়নের মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগারের উদ্দ্যেগে নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণকেন্দ্র পাঠাগারের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন, গণকেন্দ্র পাঠাগারের সাধারণ সম্পাদক ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এ্যান্ড কলেজ সাবেক প্রধান শিক্ষক মোঃ আঃ সাত্তার, অধ্যক্ষ মোঃ আজগর আলী, সহকারী শিক্ষক মোঃ আব্দুল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শাহাজাহান আলী, কৃতি শিক্ষার্থী মোঃ মোবাহসেরুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে ঠিকাদার মোঃ আব্দুল মান্নান, সাদা মনের মানুষ মোঃ জিয়াউল হক উপস্থিত ছিলেন। এসময় দলদলী ইউনিয়নের ৫টি উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩৬ জন এর মধ্যে ছাত্রী ২৪ জন এবং ছাত্রী ১২ জনকে সম্মাননা ক্রেস্ট ও ২টি করে বই তুলে দেন অতিথিরা।

  • ৭ কেজি গাঁজা উদ্ধার-গোবিন্দগঞ্জে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ৭ কেজি গাঁজা উদ্ধার-গোবিন্দগঞ্জে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ৭ কেজি গাঁজা উদ্ধার-গোবিন্দগঞ্জে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে নারীসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের শরীরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়েছে। জানা গেছে, সন্ধ্যায় পৌর শহরের চৌরাস্তা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ১ নারীসহ ৩ জন অচেনা লোক বাসের জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে তাদের গতিবিধি দেখে আশপাশের লোকজনের সন্দেহ হওয়ায় বিষয়টি থানায় জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই তিন ব্যক্তিকে আটক করে তাদের শরীর তল্লাশী করে। এ সময় তাদের প্রত্যেকের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আড়াই কেজি করে মোট সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো-পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বহরপুর গুচ্ছগ্রামের (আশ্রয়ণ প্রকল্প) মতিউর রহমানের ছেলে রাজন রহমান (২৩), একই এলাকার মৃত হোসেন আলীর ছেলে আল-আমিন হোসেন (৪৪) এবং আল-আমিন হোসেনের স্ত্রী আয়েশা বেগম (৩৫)। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারিরা উদ্ধার হওয়া গাঁজাগুলো কোথাও থেকে কিনে তা অন্যত্র পাচারের উদ্দেশ্যে সেখানে বাসের জন্য অপেক্ষা করছিলো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা হয়েছে।

  • শিবগঞ্জে পূর্ব বিরোধে নারীর ওপর হামলা ॥ লুটপাটের অভিযোগ

    শিবগঞ্জে পূর্ব বিরোধে নারীর ওপর হামলা ॥ লুটপাটের অভিযোগ

    শিবগঞ্জে পূর্ব বিরোধে নারীর ওপর হামলা ॥ লুটপাটের অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে জমিজমা ও আর্থিক লেনদেনের বিরোধে এক গৃহবধূর ওপর ভয়াবহ হামলা, শ্লীলতাহানি, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় মোসাঃ ফেরদৌসি আক্তার জাহান (৩৪) বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। লিখিত অভিযোগে ফেরদৌসি আক্তার জাহান উল্লেখ করেন, তার স্বামী মো. মাহিদুল ইসলামসহ তিনি বাগিচাপাড়া গ্রামে বসবাস করেন। গত ৩১ জুলাই (বুধবার) সকাল ৭টা ৫০ মিনিটে একই গ্রামের আনারুল ইসলাম (৫৫), তার ছেলে আবুল কালাম (৩০), রুহুল আমিন (৩৪), আব্দুস সালাম (৩৮) ও সুমন আলী (১৮) সহ অজ্ঞাতপরিচয় আরও ৭–৮ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার বাড়িতে হানা দেয়। তিনি জানান, লোহার রড, লাঠি, হাসুয়া ও চাইনিজ কুড়াল নিয়ে তারা আমার ওপর হামলা চালায়। মাথা, বুক ও শরীরজুড়ে মারাত্মক আঘাত করে। শ্লীলতাহানির চেষ্টা করে টানাহেঁচড়া করে। সোকেস ভেঙে ১ লাখ ৫৫ হাজার টাকা লুটে নেয়। তারা আমার ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করে। ফেরদৌসি আরও বলেন, আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ফেরদৌসিকে প্রাণনাশ ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। অভিযোগের বিষয়ে জানতে আব্দুস সালাম বলেন, আমরাও আহত। দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলছে। তারাই নাটক সাজিয়ে মামলা করেছে। আমরা এ ধরনের হামলা চালাইনি। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।