Blog

  • রাজশাহীতে শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা

    রাজশাহীতে শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা

    রাজশাহীতে শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা

    নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য। যারা ব্যাংক ঋণ নিয়েছে, দেশ থেকে টাকা পাচার করেছে, শ্রমিকদের টাকা পয়সা দিতে পারছে না, তারা দেশ থেকে পালিয়ে আছে। সে কারনে কিছু কারখানা বন্ধ। কারখানা বন্ধের জন্য সরকার দায়ী নয়। শনিবার (০২ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে শ্রম অধিদফতরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে মতবিনিময়, এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে এসব কথা বলেন। তিনি বলেন, কারখানা ভালোভাবে চলার কারনে সাত থেকে আট শতাংশ রপ্তানি বেড়েছে। ভালো মালিকরা দেশে রয়েছেন, তারা শ্রমিকদের দেখভাল করছেন। ভালো ব্যবসা করছেন। শ্রমিকদের আন্দোলন সম্পকে তিনি জানান, শ্রমিকরা আন্দোলন করতেই পারে। যে কেউ তার দাবি নিয়ে রাস্তায় নামতেই পারে। এর আগে উপদেষ্টা একই ভবনে একটি গবেষণা কনফারেন্সের উদ্বোধোন করেন। তিনি সেখানে বলেন, চা বাগানে সৌচাগার না থাকা খুবই অমানবিক। এর ফলে সেখানকার নারী কর্মীদের ক্যান্সার হচ্ছে। সেখানেও খাবার পানিও পাওয়া যায় না।

  • বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

    বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

    বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

    বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) রাতের কোনো এক সময়ে কার্যালয়ের নতুন করে মেরামতের কাজ ভেঙে দেওয়া হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে কার্যালয়টিতেও একবার হামলা চালানো হয়েছিল। জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি আওয়ামীলীগ, জাসদ ও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে জাপার কার্যালয়টি ভগ্নদশায় ছিল। সম্প্রতি নতুন করে এর সংস্কার কাজ শুরু হয় এবং কয়েক ফুট ইটের গাঁথুনিও দেওয়া হয়। তবে রাতের আঁধারে মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক সেই নতুন গাঁথুনি ভেঙে ফেলে। এদিকে, এ হামলার বিষয়ে এখন পর্যন্ত জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। বগুড়া সদর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, কার্যালয়ের মেরামতের কাজ চলছিল। রাতের আঁধারে কয়েকজন যুবক হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • নাটোরে ৫৭ কিশোরকে আটক করেছে সেনাবাহিনী

    নাটোরে ৫৭ কিশোরকে আটক করেছে সেনাবাহিনী

    নাটোরে ৫৭ কিশোরকে আটক করেছে সেনাবাহিনী

    নাটোরের গুরুদাসপুর থেকে ৫৭জন কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার উপজেলার খুবজিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের বাসিন্দা। নাটোর সেনাবাহিনী ক্যাম্প সুত্র জানায়, ৫৭ জনের একদল কিশোর ধানাইদহ এলাকা থেকে মিনি ট্রাক যোগে হৈ হুল্লোর করতে করতে বিলশা এলাকায় নৌকায় করে ডিজে পার্টি করার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে খুবজিপুর এলাকায় সেনাবাহিনীর একটি টহল টিম তাদের আটক করে। এসময় ১২জন কিশোরের কাছ থেকে ৪ লিটার বাংলা মদ, এক লিটার ভদকা, ৩০০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ, ৪০ প্যাকেট বিভিন্ন ব্যান্ডের সিগারেট জব্দ করে। পরে সকল কিশোরকে থানায় হস্তান্তর করা হয়। সেখানে ৪৫জন কিশোরের মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। বাকি ১২জনকে আদালতে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক।

  • পূর্বাচলে আবাসন প্রকল্পে ‘প্লট দুর্নীতি’ ॥ শেখ হাসিনা-জয় ও পুতুলের বিচার শুরু

    পূর্বাচলে আবাসন প্রকল্পে ‘প্লট দুর্নীতি’ ॥ শেখ হাসিনা-জয় ও পুতুলের বিচার শুরু

    ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা তিন মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদক আইনজীবী। দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম জানান, তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এসব মামলার একটিতে শেখ হাসিনাসহ ১২ জন, আরেকটিতে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাসহ ১৭ জন এবং অপর মামমলায় সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনাসহ ১৮ জন আসামি। সাক্ষ্যগ্রহণের জন্য বিচারক আগামী ১১ আগস্ট দিন ঠিক করেছেন বলে জানান তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার পরিবারের অন্যরাও দেশের বাইরে। তাদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর ১২ জানুয়ারি প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও নিয়মের অভিযোগে পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক। পরদিন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। এরপর ১৪ জানুয়ারি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। এই ছয় মামলাতেই শেখ হাসিনাকে আসামি করেছে দুদক। এসব মামলায় দুদক অভিযোগ করেছে, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। অযোগ্য হলেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন।

  • গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা তাইজুদ্দিনের দাফন সম্পন্ন

    গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা তাইজুদ্দিনের দাফন সম্পন্ন

    রাষ্ট্র্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা তাইজুদ্দিন ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গোরস্থান মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্বে তাঁকে গার্ড অফ অনার দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। এর আগে বীরমুক্তিযোদ্ধা তাইজুদ্দিন বুধবার ভোররাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা মৃত মিছু মন্ডলের ছেলে। স্ট্রোকজনিত কারণে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাযা চাঁড়ালডাঙ্গা গোরস্তান মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, বীরমুক্তিযোদ্ধা বজলুর রহমান, তারেস আলী, মনজুর রহমানসহ অনেকে। জানাযা শেষে চাঁড়ালডাঙ্গা গোরস্থানে তাকে দাফন করা হয়।

  • রহনপুর থেকে আন্তঃনগর ট্রেন চালু ও রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দর বাস্তবায়নের দাবিতে মতবিনিময়

    রহনপুর থেকে আন্তঃনগর ট্রেন চালু ও রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দর বাস্তবায়নের দাবিতে মতবিনিময়

    রহনপুর থেকে আন্তঃনগর ট্রেন চালু ও রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দর বাস্তবায়নের দাবিতে মতবিনিময়

    রহনপুর-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুকরণ, রাত্রে রাজশাহী-রহনপুর একটি ট্রেন এবং রহনপুর রেলস্টেশনের পার্কিং ও রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দর বাস্তবায়ন এর লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রহনপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে রহনপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী বহুমুখী কল্যাণ সমিতি সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ। বুধবার (৩০ জুলাই) বিকেলে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ডাঃ সুলতান আহমদ, গোমস্তাপুর কলেজের সাবেক প্রভাষক জিন্না উল আউয়াল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মাইনুল ইসলাম।

  • পত্নীতলার মাসুদ রানা পলাশের মালেশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন

    পত্নীতলার মাসুদ রানা পলাশের মালেশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন

    নওগাঁ জেলার পত্নীতলায় মোঃ মাসুদ রানা (পলাশ) মালয়েশিয়ার সারা ওয়াক বিশ্ববিদ্যালয় থেকে মেরিন সায়েন্স এর আওতাভুক্ত পোস্ট হারভেস্ট টেকনোলজির উপর, পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। তিনি তার পিএইচডি গবেষণায় ৩ বছর ৬ মাসে ২ টি প্রযুক্তি উদ্ভাবন করেছে, পৃথিবীতে প্রথম ইলিশ মাছের কৌটাজাতকরণ প্রযুক্তি এবং আইওটি বেইসড স্মার্ট সোলার ড্রায়ার। জানা গেছে, ডক্টর মোঃ মাসুদ রানা পলাশ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ৮নং নজিপুর ইউনিয়ন পরিষদের বাবনাবাজ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ সামসুল হক। তিনি উপজেলার নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০০৬ সালে এসএসসি এবং নজিপুর সরকারি ডিগ্রী কলেজ থেকে ২০০৮ সালে এইচএসসি পাস করে ভর্তি হন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ২০১৩ সালে ১ম শ্রেনীতে১ম স্থান সহ বিএসসি ফিশারিজ অনার্স সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১৬ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগ থেকে ১ম শ্রেণীতে ১ম স্থান সহ এমএসসি ডিগ্রী সম্পন্ন করেন। এরপর ২০১৬ সালের জুন মাসে তিনি কর্মজীবনের শুরু করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তরের একজন কর্মকতা হিসেবে যোগ দেন। তিনি ২০১৭ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ডিপ্লোমা ইন ডাটাবেজ প্রোগ্রামিং সম্পন্ন করেন। তিনি ২০১৮ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন, ২০২৪ সালে ওয়াল্ড একাডেমি ফর রিচার্জ এন্ড ডেভেলপমেন্ট, ইউকে থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে পিজিডি করেন। তার উল্লেখযোগ্য কিছু অর্জনের মধ্যে ২০১৪ সালে প্রধানমন্ত্রী স্বর্ন পদক, ২০২২ সালে দীপ্ত টিভি সেরা উদ্ভাবক পদক, ২০২৩ সালে প্রথম আলো পদক ও ২০২৪ সালে মৎস্য সেক্টরে অনন্য অবদানের জন্য জাতীয় মৎস্য পদক অর্জন করেন। পিএইচডি (ডক্টরেট) ডিগ্রি অর্জন করায় পরিবারে বইছে আনন্দের বন্যা, এ ডিগ্রী অর্জন করায় পিতা মাতা এবং গ্রামবাসী দারুন খুশি। গ্রামের কয়েকজন প্রবীন বলেন, ডক্টর মোঃ মাসুদ রানা (পলাশ) আমাদের গ্রাম থেকে প্রথম পিএইচডি ডক্টরেট ডিগ্রী অর্জন করায় আমরা গ্রামবাসী গর্বিত। ডক্টর মোঃ মাসুদ রানা পলাশের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যানে বিনিয়োগ করতে চাই, সকলের নিকট আমি দোয়া প্রার্থী।

  • জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

    জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

    জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ‘জুলাই যোদ্ধারা’। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে তারা শাহবাগে জড়ো হন, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে শাহবাগ এবং এর আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। সরেজমিনে লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে প্রায় শতাধিক জুলাই যোদ্ধাদের শাহবাগে অবস্থান করতে দেখা গেছে। পাশেই পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে। জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহিদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এই দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তেরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাই যোদ্ধারা। এদিকে, অবরোধের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে, নিরাপত্তা জোরদারে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

  • গোবিন্দগঞ্জে গোপনে মাদ্রাসার গভর্নিং বডি গঠনের প্রতিবাদ ও বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

    গোবিন্দগঞ্জে গোপনে মাদ্রাসার গভর্নিং বডি গঠনের প্রতিবাদ ও বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ফজরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভার্নিং বডি গঠনে বিধি লঙ্ঘন, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৩০ জুলাই) উপজেলার মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কের পাঁচগছি বাজারে শিবপুর ফজরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মাদ্রাসার দাতা পরিবারের সদস্য, অভিভাবক বৃন্দ ও এলাকাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আফরুজা পারভীন। এসময় সংবাদ সম্মেলনে অভিভাবক আবদুল মজিদ, রেজাউল করিম রেজা, বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী, ময়েন উদ্দিন, দাতা পরিবারের সদস্য মুস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলাম, নূর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, মো. আলমগীর, আনোয়ার হোসেন, আবু বক্কর, আশরাফুজ্জামান মিলন, মো. বাদশা, দুদু মিয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আফরুজা পারভীন জানান, মো. নূর আলম সিদ্দিকী শিবপুর ফজরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা সদস্য। গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের কার্যালয় হতে তাঁর অভিযোগের প্রেক্ষিতে সভাপতি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে বিদ্যোৎসাহী এবং প্রতিষ্ঠাতা/দাতা সদস্য হিসাবে একজনকে সদস্য সচিব থাকার আদেশ জারী হয়। এর প্রেক্ষিতে শিবপুর ফজরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর পাছপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. নাজিম উদ্দিনকে অত্যন্ত সুকৌশলে এক লক্ষ টাকার ভূয়া চাঁদা আদায়ের রশিদ বহি সত্যায়ন করে তাকে আজীবন দাতা সদস্য দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এডহক কমিটি গঠনের লক্ষ্যে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করে। অথচ নিয়ম অনুযায়ী একজন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য হতে মাদ্রাসার অধ্যক্ষ ৩০ দিন সময় দিয়ে নোটিশ জারী করবেন। উল্লেখিত সময়ের মধ্যে দুই লক্ষ টাকা মাদ্রাসা ফান্ডে এককালীন দান করবেন। দানকৃত টাকা মাদ্রাসার অনুকূলে জেনারেল ফান্ডে জমা দিয়ে সদস্য হিসাবে তালিকাভুক্ত হবেন। পূর্ণাঙ্গ এডহক কমিটি গঠনের লক্ষ্যে দাতা সদস্যের পূর্বে প্রতিষ্ঠাতা সদস্যকে খুজতে হবে। তিনি এসব উপেক্ষা করে গোপনে গভার্নিং বডি তৈরী করেন। এদিকে, নূর আলম সিদ্দিকীর বিভিন্ন অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ১৭ মে ২০২৫ তারিখে ঐ ভূয়া দাতা সদস্য নাজিম উদ্দিনকে গভর্নিং বডির সভাপতি এবং বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে উপজেলার শিবপুর ইউনিয়নের সোনাতলা সাখইল এলাকার বাসিন্দা মো. নইম উদ্দিনের ছেলে মো. রেজাউল করিমকে মনোনয়ন দিয়েছেন।
    এমতাবস্থায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের কর্মকাণ্ডের বিরুদ্ধে নূর আলম সিদ্দিকীর দেওয়া অভিযোগের প্রেক্ষিতে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করলে গত ২১ জুলাই ২০২৫ তারিখে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষের কর্মকান্ডের কারণে সভাপতি ও প্রতিষ্ঠাতা ভুয়া তথা মূল্যহীন হয়ে পড়েন। তখন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে নুর আলম সিদ্দিকীর নাম অন্তর্ভুক্ত করার কথা বললে তিনি তাকে প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে অন্তর্ভুক্ত না করে প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচনী তফসিল মাইকিং এর মাধ্যমে প্রচার করেন। যা বিধি বহির্ভূত ও অনিয়মতান্ত্রিক কাজ। তিনি আরও জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতিষ্ঠাতাদের ভোটের মাধ্যমে নতুন পুরাতন সদস্য তালিকাভুক্ত না করে বিধি বহির্ভূতভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী ৩ আগষ্ট ২০২৫ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং আগামী ১২ আগষ্ট ২০২৫ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অথচ একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ার ৪৫ থেকে ৬০ দিন পূর্বে একসাথে সব ধরনের সদস্যের তালিকা প্রকাশ করে তারপর পূর্ণাঙ্গ গভর্নিং বডির কাজ শেষ করতে হয়। তাই শিবপুর ফজরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য তালিকাভুক্তির নির্বাচনী তফসিল ঘোষণায় প্রতিবাদ প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি প্রদান ও গভর্নিং বডির কার্যক্রম সাময়িক সময়ের জন্য বাতিলের দাবী জানান তিনি। সেই সাথে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

  • গাইবান্ধা প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে লোনতলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

    গাইবান্ধা প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে লোনতলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

    ’সবুজে সাজাই বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংক এর সহযোগিতায় গাইবান্ধা প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ৩০ জুলাই বুধবার দুপুর ১ টায় গোবিন্দগঞ্জ উপজেলার লোনতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। লোনতলা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ মনিরা বেগম। আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সালাম সঞ্চালনায় বক্তব্য রাখেন লোনতলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল ওহাব লিংকন, ময়নুল হক মঈন, ফেরদৌসী বেগম ডলি, উদয়চন্দ্র বর্মন,৯ম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা,৮ম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ,চ্যানেল আই গাইবান্ধা জেলা প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাব গাইবান্ধা জেলার সম্বনয়ক ফারুক হোসেন,প্রকৃতি ও জীবন ক্লাব গাইবান্ধা জেলা শাখার সদস্য হারুন অর রশিদ প্রমুখ। পরে প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ ও বিদ্যালয়ের মাঠে দুটি ফলদ গাছের চারা রোপন করা হয়।