Blog

  • টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক ও কমিউনিটি লিডারদের ওরিয়েন্টেশন

    টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক ও কমিউনিটি লিডারদের ওরিয়েন্টেশন

    গোদাগাড়ীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক ও কমিউনিটি লিডারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর সভাকক্ষে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মো. ফয়সাল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেনেটারি ইন্সপেক্টর মো. সেমাজুল হক, ওরিয়েন্টেশনে গোদাগাড়ী পৌরসভার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ক্বওমী মাদরাসা, আলিয়া মাদরাসা ও উচ্চ বিদ্যালয় এর ২জন করে শিক্ষক উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনটি সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহ শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে টিকাদান কর্মসূচী পালন করা হবে এবং যারা বাকী থাকবে তাদের শেষের দুই সপ্তাহ কমিউনিটি সেন্টারে টাইফয়েড টিকা দেয়া হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের প্রদান করা হবে টাইফয়েড টিকা। পৌরসভায় ৪২টি শিক্ষা প্রতিষ্ঠা ও অন্যান্যদের মিলে মোট ১৩,৮৫৮ জন শিশুকের টিকা প্রদান করা হবে বলে জানা যায়।

  • গাইবান্ধায় অবৈধ কয়লা কারখানায় সেনাবাহিনীর অভিযান ॥ ২ জনের জরিমানা

    গাইবান্ধায় অবৈধ কয়লা কারখানায় সেনাবাহিনীর অভিযান ॥ ২ জনের জরিমানা

    গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা কাঠ কয়লা কারাখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে কারখানা মালিক মনির হোসেন (১৮) ও আশিক ইসলাম (২২) কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) এই আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল। অর্থদন্ডপ্রাপ্ত মনির মিয়া উপজেলার নশিরারপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে ও আশিক মিয়া একই গ্রামের লুৎফর রহমানের ছেলে। অভিযানিক দলটি জানায়, ওইস্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঁঠ পুড়িয়ে চুল্লিতে কয়লা তৈরি করে আসছিল। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটার কামালেরপাড়া ইউনিয়নের কাঠালতলি বাজার এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন-সাঘাটা অস্থায়ী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল-ইকরাম খাঁন। এ বিষয়ে সাঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল বলেন, অভিযুক্ত মনির হোসেন ও আশিক ইসলামের প্রত্যেককে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর কাঠ কয়লা কারাখানায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করায় খুশি এলাকাবাসী।

  • নওগাঁর আগাদ্বিগুন সীমান্তে পুশইন ॥ বিজিবির অভিযানে আটক ১০

    নওগাঁর আগাদ্বিগুন সীমান্তে পুশইন ॥ বিজিবির অভিযানে আটক ১০

    নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ সীমান্ত এলাকা দিয়ে ১০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য (বিএসএফ)। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৬/৭ এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবির সদস্যরা তাদের আটক করে। এদের মধ্যে ২জন পুরুষ এবং ৮জন মহিলা। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। আটককৃতরা হলো, আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। বিজিবি আরও জানান, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর নামক স্থান হতে বাংলাদেশী ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত নাগরিকরা বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে বোম্বাই শহরে ২জন পুরুষ রাজমিস্ত্রী এবং ৮জন মহিলা বাসা বাড়ীতে কাজ করার জন্য যায়। পরবর্তীতে তাদেরকে ভারতীয় পুলিশ (সিআইডি) কর্তৃক আটক করা হয়। গত ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের নিকট তাদের হস্তান্তর করেন। পরবর্তীতে বিএসএফ কর্তৃক বৃহস্পতিবার ভোর রাতে সীমান্ত পিলার ২৫৬/৭ এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশইন করলে বিজিবি টহলদল তাদের আটক করে। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

  • নাটোরে বিএসটিআই’র অভিযানে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা ॥ আইস ললি ও আইসক্রীম ধবংস

    নাটোরে বিএসটিআই’র অভিযানে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা ॥ আইস ললি ও আইসক্রীম ধবংস

    নাটোর জেলার লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন, লালপুর ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী’র উদ্দ্যেগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে, সঠিক কাচামাল না দিয়ে ও সঠিক উৎপাদন প্রক্রিয়া ব্যাবহার না করে রোবো ব্রান্ডের নকল আইস ললি ও আইসক্রিম উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে নাটোরের লালপুরে দেশ আইসক্রিম ফ্যাক্টরি, ধনঞ্জয়পাড়া, আব্দুলপুর, লালপুর, নাটোরকে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা ও আনুমানিক ৬০ কেজি তৈরি মাল ধবংস করা হয়। অন্যদিকে, মান সনদ গ্রহণ না করে কেক এর উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় একই আইনের সংশ্লিষ্ট ধারায় ২) পুতুল বেকারি, কামারহাটি, আব্দুলপুর, লালপুর, নাটোরকে ১৫ হাজার টাকা জরিমানা সহ মোট ২ টি মামলা দায়ের করে ৪৫,০০০/- জরিমানা করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদি হাসান। এসময় সহযোগিতা করেন মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী। জনস্বার্থে বিএসটিআইয়ের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে।

  • উচ্চ মাধ্যমিকে ভর্তি শুরু ॥ শেষ ১১ আগস্ট

    উচ্চ মাধ্যমিকে ভর্তি শুরু ॥ শেষ ১১ আগস্ট

    ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন বুধবার (৩০ জুলাই) থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১১ আগস্ট পর্যন্ত ভর্তির জন্য আবেদন করতে পারবে। পুরো ভর্তি প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ইতোমধ্যে নতুন ভর্তি নীতিমালা প্রকাশ করেছে। এই নীতিমালা অনুযায়ী, এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। আবেদনের জন্য নির্ধারিত ফি ২২০ টাকা। এই প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হবে এবং ফলাফলের ভিত্তিতে মেধা যাচাই নিশ্চিত করবে। ভর্তি ফি অঞ্চল ও কলেজ ভেদে ভিন্ন হবে। সর্বনিম্ন ফি ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফিতে ভর্তি ও সেশন ফি, বোর্ড রেজিস্ট্রেশন ফি, রেড ক্রিসেন্ট, ক্রীড়া ও অন্যান্য খাত অন্তর্ভুক্ত থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে অবশ্যই রশিদের মাধ্যমে ফি আদায় করতে হবে। অতিরিক্ত ফি আদায় করা যাবে না। ঢাকা মহানগরীর নন-এমপিও ইংরেজি ভার্সন কলেজগুলো সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ফি নিতে পারবে। অন্যদিকে, উপজেলা পর্যায়ের এমপিওভুক্ত বাংলা মাধ্যম কলেজে সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিদেশি বোর্ডের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে, তবে সেক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিতে হবে। এবার ৯৩ শতাংশ আসন উন্মুক্ত রাখা হয়েছে। বাকি ৭ শতাংশ কোটার মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য, ১ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এবং ১ শতাংশ অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সেসব আসনে মেধাক্রম অনুযায়ী ভর্তি নেওয়া হবে। সমান জিপিএপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর দেখে মেধাক্রম নির্ধারণ করা হবে। নম্বরও সমান হলে বিভাগভেদে নির্দিষ্ট বিষয়ের নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে। যেমন, বিজ্ঞান বিভাগে গণিত, জীববিজ্ঞান ও ইংরেজি এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ইংরেজি, গণিত ও বাংলা বিষয় বিবেচনায় নেওয়া হবে। নিজ কলেজে এসএসসি পাস করা শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হতে পারবে নির্ধারিত বিভাগে। তবে বিভাগে আসন পূরণ হওয়ার পর অবশিষ্ট আসনে বাইরের শিক্ষার্থীদের ভর্তি করা যাবে। পুরো ভর্তি প্রক্রিয়াটি অনলাইনে পরিচালিত হবে। প্রতিটি কলেজকে নিজস্ব ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। কোনো শিক্ষার্থীকে বোর্ডের অনুমতি ছাড়া ছাড়পত্র দেওয়া যাবে না এবং অন্য কলেজে ভর্তি নেওয়া যাবে না। ছাড়পত্র ও ভর্তি তথ্য বোর্ডে ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে। নীতিমালায় আরও বলা হয়েছে, অনুমোদনহীন ক্যাম্পাস বা বিষয়ের অধীনে ভর্তি কার্যক্রম চালালে সংশ্লিষ্ট কলেজের স্বীকৃতি ও এমপিও বাতিল করা হবে। সরকারি কলেজের ক্ষেত্রেও নিয়ম ভাঙলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমানের ফল প্রকাশের ৪৫ কর্মদিবসের মধ্যে আবেদন গ্রহণ, মেধাতালিকা প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর প্রক্রিয়া শেষ করতে হবে।

  • সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের সুপারিশ বিশেষায়িত কারিগরি কমিটির

    সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের সুপারিশ বিশেষায়িত কারিগরি কমিটির

    নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণে তাদের সুপারিশ জমা দিয়েছে। কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন কমিটির কাছে এই সুপারিশ পেশ করা হয়েছে। নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। সুপারিশে বিদ্যমান আসনগুলোর সীমানা সংশোধনের প্রস্তাব করা হয়েছে, যা আসন্ন নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, ‘আমরা কমিশনারের নেতৃত্বাধীন কমিটিকে প্রতিবেদন দিয়েছি। সীমানা নির্ধারণ আইন অনুযায়ী বিদ্যমান ৩০০টি সংসদীয় আসনের সীমানা যাচাই-বাছাই করেছি। আইন অনুযায়ী পর্যালোচনা করে কারিগরি কমিটির প্রতিবেদন দিয়েছি।’ তবে ঠিক কতটি আসনের সীমানায় পরিবর্তন আসতে পারে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। নির্বাচন কমিশনে জমা পড়া ৭৯টি আসনের সীমানা পুননির্ধারণের জন্য ছয় শতাধিক আবেদন পর্যালোচনার পর এই কমিটি গঠন করা হয়। সাত সদস্যের কারিগরি কমিটির আহ্বায়ক করা হয় সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হককে। কমিটির অন্য সদস্যরা হলেন, ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্র বিশেষজ্ঞ কে এইচ রাজিমুল করিম, তথ্য প্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু, নগর পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, পরিসংখ্যানবিদ হিফজুর রহমান এবং নির্বাচন সহায়তা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন। এর আগে, সীমানা পুননির্ধারণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, ভৌগোলিক অবস্থা ও অবস্থান, প্রশাসনিক সুবিধা, যাতায়াত ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের আইনগত এখতিয়ার বিবেচনায় রেখে আসনগুলোর সীমানা পুননির্ধারণ করতে হবে।

  • দিনাজপুরের হিলিতে ৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

    দিনাজপুরের হিলিতে ৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

    দিনাজপুরের হিলিতে ৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

    দিনাজপুরের হিলিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গরীব দুঃস্থ ও অসহায় ৫ জন প্রতিবন্ধীকে চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এছাড়াও সুদ মুক্ত ক্ষুদ্রঋনে আদায়ের ক্ষেত্রে গ্রাম কমিটির সভাপতি, সম্পাদকের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার (৩০ জুন) বেলা ১১ টায় উপজেলা প্রাঙ্গনে প্রতিবন্ধী হুইল চেয়ার বিতরণ করা হয়।

    পরে পরিষদের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিত রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বয়সের ৫ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, সমাজ সেবা ফিল্ড আফিসার আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

  • খালেদা জিয়া সুস্থ আছেন ॥ তিনি নির্বাচনও করবেন-আবদুল আউয়াল মিন্টু

    খালেদা জিয়া সুস্থ আছেন ॥ তিনি নির্বাচনও করবেন-আবদুল আউয়াল মিন্টু

    দলের চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ রয়েছেন এবং তিনি নির্বাচনেও অংশ নেবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আবদুল আউয়াল মিন্টু বলেন, লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে, দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে। হয় তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কারণ সুপ্রিম কোর্টে কেয়ার টেকার সরকার নিয়ে একটি মামলা চলমান রয়েছে। তিনি বলেন, যদি কেয়ার টেকার সরকার পুনপ্রবর্তন হয়, তাহলে এ অন্তর্বর্তীকালীন সরকার কেয়ার টেকার হবেন। কেয়ার টেকার সরকারে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে। সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, বিগত ১৯ বছর আমরা আন্দোলন-সংগ্রাম, অত্যাচার-নির্যাতন সহ্য করে আসছি। কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি বিষয়টি সঠিক নয় বরং ২০০৬ সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকেন তাহলে তারা কখনো ভালো কাজ করবে না।তাই আমরা চাচ্ছি নির্বাচনটি হোক। বিএনপির এ নেতা আরও বলেন, আমরা বলে আসছি ২০০৮ সালে যে নির্বাচন হয়েছে সেটি অবাধ ও সুষ্ঠ হয়নি। ২০০৬ সাল থেকে দেশে কোন নির্বাচনকালীন সরকার নেই। দুই যুগ ধরে যদি নির্বাচিত সরকার না থাকেন, তাহলে মানুষের অর্থনৈতিক বা জীবনযাত্রার মানোন্নয়ন হবে না। নির্বাচনের সাথে জড়িত থাকে একটি সরকার, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে।

  • সাঘাটায় কলেজ ছাত্র সিজু নিহতের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন

    সাঘাটায় কলেজ ছাত্র সিজু নিহতের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন

    ৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ

    সাঘাটায় কলেজ ছাত্র সিজু নিহতের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন

    গাইবান্ধার সাঘাটায় সিজু নামে এক যুবকে থানার সামনের পুকুর থেকে লাশ উদ্ধারের ঘটনায় তিন সদস্যদের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুুরে সাঘাটা থানার সামনের পুকুরে সিজুকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠায় ঘটনাস্থল পরিদর্শন করেন তিন সদস্যের তদন্ত কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সকাল সাড়ে ১০টা থেকে ঘটনাস্থল পরিদর্শন চলাকালীন দুপুর ৩ টার দিকে তিনি সাংবাদিকদের জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত এডিশনাল ডিআইজি জানান, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এ সময় তিনি আরও বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন ও যথাযথ ব্যবস্থা গ্রহণই আমাদের লক্ষ্য। সিজু নিহত হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। উল্লেখ্য, পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের অস্ত্র ছিনতায়ের চেষ্টা করে।

    এ সময় তাকে ধরতে গেলে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীকে ছুরিকাঘাত করে পালানোর এক পর্যয়ে পুকুরে ঝাঁপ দেয় সিজু মিয়া। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরের কচুরিপানার মধ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞাতনামা হিসেবে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরের দিন শনিবার পুকুরে সিজুকে পুলিশ কর্তৃক পিটিয়ে হত্যার একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় তোলপার সৃষ্টি হয়। পরে সেই দিনই গাইবান্ধা পুলিশ সুপারের কর্যালয় ঘেরাও করে এলাকাবাসি। পরের দিন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করে সচেতন নাগরিক ও স্থানীয়রা। ঘটনাটি তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ অপর সদস্যগণ হলেন, মোছাঃ রুনা লায়না অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ম্যানেজম্যান্ট ডিাইজি রংপুর রেঞ্জ ও অতিরিক্ত পুলিশ সুপার মো: শরিফুল ইসলাম। পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার (এ-সার্কেল) গাইবান্ধা। নিহত সিজু মিয়া (২৫) গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং গিদারি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ছিলেন ও ডিগ্রী ২য় বর্ষের কলেজ ছাত্র ছিলেন।

  • গোপালগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জমি উদ্ধার

    গোপালগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জমি উদ্ধার

    গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ছোট-বড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে চালানো এ অভিযানে প্রায় দুই একর জমি দখলমুক্ত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ধরনের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। অভিযানের আগে সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে চিঠি ও মাইকিং করা হলে ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেন। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিরুল মোস্তফা, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।