Blog

  • গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ

    গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ

    ‘সবুজে সাজাই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংক এর সহযোগিতায় গাইবান্ধা প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। সদর উপজেলার গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন গাইবান্ধা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা আবুল কাশেম। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ খোরশেদ আলম। বিশেষ অতিথি সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহাদঃ হোসেন, গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, গণ উন্নয়ন কেন্দ্রের তথ্য ও যোগাযোগ অফিসার আফতাব হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চ্যানেল আই এর গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধা শাখার সভাপতি আব্দুস সালাম, প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য হারুন উর রশিদ প্রমুখ। পরে অতিথিবৃন্দ প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করেন।

  • বৈধ কাগজপত্র না থাকায় গাইবান্ধায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

    বৈধ কাগজপত্র না থাকায় গাইবান্ধায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

    গাইবান্ধায় অবৈধ ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রেজওয়ান আহম্মেদের নেতৃত্বে জেলা শহরে অভিযান চালিয়ে এসব ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়। জেলা শহরের হাসপাতাল রোডের নিউ সেন্টাল ডায়াগনস্টিক সেন্টার, কাচারি বাজারের ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার, কলেজ রোডের সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও সদরের তুলশীঘাট বাজারের ফাতেমা ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রেজওয়ান আহম্মেদ জানান, অনুমোদন না নিয়ে দীর্ঘদিন থেকে এসব ডায়াগনস্টিক পরিচালিত হয়ে আসছিল। বৈধ কাগজপত্র না থাকায় ও তাদের ল্যাবে মেয়াদ উত্তীন্ন পরীক্ষার কীট ও সরঞ্জামাদি পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

  • গোবিন্দগঞ্জে বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

    গোবিন্দগঞ্জে বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় ধর্মীয় নেতা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের অংশ গ্রহণে বাল্যবিবাহ এবং মানব পাচার প্রতিরোধ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপরে গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে উপজেলা পরিষদের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, গণউন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার আব্দুর রাজ্জাক মন্ডল, প্রজেক্ট অফিসার মো: মিজানুর রহমান, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মসজিদের ইমাম, জন প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • গোবিন্দগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

    গোবিন্দগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বিভিন্ন সময় অগ্নিকান্ড, কাল বৈশাখী ঝড়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এ ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জিন্দার আলী ও উপজেলা প্রকৌশলী মো. মাহবুবুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং প্রতিটি পরিবারকে তিন হাজার টাকার চেক প্রদান করা হয়।

  • র‌্যাবের হাতে হত্যা মামলার আসামী গ্রেফতার

    র‌্যাবের হাতে হত্যা মামলার আসামী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জের চাঞ্চল্যকর মাকে মারধোরের ঘটনায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা মামলার ২নং পলাতক আসামিকে ঢাকা জেলার সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। র‌্যাব-৫ রাজশাহী এবং র‌্যাব-৪ মিরপুর এর যৌথ অভিযানে পলাতক আসামি গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ (৩০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বগিপাড়ার মৃত আনসার আলীর ছেলে। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এবং র‌্যাব-৪ সিপিসি-২, সাভার, মিরপুর এর যৌথ অভিযানে ৩০ জুলাই রাত সোয়া ১২টার দিকে ঢাকা জেলার সাভার থানার আকরান (বউ বাজার) এলাকা হতে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক ২নং আসামী মোঃ মাসুদ কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, বাদী মোসাঃ শিরিন ইয়াসমিন (২০) এর ভাই ভিকটিম মাহাবুর ইসলাম বাবু (২৮) একজন মাদকসেবী। সে মাদক সেবনের টাকা সংগ্রহের জন্য বিভিন্ন সময় পরিবারের সদস্যদের জ্বালাতন করত। গত ৯ জুলাই/২৫ তারিখ ভোর অনুমান সাড়ে ৫টার দিকে ভিকটিম মাহাবুর ইসলাম বাবু মাদক সেবনের জন্য তার মায়ের নিকট টাকা চায়। তার মা টাকা দিতে অস্বীকার করলে ভিকটিম তার মা’কে মারপিট করার জন্য উদ্যত হয়। তখন ভিকটিমের বাবা আগাইয়া আসলে ভিকটিম তার বাবাকে গলাটিপে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং একটু দূরে গিয়ে তার মা’কে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে। উক্ত ইটের আঘাতে তার মা গুরুতর রক্তাক্ত জখম হয়। বিষয়টি বাদী তার প্রতিবেশী চাচা মোঃ আব্দুর রহমান (৪৮), মোঃ মাসুদ (৩০) এবং মোঃ রিপন (২৫) সহ স্থানীয় লোকজনদের জানালে বিকেলে এলোপাথারী মারপিট করে শাসন করতে থাকে। এক পর্যায়ে লাঠির আঘাতে মাহাবুর ইসলাম বাবু ঘটনাস্থলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যায়। এ ঘটনায় নিহতের ছোট বোন মোসাঃ শিরিন ইয়াসমিন বাদী হয়ে ১০ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

  • নাচোলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    নাচোলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    নাচোলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাধ্যমিক পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফর্মেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় এ পুরস্কার (সম্মাননা ক্রেস্ট ও সনদ) প্রদান করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালক প্রফেসর মোহাঃ আসাদুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তর (কলেজ)’র সহকারী পরিচালক আলমাছ উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপজেলার ২৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।

  • সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড ॥ সাতজনের যাবজ্জীবন

    সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড ॥ সাতজনের যাবজ্জীবন

    সিলেটের বিশ্বনাথের চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল (১৪) হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড এবং সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহীন এই রায় ঘোষণা করেন। এই রায়ে দেশে চাঞ্চল্য সৃষ্টিকারী হত্যা মামলার দ্রুত বিচার ও ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন হলো। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি কামাল হোসেন। আদালত সূত্র জানায়, সিলেটে ২০২১ সালের ১ মে সিলেটের বিশ্বনাথে চাউলধনি হাওড়ে বাবাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান স্কুলছাত্র সুমেল। এ ঘটনার একদিন পর নিহতের বাবা ইব্রাহিম আলী ওই আসামিদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত বুধবার এই রায় ঘোষণা করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে বিলুপ্তির পথে মুক্ত জলাশয়ের মাছ! দরকার সংরক্ষণ

    চাঁপাইনবাবগঞ্জে বিলুপ্তির পথে মুক্ত জলাশয়ের মাছ! দরকার সংরক্ষণ

    ‘মাছে-ভাতে বাঙালি’, প্রবাদ বাক্যটি যেন দিন দিন বদলে যাচ্ছে। খাদ্য তালিকায় মাছ একটি নিত্য খাবার যা আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে মাছে আগের দিনের সেই স্বাদ আর নেই। মাছ চাষে ফিড খাওয়ানোর কারণে থাকছে না প্রকৃত স্বাদ ও গন্ধ। পোনা উৎপাদন থেকে শুরু থেকে চলছে কৃত্রিম খাবার, ভাসমান ডুবো লেয়ার। কথায় আছে, ‘মাছের পোনা, দেশের সোনা। আর দেশী মাছ, পুষ্টির আঁধার’। চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি উপজেলায় নদী-নালা, খাল, বিল, হাওড়-বাওড় শুকিয়ে মুক্ত জলাশয়ের মাছ বিলুপ্ত হয় এবং ফসলি জমিতে অতি মাত্রায় রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োগের কারণে মাছের জীবনচক্র আজ বিপদগ্রস্ত। কৃত্রিম উপায়ে ঘের-পুকুরে মাছের চাষ বৃদ্ধি পেলেও প্রকৃত স্বাদ বিনষ্ট হচ্ছে প্রতিনিয়ত।  গ্রাম-গঞ্জের খালে বিলে কিছু দেশী মাছ মিললেও চাহিদার তুলনায় অপ্রতুল। সরোজমিনে মাছ বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন প্রজাতির চাষের মাছ এর মধ্যে উল্লেখযোগ্য বিদেশী রুই, কাতলা, চিতল, কৈ, তেলাপিয়া, পাঙ্গাস এবং কার্প প্রজাতির মাছের যোগানই বেশি। দেশী মাছ খোঁজ করলে কয়েকজন জন মৎস্যজীবী অল্পসংখ্যক মাছ ডালিতে নিয়ে বসে আছে। আর যে দাম চাচ্ছেন, তা নিম্ন ও মধ্যবিত্তের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ভুক্তভোগীরা জানান, মাছের উৎপাদন বাড়াতে হলে উম্মুক্ত জলাশয়, মাছ সংরক্ষণ মৎস্য পরিবেশবান্ধব নীতি ও অবকাঠামো গড়ে তোলা দরকার। এসব বিষয় বিশ্লেষণ করলে মাছের যে প্রাকৃতিক জলাশয়, মুক্ত জলাশয় রয়েছে তা আমাদের অযাচিত ও অনৈতিক ব্যবহারের কারণে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তারকে হুমকির সম্মুখীন করছে।  দেশী মাছের জাত সংরক্ষনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী সচেতন মহলের। এব্যাপারে মৎস্য কর্মকর্তাদের বক্তব্য, দেশী মাছগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের আওতায় আনতে হবে। বদ্ধ জলাশয়ে দেশী প্রজাতির মাছ যাতে বেশি পাওয়া যায়, সেজন্য বেশ কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে। সেগুলো হলো, ধান ক্ষেতে ছোট প্রজাতির মাছ চাষের ব্যবস্থা করা এবং এ ধরনের মাছ সারা বছর পাওয়ার জন্য ধানক্ষেতে মিনি পুকুর তৈরি, মাছের প্রজনন মৌসুমে মাছ না ধরা, মাছ কমানোর জন্য বিষ প্রয়োগ বন্ধ করা, ফাঁস জাল, কারেন্ট জাল ব্যবহার না করা, রাক্ষুসে মাছ চাষ বন্ধ করা, রুই জাতীয় মাছের সাথে পছাট প্রজাতির মাছের মিশ্র চাষ, জলাশয় এবং পুকুরে দেশী মাছের চাষাবাদের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা।

  • চাঁপাইনবাবগঞ্জে পারফরমেন্স ভিত্তিক কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে পারফরমেন্স ভিত্তিক কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDP)’ এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সফি উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট ড. মোঃ এমরান হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জেলা গবেষনা কর্মকতা মোঃ মেসবাহউদ্দিন, বহরম ঘোড়াপাখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, অভিভাবক প্রতিনিধি আরিফ উদ্দিনসহ অনেকে। শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন নিশাত আনজুম (চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা) ও মনোয়ার হোসেন (রাজারামপুর হামিদুর উচ্চ বিদ্যালয়)। অনুষ্ঠানে মোট ৩৮ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট পারফরমেন্স ভিত্তিক পুরস্কার প্রদান করা হয়। অংশগ্রহণকারী বক্তারা শিক্ষার মানোন্নয়নে এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

  • মানুষের নিরাপত্তা ছাড়া সংস্কার অর্থহীন-মির্জা ফখরুল

    মানুষের নিরাপত্তা ছাড়া সংস্কার অর্থহীন-মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো সংস্কারই সফল হবে না। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বনানীর কামাল আতাতুর্ক মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ সংগঠনের যৌথ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে না পারলে তাদের সন্তানদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। গুম কমিশনের কাজে আশানুরূপ অগ্রগতি না হওয়ার কথাও উল্লেখ করেন বিএনপি নেতা। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসনের চেষ্টা করা হবে। মির্জা ফখরুল আরো বলেন, সবাই মিলে শিশুদের জন্য বাসযোগ্য আবাসভূমি তৈরি করতে হবে আমাদের।