Blog

  • পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার ॥ আটক ৩

    পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার ॥ আটক ৩

    পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার ॥ আটক ৩

    নারায়ণগঞ্জ শহরে দায়িত্ব পালন করার সময় এক এএসআইয়ের কাছ থেকে ছিনতাই হওয়া গুলিসহ সরকারি অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মোট তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে বন্দর ফায়ার স্টেশনের সামনের গলি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটকরা হচ্ছে, ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মেদ (২৩) ও হাসান (২১) এবং নগরীর দেওভোগ পানির ট্যাংক এলাকার মিজানুর রহমানের ছেলে মো. মিশাল (৩০)। সোমবার সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে ছিনতাইয়ের শিকার হন সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বন্দরের সোনাকান্দা এলাকা থেকে মিশালকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়েই অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। মিশাল ছিনতাইয়ের ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদিকে, এ ঘটনায় সদর উপজেলার কাশীপুর বাংলাবাজার এলাকাতে মধ্যরাতে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ ও র‌্যাব সদস্যরা। এ সময় ব্যাংক কলোনি আবাসিক এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তির অবস্থান শনাক্তের তথ্য পেয়ে সেখানেও অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
    রাত আড়াইটা পর্যন্ত এসব এলাকার কয়েকটি আবাসিক ভবনে তল্লাশি চালিয়েও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে অভিযানের সময় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ঘটনার বর্ণনায় অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, লুৎফর রহমান অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য গেলে টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী পথরোধ করে তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়। ঘটনার সময় লুৎফর রহমান পুলিশের পোশাকে ছিলেন। স্থানীয়দের অভিযোগ, নিতাইগঞ্জ এলাকার এ অংশটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগরভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও পথচারীরা প্রায়ই এখানে ছিনতাইয়ের শিকার হন। শহরের আরও কয়েকটি স্থান ছিনতাই প্রবণ এলাকা। রোববার সকালেও সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি ব্যাটারিচালিত রিকশা থামিয়ে ছিনতাই চেষ্টার অভিযোগে এক যুবককে পিটিয়ে দিয়ে হত্যা করে জনতা।

  • নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন এর ঈদ শুভেচ্ছা

    নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন এর ঈদ শুভেচ্ছা

    নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন এর ঈদ শুভেচ্ছা

    পোরশা উপজেলা নিতপুর ইউনিয়ন বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পোরশা উপজেলা নিতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বানীতে তিনি বলেন, পোরশা উপজেলা নিতপুর ইউনিয়ন বাসীসহ সারা বিশ্বের মুসলমানদের পবিত্র উৎসব ঈদুল ফিতর আমাদের বড় ধর্মীয় উৎসব, এ উৎসব উপলক্ষে সকল কে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উজ্জেবিত করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ হানাহানি, জোর জুলুমবাজ থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য ঐক্য, ভ্রাতৃত্ব দয়া সহানুভূতি, মানবতাও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ন সমাজ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশির উৎসব। এই আনন্দ উৎসব কখনো একা করা যায় না। এই উৎসব ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাই সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দের সাথে এই উৎসব উদযাপন করতে পারে। পোরশা উপজেলা নিতপুর ইউনিয়ন বাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

  • টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

    টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

    টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

    পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেকড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। বিকেলে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেকড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. শামছুল হক এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুব সভাপতি মো. আব্দুস সবুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ টাঙ্গাইল জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, এনসিপি ঢাকা মহানগর উত্তর এর যুগ্ন সদস্য সচিব ওয়াহেদুজ্জামান সুমন,নাগরপুর এনসিপি সমন্বয়ক সরদার আশরাফ, ওইডঋ নাগরপুর উপজেলা সভাপতি ডা.এম.এ.মান্নান,সেক্রেটারী হাফেজ আজিম উদ্দিন,উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো কোরবান আলী, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মো.হাবিবুর রহমান,সাবেক ছাত্রনেতা মো.আবু বকর,নাগরপুর সরকারি কলেজ ছাত্রশিবির নেতা রবিউল ইসলাম সানি ও মো.মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়-নীতি, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
    পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

  • সিংড়ায় উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

    সিংড়ায় উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

    সিংড়ায় উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

    আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। এসময় সিংড়া থানা তদন্ত কর্মকর্তা মোঃ শফিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি ॥ ২ নারী আটক

    নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি ॥ ২ নারী আটক

    নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি ॥ ২ নারী আটক

    নড়াইলের লোহাগড়ায় ক্রেতা সেজে একটি জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। তবে, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই কায়দায় চুরি করতে গিয়ে জনতা চক্রটির দুই নারী সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার (৯ মার্চ) লোহাগড়া থানা মোড়ের উত্তর পাশে অবস্থিত ‘সজল জুয়েলার্স’-এ এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকানের মালিক শান্তি স্বর্ণকার (৬০) জানান, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত। দোকান মালিকের ভাষ্যমতে, সকালে দোকান খোলার পর তিনি স্বর্ণালংকার ও নগদ টাকাভর্তি একটি ব্যাগ তার বসার চেয়ারের ওপর রাখেন। এ সময় তিন নারী ও দুই পুরুষ ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তাদের মধ্যে দুজন মেঝেতে টাকা পড়ে আছে বলে তাকে বিভ্রান্ত করলে তিনি নিচে তাকান। এই সুযোগে চক্রটি মুহূর্তের মধ্যে চেয়ারে রাখা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণ, ১০০ ভরি রুপা এবং নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ছিল বলে দাবি করেন তিনি। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে, এই ঘটনার কিছুক্ষণ পরেই লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এক নারীর গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই চক্রটি। এ সময় উপস্থিত জনতা হাবিবা আক্তার (২৪) ও মরিয়ম খানম (৩০) নামে দুই নারীকে হাতেনাতে ধরে ফেলে। তবে তাদের সহযোগী হাসিনা বেগম নামে আরেক নারী কৌশলে পালিয়ে যায়। আটক দুই নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, আটক নারীরা একটি সুসংগঠিত চোরচক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে ক্রেতা সেজে বা ভিড়ের সুযোগ নিয়ে এ ধরনের চুরির ঘটনা ঘটিয়ে আসছিল। লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় সাংবাদিকদের জানান, আটক দুই নারীকে থানায় জিজ্ঞাসাবাদ করে লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ॥ ৩ লক্ষ টাকা জরিমানা-একজনকে কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ॥ ৩ লক্ষ টাকা জরিমানা-একজনকে কারাদন্ড

    অবৈধ মাটি কাটায় নদীভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতি ॥ স্থায়ী ব্যবস্থার দাবী

    চাঁপাইনবাবগঞ্জে মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ॥ ৩ লক্ষ টাকা জরিমানা-একজনকে কারাদন্ড

    অবৈধভাবে মাটি কাটায় চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী তীরবর্তী এলাকায় নদীভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পদ্মা নদীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযানে একজনকে গ্রেফতার করে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অভিযানে অপরাধীদের ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় ও প্রশাসন সুত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জসদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পদ্মা নদীর ৬, ৭ ও ৮ নং স্পার বাঁধ এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। পাশাপাশি মাটি বহনকারী একটি ট্রাক্টরের ড্রাইভারকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

    সোমবার (৯ মার্চ) মধ্যরাতে ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা)’র সামনে এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। আরও জানা গেছে, মধ্যরাতে পদ্মা নদী হতে অবৈধভাবে মাটি উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।ভূমিদ্যসুরা অভিযানের সংবাদ পেয়ে পালিয়ে যায়। তবে মাটি পরিবহনরত অবস্থায় ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা)’র সামনে থেকে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ সাকিব রানা (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত সাকিব রানাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ৮নং স্পার বাঁধ এলাকায় পদ্মানদী হতে মাটি উত্তোলন করে বিএমএইচ ব্রিকসে (হিরো ইটভাটা)’য় পরিবহন করছিলো বলে জানায়। বিষয়টি উক্ত ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হক (৬১) অকপটে স্বীকার করেন। তাদের উভয়ের স্বীকারোক্তির ভিত্তিতে সাকিব রানা (১৯) কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিামান এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড সর্বমোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এছাড়াও ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হককে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।এব্যাপারে সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, নদী ও পরিবেশ রক্ষায় সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই অভিযান উপজেলা প্রশাসন পরিচালনা করছেন। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।আইনের এমন কঠোর প্রয়োগে নদী ভাঙ্গন একাকার মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়রা জানান, অবৈধ মাটি কাটার কারণে নদীভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। নিয়মিত অভিযান হলে এসব অনিয়ম বন্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।স্থানীয়দের দাবী, এলাকার কিছু বালু ও মাটি খেকোরা রাতের বেলার নদী রক্ষা বাঁধ এলাকা থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এসব মাটি ইটভাটায় বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু এই মাটি কেটে নেয়ার ফলে প্রতিবছরই দেখা দিচ্ছে নদী ভাঙ্গন।

    ক্ষতি হচ্ছে পরিবেশেরও। সন্ধ্যা হলেই যেন মাটি খেকোদের উৎসব শুরু হয়, রাতের বেলায় শতাধিক ট্রাক্টর দিয়ে চলে মাটি বহনের কাজ। স্থানীয়ভাবে এসব বন্ধের জন্য অনুরোধ জানানো হলেও কোন মাথাব্যাথা নেই ওই চক্রটির। তারা আরও জানায়, এসব কাজের সাথে এক শ্রেণীর অসাধু জনপ্রতিনিধি, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। দীর্ঘদিন থেকেই এই চক্রটি অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে। স্থানীয়রা ক্ষোভের সাথে বলেন, অভিযান চালানো হয় ঠিকই, কিন্তু অভিযানের ২/১দিন পরই আবার শুরু হয় মাটি কাটার মহোৎসব। অজ্ঞাত কারনে দেখেও না দেখার ভান করে সংশ্লিষ্টরা। ফলে একবার অভিযান চালানোর পর আরও জোরে সোরে চালায় মাটি কাটার কাজ। এসব মাটি কেটে নেয়ার ফলে জমির উপরিভাগের অংশ কেটে নেয়ায় জমির উর্বরতা হারাচ্ছে। জমির মালিক হারাচ্ছে ফসলও। এভাবে মাটি-বালু কেটে নেয়ার ফলে হুমকীর মুখে পড়ছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা নদী তীর সংরক্ষন বাঁধ। স্থানীয় ভূক্তভোগীদের দাবী পদ্মা তীরবর্তী বাঁধ এলাকা থেকে স্থায়ীভাবে মাটি কাটা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

  • জেলার শিবগঞ্জে পরকীয়ার সালিশ নিয়ে সংঘর্ষে নিহত এক

    জেলার শিবগঞ্জে পরকীয়ার সালিশ নিয়ে সংঘর্ষে নিহত এক

    জেলার শিবগঞ্জে পরকীয়ার সালিশ নিয়ে সংঘর্ষে নিহত এক

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকায় পরকীয়া সম্পর্ক নিয়ে সালিশ বৈঠক কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চার জন। রবিবার (০৮মার্চ) রাত ১১টার সময় শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌরসভার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে একই এলাকার কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের অভিভাবক ও স্থানীয়দের উদ্যোগে একাধিকবার সালিশ বৈঠক হয়। রবিবার রাতেও বিষয়টি নিষ্পত্তির জন্য দুই পক্ষ সালিশে বসেন। তবে, দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজন বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় সাহিদা খাতুনের পরিবারের সদস্যরা তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।হামলার মুখে অপরপক্ষ পতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আনিসুর রহমান। এ ঘটনা উভয় পক্ষের আরও চার জন আহত হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পরিবারে সদ্যসরা পলাকত রয়েছে। তাদের গ্রেফতার পুলিশ অভিযান চালাছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি।

  • মন্ত্রী পরিষদে নওগাঁর কোন সাংসদ স্থান না পাওয়ায় অসন্তোষ

    মন্ত্রী পরিষদে নওগাঁর কোন সাংসদ স্থান না পাওয়ায় অসন্তোষ

    মন্ত্রী পরিষদে নওগাঁর কোন সাংসদ স্থান না পাওয়ায় অসন্তোষ

    উত্তরের খাদ্য ভান্ডার নওগাঁ থেকে এবার মন্ত্রী পরিষদ কিম্বা সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও ডাক পাননি কেউ। এ নিয়ে চরম অসন্তোষ ও মন খারাপ স্থানীয় বাসিন্দাদের। উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন ও গুরুত্ব বিবেচনায় সরকার প্রাধানের কাছে নতুন সিদ্ধান্তের আশায় বুক বেঁধে আছেন দলীয় নেতা কর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬ টি আসনের ৫টি আসনেই জিতেছে বিএনপির প্রার্থীরা। কিন্তু মন্ত্রী পরিষদে যায়গা পাননি কেউ। এমনকি সংসদের স্থায়ী কমিটিতেও আসেনি কারো নাম। স্থানীয়রা বলছেন-অতীতে মন্ত্রীপরিষদ কিম্বা সংসদে, সবখানেই প্রতিনিধিত্ব করেছেন নওগাঁর সাংসদরা। এবার স্থান না পাওয়ায় তাদের মধ্যে অনেকটায় হতাশা দেখা দিয়েছে।তারা বলছেন-গোটা বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ঘিরে রয়েছে নওগাঁয় নতুন রেললাইন স্থাপন, নদী ও খাল খনন, জলবায়ুর পরিবর্তন মোকাবেলা, কর্মসংস্থান বাড়ানো, কৃষি, মৎস্য ও খাদ্য শষ্যের উৎপাদন বৃদ্ধি এবং পর্যটন। এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে মন্ত্রী পরিষদে নওগাঁর কোন সাংসদকে প্রতিনিধি হিসেবে প্রত্যাশা করেন নওগাঁবাসী। এখানকার বিএনপির নেতারা বলছেন, উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ কিম্বা স্থানীয়দের আশা আকাঙ্খার প্রতি গুরুত্ব দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উল্লেখ্য, নওগাঁর ১১ টি উপজেলা ও ৩টি পৌরসভা নিয়ে ৬ টি সংসদীয় আসন।

  • মন্ত্রী পরিষদে নওগাঁর কোন সাংসদ স্থান না পাওয়ায় অসন্তোষ

    মন্ত্রী পরিষদে নওগাঁর কোন সাংসদ স্থান না পাওয়ায় অসন্তোষ

    মন্ত্রী পরিষদে নওগাঁর কোন সাংসদ স্থান না পাওয়ায় অসন্তোষ

    উত্তরের খাদ্য ভান্ডার নওগাঁ থেকে এবার মন্ত্রী পরিষদ কিম্বা সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও ডাক পাননি কেউ। এ নিয়ে চরম অসন্তোষ ও মন খারাপ স্থানীয় বাসিন্দাদের। উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন ও গুরুত্ব বিবেচনায় সরকার প্রাধানের কাছে নতুন সিদ্ধান্তের আশায় বুক বেঁধে আছেন দলীয় নেতা কর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬ টি আসনের ৫টি আসনেই জিতেছে বিএনপির প্রার্থীরা। কিন্তু মন্ত্রী পরিষদে যায়গা পাননি কেউ। এমনকি সংসদের স্থায়ী কমিটিতেও আসেনি কারো নাম। স্থানীয়রা বলছেন-অতীতে মন্ত্রীপরিষদ কিম্বা সংসদে, সবখানেই প্রতিনিধিত্ব করেছেন নওগাঁর সাংসদরা। এবার স্থান না পাওয়ায় তাদের মধ্যে অনেকটায় হতাশা দেখা দিয়েছে।তারা বলছেন-গোটা বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ঘিরে রয়েছে নওগাঁয় নতুন রেললাইন স্থাপন, নদী ও খাল খনন, জলবায়ুর পরিবর্তন মোকাবেলা, কর্মসংস্থান বাড়ানো, কৃষি, মৎস্য ও খাদ্য শষ্যের উৎপাদন বৃদ্ধি এবং পর্যটন। এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে মন্ত্রী পরিষদে নওগাঁর কোন সাংসদকে প্রতিনিধি হিসেবে প্রত্যাশা করেন নওগাঁবাসী। এখানকার বিএনপির নেতারা বলছেন, উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ কিম্বা স্থানীয়দের আশা আকাঙ্খার প্রতি গুরুত্ব দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উল্লেখ্য, নওগাঁর ১১ টি উপজেলা ও ৩টি পৌরসভা নিয়ে ৬ টি সংসদীয় আসন।

  • মোজতবা খামেনির প্রতি আনুগত্য ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনী ও আইআরজিসির

    মোজতবা খামেনির প্রতি আনুগত্য ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনী ও আইআরজিসির

    মোজতবা খামেনির প্রতি আনুগত্য ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনী ও আইআরজিসির

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন ব্যক্ত করে অভিনন্দন জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী এবং ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।সামরিক বাহিনী মোজতবা খামেনিকে নিয়ে দেওয়া বিবৃতিতে বলেছে, মোজতবা খামেনি একজন ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান… ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ ব্যক্তি। খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে।আইআরজিসি বিবৃতিতে বলেছে, ‘তারা নতুন সুপ্রিম লিডারের সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে।বিবৃতিতে সংস্থাটি বলেছে, বিশেষজ্ঞ পরিষদের খামেনির এই নির্বাচন সবার কাছে প্রমাণ করেছে যে, ইসলামি ব্যবস্থার অগ্রযাত্রা থেমে থাকে না এবং এই বিপ্লব ও ইসলামি ব্যবস্থা কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। একই সঙ্গে আইআরজিসি খামেনির প্রতি তাদের ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে।এদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ইসরায়েল-মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে মোজতবা খামেনি কঠোর সামরিক অবস্থানের ইঙ্গিত দিলেন। তার দায়িত্ব গ্রহণের পরপরই ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় এক নতুন অধ্যায়ের সূচনা করল।ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে। বিবিসির লাইভ আপডেটে জানানো হয়, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে ইরান সোমবার (৯ মার্চ) প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।এছাড়া, আইআরআইবি একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে। এর গায়ে লেখা, ‘আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা।’ বিশ্লেষকদের মতে, নতুন নেতার এই পদক্ষেপ তেহরানের পূর্ববর্তী পররাষ্ট্রনীতি ও সামরিক কৌশলে কিছুটা হলেও পরিবর্তন আসবে।