Blog

  • নাচোলে সিসিডিবি আয়োজনে নারী দিবস উদযাপন

    নাচোলে সিসিডিবি আয়োজনে নারী দিবস উদযাপন

    নাচোলে সিসিডিবি আয়োজনে নারী দিবস উদযাপন

    সিসিডিবি একটি উন্নয়নমূলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। সিসিডিবি-সিপিআরপি প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্যে নারীদেরকে আরও সামনে অগ্রসর করার জন্য নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইলে সিসিডিবি-সিপিআরপি প্রকল্পের নারী সদস্যদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিআরপি প্রকল্পের উপজেলা নেটওয়ার্কের সহ-সভানেত্রী সাগরী বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান নিতাই চন্দ্র বর্মন। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার, পিটার এস সরকার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কর্মচারী কর্মকর্তা লিটন বাড়ৈ। প্রধান অতিথি বলেন, আগে নারীরা বাইরে বের হতে পারত না। তারা কোন কাজে অংশ নিতে পারত না। কিন্তু আজ পরিবর্তন এসেছে। তিনি বেগম রোকেয়া, নেপোলিয়নের উদাহরণ টেনে বলেন, আপনারা একটি শিক্ষিত মা দেন, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। তিনি নারীদের সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহসী হওয়ার আহ্বান জানান। সিপিআরপি প্রকল্পের নারীরা তাদের এগিয়ে যাওয়ার পিছনের গল্পগুলো উপস্থাপন করেন। সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে এডেপ্ট এডুকেশন কনসালটেন্সি’র এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জে এডেপ্ট এডুকেশন কনসালটেন্সি’র এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জে এডেপ্ট এডুকেশন কনসালটেন্সি’র এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জে এডেপ্ট-এডুকেশন কনসালটেন্সি’র এডুকেশন এক্সপো/২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে সেমিনার ও ইফতারির আয়োজন করা হয়। এই এক্সপোতে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীদের কাউন্সিলিং করানো হয় এবং স্পটেই শিক্ষার্থী ভর্তি করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ববিদ্যালয় এবং দেশ অনুসারে শিক্ষার্থীদের জন্য ১০০ভাগ পর্যন্ত বৃত্তি সুবিধা দেয়া হয়। সেমিনারে বক্তব্য রাখেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, আমনুরা হজরত বুলন্দ শাহ কলেজের অধ্যক্ষ সারোয়ার আলম, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রওশন আরা। সূচনা বক্তব্য দেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কোলাবোরেশন সম্পর্ক বিভাগের অধ্যাপক শহিদুল ইসলাম।
    অনুষ্ঠানে এডেপ্ট-এডুকেশন কনসালটেন্সি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক ফয়সাল বারী, রাজশাহী শাখা ব্যবস্থাপক মোস্তাকিম বিল্লাহ, কাউন্সিলর ও প্রশিক্ষক সুমাইয়া ইসলাম, কাউন্সিলর তামান্না ইসলাম, আঞ্জুমান আরা, মুমতারিন জাহান ও জারীফ ইসলাম। পরে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।

  • ওজনে কারচুপি ও অস্বাস্থ্যকর পরিবেশ ॥ শেরপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

    ওজনে কারচুপি ও অস্বাস্থ্যকর পরিবেশ ॥ শেরপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

    ওজনে কারচুপি ও অস্বাস্থ্যকর পরিবেশ ॥ শেরপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

    শেরপুরের শ্রীবরদীতে ডিজেল ও পেট্রোল ওজনে কম দেওয়ায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার এ আদালত পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ। তিনি বলেন, ডিজেল-পেট্রোল বিক্রিতে ওজনে কম দেওয়ার অপরাধে শ্রীবরদী শহরের তাতিহাটি নয়াপাড়া সিফাত এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং ভেলুয়া ইউনিয়নের ঝগড়ার চর মোদক পাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে রিয়াজুল ইসলামের ছেলে ফাহিমকে (২৪) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিএসটিআই ময়মনসিংহের সহকারী পরিচালক সানোয়ার হোসেন, শ্রীবরদী থানার এস.আই আনাস উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলীসহ পুলিশ, আনসার ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার

    ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

     

    নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীর কড়াইল, সাততলা বস্তি ও ভাষাণটেকের ১৫ নারীর কাছে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড আজ স্বপ্ন নয়। ফ্যামিলি কার্ড আজ সবার দোরগোড়ায়। ফ্যামিলি কার্ড একটি ভরসার নাম, আস্থার নাম। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় সরকার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে উপকারভোগী পরিবারগুলোকে ভাতা দেবে। ভাতা দেওয়া হবে উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে। তাঁরা ঘরে বসেই এই ভাতা পাবেন। পরীক্ষামূলক পর্যায়ে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে আগামী জুন পর্যন্ত চার মাসের জন্য ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরীক্ষামূলক পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। পরে সফটওয়্যারের মাধ্যমে দারিদ্র্য সূচক নির্ধারণ করে পরিবারগুলো হতদরিদ্র, দরিদ্র, নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণিতে ভাগ করা হয়েছে। আগে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত হিসেবে চিহ্নিত ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্য যাচাইয়ের পর ৪৭ হাজার ৭৭৭টি সঠিক পাওয়া গেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। এতে বলা হয়, একই ব্যক্তি একাধিক ভাতা নিচ্ছেন, সরকারি চাকরি করছেন বা পেনশনভোগী আছেন ইত্যাদি বিবেচনায় চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। প্রথম ধাপে উদ্বোধনের সঙ্গে সঙ্গে সারা দেশের নারীরা ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে ভাতা পেয়ে যাবেন। প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭৫৬৭ নারী। সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মঙ্গলবার রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের সঙ্গে সঙ্গে সারা দেশের নারীরা ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে ভাতা পেয়ে যাবেন। সুবিধাভোগী বাছাই প্রক্রিয়া বিষয়ে তিনি বলেন, প্রাপ্ত তথ্য হতে ডাবল ডিপিং (একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ), সরকারি চাকরি, পেনশন ইত্যাদি কারণে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে। সমগ্র প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে প্রক্সি মিনস টেস্ট বা দারিদ্র সূচক মানের ভিত্তিতে সম্পন্ন করায় উপকারভোগী নির্বাচনে কোনোরূপ দুর্নীতি, স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের অবকাশ নেই। নির্বাচিত নারীরা মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। এ সময় তিনি অন্য কোনো ভাতা বা সুবিধা পাবেন না। তবে পরিবারের অন্য কেউ কোনো সুবিধা পেয়ে থাকলে তা বহাল থাকবে। জাহিদ হোসেন আরও বলেন, পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩ সিটি করপোরেশন/ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডের প্রতিটি খানার তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করা হয়। ওয়ার্ড কমিটি সরেজমিনে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, পরিবারে ব্যবহৃত আসবাব ও গৃহস্থালি সামগ্রী (টিভি, ফ্রিজ, কম্পিউটার, মোবাইল ইত্যাদি), রেমিটেন্স প্রবাহ ইত্যাদি তথ্য সংগ্রহ করেছে এবং সংগৃহীত তথ্য ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই-বাছাই করা হয়েছে। ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই-বাছাইকৃত তালিকা উপজেলা কমিটি কর্তৃক অধিকতর যাচাইপূর্বক উপকারভোগীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। পাইলটিং পর্যায়ে সারাদেশে মোট ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে ‘প্রক্সি মিনস টেস্ট’ পদ্ধতিতে পরিবারের আয় বা ভোগের মাত্রা ঠিক করে সামাজিক সহায়তার জন্য যোগ্যদের বাছাই করা হবে। সফটওয়্যারের সহায়তায় এ প্রক্রিয়ায় হতদরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণিতে পরিবারগুলোকে বিভক্ত করা হবে। সমাজকল্যাণমন্ত্রী বলেন, “হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত ৫১ হাজার ৮০৫ টি খানার তথ্য যাচাইয়ে ৪৭ হাজার ৭৭৭টি খানার তথ্য সঠিক পাওয়া যায়। এরপর সেখান থেকে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭ পরিবারের নারীপ্রধানকে বাছাই করা হয়েছে বলে জানান তিনি। ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেক নারীপ্রধান ফ্যামিলি কার্ড পাবেন। চিপ সম্বলিত এ কার্ডে কিউআর কোড (বার কোডের তথ্যসহ) ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে; ফলে কার্ডটি নিরাপদ, দীর্ঘস্থায়ী ও সহজে ব্যবহারযোগ্য হবে। পাঁচ সদস্যের পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তবে যৌথ বা একান্নবর্তী পরিবারের ক্ষেত্রে সদস্য সংখ্যা পাঁচের অধিক হলে আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়ার কথা বিবেচনা করা হবে বলে অনুষ্ঠানে বলা হয়। মন্ত্রী জাহিদ হোসেন বলেন, “পাইলটিং পর্যায়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে আগামী জুন পর্যন্ত সময়ের জন্য ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে ২৫ কোটি ১৫ লাখ টাকা (৬৬.০৬%) সরাসরি নগদ সহায়তা প্রদান এবং ১২ কোটি ৯২ লাখ টাকা (৩৩.৯৪%) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ, অনলাইন সিস্টেম প্রণয়ন, কার্ড প্রস্তুতি ইত্যাদিতে ব্যবহার করা হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে এবং এটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রয়েছে। এই প্রকল্পটি সম্পূর্ণ নির্দলীয়ভাবে চিন্তা করা হয়েছে এবং স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করা হচ্ছে। এটি কোনো রাজনৈতিক দলের বিষয় নয় বরং সকল নাগরিকের জন্য। এমনকি বিরোধী দলের পক্ষ থেকেও স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারের ধারণার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে সব তথ্য জনগণের কাছে থাকবে। এই ফ্যামিলি কার্ড ব্যবস্থা সার্বজনীন, অর্থাৎ এখানে কোনো দলীয় প্রভাব খাটানোর সুযোগ নেই। কোথাও এর ব্যত্যয় হলে মন্ত্রণালয়ে জানানোর অনুরোধ করেন তিনি। ফ্যামিলি কার্ডের উপকারভোগীর সংখ্যা ৫০ লাখ হলে বছরে ২০ হাজার কোটি টাকার দরকার হবে বলেও জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে ‘যুগান্তকারী পদ্ধতি’, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।

  • নাচোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

    নাচোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

    নাচোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নেজামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নেজামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে মাহফিলে নেজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।
    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে হার জীত ছিল, আছে এবং থাকবে এটাই স্বাভাবিক। তবে আমরা এমপি গঠন করতে না পারলেও বিএনপি সরকার গঠন করেছি। বর্তমান প্রধানমন্ত্রী একজন যোগ্য নেতার ছেলে, তার হাত ধরেই বাংলাদেশ বিশ্বে যোগ্যতার স্থান লাভ করবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, অতীতের ভুলগুলোকে শুধরে নিয়ে আমরা শক্তিশালী হবো ইনশাল্লাহ। বিএনপি সকল জনগের সরকার। নির্বাচনের চলাকালীন এ আসনে যে ইশতেহার ঘোষণা করেছিলাম তা বাস্তবায়ন করতে জনগণের পাশে থাকতে চাই। সর্বপরি এ আসনের জনগনের আপদে বিপদে অতীতে যে ভাবে পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব, এটাই আমার প্রত্যাশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, সাংগঠনিক সম্পাদক নুরু কামাল, পৌর বিএনপির সাবেক সভাপতি মোশাদ্দেকুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন প্রমূখ। এছাড়াও নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন সহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেজামপুর ইউনিয়ন যুব দলের সভাপতি বুলবুল আহমেদ।

  • সোনালি শীষে ভরেছে মাঠ ॥ লক্ষ্যমাত্রা ছাড়াতে পারে চাঁপাইনবাবগঞ্জের গম উৎপাদন

    সোনালি শীষে ভরেছে মাঠ ॥ লক্ষ্যমাত্রা ছাড়াতে পারে চাঁপাইনবাবগঞ্জের গম উৎপাদন

    সোনালি শীষে ভরেছে মাঠ ॥ লক্ষ্যমাত্রা ছাড়াতে পারে চাঁপাইনবাবগঞ্জের গম উৎপাদন

    উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা চাঁপাইনবাবগঞ্জ-এর বিস্তীর্ণ মাঠজুড়ে এখন দোল খাচ্ছে গমের সবুজ শীষ। দূর থেকে দেখলে মনে হয় যেন সবুজ কার্পেটে মোড়া এক বিশাল প্রান্তর। আর কিছুদিন পরেই এই সবুজ শীষ সোনালি রঙে রূপ নেবে। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ এবং কৃষি বিভাগের সময়োপযোগী পরামর্শে চলতি মৌসুমে জেলায় গম উৎপাদন নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে জেলায় প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু কৃষকদের বাড়তি আগ্রহ এবং অনুকূল পরিবেশের কারণে বাস্তবে ১৭ হাজার ৫০০ হেক্টরেরও বেশি জমিতে গমের আবাদ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এবারের গমের ক্ষেতের অবস্থা অত্যন্ত ভালো। সময়মতো বপন, পর্যাপ্ত পরিচর্যা এবং রোগবালাই তুলনামূলক কম থাকায় ফলনও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি হেক্টরে গড়ে ৩.৮ থেকে ৪ মেট্রিক টন পর্যন্ত ফলন পাওয়ার আশা করা হচ্ছে। সে হিসাবে জেলায় মোট গম উৎপাদন ৬৫ থেকে ৭০ হাজার মেট্রিক টনের কাছাকাছি পৌঁছাতে পারে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি।
    জেলার বিভিন্ন উপজেলা-বিশেষ করে গোমস্তাপুর উপজেলা, নাচোল উপজেলা, শিবগঞ্জ উপজেলা ও সদর উপজেলার মাঠগুলোতে এখন গমের ক্ষেত দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। কৃষকরা জানান, এবারের শীত মৌসুম গম চাষের জন্য বেশ অনুকূল ছিল। ফলে গমের গাছও হয়েছে সবল ও স্বাস্থ্যবান। অনেক ক্ষেতেই ইতোমধ্যে শীষ বের হয়েছে এবং দানা বাঁধতে শুরু করেছে। গোমস্তাপুর উপজেলার এক কৃষক বলেন, “এবার গমের অবস্থা বেশ ভালো। বীজ বপনের সময় কৃষি অফিস থেকে পরামর্শ পেয়েছি। আশা করছি ফলন ভালো হবে।”
    উন্নত জাতের বীজে ফলনের সম্ভাবনা-কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় উন্নত ও উচ্চফলনশীল গমের জাত বেশি চাষ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বারি গম-৩৩, বারি গম-৩০ ও বারি গম-২৮। এই জাতগুলো তুলনামূলকভাবে খরা সহনশীল, রোগ প্রতিরোধী এবং ফলনও বেশি হওয়ায় কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়া আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, সুষম সার প্রয়োগ এবং সময়মতো সেচ দেওয়ার ফলে গমের উৎপাদনশীলতা বাড়ছে। অর্থনীতিতে ইতিবাচক প্রভাব-চাঁপাইনবাবগঞ্জ জেলা দীর্ঘদিন ধরে আম উৎপাদনের জন্য বিখ্যাত হলেও সাম্প্রতিক বছরগুলোতে গম চাষও ক্রমেই বিস্তৃত হচ্ছে। গম উৎপাদন বৃদ্ধি পেলে স্থানীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের আয়ও বাড়বে। কৃষি বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে শীতকালীন ফসল হিসেবে গম চাষ কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে।
    কৃষি কর্মকর্তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে গমের ফলন খুব ভালো হবে। সব মিলিয়ে জেলার মাঠজুড়ে এখন যে দৃশ্য দেখা যাচ্ছে, তা কৃষকদের মনে নতুন আশার সঞ্চার করেছে। সবুজে মোড়া মাঠে বাতাসে দুলছে গমের শীষ-যেন কৃষকের পরিশ্রম আর স্বপ্নের প্রতিচ্ছবি। কৃষি বিভাগ ও কৃষকদের আশা, এবার চাঁপাইনবাবগঞ্জে গম উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গড়তে পারে নতুন সাফল্যের ইতিহাস।

  • নওগাঁয় গরীব ও দুঃস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

    নওগাঁয় গরীব ও দুঃস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

    নওগাঁয় গরীব ও দুঃস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

    পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁয় গরীব ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকেল সাড়ে ৩ টায় নওগাঁ পৌরসভার দূর্গাপুর মহল্লায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ এর উদ্যোগে এসব বিতরণ করা হয়। এসময় ৩০০ জন গরীব ও দুঃস্থদের মাঝে লাচ্চা, চিনি, দুধ, আতব চাল, ছোলা ও তেলসহ ঈদের অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। ঈদ সামগ্রী পেয়ে খুশি এসব অসহায় মানুষ। আয়োজক বায়েজিদ হোসেন পলাশকে দোয়া করেছেন। দূর্গাপুর এলাকার বয়জেষ্ঠ্য লোকমান আলী বলেন, বাড়িতে ৪ সদস্য। দিনমজুর ছেলের আয়ে চলে সংসার। আমি দীর্ঘদিন থেকে অসুস্থ মানুষ। ছেলের আয়ে সংসার চলা কষ্টকর হয়ে পড়ে। ঈদের নতুন পোশাক বা কোন বাজার এখন পর্যন্ত করা হয়নি। লাচ্চা, চিনি, দুধ, চাল, ছোলা ও তেলসহ অনেক কিছু পেয়েছি। এসব পেয়ে আর ঈদের জন্য কিছু কিনতে হবে। আমি অনেক খুশি। মধ্য দূর্গাপুর এলাকার বাসীন্দা গৃহবধু রশিদ বেগম বলেন, পরিবারের সদস্য ৫জন। এক প্রতিবন্ধী সন্তান আছে। গবীর মানুষ। স্বামী কৃষি কাজ করে সংসার চলে। রোববার পলাশ ভাইয়ের পক্ষ থেকে মহল্লায় এসে একটি কার্ড দিয়ে যায়। ওই কার্ড দিয়ে আজ ঈদের বিভিন্ন উপকরণ পেয়ে অনেক খুশি হয়েছি। এসময় উপস্থিতি ছিলেন-জেলা যুবদলের সাবেক সদস্য ফরিদুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন, নওগাঁ পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিসাচ, পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজনু রহমান, যুবদলের সহসভাপতি রিপন, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলে সহসভাপতি রাকিব রায়হান সাজু ও সাবেক ছাত্রনেতা ডা: ফজলুল হক নয়ন এবং শিশির ও রিপনসহ অন্যরা।

  • নাচোলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    নাচোলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    নাচোলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব-তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নাচোল শাখার বাস্তবায়নে উপজেলার নেজামপুর উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ মোকাবেলায় এক প্রস্তুতিমূলক মহড়া প্রদর্শিত হয়। এসময় উপস্থিত ছিলেন, নাচোল দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা দুলাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশাহ, গোলাম মোস্তফা, মনিরুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা আল আমিন, দুর্যোগ ব্যবস্থাপনার কার্য সহকারী কর্মকর্তা শাহিন আলম, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ এমদাদ হোসেন, নেজামপুর ইউপির ১,২,৩ ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য, রেবিনা বেগমসহ কোমলমতি শিক্ষার্থীরা। এসময় দুর্যোগ মোকাবেলার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তারা। তারা জানান, দুর্যোগ সাধারণত দুই ধরনের হয়। একটি প্রাকৃতিক ও অন্যটি মানব সৃষ্ট দুর্যোগ। অতিতের যেকোন সময়ের চেয়ে বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় অনেক বেশি সক্ষম। দুর্যোগে সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা গেলে ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। তাই এ ব্যাপারে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

  • চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জালমাছমারী শহরাতলা এলাকা থেকে অবৈধ মাদক Kuf Relief সহ ৩ জন মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনীর মোঃ এনতাজ আলীর ছেলে মোঃ হেলিম (২৬), মোঃ হাদু মিয়ার ছেলে মোঃ ফয়সাল (২০) এবং মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ দেলোয়ার (২৫)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, জেলার শিবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ জালমাছমারী শহরাতলা এলাকা থেকে ৩০ বোতল Kuf Relief (মাদক)সহ মাদক কারবারী মোঃ হেলিম, মোঃ ফয়সাল ও মোঃ দেলোয়ার কে আটক করা হয়। আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব আরও জানায়, ৯ মার্চ রাত পৌনে ৯টার দিকে র‌্যাব-৫ এর একটি আভযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলায় নিয়মিত টহল ও অবৈধ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এসময় শিবগঞ্জ থানার পাইলিং মোড়ে অবস্থানকালে গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানার শিবগঞ্জ পৌরসভার জালমাছমারী শহরাতলা এলাকায় আম বাগানের ভিতর অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদ পেয়ে জালমাছমারী শহরাতলা একটি আম বাগানের ভিতর অভিযান চালায়। অভিযানকালে রাত সাড়ে ১০টার দিকে মাদক কারবারী মোঃ হেলিম, মোঃ ফয়সাল এবং মোঃ দেলোয়ার কে ৩০ বোতল মাদকসহ আটক করা হয়।

  • নিয়ামতপুর ও মান্দা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মুশফিকুর রহমান

    নিয়ামতপুর ও মান্দা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মুশফিকুর রহমান

    নিয়ামতপুর ও মান্দা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মুশফিকুর রহমান

    নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মুশফিকুর রহমান। সোমবার (৯ মার্চ) নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির হলরুমে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে নবনির্বাচিতদের অভিনন্দন জানান সমিতির জেনারেল ম্যানেজার (জিএম), এজিএমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও পরিচালকদের ভোটে জেলা সমিতির সভাপতি পদে তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি পদে মমী রানী কুন্ডু, সচিব পদে মুসা আল হোসাইন ও কোষাধ্যক্ষ পদে সাইদুর রহমান দায়িত্ব পেয়েছেন। সমিতির কর্মকর্তারা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেন, নতুন এই কমিটি সমিতির উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করবে এবং গ্রাহকদের নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে। খুব দ্রুতই নতুন কমিটির কার্যক্রম শুরু হবে। নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান বলেন, পল্লী বিদ্যুৎ সাধারণ মানুষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা। গ্রাহকরা যেন নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ পায় এবং সেবা নিতে এসে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। তিনি আরও বলেন, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, নতুন সংযোগ প্রদান সহজ করা এবং বিদ্যুৎ সেবার মান উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মানুষের সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।