Blog

  • ঠাকুরগাঁও এসপির গাড়িতে চাপা দিয়ে চালককে মারধর ॥উল্টো শ্রমিকদের বিশৃঙ্খলা

    ঠাকুরগাঁও এসপির গাড়িতে চাপা দিয়ে চালককে মারধর ॥উল্টো শ্রমিকদের বিশৃঙ্খলা

    ঠাকুরগাঁও এসপির গাড়িতে চাপা দিয়ে চালককে মারধর ॥উল্টো শ্রমিকদের বিশৃঙ্খলা

    দিনাজপুরের হিলিতে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপারের (এসপি) বহনকারী একটি মাইক্রোবাস আটকে চালককে মারধরের অভিযোগ উঠেছে একটি যাত্রীবাহী কোচের ড্রাইভারের বিরুদ্ধে। এ ঘটনায় এসআর পরিবহনের ওই চালককে আটক করেছে পুলিশ। পরে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য কিছু পরিবহন শ্রমিক থানায় গিয়ে মব সৃষ্টির চেষ্টাও চালায় বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেন সাংবাদিকদের জানান, তার বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায়। ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে তিনি একটি মাইক্রোবাসযোগে ঠাকুরগাঁওয়ের দিকে রওনা দেন। পথে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকায় ইফতার শেষে বডিগার্ড ও গাড়িচালকসহ আবারও ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি বলেন, পথিমধ্যে একটি এসআর পরিবহনের কোচ একই পথে হিলির দিকে যাচ্ছিল। আমার গাড়ির চালক কোচটিকে সাইড দেওয়ার জন্য সংকেত দেয়। একপর্যায়ে আমাদের মাইক্রোবাসটি কোচটিকে ওভারটেক করতে গেলে কোচটি উল্টো গাড়ির দিকে চাপিয়ে দেয়।

    এতে আমাদের মাইক্রোবাস সড়কের পাশের একটি গাছের ডালের সঙ্গে ধাক্কা খায়। তবে আমরা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাই। পরে কিছু দূর গিয়ে ওই কোচটি থামানো হলে এসপির বডিগার্ড ও ড্রাইভার কোচটির ড্রাইভার ও সুপারভাইজারের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে পুলিশ সুপার নিজেও গাড়ি থেকে নেমে শান্তভাবে বিষয়টি নিয়ে কথা বলেন এবং নিজের পরিচয় দেন। কিন্তু তাতেও কোচের চালক ও সুপারভাইজার দোষ স্বীকার না করে উল্টো অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি। পরে পরিবহনের সুপারভাইজারের অনুরোধে বিষয়টি আপাতত মীমাংসা করা হয় এবং উভয়পক্ষ নিজ নিজ গন্তব্যে রওনা দেন। কিন্তু কিছুক্ষণ পর হিলি চারমাথা মোড়ে পৌঁছালে আবারও ওই এসআর পরিবহনের কোচটি সেখানে এসে স্থানীয় কয়েকজন শ্রমিককে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের মাইক্রোবাসটি ঘিরে ফেলে। এসময় তারা গাড়িটি আটকে দিয়ে এসপির ড্রাইভারকে মারধর শুরু করে বলে অভিযোগ উঠেছে।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাকিমপুর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুপার ও তার সঙ্গীদের উদ্ধার করে এবং এসআর পরিবহনের ড্রাইভার হাফিজুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

    পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, আমি শুরু থেকেই বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছি এবং সবাইকে ধৈর্য ধরতে বলেছি। কিন্তু সংশ্লিষ্ট ড্রাইভার বারবার অসৌজন্যমূলক আচরণ করেছে। তার বেপরোয়া গাড়ি চালানোর ভিডিও ফুটেজও আমার কাছে রয়েছে। তারা শুরু থেকেই মব সৃষ্টির চেষ্টা করছিল। এমনকি থানায় গিয়েও কিছু শ্রমিক মব সৃষ্টির চেষ্টা করে। তিনি আরও জানান, ঘটনাটি রংপুর রেঞ্জের ডিআইজি ও দিনাজপুর জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় এসআর পরিবহনের ড্রাইভারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করা হবে। এ বিষয়ে হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ঘটনার শুরু থেকেই এসআর পরিবহনের ড্রাইভার হাফিজুল ইসলাম উত্তেজনা সৃষ্টি ও মব তৈরির চেষ্টা করছিল। তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • গোবিন্দগঞ্জে ৩টি সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এমপি শামীম কায়সার

    গোবিন্দগঞ্জে ৩টি সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এমপি শামীম কায়সার

    গোবিন্দগঞ্জে ৩টি সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এমপি শামীম কায়সার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রায় ২ কোটি ৭৪ টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার হরিরামপুর ও কোচাশহর ইউনিয়নে এ সড়কগুলোর নির্মাণ কাজের উদ্বোধন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল রহমান চৌধুরী ডিউক, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান বিপ্লব, উপজেলা বিএনপির চলতি দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, বিএনপি নেতা জিল্লু রহমান, ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহারুল ইসলাম, সদস্য সচিব বিমান শাহ প্রমুখ।

  • গোদাগাড়ীতে পিএফজির নাগরিক সংলাপ অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে পিএফজির নাগরিক সংলাপ অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে পিএফজির নাগরিক সংলাপ অনুষ্ঠিত

    রাজশাহীর গোদাগাড়ীতে পিএফজির নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা সদরে অবস্থিত তৈমুর রেষ্টুরেন্টে ‘নির্বাচন পরবর্তী বাস্তবতা: শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি রক্ষায় করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপে অধ্যাপক আব্দুল মালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন, পিএফজির এরিয়া কো-অর্ডিনেটর এস এম শফিকুর রহমান, সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলা সভাপতি ড. ওবাইদুল্লাহ, গোদাগাড়ী পৌর আমীর শওকত আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তৌহিদুল ইসলাম ও মোনাজাত করেন জিখবর সম্পাদক আব্দুল খালেক। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দা হাঙ্গার প্রজেক্ট প্রতি বছর এলাকার সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে আলোচনা করে থাকে। উপজেলার বিভিন্ন দলের প্রথম শ্রেণির রাজনীতিবিদ, সাংবাদিক, সুশিল সমাজ, তরুণ ও যুবক-যুবতীদের নিয়ে সংলাপ হয়েছে। অত্র এলাকায় যেন রাজনৈতিক কোন হিংসা, বিদ্যেশ, বিশৃঙ্খলা পরিস্থিতি না হয়, সে বিষয়গুলো আলোচনা হয়।

  • অসুস্থ প্রধান শিক্ষক রমেন্দ্র নারায়ণ শীল ॥ দোয়া কামনা

    অসুস্থ প্রধান শিক্ষক রমেন্দ্র নারায়ণ শীল ॥ দোয়া কামনা

    অসুস্থ প্রধান শিক্ষক রমেন্দ্র নারায়ণ শীল ॥ দোয়া কামনা

    নাগরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক, সকলের শ্রদ্ধেয় শিক্ষক রমেন্দ্র নারায়ণ শীল (হিটলা) স্যার বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। দীর্ঘদিন শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলেছেন। নাগরপুরবাসী ও তার প্রাক্তন শিক্ষার্থীদের কাছে তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে সুপরিচিত। স্যারের দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার, সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ নাগরপুরবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। সকলেই মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করি।

  • কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

    কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

    কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

    নড়াইলের কালিয়ায় ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ মার্চ উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আইসিটি অফিসার প্রস্ফুট মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সাংবাদিক ফশিয়ার রহমান ও আলোর দিশা ফাউন্ডেশনের সভাপতি শাহানারা পারভীন প্রমুখ। বক্তারা বলেন, দেশ গঠনে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অপরিসীম। নিজের অধিকার বা প্রাপ্য বুঝে নিতে শিক্ষার কোন বিকল্প নাই। তাই আজকের নারী শিশুদের আগামীতে তাদের অধিকার বুঝে নিতে হলে নারীদের শিক্ষিত করে তুলতে হবে। এসময় নারীদের অবস্থান উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের ভূমিকা স্বরূপ বিষয় ভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগী নারীরা।

  • ৮ মাস কারাভোগ ॥ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ফিরলেন ভারতীয় যুবতী

    ৮ মাস কারাভোগ ॥ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ফিরলেন ভারতীয় যুবতী

    ৮ মাস কারাভোগ ॥ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ফিরলেন ভারতীয় যুবতী

    দীর্ঘ ৮ মাস কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নিজ দেশে ফিরে গেলেন ভারতীয় যুবতী ফাল্গুনী রায় (২৯)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার (৮মার্চ) বেলা সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তের শূন্য রেখায় উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাদেরকে হস্তান্তর করা হয়। নিজ দেশে ফেরত যাওয়া ফাল্গুনী রায় ভারতের উত্তর ২৪ পরগুনা জেলার বনগাঁ থানার আর শিংড়ী টেংরা কলোনী গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে। এসময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা সুবেদার এনামুল হক ও বিএসএফের গেদে আইসি অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার সিং। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের এস.আই তুহিন জানান, ওই যুবতী ২০২৫ সালের ৩০ জুন কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ঝিনাইদহে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। এসময় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করে। এরপর দুটি মামলায় বিভিন্ন মেয়াদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে ৮ মাস সাজা ভোগ করেন। শেষে দর্শনার জয়নগর সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর তাকে ভারতে ফেরত পাঠানো হয়।

  • গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

    গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

    গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

    ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা পরিষদ হল রুমে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অলোচনা সভা প্রধান অতিথি গোবিন্দগঞ্জ আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ তামশিদ ইরাম খান,পৌর বিএনপির সধারণ সম্পাদক আবু জাফর লেলিনসহ অন্যরা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারজানা ইয়াসমিন।

  • টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

    টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

    টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

    টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ মার্চ) বিকেলে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নাগরপুর উপজেলা শাখা। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ, শিক্ষক,আলেম সমাজ, চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে ফতোয়া দিয়ে গান-বাজনা নিষিদ্ধ ॥মুচলেকা দিয়ে রেহাই

    চাঁপাইনবাবগঞ্জে ফতোয়া দিয়ে গান-বাজনা নিষিদ্ধ ॥মুচলেকা দিয়ে রেহাই

    স্থানীয়সচেতন নাগরিকদের চাপা ক্ষোভ

    চাঁপাইনবাবগঞ্জে ফতোয়া দিয়ে গান-বাজনা নিষিদ্ধ ॥মুচলেকা দিয়ে রেহাই

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া পোড়াগ্রামে সমাজ সংস্কারের নামে গান-বাজনা ও বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে স্থানীয় ‘তেররশিয়া পোড়াগ্রাম জামে মসজিদ’ নামের একটি মসজিদ কমিটি। এমনকি বিয়ের অনুষ্ঠানে গান বাজলে সেখানে ধর্মীয় রীতিতে বিয়ে পড়াতে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় আলেমরা। স্ট্যাম্পে কমিটির সদস্যদের স্বাক্ষর নিয়ে জারি করা এই ‘ফতোয়া’ ঘিরে এলাকায় তীব্র মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন সাফ জানিয়েছে, আইনত এমন নিষেধাজ্ঞা জারির কোনো এখতিয়ার কারো নেই। ঘটনা জানাজানি হলে প্রশাসনের হস্তক্ষেপে মুচলেকা দিয়ে রেহাই পেয়েছেন অবৈধ সিদ্ধান্ত নেয়া কমিটির লোকজন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে,

    প্রায় দুই মাস আগে তেররশিয়া পোড়াগ্রামের জামে মসজিদের ইমাম ও আলেমদের নেতৃত্বে সম্প্রতি গ্রামবাসীর এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে ‘সমাজ সংস্কারের’ দোহায় দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ঘোষণা দেওয়া হয় যে, গ্রামে কোনো প্রকার গান-বাজনা বা বাদ্যযন্ত্র চালানো যাবে না। এই নিষেধাজ্ঞার আওতায় শুধু সামাজিক অনুষ্ঠানই নয়, ব্যবসা প্রতিষ্ঠান এবং ভ্রাম্যমাণ ফেরিওয়ালাদের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়।মসজিদের ইমাম আব্দুল মালিক-বিন খালেদুর রহমান এবং সহকারী ইমাম জুবাইর আহমেদ জানান, তারা সামাজিক অবক্ষয় রোধে এই সিদ্ধান্ত নিয়েছেন।

    এমনকি মসজিদের মাইকে আজান ছাড়া মৃত্যুর সংবাদও একবারের বেশি প্রচার করতে নিষেধ করা হয়েছে। নিয়ম অমান্য করলে বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে ধর্মীয় সহায়তা (বিয়ে পড়ানো) না দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।এই নিষেধাজ্ঞার প্রভাবে গ্রামের স্বাভাবিক পরিবেশ বদলে গেছে। স্থানীয় দোকানিরা ভয়ে দোকান বা টিভিতে গান বাজানো বন্ধ করে দিয়েছেন। গ্রামে ঢোকার আগে ফেরিওয়ালাদেরও বাদ্যযন্ত্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামের প্রবীণদের একটি অংশ একে সমর্থন দিলেও, স্থানীয় যুবক ও সচেতন নাগরিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তাদের মতে, এটি ব্যক্তিগত স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী।বিষয়টি গণমাধ্যম ও প্রশাসনের নজরে আসার পর নড়েচড়ে বসেছে স্থানীয় কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মসজিদ কমিটি হোক বা যেকোনো কমিটি হোক, তাদের গান-বাজনা নিষিদ্ধ করার কোনো আইনি ভিত্তি বা বিধিবিধান নেই।

    অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্দিষ্ট ডেসিবলের মধ্যে শব্দ ব্যবহারের অনুমতি রয়েছে। কোনো গোষ্ঠী বা ব্যক্তি এককভাবে এমন নিয়ম চাপিয়ে দিতে পারে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।এব্যাপারে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে মুচলেকা দিয়েছেন গঠিত ওই কমিটির লোকজন।ভবিষ্যতে এধরণের কোন কর্মকান্ড না করার অঙ্গীকারও করেছেন তারা। সচেতন মহলের মতে, সংস্কৃতি বনাম অপসংস্কৃতির তর্কের আড়ালে সাধারণ মানুষের নাগরিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, সেদিকে প্রশাসনের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। সমাজ সংস্কারের নামে কোনো গোষ্ঠী যেন সমান্তরাল শাসন ব্যবস্থা গড়ে তুলতে না পারে, তা নিশ্চিত করা দরকার।

  • রাজশাহীতে ‘ইমাম নিয়োগ নিয়ে’ বিএনপি-জামায়াত সংঘর্ষ ॥ নিহত ১

    রাজশাহীতে ‘ইমাম নিয়োগ নিয়ে’ বিএনপি-জামায়াত সংঘর্ষ ॥ নিহত ১

    রাজশাহীতে ‘ইমাম নিয়োগ নিয়ে’ বিএনপি-জামায়াত সংঘর্ষ ॥ নিহত ১

    রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজ পড়ানোর জন্য মাঠে ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন।এ ঘটনার প্রতিবাদে জামায়াতের নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় তারা একটি মোটরসাইকেলেও আগুন দেয়। শনিবার রাত ৮টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন জামায়াতের কর্মী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে তারাবির নামাজের আগে আসন্ন ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে আলোচনা সভা ডাকা হয়। সভায় স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা চলাকালে উভয়পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়ার বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান জামায়াতের নেতৃবৃন্দ। মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির মধ্যে পড়ে ‘হার্ট অ্যাটাক’ করে আলাউদ্দিন মারা গেছেন।মোহনপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।