Blog

  • গোবিন্দগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন

    গোবিন্দগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন

    সরকারের জারিকৃত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিল করে কিন্ডারগার্টেন স্কুল সমূহকে বৃত্তি পরীক্ষা প্রদানের অনুমতি দেয়ার দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধনে গোবিন্দগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের যুগ্ন আহবায়ক এবং গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সালাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা গোবিন্দগঞ্জ কেজি ও জুনিয়র স্কুলের অধ্যক্ষ সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ নুরুন্নবী প্রধান, সংগঠনের আহবায়ক ধানসিড়ি স্কুল এর পরিচালক শামসুল আলম মুক্তা, সদস্য কোমরপুর দর্শন কেজি স্কুল এর পরিচালক মাজেদুর রহমান, গ্রীন ভিলেজ মডেল স্কুল এর পরিচালক ফিলিপস সরকার, ফাসিতলা প্রিক্যাডেট স্কুল এর পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, বাল্য শিক্ষা কেজি স্কুল এর পরিচালক আহসান হাবিব নান্নু, চাদপাড়া হলি চাইল্ড কেজি স্কুল এর পরিচালক শাহারুল ইসলাম, ধর্মপুর মডেল একাডেমির পরিচালক মোমিরুল ইসলাম লিটন, বেসবিল্ডার কেজি স্কুল পরিচালক, আবুল কাশেম সরকার, আদর্শ প্রি ক্যাডেট স্কুল এর পরিচালক শাহিনুজ্জামন আংগুর, কালিতলা নতুন কুড়ি স্কুল এর পরিচালক মতিউল আলম,মহিমাগন্জ আদর্শ কেজি স্কুল এর প্রধান শিক্ষক আবু রায়হান, বৈরাগী হাট সোনারতরী কেজি স্কুল এর পরিচালক মেহেদি হাসান, হরিরামপুর ডাঃ নুরুল হক সরকার কেজি স্কুল এর পরিচালক শহিদুল ইসলাম লিটন, সোনার বাংলা পাবলিক স্কুল পরিচালক উজ্জ্বল হক সরকার, কোমরপুর নিউ ট্যালেন্ট কেজি স্কুল এর পরিচালক রিয়ন, কোচাশহর শিউর সাকশেষ মডেল স্কুল এর পরিচালক ইউসুফ, তালুককানুপুর জামালপুর হাট প্রি ক্যাডেট স্কুল এর পরিচালক আব্দুর রউফ সহ প্রমুখ। শেষে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্বারক লিপি প্রদান করা হয়।

  • গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আঃ হামিদ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, আলীনগর চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস.আই মেসবাহ্, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স গোমস্তাপুর ইনচার্জ মহাতব উদ্দিন, বিজিবি রহনপুর কোম্পানি কমান্ডার খন্দকার আঃ জাব্বারসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাসিক সভায় আইন-শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

  • ভালুকায় ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

    ভালুকায় ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

    ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মৃত শফিকুল ইসলামের ছেলে মাহবুব হোসেন (৩৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার মৃত জসিম উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৩), এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলার মো. আনসার আলীর ছেলে মো. ফারুক মিয়া (২১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাড়াগাঁও বড়চালা হাজীবাড়ি মোড় এলাকায় একদল ডাকাত একটি পিকআপে করে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এলাকাবাসী টের পেয়ে ডাকাত দলের তিন সদস্যকে ধাওয়া করে ধরে ফেলে এবং ভালুকা মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন ডাকাতকে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে একটি নীল রঙের পিকআপ (রেজি নং-দিনাজপুর-ন-১১-০২৫২), একটি ধারালো দা, একটি করাত, একটি কাটার, একটি লোহার পাইপ, দুটি চায়না টর্চ লাইট, একটি হেস্কো ব্লেড, একটি লোহার লিবার এবং একটি গ্রিন্ডিং মেশিন জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। তারা গরুবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মালামাল লুট করে আসছিল। এ ঘটনায় ভালুকা মডেল থানায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযান ॥ দুই আইসক্রিম কারখানাকে জরিমানা

    পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযান ॥ দুই আইসক্রিম কারখানাকে জরিমানা

    পঞ্চগড়ের বোদা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার জামাদার পাড়া ও নগরকুমারী হলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে কারখানা মালিকদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ। পরে জরিমানার অর্থ নগদ প্রদান করেন কারখানা দুইটির মালিকেরা। পরে জরিমানার অর্থ রাস্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। এসময় বোদা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমন, বোদা সেনা ক্যাম্পের সদস্যরা সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, কারখানা দুইটি বরফকল হলেও দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরী করা হচ্ছিল। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কাপড়ের রং, ক্যামিকেল ও নোংরা পানি ব্যবহার করে আইসক্রিম মজুদ করা হচ্ছিল। মজুত করা আইসক্রিমে ছত্রাক জমে গিয়েছিল। এসময় ভিসি কারখানা থেকে ৩ হাজার ৫০০ পিছ তৈরী আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। পরে কাওসার কারখানা থেকে ৫০০ পিছ তৈরী আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ।

  • জয়পুরহাটে ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ॥ বিয়ের আসরে ঘটকসহ আটক

    জয়পুরহাটে ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ॥ বিয়ের আসরে ঘটকসহ আটক

    জয়পুরহাটের ক্ষেতলালে সেনাবাহিনীর ভুয়া সদস্য পরিচয়ে প্রতারণা চালানোর অভিযোগে এক ব্যক্তি ও তার সহযোগী ঘটককে স্থানীয় জনতা হাতেনাতে আটক করেছে। তাদের বিরুদ্ধে একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হরিনাথপুর বিশপুকুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে ছদরুল ইসলাম (৪১) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামে বিয়ের পাঁয়তারা করতে আসে। তবে কনের পরিবারের সন্দেহ হলে বিষয়টি দ্রুত জনতার নজরে আসে।

    একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে ঘটক আব্দুর রহিম (৫৫)-কেও এ সময় আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ছদরুল ইসলাম প্রতারণা করে একাধিক বিয়ে করেছে এবং বিভিন্ন পরিবারকে প্রতারণার শিকার বানিয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছাতিলালি গ্রাম এবং কালাই উপজেলার শাইলগুন গ্রামেও তার প্রতারণার শিকার হয়েছে একাধিক পরিবার। ঘটনাস্থলে উপস্থিত কনের পরিবার প্রতারকের পরিচয় নিশ্চিত হলে জনতা তাকে আটকে ফেলে। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতারক ও ঘটককে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেকেই বলছেন, প্রতারণার জালে বহু পরিবার সর্বস্বান্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, সেনা সদস্য পরিচয়ে প্রতারণা,

    অর্থ আত্মসাৎ এবং সরকারি কর্মকর্তার ছদ্মবেশ ধারণের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) এস.এম কামাল হোসেন বলেন, প্রতারক দীর্ঘদিন ধরে সেনা সদস্য পরিচয়ে বিয়ে ও অর্থ আত্মসাতের মাধ্যমে প্রতারণা চালিয়ে আসছে। তদন্তে আরও তথ্য পাওয়া যাবে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ

    কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ

    কুষ্টিয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি, গাঁজা এবং ডেক্সোনা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভেড়ামারা উপজেলার বারমাইল বাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা এই পণ্যগুলি জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভেড়ামারা উপজেলার বারমাইল বাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিজিডিও’র সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ২১,৩০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৭১ হাজার ৫ শত টাকা। এছাড়াও, গত ২৩ জুলাই দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রথম অভিযানটি পরিচালিত হয় রংমহল বিওপির আওতাধীন খাসমহল এলাকায়। সেখান থেকে ০.৬০০ কেজি ভারতীয় গাঁজা এবং ৩ হাজার পিস ডেক্সোনা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯ লাখ ২ হাজার ১ শত টাকা। একই দিন রাতে, জেসিও নায়েব সুবেদার মো. কামরুল ইসলামের নেতৃত্বে তেঁতুলবাড়ী বিওপির তেঁতুলবাড়ী মাঠ এলাকা থেকে পরিচালিত অপর এক অভিযানে ২ হাজার পিস ডেক্সোনা ট্যাবলেট জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। মোট তিনটি অভিযানে উদ্ধার হওয়া অবৈধ মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে ২৬ লাখ ৭৩ হাজার ৬ শত টাকা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত সকল মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের মালিক শনাক্ত করা সম্ভব হয়নি। বিধি অনুযায়ী, উদ্ধারকৃত এসব মালামাল ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা রাখা হয়েছে। কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান আরও জোরদার হবে।

  • নাটোরের চলনবিল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ॥ সভাপতি আক্কাছ-সম্পাদক নাজমুল

    নাটোরের চলনবিল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ॥ সভাপতি আক্কাছ-সম্পাদক নাজমুল

    নাটোরের গুরুদাসপুরের একঝাক তরুন ও প্রবীণ সাংবাদিকদের আদি সংগঠন চলনবিল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। চলনবিল প্রেসক্লাব কার্যালয়ে ১৩তম ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে নবগঠিত কমিটির, সভাপতি নির্বাচিত হন কালেরকন্ঠ প্রতিনিধি এমএম আলী আক্কাছ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন সমকালের নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আনন্দ টিভির জালাল উদ্দিন। ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার এস.এম মজিবুর রহমান মজনু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ ও জালাল উদ্দিন শুক্তি। ঐতিহাসিক এ প্রেসক্লাবের ২৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

  • নাচোলে দায়সারা নির্মাণ কাজ ॥ ড্রেন ওয়ালের উপর পিলার নির্মান-জনমনে ক্ষোভ

    নাচোলে দায়সারা নির্মাণ কাজ ॥ ড্রেন ওয়ালের উপর পিলার নির্মান-জনমনে ক্ষোভ

    নাচোলে দায়সারা নির্মাণ কাজ ॥ ড্রেন ওয়ালের উপর পিলার নির্মান-জনমনে ক্ষোভ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার আওতায় খাদ্যগুদাম সড়কের পাশে প্রায় ৫মাস পূর্বে উপজেলা প্রণীসম্পদ হাসপাতালের ভেঙেপড়া ওয়ালের পূণঃ নির্মান কাজটি মনগড়া প্রযুক্তিতে ৬ ইঞ্চি ওয়ালের উপর ১০বাই ১০ ইঞ্চি পিলার (কলাম) নির্মানের অভিযোগে উঠেছে। বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে। উপজেলা প্রণীসম্পদ হাসপাতালের ভেঙেপড়া বাউন্ডারি ওয়ালটি জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ও ঠিকাদারের অবহেলায় প্রায় ৫মাস পূর্বে ভেঙে পড়ে, যাতে হাসপতালের নিরাপত্তা বিঘ্নিত হয়।

    গত জুন মাসের আইনশৃংখলা কমিটির মাসিক সভায় স্থানীয় সাংবাদিকগণ বিষয়টি নিয়ে আলোচনা করলে ততকালীন পৌর প্রশাসক (ইউএনও) নীলুফা সরকার, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মাহবুবুল আলম ও ঠিকাদারী প্রতিষ্ঠান খালেক এন্টারপ্রাইজ ওয়ালটি পূণঃ নির্মান করে দিবেন বলে কথা হয়। দীর্ঘ ৫ মাস পর ওই ওয়ালটি পূণঃ নির্মানের কথা বলে ড্রেনের ৬ ইঞ্চি ওয়ালের উপর স্ল্যাবের সাথেই ১০ বাই ১০ ইঞ্চি কলাম(পিলার) নির্মান শুরু করে ঠিকাদার। ড্রেনের ওয়ালের উপর কাজটি নির্মান করতে গিয়ে প্রতিটি পিলারের গোড়া ওয়াল থেকে প্রায় দেড় থেকে ২ ইঞ্চি শুন্যের উপর রয়ে গেছে, ফলে নির্মিয়মান ওয়াল ঝুঁকিতে থেকে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কাউসার আলী জানান, একদিকে নিরাপত্তা বেষ্টনীর ওয়াল নির্মানে যেমন অনিয়ম হচ্ছে, অন্যদিকে ওয়ালের পাশেই গাড়ী রাখা সেডটিও বর্তমানে ঝুঁকিতে রয়েছে। মনগড়া প্রযুক্তিতে নির্মান কাজের বিষয়ে জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, আপাতত ওই অংশের কাজ বন্ধ আছে। অভিযোগ পেয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন গত ২২ জুলাই স্থানটি পরিদর্শন করে নির্মান কাজ বন্ধ করার নির্দেশ দেন।

  • সাগরে লঘুচাপের পূর্বাভাস ॥ সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা

    সাগরে লঘুচাপের পূর্বাভাস ॥ সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা

    উত্তর বঙ্গোপসাগরে বৃহস্পতিবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সপ্তাহজুড়েই দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ষাকালে কুয়াশার বিরল দৃশ্য দেখা গেছে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন ছিল চারপাশ। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলেছে, ফসলের পাতায় জমেছে শিশির। স্থানীয় বাসিন্দারা বলছেন, বর্ষাকালে এমন শীতল আমেজ বহু বছর পর দেখলেন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা ও বাতাসে ধুলার পরিমাণ বেড়ে যাওয়ায় এই কুয়াশার সৃষ্টি হয়েছে। এটি অস্বাভাবিক নয়, তবে বর্ষায় এমন দৃশ্য বিরল। তিনি জানান, বুধবার পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

  • জন্মভূমিতে এসেই ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

    জন্মভূমিতে এসেই ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

    ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ছিলেন লন্ডনে। ওই বছরের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন এই দম্পতি। ফলে ওই সময় ভোটার হতে পারেননি তারা। চলমান ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন ডা. জুবাইদা রহমান। তবে এখনো ভোটার হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে এরই মধ্যে কয়েকটি দেশে কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারেও ভোটার কার্যক্রম শুরু হয়েছে। তবে তারেক রহমান সেখানে ভোটার হাওয়ার জন্য এখনো আবেদন করেননি বলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নিবন্ধন ও প্রবাসী শাখা থেকে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, লন্ডনে প্রবাসীদের নতুন ভোটার হতে গেলে আবেদনকারীকে অবশ্যই লন্ডনের নির্বাচন অফিসে আসতে হবে। কারণ আবেদনকারীর স্বাক্ষর, ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ বাধ্যতামূলক। লন্ডনে তারেক রহমান এখনো আবেদন করেননি বলে ইসি সূত্রে জানা গেছে। তারেক রহমান চাইলে লন্ডনে বসেই ভোটার হতে পারবেন। যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে ভোটার কার্যক্রম চালু আছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে তারেক রহমান লন্ডনে ভোটার হবেন না। তিনি বাংলাদেশে এসেই ভোটার হবেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নিবন্ধন ও প্রবাসী শাখার এক কর্মকর্তা বলেন, ‘তারেক রহমান চাইলে লন্ডনে বসেই ভোটার হতে পারবেন। যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে ভোটার কার্যক্রম চালু আছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে তারেক রহমান লন্ডনে ভোটার হবেন না। তিনি বাংলাদেশে এসেই ভোটার হবেন বলে আমাদের জানিয়েছেন।