নওগাঁয় র্যাব এর অভিযানে ২ প্রতারক গ্রেফতার
প্রতারণা মামলার ২জন আসামীকে নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন চক-কাদিয়া ও নওগাঁ সদর থানাধীন কৃত্তিপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫। র্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ২২ জুলাই প্রতারণা মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ নোমান ইসলাম (১৯), পিতা-মোঃ আব্দুর রকিব, সাং-হরিপুর থানা-পত্নীতলা জেলা-নওগাঁকে পত্নীতলা থানাধীন চক-কাদিয়া এলাকা থেকে এবং মোঃ সৈকত হোসেন (২৯), পিতা-লেলিন মন্ডল, সাং-তাস কান্দি, থানা-সদর, জেলা-নওগাঁ কে নওগাঁ সদর থানাধীন কৃত্তিপুর এলাকা থেকে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, গত ১১/০৫/২০২৫ইং সকাল ১০:০০ ঘটিকার সময় মোঃ জয়নুল আবেদীন (৪০), পিতা-মৃত রহমত আলী, সাং-এনডিসি, মিরপুর সেনানিবাস, পল্লবী মিরপুর, ঢাকাকে তার টেলি গ্রাম ও হোয়াটসঅ্যাপ এ অজ্ঞাত ব্যক্তি/বাক্তিরা মেসেজ প্রদান করে তাকে অনলাইনে কিছু কাজ করার জন্য আকৃষ্ট করে। জয়নুল আবেদীন তাদের সাথে অন লাইনে উক্ত কাজ করতে আগ্রহ প্রকাশ করলে তারা তাদের ওয়েবসাইট– Link-(https://web.bvfpi.top.https://t.me/binanceannouncements, https://t.meFreelancerFarzana1234) প্রদান করে। এক পর্যায়ে তারা জয়নুল আবেদীন এর সরলতার সুযোগ নিয়ে কয়েক ধাপে বিকাশ নাম্বার এবং একাউন্টসের মাধ্যমে তার কাছ থেকে সর্বমোট ১১ লক্ষ ১৫ হাজার ৪২০/- টাকা হাতিয়ে নেয়। জয়নুল আবেদীন তাদের কাছে টাকা ফেরত চাইলে তারা আরও ১০ (দশ) লক্ষ টাকা দাবী করে। তখন জয়নুল আবেদীন বুঝতে পারেন যে, তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। উক্ত ঘটনায় জয়নুল আবেদীন বাদী হয়ে ডিএমপির পল্লবী থানায় অভিযোগ দায়ের করলে ডিএমপির পল্লবী থানার মামলা নং-৪৬ তারিখ-১৬/০৫/২০২৫, ধারা-৪০৬/৪২০/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। সংশ্লিষ্ট থানার তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্তকালে দেখেন, উক্ত ঘটনায় জড়িত আসামীরা নওগাঁ জেলায় অবস্থান করছে। অতঃপর মামলার তদন্তকারী কর্মকর্তা বর্ণিত আসামীদের গ্রেফতারে সহায়তা করার জন্য -র্যাব-৫, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার বরাবর অধিযাচনপত্র প্রেরণ করলের-র্যাব, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে উক্ত মামলার পলাতক নোমান ইসলাম (১৯) নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন চক-কাদিয়া এলাকা থেকে এবং সৈকত হোসেন (২৯) কে নওগাঁ সদর থানাধীন কৃত্তিপুর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীদের ডিএমপি’র পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।