Blog

  • ৫৮ বিজিবি’র অভিযানে ঝিনাইদহ সীমান্তে ৩১টি সোনার বার জব্দ

    ৫৮ বিজিবি’র অভিযানে ঝিনাইদহ সীমান্তে ৩১টি সোনার বার জব্দ

    ৫৮ বিজিবি’র অভিযানে ঝিনাইদহ সীমান্তে ৩১টি সোনার বার জব্দ

    ভারতে পাচারকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩১টি স্বর্ণের বার জব্দ করেছে ৫৮ বিজিবি। ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনের সময় গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ৬০/৭০-আর এর কাছাকাছি এলাকায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়। তিনি বাংলাদেশ থেকে ভারতের দিকে অগ্রসর হচ্ছিলেন। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি সঙ্গে থাকা তিনটি পোটলা ফেলে দিয়ে বৃষ্টির মধ্যে ভারতের দিকে পালিয়ে যান। পরবর্তীতে ফেলে যাওয়া পোটলা খুলে ৩১টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৪ কেজি ২০৩.১১ গ্রাম। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা। মহেশপুর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক (অতিরিক্ত পরিচালক) আবু হানিফ মো. সিহানুক সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত স্বর্ণের ব্যাপারে মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জব্দ তালিকা প্রস্তুত করে স্বর্ণগুলো ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম মিডিয়াকর্মীদের বলেন, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

  • রংপুরে গাছ কেটে ধ্বংস পাখির অভয়াশ্রম, জড়িতদের শাস্তির দাবি

    রংপুরে গাছ কেটে ধ্বংস পাখির অভয়াশ্রম, জড়িতদের শাস্তির দাবি

    এক সময় পাখির অভয়াশ্রম হিসেবে পরিচিত ছিল রংপুর জেলা পরিষদ চত্বর। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই সবুজ পরিসর প্রতিদিন দূরদূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীদের টানতো। শতবর্ষী নানা প্রজাতির গাছের মধ্যে ছিল হাজারো পাখির বাসা, ছিল ছায়াঘেরা পরিবেশ আর নিরবিচারে বিচরণ। কিন্তু ২০২০ সালে জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম জেলা পরিষদের মূল ভবনের সামনে শেখ মুজিবুরের একটি ম্যুরাল নির্মাণের লক্ষ্যে শতাধিক গাছ কেটে ফেলেন। যুক্তি দেওয়া হয়েছিল, “ম্যুরালটি যাতে রাস্তা থেকে স্পষ্ট দেখা যায়”। এছাড়া বলা হয়, গাছগুলো নাকি ঝুঁকিপূর্ণ ও পোকায় আক্রান্ত ছিল। এই বৃক্ষ নিধনের মধ্য দিয়ে হারিয়ে যায় ‘পাখির অভয়াশ্রম’ নামটি। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ভেঙে ফেলা হয় সেই ম্যুরালও। কিন্তু ফিরে আসেনি হারানো সবুজ, পাখির কোলাহল আর ছায়াঘেরা পরিবেশ। রংপুর মহানগর সুজনের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু বলেন, “আমরা গাছ কাটা বন্ধে তখন আন্দোলন করেছিলাম। কিন্তু কেউ শোনেনি। এখন পাখি আর আসে না। জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত।” কবি বাদল রহমান বলেন, “এখানে বিকেলে পাখির কলতান আর মানুষের ভিড় থাকতো। এখন তা শুধু স্মৃতি। গাছ কেটে ফেলার ফলে পাখির বাসস্থান আর খাদ্যের সংকট ভয়াবহভাবে বেড়েছে।” রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও প্রকৃতিপ্রেমিক ড. তুহিন ওয়াদুদ বলেন, “স্থানীয় সরকার সংস্থার এই উদাসীনতা প্রকৃতির ওপর মারাত্মক আঘাত। এই গাছগুলো শুধু গাছ ছিল না, ছিল প্রাণীদের নিরাপদ আবাস। গাছ কাটার সময়ও আমরা আইনি ব্যবস্থার দাবি জানিয়েছিলাম, এখনো জানাচ্ছি।” জানা যায়, বৃটিশ আমলে ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত রংপুর জেলা বোর্ডের ক্যাম্পাসে গড়ে ওঠা এই গাছগুলোর বয়স ছিল একশ বছরেরও বেশি। পাকিস্তান ও বাংলাদেশ আমলেও সেই গাছগুলো অক্ষত ছিল। কিন্তু এক সিদ্ধান্তে উজাড় হয়ে যায় প্রাকৃতিক ঐতিহ্য। তৎকালীন গাছ কাটা প্রসঙ্গে বলা হয়েছিল, সেগুলো ঝুঁকিপূর্ণ। তবে স্থানীয়রা মনে করেন, প্রকৃতপক্ষে ম্যুরালের দৃশ্যমানতা বাড়ানোই ছিল একমাত্র উদ্দেশ্য। এখন রংপুরবাসীর প্রাণের দাবি—পুনরায় এই জায়গাকে সবুজায়িত করা হোক, এবং যাঁরা শতবর্ষী অভয়ারণ্য ধ্বংসে ভূমিকা রেখেছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

  • সিজু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

    সিজু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

    গাইবান্ধার সাঘাটা থানায় হামলার ঘটনায় পুকুর থেকে সিজু মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সিজুকে হত্যা করা হয়েছে দাবি করে এ ঘটনায় জড়িতদের বিচার দাবিতে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সিজু মিয়াকে পুলিশ হত্যা করে পুকুরে ফেলে রেখেছে এমন অভিযোগ করা হয়। রবিবার (২৭ জুলাই) দুপুরে হত্যার বিচারের দাবিতে সাঘাটা সচোতন নাগরিকের ব্যানারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, সাঘাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক সরকার, সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইফতিয়ার আহমেদ সুজন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান, ইসলামী আন্দোলন সাঘাটা উপজেলা শাখার সেক্রেটারি মনিরুজ্জামান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম রব্বানী।

  • চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই পূণর্জাগরণ’ কর্মসূচী পালন ॥ সমাজ গঠনে শপথ গ্রহণ

    চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই পূণর্জাগরণ’ কর্মসূচী পালন ॥ সমাজ গঠনে শপথ গ্রহণ

    চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই পূণর্জাগরণ’ কর্মসূচী পালন ॥ সমাজ গঠনে শপথ গ্রহণ

    ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচীর অংশ হিসেবে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভা হয়। সারাদেশের সকল জেলায় এক যোগে আয়োজিত অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বৈষম্যমুক্ত দেশ গঠনে শপথ নেন অংশগ্রহণকারীরা। দেশ গড়তে এই শপথ করা হয়, ‘দেশের সকলকে এক সাথে নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়ব। কারণ সরকার মানে আমি, আর রাষ্ট্র মানে আমরা। দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে ঢেকে দিতে আমরা বদ্ধ পরিকর। সেবার অভিগম্যতা নিশ্চিত করা সবার দায়িত্ব। অঙ্গীকার করছি নারী ও শিশু নির্যাতন দুর করে শহরে, গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। ঘরে, রাস্তায়, কর্মস্থলে, বিদ্যাপিঠে, সাইবার স্পেইসে গড়ে তুলব নারী ও শিশুর নিরাপদ বিচরণ। পিছিয়ে পড়া তরুণ সমাজকে চালিকা শক্তি করে সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করব।’ অন্যদিকে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ সমাজ সেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, সিভিল সার্জন এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলোন চাঁপাইনবাবগঞ্জের আহবায়ক মোঃ আব্দুর রাহিম। সভায় জেলা প্রশাসক বলেন, দেশ গঠনে সবাইমিলে আমাদের দায়িত্ব পালন করতে হবে, জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। জুলাই আন্দোলনে আমাদের তরুণ ছাত্র সমাজ আমাদের পথ দেখিয়েছে, তাদের সাথে ছিল আমাদের মেয়েরাও। সেই কন্যাযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে আজকের এই অনুষ্ঠান মালা। আমরা দেখেছি, ১৬ জুলাই যেদিন আবু সাঈদ শহিদ হলেন, সেদিন আন্দোলনে একটি নতুন মাত্রা যোগ হয়। ঢাকা বিশ^বিদ্যালয়ে যখন ছাত্রীদের ওপর পেটুয়াবাহিনী ও টোকাইরা এবং নামধারী ছাত্র সংগঠন (নিষিদ্ধ ছাত্রলীগ) যখন ন্যাক্কারজনক হামলা চালায়, তখন জুলাই আন্দোলন আরো বেগবান হয়। জুলাই আন্দোলনে জুলাই কন্যাদের অনেক ভূমিকা রয়েছে। সেই কন্যাদের আমরা শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

  • সমাজ পরিবর্তনের অঙ্গীকারে শিবগঞ্জে ‘লাখো কণ্ঠে শপথ পাঠ’

    সমাজ পরিবর্তনের অঙ্গীকারে শিবগঞ্জে ‘লাখো কণ্ঠে শপথ পাঠ’

    সমাজ পরিবর্তনের অঙ্গীকারে শিবগঞ্জে ‘লাখো কণ্ঠে শপথ পাঠ’

    “সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যের মানবিক দর্শন” এই মূল প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল)’ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সকাল থেকে সারাদেশের সঙ্গে একযোগে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয় শিবগঞ্জ। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে অংশগ্রহণকারীরা সমাজ গঠনের শপথ পাঠে অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে কুলসুম, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সমাজের নানা পেশার প্রতিনিধি। বক্তারা বলেন, সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে সমাজের প্রান্তিক, নারী ও শিশুবান্ধব নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বৈষম্য ও সহিংসতামুক্ত একটি সমাজ গঠনে সম্মিলিতভাবে এগিয়ে আসার বিকল্প নেই। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

  • কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই-বিএনপি মহাসচিব

    কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই-বিএনপি মহাসচিব

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে যে ব্যবসায়ীকে তিন লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন তাকে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে। কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। পুলিশে কোনো পরিবর্তন হয়নি। ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ এর প্রকাশ ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন জিল্লুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। মির্জা ফখরুল বলেন, রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয়। এজন্য সময় লাগবে। তবে সেজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে। তিনি বলেন, ট্রাম্পের ট্যারিফ (শুল্ক) সামনে বড় বিপদে ফেলতে পারে। মনে রাখবেন, রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে।

  • ভোলাহাটে বিএনপি কার্যালয়ে সন্ত্রাসী তাণ্ডব! থানায় মামলা

    ভোলাহাটে বিএনপি কার্যালয়ে সন্ত্রাসী তাণ্ডব! থানায় মামলা

    ভোলাহাটে বিএনপি কার্যালয়ে সন্ত্রাসী তাণ্ডব! থানায় মামলা

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপি’র দলীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গভীর রাতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে চেয়ার-টেবিলসহ কার্যালয়ের আসবাবপত্র। রেহাই পায়নি অফিসের দেয়ালে ঝোলানো দলীয় নেতাদের ছবি ও সাইনবোর্ডও। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে, উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বৃহত্তর বজরাটেক এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিএনপি কার্যালয়ে। রাতের অন্ধকারে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে চলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে বিএনপি নেতাকর্মীরা। দলটির স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ নুর আলম অভিযোগ করে বলেন, “আমরা কিছু প্রমাণ পেয়েছি, এই হামলায় স্থানীয় আওয়ামীলীগের কয়েকজন নেতাকর্মী সরাসরি জড়িত। তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার চাই। তিনি আরও জানান, এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম শনিবার বিকেলে জানান, এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে (২৬ জুলাই) ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে, এলাকাজুড়ে ঘটনাটি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

  • চলে গেলো মাইলস্টোন স্কুলের দগ্ধ শিক্ষার্থী জারিফ

    চলে গেলো মাইলস্টোন স্কুলের দগ্ধ শিক্ষার্থী জারিফ

    ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ১৩ বছর বয়সী জারিফ ফারহান মারা যায়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ নিয়ে জারিফ আইসিইউতে চিকিৎসাধীন ছিল। জারিফ মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন শুক্রবার বিকালে জানিয়েছিলেন, চিকিৎসাধীন পাঁচ শিক্ষার্থীর অবস্থা ‘আশঙ্কাজনক’। পরদিন সকালেই হাসপাতালটির তরফে এক শিক্ষার্থীর মৃত্যুর কথা জানানো হল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ জনে, আর সবমিলিয়ে এ দুর্ঘটনায় মৃত্যু হলো ৩৪ জনের। উল্লেখ্য, গত সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩৪ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু।

  • ধামইরহাটে সীমান্তে ভারতে কাঠ পাচারকালে বিজিবির হাতে কাঠসহ আটক-৫

    ধামইরহাটে সীমান্তে ভারতে কাঠ পাচারকালে বিজিবির হাতে কাঠসহ আটক-৫

    নওগাঁর ধামইরহাটে উপজেলার শিমুলতলী এলাকায় পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের বস্তাবর বিওপির একটি বিশেষ টহল দল জুলাই শুক্রবার ভোররাতে সীমান্ত পিলার ২৬০ এমপি হতে বাংলাদেশের অভ্যন্তরে শিমুলতলী ব্রিজের নিকট অভিযান পরিচালনা করে ৬৩ সিএফটি আকাশমনি কাঠ ও ০১টি সোনালিকা ট্রাকসহ ৫ জন চোরাকারবারী আটক করেছে। আটককৃতরা হলেন, (১) শ্রী অমল চন্দ্র বর্মণ পিতা-শ্রী ধিরেন্দ্র চন্দ্র বর্মণ, (২) শ্রী লিটন বর্মণ(২৮), পিতা-শ্রী রঘুনাথ বর্মণ, (৩) শ্রী নরেশ বর্মণ(৩২), পিতা-শ্রী নৃপেন চন্দ্র বর্মণ, গ্রাম-চকহরিপুর, (৪) মোঃ রফিকুল ইসলাম (৫৫), পিতা-মৃত-নূরউদ্দিন, গ্রাম-সেলিমপুর, (৫) মোঃ হামিদুল ইসলাম (২৫), পিতা-মোঃ রেজাউল করিম, গ্রাম-উদয়শ্রী। আটককৃত আসামীদেরকে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তর করা হয় এবং উদ্ধারকৃত কাঠ বন বিট অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, বলে নিশ্চিত করেন পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

  • নাটোরে মোটরসাইকেল সংঘর্ষে ইসলামী আন্দোলন নেতা নিহত ॥ আহত দুই

    নাটোরে মোটরসাইকেল সংঘর্ষে ইসলামী আন্দোলন নেতা নিহত ॥ আহত দুই

    নাটোর শহরতলীর হরিশপুর এলাকার রহিম ফিলিং স্টেশন সংলগ্ন নাটোর-ঢাকা মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক স¤পাদক আবির হোসেন (৪০) নিহত হয়েছে। আহত হয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার সভাপতি ও নাটোর-০২ আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সিদ্দিকী (৫০) এবং আরটিভির জেলা প্রতিনিধি তোফাজ্জ্বল হোসেনের ছেলে সাকলাইন (১৫)। নিহত আবির হোসেন সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের লাকি মেম্বারের ছেলে। আহত দুজন হলেন, বড়াইগ্রামের আগ্রান এলাকার রেদওয়ান হোসেন মিম ও মোহাম্মদ আলী। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে সাকলাইন নাটোর শহর থেকে বড়াইগ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন। পথিমধ্যে রহিম ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী ও আবির হোসেনকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় আবির হোসেনকে মৃত ঘোষণা করা হয় এবং তার মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মো. মাহাবুর হোসেন জানান, আহত দুজনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যার পরে মোহাম্মদ আলী ও আবির মোটরসাইকেলে করে দত্তপাড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। সেসময় আরেকটি মোটরসাইকেলে একজনের সাথে নাটোর শহর থেকে বড়াইগ্রাম যাচ্ছিলেন রেদওয়ান। হরিশপুর ঝলমলিয়া হাইওয়ে থানার সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই একজন মারা যায় এবং দুজন আহত হয়।