Blog

  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সাবেক প্রধান বিচারপতি খায়রুল গ্রেপ্তার

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সাবেক প্রধান বিচারপতি খায়রুল গ্রেপ্তার

    উদ্দেশ্য প্রণোদিত হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। তিনি বলেন, খায়রুল হককে মিন্টো রোডে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। তবে, তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেন নি ডিবি কর্মকর্তা নাসিরুল। দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে অন্তত দুটি মামলা রয়েছে। দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে গত ২৭ আগস্ট তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। এর আগে ২৫ আগস্ট খায়রুলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া। মামলায় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয়। উল্লেখ্য, এ বি এম খায়রুল হক ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। তার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়। খায়রুল হক অবসরে যাওয়ার পর ২০১৩ সালের ২৩ জুলাই তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা পুনর্নিয়োগ দেওয়া হয় তাকে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতন হলে ১৩ আগস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন খায়রুল হক।

  • বগুড়ায় সরকারি রাস্তায় বাঁশের খুটি পুতে জায়গা দখলের অভিযোগ

    বগুড়ায় সরকারি রাস্তায় বাঁশের খুটি পুতে জায়গা দখলের অভিযোগ

    বগুড়ায় সরকারি রাস্তায় বাঁশের খুটি পুতে জায়গা দখলের অভিযোগ

    বগুড়া সদর উপজেলার সাবগ্রাম হাটে সরকারি তেঁতুলতলা সড়কে বাঁশের খুটি পুতে জায়গা দখল করার অভিযোগ উঠেছে সিহাব উদ্দিন, মাহমুদুল হাসান ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। তারা সবাই হাটের সড়ক সংলগ্ন এলাকায় বসবাস করেন। এ ঘটনায় ২০২৪ সালের ৪ ডিসেম্বর বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারব একটি লিখিত অভিযোগ দায়ের করেন হাটের ইজারাদার মোঃ আব্দুল কাইয়ুম সরকার। দীর্ঘ সময় পার হলেও এটির কোন সমাধান হয়নি। এদিকে, রাস্তায় বাঁশের খুঁটি পুতে জায়গা দখলকারী জাহাঙ্গীর আলম বলেন, সাবগ্রাম হাট পৌরসভার অন্তর্গত নয়। তারপরেও হাটের ইজারাদার জোরপূর্বক আমাদের বসতবাড়ী সংলগ্ন বাড়ীর জায়গার উপর এবং পৌরসভা সড়কের উপর অবৈধবভাবে হাট লাগিয়ে আমাদের বসতবাড়ির ক্ষতি করছে। ব্যক্তিগত জায়গায় হাট না বসানোর জন্য ২২ জুলাই/২৫ তারিখে বগুড়া পৌরসভায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। সরেজমিনে দেখা যায়, কাইয়ুম সরকার বাংলা ১৪৩১ সনে সাবগ্রাম হাট ও বাজার সরকারিভাবে ইজারা নেন।

    এই হাটের দক্ষিণ-পশ্চিপার্শ্বে একটি সড়ক রয়েছে। যেটি বগুড়া পৌরসভা কর্তৃক নিয়ন্ত্রিত। প্রায় ১৯ ফিট প্রশস্তের এই সড়কে সরকারিভাবে ইটের সোলিং করা হয়েছে। এই সড়ক দিয়ে হাটের দিনসহ প্রতিনিয়ত মানুষ চলাচল করে থাকেন। কিন্তু সম্প্রতি জোরপূর্বক টিনের ছাউনি ও বাঁশের খুটি পুতে সড়ক দখল করার চেষ্টা করা হচ্ছে। এতে করে সাধারণ মানুষের চলাচলসহ হাটের ক্ষতি হচ্ছে। বিষয়টি সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মৌখিভাবে জানানো হয়েছে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। বগুড়া সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দীন বলেন, হাটের সড়কে খুটি পুতে দখলের চেষ্টা করার অভিযোগ শুনেছি। যারা সড়কে খুটি পুতে চলাচলে বাধা সৃষ্টি করেছেন, তারা মোটেও ঠিক করে নি। এতে হাটের ক্ষতি হচ্ছে। যতদ্রুত সম্ভব উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করা হবে।

  • গোমস্তাপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

    গোমস্তাপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

    গোমস্তাপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, অভিভাবকসহ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের এর মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবার স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জিন্নাউল আওয়াল, সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব

    রহনপুর ভিশন স্কুলের পরিচালক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল প্রমুখ। এসময় রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি, তোজাম্মেল হোসেন একাডেমীর অধ্যক্ষ সালেহ আহম্মেদ বাচ্চু, মহালড্রীম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক স্কুল আব্দুর রব উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বির্নিমানে শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য কোন ভাবেই মেনে নেওয়া যায়না। এই সরকার হচ্ছে জুলাই আন্দোলনের ফসল। প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া একটা বৃহৎ অংশ কিন্ডারগার্টেন স্কুলে পড়াশুনা করেন, তাদেরকে বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে, সেটা হবে চরম বৈষম্য, যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। কিন্ডার গার্টেন স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে কোনভাবেই শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য দূর করার জন্য শিক্ষা উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

  • শিবগঞ্জে ব্যবসায়ীর উপর হামলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

    শিবগঞ্জে ব্যবসায়ীর উপর হামলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

    শিবগঞ্জে ব্যবসায়ীর উপর হামলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর বাজারে কীটনাশক ব্যবসায়ী বাবর আলীর উপর ডাকাতদের হামলা ও টাকা ছিনতায়ের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় এলাকাবাসীর আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হামলার ঘটনায় বাবর আলী শিবগঞ্জ থানায় এজাহার দাখিল করলে পুলিশ কাইয়ুম আলী ও বাবু ওরফে মুন্ত্রী নামে দু’জনকে আটক করে। বক্তারা বলেন, এ ধরনের ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে, পাশাপাশি যারা এখনো গ্রেফতার হয়নি, তাদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়। তারা অভিযোগ করেন, কিছু অপরাধী দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে, এব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাজার কমিটির সভাপতি আমিনুল ইসলাম (চুটু), প্রভাষক বেনজির আহমেদ, প্রভাষক আল মুরশেদ (বুলবুল), অ্যাডভোকেট নাদিম হোসেন (সোহেল), অহিদুর রহমান শিপু, শিক্ষক আব্দুর শরীফ, আকবর আলী ও শামিম হোসেন মাস্টারসহ অন্যরা। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাইরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন আবু সালেক। ভুক্তভোগী বাবর আলীসহ এলাকার সকল শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ছিনতায় হওয়া অর্থ ফেরত চাই বাবর আলি ও তার পরিবার।

  • যান্ত্রিক ত্রুটি ॥ বিজি ফ্লাইটের জরুরি অবতরণ ॥ নিরাপদে ২৮৭ যাত্রী

    যান্ত্রিক ত্রুটি ॥ বিজি ফ্লাইটের জরুরি অবতরণ ॥ নিরাপদে ২৮৭ যাত্রী

    দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সোয়া ৭টায় ফ্লাইটটি চট্টগ্রাম পৌঁছায়। পরে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি আবার ফিরে আসতে বাধ্য হয় এবং সকাল ৮টা ৫৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইটটিতে ২৮৭ জন যাত্রী ছিলেন। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি জানান, বিমানটি বর্তমানে বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে এবং বিষয়টি বিমান কর্তৃপক্ষ যাচাই করে দেখছে।

  • র‌্যাবের অভিযানে বদলগাছীতে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাবের অভিযানে বদলগাছীতে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

    নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পারিচা এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ মিঠু (৪২), নওগাঁ জেলার বদলগাছী থানার সাগরপুর গ্রামের মোঃ সাদেক আলীর ছেলে। র‌্যাব জানায়, জয়পুরহাট র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল ২৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নওগাঁ জেলার বদলগাছী থানার পারিচা এলাকায় মাদক ব্যবসায়ী মিঠুকে মাদক বিক্রয় করছে। প্রেক্ষিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মিঠুকে আটক করা হয়। এসময় মিঠুর নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী মিঠু চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসামী মিঠুকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের কথা। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা হয়েছে।

  • পত্নীতলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু-আহত ৪

    পত্নীতলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু-আহত ৪

    পত্নীতলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু-আহত ৪

    নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচোরা ইউনিয়নে পশ্চিম পাটিচোরা গ্রামে বজ্রপাতে স্বাধীন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল আনুমানিক সকাল ৯ টার দিকে প্রতিদিনের ন্যায় মাঠে কাজ করার জন্য যায়। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে পানি সেচের একটি ডিপ ঘরে আশ্রয় নেয়। সেখানেই বজ্রপাত হলে ৫ জন কৃষক ঘটনাস্থলে আহত হয়। আহতদের চিকিৎসার জন্য পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্মরত চিকিৎসক স্বাধীন (২৬) কে মৃত ঘোষণা করেন। স্বাধীন পশ্চিম পাটিচোরা গ্রামের আব্দুর রহমান সোনার এর ছেলে। বাকি ৪ জন গুরুতর আহত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলমান রয়েছে।

  • ফরিদপুরে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ৩ ॥ আহত-১০

    ফরিদপুরে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ৩ ॥ আহত-১০

    ফরিদপুরের কানাইপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনের সামনে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও উভয় বাসের ৮/১০ জন আহত হয়েছেন। আহত ও নিহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ। দুর্ঘটনাকবলিত বাস দুইটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • নিয়ামতপুরে ভূমি সেবার জটিলতা নিরসনে বিশেষ শুনানি

    নিয়ামতপুরে ভূমি সেবার জটিলতা নিরসনে বিশেষ শুনানি

    নিয়ামতপুরে ভূমি সেবার জটিলতা নিরসনে বিশেষ শুনানি

    নওগাঁর নিয়ামতপুরে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি লিজ মানি আদায় ও ভূমি বিষয়ক জটিলতা নিরসনের জন্য বিশেষ শুনানি সভা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিশেষ শুনানি সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উপজেলা আইসিটি কর্মকর্তা রাসের রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার পারভেজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমুখ। শেষে প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল আউয়াল নিয়ামতপুর থানা পরিদর্শন ও কৃষকদের মাঝে কৃষি যন্ত্রাংশ বিতরণ করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগ-যুবলীগ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৯

    চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগ-যুবলীগ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৯

    চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগ-যুবলীগ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৯

    চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের চালানো বিশেষ অভিযানে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় পর্যায়ের নেতাসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শিবগঞ্জ থানার একটি দল অভিযান চালিয়ে উপজেলার বাগান টুলি এলাকা থেকে গ্রেফতার করে মোঃ সফিউল ইসলাম ওরফে ‘কানা নিরব’ (২৭) নামের এক ব্যক্তিকে, যিনি শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

    এদিকে, নাচোল থানা পুলিশ পৃথক অভিযানে ইসলামপুর গ্রামের মৃত বেলাল আনসারীর ছেলে মোঃ মঞ্জুর আনসারী (৪২), যিনি নাচোল পৌর ছাত্রলীগের সদস্য এবং ঘিওন ডাউনপাড়া গ্রামের মোঃ অমিত হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের একজন সদস্যকে গ্রেফতার করেছে। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে হুজরাপুর এলাকার মৃত আঃ মালেকের ছেলে শহিদুল ইসলাম ও মহারাজপুর ইউনিয়নের দুরুল হুদা নামের আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে কী কারণে তাদের গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে পুলিশ বিস্তারিত কোনো তথ্য জানায় নি। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। অভিযান পরিচালনা করে সদর, শিবগঞ্জ ও নাচোল থানা পুলিশ।

    গ্রেফতারকৃতদের মধ্যে ছাত্র ও যুব সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন। পুলিশ বলছে, জেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন রেজা এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও স্বাচিপ এর জেলা সভাপতি ডাঃ গোলাম রাব্বানী কে আটকের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন ও ডাঃ গোলাম রাব্বানী কে সদর মডেল থানার মালখানা লুটের মামলায় এবং গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন রেজা কে বিস্ফোরক মামলায় তদন্ত প্রাপ্ত অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের এক কর্মকর্তা। অন্যদিকে, গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জামান উদ্দীন ভেন্ডার কে বুধবার বিকেলে নিমতলা কাঠাল মাদ্রাসা মোড়ে আটক করে পুলিশ।