Blog

  • রংপুরে বিএনপি নেতাদের সাথে চীনা প্রতিনিধিদলের মতবিনিময়

    রংপুরে বিএনপি নেতাদের সাথে চীনা প্রতিনিধিদলের মতবিনিময়

    রংপুরে বিএনপি নেতাদের সাথে চীনা প্রতিনিধিদলের মতবিনিময়

    রংপুরে বিএনপির জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে চীন সরকারের একটি প্রতিনিধিদল। বুধবার সকালে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীন সরকারের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জং জিং। তার সঙ্গে চীন সরকারের আরও দুজন উচ্চ পদস্থ কর্মকর্তা এবং দোভাষী অংশ নেন। এদিকে, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসাসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা উপ¯ি’ত ছিলেন। বৈঠক সূত্রে জানা যায়, চীনা প্রতিনিধি দল বিএনপি নেতাদের কাছে জনগণ কেন বিএনপিকে ভোট দেবে, বর্তমানে তাদের জনপ্রিয়তা কেমন, অতীতে তারা ক্ষমতায় থাকাকালে দেশের মানুষের উন্নয়নের জন্য কী কী করেছেন, এমন নানা ধরনের প্রশ্ন করে তাদের কাছে বিস্তারিত জানতে চান। বৈঠকে অংশ নেওয়া একাধিক বিএনপি নেতা জানান, চীনা প্রতিনিধি দল বিভিন্ন ধরনের প্রশ্ন ছুড়ে দিয়ে উত্তর জানতে চান। বিএনপির নেতারা চীনা প্রতিনিধি দলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেই সঙ্গে রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকারের সরাসরি অংশ নিয়ে বাস্তবায়ন করা, তাদের প্রতিশ্রুত এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত শুরু করাসহ রংপুর অঞ্চলের উন্নয়নে আরও বেশি বেশি অংশ নেওয়ার আহ্বান জানান। এদিকে বৈঠক শেষে চীনা প্রতিনিধিদল বিএনপি কার্যালয় থেকে সরাসরি রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর ইছলী, লক্ষ্মীটারীর চরসহ তিস্তা নদীর ভাঙনে সর্বস্বান্ত পরিবারের অবস্থা সরেজমিন জানতে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অবস্থা, কিভাবে তাদের সংসার চলছে, তাদের কী কী সমস্যা, তাদের বাড়িঘরসহ ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসা করেন। চীনা প্রতিনিধিদল তিস্তা নদীর বিভিন্ন এলাকায় নদীর গতিপথসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।

  • রাজশাহীতে র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    রাজশাহীতে র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    রাজশাহীতে র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    রাজশাহীর বাঘা উপজেলায় ১৭ বছর ধরে পলাতক থাকা এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। র‌্যাব জানায়, ২২ জুলাই রাজশাহীর বাঘা থানাধীন চক নারায়ণপুর পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির, নাম মোঃ মনিরুল ইসলাম লিটন (৪২), তিনি বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে, পলাতক আসামি ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন ধরে ওই এলাকায় আত্মগোপনে রয়েছে। তথ্য যাচাই করে অভিযানে নামে র‌্যাব এবং সফলভাবে তাকে গ্রেফতার করে। র‌্যাব আরও জানায়, প্রায় ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মনিরুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামিকে বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • বাগমারায় আগুনে একটি বাড়ি ভষ্মিভূত ॥ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

    বাগমারায় আগুনে একটি বাড়ি ভষ্মিভূত ॥ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

    বাগমারায় আগুনে একটি বাড়ি ভষ্মিভূত ॥ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

    রাজশাহীর বাগমারায় মঙ্গলবার দিবাগত রাতে (বুধবার) আগুনে উপজেলার ছোট মাধাইমুড়ি গ্রামের আব্দুস সামাদ নামের এক কৃষকের বাড়ি, গরু, ছাগল ভষ্মিভূত হয়ে গেছে। এতে বাড়ির গরু-ছাগলসহ মালামাল পুড়ে পরিবারটি নিঃশ্ব হয়ে পড়েছেন। এসময় গরু-ছাগল উদ্ধার করতে গিয়ে গৃহকর্তার ছেলে আব্দুল মান্নান (৩৫) অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ঝিকরা ইউনিয়নের ছোট মাধাইমুড়ি গ্রামের কৃষক আব্দুস সামাদ ও তার পরিবারের সদস্যরা বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পান। ঘুম থেকে উঠেই পরিবারের লোকজন চিৎকার শুরু করে। ততক্ষনে আগুন গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির ভেতরে থেকে আগুন আগুন চিৎকার করতে থাকে তারা। পরে আশপাশের বাড়ির লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় গৃহকর্তার ছেলে আব্দুল মান্নান গোয়াল ঘরে থাকা গরু-ছাগল ছুটাতে গিয়ে আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাগমারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে তার আগে স্থানীয়দের প্রচেষ্টায় আশে পাশের মটর লাইন হতে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বর্ষা মওসুমে বাড়ির আশে পাশে প্রচুর পানি পাওয়ায় স্থানীয় লোকজন আগুন নিভাতে সক্ষম হয়েছে। তড়িৎ আগুন নিভানো না গেলে ওই বাড়ির আশে পাশে থাকা সব বাড়ি পুড়ে যেতে বলে স্থানীয় মেম্বর আব্দুল মানিক দাবি করেন। এতে করেও ততক্ষণে গোয়াল ঘরে থাকা দুইটি গরু ও চারটি ছাগল সহ অনেক স্থাপনার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। বাড়ির গৃহকর্তার ছেলে আব্দুল মান্নান প্রতিবেদককে জানান, তার বাড়িতে শত্রুতা করে পূর্ব পরিকল্পিত ভাবে আগুন দেয়া হয়েছে। আগুনে তার ১০/১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তিনি আইনি সহায়তা চাইবেন।

  • স্বপ্নই থেকে গেলো চাঁপাইনবাবগঞ্জের সন্তান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের

    স্বপ্নই থেকে গেলো চাঁপাইনবাবগঞ্জের সন্তান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের

    স্বপ্নই থেকে গেলো চাঁপাইনবাবগঞ্জের সন্তান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের

    সোমবার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুত্বর আহত হন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর (২৭)। পরে বিকেল চারটার দিকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তৌকির। জানা গেছে, প্রায় বছর খানেক আগে তার বিয়ে হয়। এরপর বউ নিয়ে ঢাকায় বসবাস শুরু করেন। তবে ব্যবসায়ী বাবা তোহরুল ইসলাম স্ত্রী ও ছোট মেয়ে সৃষ্টি ইসলামকে নিয়ে রাজশাহীর উপশহরের একটি বাসায় বসবাস করতেন। তোহরুল ইসলামের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। তৌকির ইসলাম সাগরের ছোট বোন সৃষ্টি ইসলাম রাজশাহীর বারিন্দ মেডিক্যাল কলেজের এমবিবিএস শিক্ষার্থী। বিমান দুর্ঘটনার খবর পেয়ে রাজশাহী র‌্যাবের একটি দল বিকেলেই সাগরের পরিবারের সদস্যদের বিমানযোগে ঢাকা যাওয়ার ব্যবস্থা করেন। এদিকে, সাগরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকস্তব্ধ হয়ে পড়েন কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা। তারা সাগরের দাদার বাড়ি ছুটে গিয়ে যান। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের সন্তান হিসেবে অনেকেই সোসাল মাধ্যমে তৌকির ইসলাম সাগরের ছবি দিয়ে শোক জানান। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। একজন সদা হাস্যোজ্জ্বল মেধাবী হিসেবে সবার কাছে ছিলো প্রিয়। নিজ ইচ্ছে আর পরিবারের চাওয়া থেকে বেছে নেন পাইলট হওয়ার স্বপ্ন। সে স্বপ্ন আজ পূরণ হওয়ার দিন। দিনটি উপলক্ষে সব প্রস্ততি নিয়েছিল কর্তৃপক্ষ। তবে ডানা মেলা সেই বিমান দুর্ঘটনায় সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিলেন সাগর। সহকর্মীরা জানিয়েছেন, সোমবার জীবনের প্রথম সলো ফ্লাইট ছিল তার।

    প্রশিক্ষণ চলাকালে একজন শিক্ষানবিস যখন যথেষ্ট দক্ষ হয়ে ওঠেন এবং তার প্রশিক্ষক মনে করেন, তিনি এককভাবে বিমান চালাতে প্রস্তুত, তখনই তাকে প্রথম সলো ফ্লাইটে পাঠানো হয়। এই ফ্লাইটে পাইলটকে সম্পূর্ণ একা সব সিদ্ধান্ত নিতে হয়। রানওয়ে নির্বাচন, টেক-অফ, ইন-ফ্লাইট ম্যানুভারিং এবং ল্যান্ডিংসহ সবকিছু তার নিজের নিয়ন্ত্রণে থাকে। তৌকির সফলভাবে এই ফ্লাইটটি সম্পন্ন করতে পারবেন সেই অপেক্ষায় ছিলেন তার সহকর্মীরা। এমনকি তৌকিরের জীবনের এই বিশেষ দিনটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ বিষয়ে বিমানবাহিনীর এক কর্মকর্তা বলেন, সোলো ফ্লাইট একজন পাইলটের জীবনের সবচেয়ে আনন্দের দিন। সফল ফ্লাইট শেষে সাধারণত জলখেলা হয় ও মিষ্টি বিতরণ করা হয়। রাতে তৌকিরের জন্য এসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কে জানত মাইলফলক অর্জনের এই দিনটিই তৌকিরের জীবনের শেষ দিন হবে। কিন্তু নিয়তির কাছে হেরে গেল তৌকির ইসলাম সাগরের জীবন। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, তৌকির ইসলাম সাগর রাজশাহীর একটি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করে ভর্তি হন ল্যাবরেটরি স্কুলে। সেখানে এসএসসি পাস করে পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে। তিনি ৩৩ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের দাফন মঙ্গলবার বিকেলে রাজশাহীর সপুরা গোরস্থানে সম্পন্ন হয়। এমন একজন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর কে হারিয়ে শোকাহত সহকর্মীরা ও চাঁপাইনবাবগঞ্জবাসী।

  • ‘প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় পদে থাকতে পারবেন না’-একমত তিন চতুর্থাংশ দল

    ‘প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় পদে থাকতে পারবেন না’-একমত তিন চতুর্থাংশ দল

    ‘প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় পদে থাকতে পারবেন না’-একমত তিন চতুর্থাংশ দল

    প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় পদে থাকতে পারবেন না এই বিষয়ে একমত তিন চতুর্থাংশ দল ও জোট, যারা একমত না তারা সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৭তম দিনের আলোচনায় এ তথ্য নিশ্চিত করে জাতীয় ঐকমত্য কমিশন। এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ সময়ের স্বল্পতার বিবেচনা করে দ্রুত সময়ে ঐকমত্যের সিদ্ধান্তে পৌঁছানোর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর প্রতি সহায়তার করার আহ্বান জানান। বিমান দুর্ঘটনায় আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য সরকারের সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান ড. আলী রীয়াজ। আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান এবং তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব এ দুটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।

  • নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু-ডা. সায়েদুর রহমান

    নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু-ডা. সায়েদুর রহমান

    নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু-ডা. সায়েদুর রহমান

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। নিহত বাকি দুইজনের মধ্যে একজন পাইলট, অপরজন শিক্ষিকা। দূর্ঘটনায় আহত সকলের চিকিৎসার সব রকমের প্রস্তুতি আমাদের আছে জানিয়ে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইউনিটে দুইজন ভেন্টিলেশনে আছে।

  • রাজশাহীতে পাইলট তৌকিরের দাফন সম্পন্ন ॥ স্বজনদের আহাজারি

    রাজশাহীতে পাইলট তৌকিরের দাফন সম্পন্ন ॥ স্বজনদের আহাজারি

    রাজশাহীতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জানাজার নামাজ রাজশাহী নগরীর রেলগেটে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জানাজা শেষে নগরীর সপুরা গোরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে, রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরসহ নিহত সকলের জন্য রাজশাহী নগরীতে নামাজে অঝোরে কেঁদেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ ও দোয়া শেষে মুসল্লিরা বলেন, উত্তরার মর্মান্তিক ঘটনা আমরা মনে করতে পারছি না। ছোট ছোট শিশুরা কীভাবে মারা গেল, খুব কষ্ট হচ্ছে আমাদের। তারা বলেন, ফেসবুকে দেখেছি পাইলট তৌকির লাফিয়ে নিজে বেঁচে যেতে পারতেন। কিন্তু তিনি লাফ না দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বড় ক্ষতি থেকে বাঁচাতে গিয়ে নিজেই জীবন দিলেন। তার এ বীরত্বের পুরস্কার পরিবারকে দেওয়া উচিত। মুসল্লিরা বলেন, পাইলট তৌকিরকে আমরা কয়েকবার দেখেছি। গত ঈদে এসেছিল। এখানে তাদের নিজস্ব জায়গায় বাসা করছে। খুবই ভাল ছিল ছেলেটা। এত অল্প বয়সে জীবন চলে গেল তার। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। আর তার পরিবারের জন্য সরকার যেন ভাল একটা ব্যবস্থা করেন, এটাই দাবি জানাই। জানাজার সময় পরিবারের সদস্যরা স্টেডিয়ামের ভেতরে তাকে শেষবারের মতো দেখার সুযোগ পান। পরবর্তীতে র‌্যাব-৫ এর একটি গাড়িতে করে তাদের বাসায় নিয়ে যাওয়া হয়। এদিকে, পুত্রশোকে পাইলট তৌকিরের মা সালেহা খাতুন কান্নায় ভেঙে পড়েন। ছেলেকে সম্বোধন করে তিনি আহাজারি করে বলেন, ‘আব্বা, তুমি কোথায় গেলে? তুমি শহীদ হয়েছো, আব্বা!’ তার ছোট বোন বৃষ্টি খাতুনও কান্নায় ভেঙে পড়ে বারবার বলেন, ‘ও ভাইয়া, ও ভাইয়া! তুই সকালে একবার কল দিলি না কেন ভাই? একটু কথা বললি না কেন?’ জানাজার পূর্বে তৌকিরের বাবা তহুরুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমার ছেলে খুব ভদ্র ও নম্র ছিল। তার আচার-আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন।’ এই কথা বলার সময় তিনিও কান্নায় ভেঙে পড়েন। জানা গেছে, পাইলট তৌকিরের বংশীয় বাসা চাঁপাইনবাবগঞ্জে। তবে তার পরিবার রাজশাহী নগরীর উপশহর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করত।

  • গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই ‘মাস্টারমাইন্ড’ গ্রেফতার

    গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই ‘মাস্টারমাইন্ড’ গ্রেফতার

    গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই ‘মাস্টারমাইন্ড’ গ্রেফতার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হ্যাকার চক্রের দুই মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড ও প্রযুক্তি ডিভাইস উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেনের নেতৃত্বে ও গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজরের উপস্থিতিতে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) এবং মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮) কে গ্রেফতার করা হয় । আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল একাউন্ট হ্যাকিং, প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনের সঙ্গে জড়িত রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে থানা পুলিশের সদস্যরাও যৌথভাবে অংশগ্রহণ করেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত হ্যাকারদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং প্রযুক্তি-ভিত্তিক অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকায় খুশি এলাকাবাসী।

  • শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের

    শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের

    শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের

    শিক্ষা উপদেষ্টা, সকল বোর্ডের চেয়াম্যান, শিক্ষা সচিবসহ যারা পরীক্ষার সাথে জড়িত, তাদের কে পদত্যাগ করে, সেই জায়গায় স্টুডেন্ট বান্ধব কাউকে নিয়োগ দেয়াসহ ১২ দফা দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই শতাধিক শিক্ষার্থী রাজশাহী শিক্ষা বোর্ড অফিস ঘিরাও করে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখখারুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন।

    তাদের দাবিদাবা গুলো তুলে ধরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে এসব বিষয়ের প্রতিকার চান। এসময় শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ডক্টর শামীম আরা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যাপক আরিফুল হক, স্কুল পরিদর্শক মো, শামীম হোসেন, উপ-সচিব ওয়ালিদ হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা। শিক্ষার্থীরা দাবি দেওয়া পেশ করে শিক্ষা বোর্ড চত্বরে অবস্থান নিয়ে তাদের দাবি আদায়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। তাদের দাবি না মানা পর্যন্ত শিক্ষা বোর্ড চত্বরে অবস্থান করবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

  • দুর্নীতির সাথে জড়িতের তথ্য পেলেই বিচারের মুখোমুখি হতে হবে-দুদক

    দুর্নীতির সাথে জড়িতের তথ্য পেলেই বিচারের মুখোমুখি হতে হবে-দুদক

    দুর্নীতির সাথে জড়িতের তথ্য পেলেই বিচারের মুখোমুখি হতে হবে-দুদক

    দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোতাহার হোসেন বলেছেন, নতুন প্রজন্মের চেতনায় দেশ থেকে দুর্নীতি মুক্ত করা হবে। দুর্নীতির সাথে যে কারও জড়িত হওয়ার প্রমান মিললে তাকে আইনের বিচার করা হবে। সোমবার গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস্্ সালাম, দুর্নীতি দমন কমিশন, রংপুর বিভাগীয় পরিচালক নুরুল হুদা, উপ-পরিচালক শাওয়ন মিয়া, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান সহ অন্যান্যরা। পরে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়।