Blog

  • মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা

    মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা

    মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা

    গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ৩৪জন কৃতি শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্তসহ এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ ৯০ জন শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। সোমবার স্কুল ক্যাম্পাসে এই সংবর্ধণা প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভাপতি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ আনিসুর রহমানের সভাপতিতে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমী স্কুলের পরিচালক ও অধ্যক্ষ মোত্তালেব সরকার সহ বিদ্যালয়ের শিক্ষক ও সংবর্ধিত শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতেই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলের পাঁপড়ি ছিটিয়ে এবং রজনীগন্ধা ফুল দিয়ে মিস্টিমুখ করানো হয়। এরপর তাদের লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় বিদ্যালয়ের পরিচালক ও অধ্যক্ষ বলেন এই বিদ্যালয় থেকে ৯০জন পরীক্ষার্থী ২৫ সালের এসএসসি পরীক্ষায় যোগ দিয়ে ৯০ জন এসএসসি পাশ করেছেন। শিক্ষার্থীদের শতভাগ পাশের ফলাফলে শুধু শিক্ষার্থীই নয় শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানও গর্বিত। আগামীতে এই প্রতিষ্ঠান আরো ভাল ফলাফলের প্রত্যাশা করছে।

  • এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে Spring ওরিয়েন্টেশন

    এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে Spring ওরিয়েন্টেশন

    এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে Spring ওরিয়েন্টেশন

    চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর মিলনায়তনে Spring/২০২৫ ৩০তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ সফিকুল বারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ জিয়াউল আহসান, ক্যাপ্টেন (অব)বিএন। এছাড়া ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিভাগীয় প্রধানসহ, শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

  • নাচোলে “জেন্ডার পলিসি ও যৌন নিপীড়ন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা

    নাচোলে “জেন্ডার পলিসি ও যৌন নিপীড়ন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা

    নাচোলে “জেন্ডার পলিসি ও যৌন নিপীড়ন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় “নারী উন্নয়ন শক্তি”-এর আয়োজনে “জেন্ডার পলিসি ও যৌন নিপীড়ন, নির্যাতন ও হয়রানি প্রতিরোধ” বিষয়ক কর্মশালা হয়েছে। এ কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন কমিউনিটি-ভিত্তিক নারী নেতৃত্বাধীন ক্ষুদ্র এনজিও ও সামাজিক সংগঠনের প্রধান নির্বাহীরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট’র নির্বাহী পরিচালক, ড. সুলতান মোহাম্মদ রাজ্জাক। সভাপতিত্ব করেন নাচোল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো। কর্মশালার মূল বক্তব্য ও প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। তিনি অংশগ্রহণকারী এনজিও প্রতিনিধিদের জন্য একটি বাস্তবভিত্তিক গাইডলাইন উপস্থাপন করেন, যা অনুসরণ করলে যৌন নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহ, নারী ও শিশু পাচার, এবং যৌতুকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি মত প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, আমাদের এই উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতনতা, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভর করে তুলতে হবে। যাতে তারা পরিবার ও সমাজে সম্মানের সাথে সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারে। ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, আপনারা নির্ভয়ে কাজ করবেন। কোনো ধরনের নির্যাতন বা হয়রানির শিকার হলে পুলিশ আপনাদের পাশে থাকবে, এটাই আজকের অঙ্গীকার। কর্মশালাটি উপজেলার নারী নেতৃত্বকে উৎসাহিত করতে এবং একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন বলছেন আয়োজক কর্তৃপক্ষ।

  • গোদাগাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    গোদাগাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    গোদাগাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম’ এসইডিপি এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সোমবার (২১ জুলাই) গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক মোঃ আবদুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াহাব,

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, ফিন্ড সুপারভাইজার আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পুথিগত শিক্ষা অর্জন করলেই চলবে না। দক্ষতা উন্নয়নমুলক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আদর্শ মানুষ, ধর্মীয় নৈতিকতা থাকতে হবে, সেই সাথে সামনের দিনগুলোতে শিক্ষায় আরো ভালো পারফরমেন্স করে দেশকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ ২০২২-২০২৩ শিক্ষা বর্ষে এস.এস.সিতে উপজেলায় সর্বোচ্চ নাম্বারধারিদেরকে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগণ। সেই সাথে ভবিষ্যতেও যেন এমন ভালো উদ্যোগ নেয়া হয়, সে জন্য আহ্বান জানানো হয়।

  • জুলাই শহীদের স্মরণে গাইবান্ধায় নাকাইহাট কলেজের বৃক্ষরোপন কর্মসূচী

    জুলাই শহীদের স্মরণে গাইবান্ধায় নাকাইহাট কলেজের বৃক্ষরোপন কর্মসূচী

    জুলাই শহীদের স্মরণে গাইবান্ধায় নাকাইহাট কলেজের বৃক্ষরোপন কর্মসূচী

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট কলেজের উদ্যোগে জুলাই শহীদদের স্মরনে বৃক্ষরোপন কর্মসূচী পলন করা হয়েছে। সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপনের মাধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আশরাফ আলী প্রধান। এছাড়াও কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষাথীরা এ বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেয়।

  • এনসিপির পোস্টার ছেঁড়ায় সিলেট সিটির ৩ কর্মী বহিষ্কার

    এনসিপির পোস্টার ছেঁড়ায় সিলেট সিটির ৩ কর্মী বহিষ্কার

    এনসিপির পোস্টার ছেঁড়ায় সিলেট সিটির ৩ কর্মী বহিষ্কার

    জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশের পোস্টার ছেঁড়ায় সিলেট সিটি করপোরেশনের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ সাংবাদিকদের বলেন, এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন-শ্রমিক আখতার ও মোশাররফ এবং সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি। ২৫ জুলাই এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশকে ঘিরে সিলেট জুড়ে চলছে ব্যাপক প্রচার। এ উপলক্ষে নগরীতে প্রচুর ব্যানার, পোস্টার ও ফেস্টুন সাঁটানো হয়েছে। এর মধ্যে রোববার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এনসিপির একটি পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠে। সমাবেশের পোস্টার ছেঁড়ায় এই তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়।

  • ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ

    ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ

    ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ

    ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন জগদীপ ধনখড়। স্বাস্থ্যগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জানিয়েছেন। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে ধনখড় জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণে চিকিৎসকদের পরামর্শেই উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি পদত্যাগ করছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী এবং সংসদ সদস্যদের ধন্যবাদ জানান তিনি। জগদীপ ধনখড় জানিয়েছেন, তাঁর মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা ও সমর্থন পেয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু শিখেছেন। ৭৪ বছর বয়সী ধনখড় আরও জানান, উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। ২০২২ সালের আগস্টে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ধনখড়। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। তবে বেশ কয়েক দিন ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের মার্চে বুকে ব্যথা নিয়ে দিল্লিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তাঁর চিকিৎসা হয়েছিল। ধনখড়ের আচমকা ইস্তফা দেওয়ায় গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ, সোমবারও রাজ্যসভায় অধিবেশন পরিচালনা করেন ধনখড়। রাতে ইস্তফার কথা জানালেন তিনি। ১৯৭৮-৭৯ সালে রাজস্থানের বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতক উত্তীর্ণ হন ধনখড়। আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘদিন রাজস্থানের হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে ওকালতি করেছেন। ১৯৮৯ সালে রাজনীতিতে পা দেন। সেই বছর রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে জনতা দলের প্রার্থী হয়ে লড়েন, জেতেনও। ১৯৯০ সালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন। পরে বিধানসভা নির্বাচনেও লড়ে জেতেন। ২০০৩ সালে বিজেপিতে যোগ দেন। ২০১৯ সালে ধনখড়কে পশ্চিমবঙ্গে রাজ্যপাল করে পাঠায় নরেন্দ্র মোদীর সরকার। পরে তাঁকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করে কেন্দ্র। ২০২২ সাল থেকে সেই দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। সোমবার সেই পদ ছাড়লেন। এখন তাঁর জায়গায় কাকে উপরাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে নানা মহলে।

  • শিবগঞ্জে ব্যবসায়ীর ১১ লাখ টাকা ছিনতাই-গ্রেফতার দুই

    শিবগঞ্জে ব্যবসায়ীর ১১ লাখ টাকা ছিনতাই-গ্রেফতার দুই

    শিবগঞ্জে ব্যবসায়ীর ১১ লাখ টাকা ছিনতাই-গ্রেফতার দুই

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে এক ব্যবসায়ীর ওপর রড দিয়ে হামলা চালিয়ে প্রায় ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই ২০২৫) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী বিনোদপুর বাজারে কিটনাশক ও বিকাশ এজেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত মোঃ গাজীউর রহমানের ছেলে মোঃ বাবর আলী (৪৩)। সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে কাইয়ুম ও বাবুকে গ্রেফতার করে। জানা গেছে, ওইদিন রাত ১১টা ৫ মিনিটের দিকে তিনি তার দোকান বন্ধ করে হালখাতার ১১ লাখ টাকা এবং হিসাব খাতা একটি সাদা ব্যাগে করে বাসায় ফিরছিলেন। পথে বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে সেতাব উদ্দিনের বাঁশঝাড় সংলগ্ন হাঁটার পথে পৌঁছালে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে তার গতিরোধ করে। অভিযুক্তরা হলেন, শিবগঞ্জ উপজেলার লছমানপুর, চামাটোলা গ্রামের একরামুল হক এর ছেলে কাইয়ুম (৩৫), খোন্দা মাস্তানবাজার এলাকার মোঃ সাত্তার আলীর ছেলে বাবু ওরফে মন্ত্রী বাবু (২৬) ও অজ্ঞাত ব্যাক্তি নাইম। তারা ব্যবসায়ীর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। বাধা দিলে তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে টাকা ও খাতাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে চলে যায়। বাবর আলীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে কাইয়ুম ও বাবুকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও অন্যান্য আলামত উদ্ধারের চেষ্টা চলছে এবং পলাতক নাইমকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের সন্ত্রাসী ঘটনা এলাকায় আতংকের সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা নিরাপত্তায় দ্রুত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন ভূক্তভোগী ব্যাবসায়ীসহ সাধারণ মানুষ।

  • আ’লীগ আমলে হওয়া ‘বিতর্কিত’ তিন নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য সংগ্রহে নির্বাচন কমিশন

    আ’লীগ আমলে হওয়া ‘বিতর্কিত’ তিন নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য সংগ্রহে নির্বাচন কমিশন

    আ’লীগ আমলে হওয়া ‘বিতর্কিত’ তিন নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য সংগ্রহে নির্বাচন কমিশন

    বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের অধীনে হওয়া ‘বিতর্কিত’ ৩ টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারসহ অন্যান্য কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট ভোটগ্রহণ কর্মকর্তাদের নাম-ঠিকানা জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বরসহ আরো কিছু তথ্য পেতে নির্বাচন কমিশন সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন। দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে ইসি তাদের সাংবিধানিক দায়িত্ব ‘পালন না করে’ উল্টো ‘ভয়-ভীতি দেখিয়ে’ জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে গত ২২ জুন মামলা করেছে বিএনপি। রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা এ মামলার আসামির তালিকায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করা তিন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৯ জনের নাম রয়েছে। মামলার পর সাবেক দুই সিইসি নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মামলার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্য চাইলে ইসি সচিবালয় এ উদ্যোগ নিয়েছে। ইসির উপ-সচিব মনির হোসেন স্বাক্ষরিত এ চিঠিতে বলেন,

    ৩ জুলাই বিগত ৩ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছে চিঠি দেয় পিবিআই। বিভাগীয় কমিশনার ও ডিসির কাছে দেওয়া চিঠিতে বলা হয়, “ডিএমপির শেরেবাংলা নগর থানার, মামলা নং-১১, জি আর নং-১৫৬/২০২৫খ্রি,ধারা ১২০বি/১০৯/১৭১বি/১৭১ডি/১৭১জি/১৭১এইচ/১৭১আই/১২৪৩/৪০৬/৪২০ পেনাল কোড এর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর ভোটকেন্দ্র ভিত্তিক সরবরাহের জন্য অনুরোধ করা হয়। এক্ষেত্রে এসব তথ্য জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে। জাতীয় নির্বাচনে দেশের ৬৪ জেলার ডিসি এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পান এবং ইউএনওরা পান সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব।
    জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাও ভোটের দায়িত্বে থাকেন। প্রায় ২ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত থাকেন প্রিজাইডিং সহকারী প্রিজারডিং ও পোলিং অফিসার হিসেবে। নির্বাচনে সংশ্লিষ্ট এসব কর্মকর্তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

  • বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি সহায়তার নির্দেশ তারেক রহমানের

    বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি সহায়তার নির্দেশ তারেক রহমানের

    বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি সহায়তার নির্দেশ তারেক রহমানের

    রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির স্বাস্থ্য টিমকে আহতদের সহায়তার জন্য ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান, যা দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে ও ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, বেলা দেড়টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে। সেখানে তিনটি ইউনিট কাজ করছে।