র্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক ২ আসামী আটক
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ২ আসামী আটক হয়েছে। আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার ধাইনগগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত সলেমান আলীর ছেলে আসামী মোঃ সাদিকুল ইসলাম (৩৮) এবং মোঃ সাদিকুল ইসলামের স্ত্রী মোসাঃ মোকতারা বেগম (৩২)। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ৮নং আসামী মোঃ সাদিকুল ইসলাম এবং অজ্ঞতনামা আসামী মোসাঃ মোকতারা বেগম কে ২০ জুলাই রাত ৩টার েিদক চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার গোলাবাড়ী এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। র্যাব আরও জানায়,

দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক বসত ভিটায় বাড়িঘর নির্মাণকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ চলে আসছিল। এরই জের ধরে গত ০৫ জুলাই/২৫ তারিখ বাদী তার নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শুরু করে। এসময় আসামীরা দেশী অস্ত্র দিয়ে আসামী মামুন বাদীর বাম পায়ের হাঁটুর উপরিভাগে স্বজোরে কোপ মারিলে বাদী মাটিতে পড়ে যায়। আসামী সাদিকুল ও তার লোকজন খালেদার ঘাড়ে একাধিক কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। প্রচুর রক্তক্ষরনের কারনে খালেদা নিস্তেজ হয়ে ঘটনাস্থলেই মারা গেলেও অন্যান্য আসামীগণ লাদনা দিয়ে খালেদার শরীরসহ বাদীর অপর কন্যা ও স্ত্রীকে আঘাত করে আহত করে। এঘটনায় ভিকটিম এর পিতা মোঃ সবুর আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় ১৫ জনসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে ৬ জুলাই ২০২৫ তারিখ একটি হত্যা মামলা দায়ের করে।











