Blog

  • প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে সাইকেল উপহার দিয়েছিলেন-রিনা খান

    প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে সাইকেল উপহার দিয়েছিলেন-রিনা খান

    ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেত্রী রিনা খান, যিনি সাত শতাধিক ছবিতে দর্শকদের মন জয় করেছেন, ব্যক্তিগত জীবনে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তাকে নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে। এমনকি, তার ছেলের বিরুদ্ধেও মামলা করেছে আওয়ামীলীগের লোকজন বলে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী রিনা খান। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিনা খান স্মরণ করেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতি। তিনি জানান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে একটি সাইকেল উপহার দিয়েছিলেন এবং সেই স্মৃতি এখনো তার হৃদয়ে ঝলমলে। রিনা খানের এই স্মৃতিচারণ তার রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ব্যক্তিগত জীবনের সংগ্রামের এক নতুন দিক তুলে ধরল। রিনা খান বলেন, আমি তখন স্কুলে পড়ি। মিরপুর শাহ আলিতে আমাদের বাড়ি। সবরকম খেলাধুলাতে অংশ নিই। বিশেষ করে আমি সাইক্লিস্ট ছিলাম। ১৯৭৮ সালের কথা। বাংলাদেশ অলিম্পিকের আয়োজন সাইক্লিং প্রতিযোগিতায় প্রথম হই। তখন আমাদের বঙ্গভবনে ডাকা হয়। সেখানে গেলাম। দেখা হলো, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে। পরের ঘটনা বর্ণনা করে রিনা খান বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে বললেন, খুকি তুমি কী চাও? আমি সাইক্লিং করি, কিন্তু আমার ভালো একটা সাইকেল নেই। আমি বললাম, আমি একটা সাইকেল চাই। তিনি বললেন, ‘ঠিক আছে তোমাকে ভালো সাইকেল দেব।’ এরপর জাপান থেকে ৬টা সাইকেল আনা হয়। সেখান থেকে আমাকে একটা সাইকেল উপহার দেন। উল্লেখ্য, ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রিনা খানের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। তিনি মূলত খলচরিত্রে অভিনয় করেন। খল চরিত্র ছাড়াও বিভিন্ন চরিত্রেও দেখা গিয়েছে তাকে। বর্তমানে ছোট পর্দায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী রিনা খান।

  • নাটোরে জেলা বিএনপির আয়োজনে মৌন মিছিল

    নাটোরে জেলা বিএনপির আয়োজনে মৌন মিছিল

    নাটোরে জেলা বিএনপির আয়োজনে মৌন মিছিল

    জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের আলাইপুর থেকে জেলা বিএনপির আয়োজনে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে উপর শহর মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিমসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

  • রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার-২৯

    রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার-২৯

    রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার-২৯

    রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৯ জন গ্রেপ্তার হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির অভিযোগে মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৫ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১১ জন রয়েছেন। বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত, পংকজ কুমার (৩২), আমিনুল হক রাসেল (৪০), মো: রফিকুল ইসলাম রকি (৪১) ও মো: মেহেদী হাসান নাহিদ (১৭)। পংকজ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ষষ্ঠীতলা এলাকার অনীল চন্দ্রের ছেলে। সে আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামীলীগ কর্মী আমিনুল একই থানার রানীনগর এলাকার মো: রেজাউল হকের ছেলে, রফিকুল রাজপাড়া থানার মিঠুর মোড় এলাকার মৃত আ: হকের ছেলে এবং মেহেদী কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মো: বাবু হাসান ওরফে ঘুটু বাবুর ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে আরএমপি।

  • নওগাঁয় ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

    নওগাঁয় ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

    নওগাঁয় ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

    নওগাঁর মহাদেবপুরে মিনি ট্রাক চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালক নিহত হয়েছেন। নিহত পানসা পাহান (৩৫) মহাদেবপুর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার সকাল ৭টার দিকে মাতাজি নওগাঁ সড়কের মাতাজি হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, শুক্রবার সকালে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে মাতাজি হাট এলাকায় দাঁড়িয়ে ছিলেন পানসা পাহান। এসময় বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই মারা যান পানসা পাহান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • গোমস্তাপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-৩০

    গোমস্তাপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-৩০

    গোমস্তাপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-৩০

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৫ জন মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রহনপুর পৌর এলাকার পুরাতন বাজারের মৃত আজহারউদ্দীন টুনু মিয়ার সাথে ওই গ্রামবাসীর জমি নিয়ে বিরোধ ছিল। যা নিয়ে আদালতে মামলা চলমান। সম্প্রতি টুনুমিয়ার ওয়ারিশগন আদালত থেকে তাদের পক্ষে রায় পান। বৃহস্পতিবার সকালে তার ছেলে রহনপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মানিক কিছু ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ওই জমি দখল করতে গেলে গ্রামবাসী বাধা দেয়। এর এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। এদিকে, হামলায় আহত গ্রামবাসীরা হাসপাতালে চিকিৎসা নিতে এলে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় পুলিশ ৭ জন সন্ত্রাসীকে হাসপাতাল চত্বর থেকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে জানতে রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মানিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সংঘর্ষে আহতদের বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম জানান, মারামারির ঘটনায় মোট ২৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।বর্তমানে হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ডিউটি অফিসার এএসআই নুরুল ইসলাম জানান, আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

  • গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের পশ্চিম চারমাথা থেকে বের হয়ে থানা চারমাথা, রাজমতি মোড়, চতুরঙ্গ মোড়, দক্ষিণ বাসস্ট্যান্ডসহ ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে বিদ্যুৎ অফিসের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য নুরুন্নবী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবুল বারী মিয়া, সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আশরাফুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, যারা বিগত ১৬ বছর ধরে ফ্যাসিজম কায়েম করেছিল, তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু বছর না যেতেই এই সন্ত্রাসী আওয়ামী সংগঠন কিভাবে অস্ত্র হাতে গোপালগঞ্জে হামলা চালিয়েছে তা উদ্বেগের। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উপর হামলা দেশের গণতন্ত্রের জন্য হুমকি। তাই ফ্যাসবাদী আগ্রাসনকে রুখে দিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।

  • গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ‎

    গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ‎

    গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ‎

    গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপত্র নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলের দিকে উপজেলা উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা বলছেন- বুধবার (১৭ জুলাই) বিকেলে ওই নদে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই যুবক। এর কিছুক্ষণ পরই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি স্রোতের তোড়ে তলিয়ে গিয়ে মারা যান। বৃহস্পতিবার খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। ‎এ বিষয়ে ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের গাইবান্ধা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

  • গোপালগঞ্জে হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

    গোপালগঞ্জে হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

    গোপালগঞ্জে হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

    গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। হামলার জন্য তারা ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে’ দায়ী করে দ্রুত দোষীদের বিচার এবং সংগঠনটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫টা ১৫ মিনিটে শহরের বড় ইন্দারা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল জুড়ে ছিল ‘ছাত্রলীগের দুঃশাসনের অবসান চাই’, ‘রাজনৈতিক সন্ত্রাস বন্ধ কর’এমন সব শ্লোগান।

    বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চলের পরিচালক মাওঃ আব্দুস সবুর,

    জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীও সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমসহ জামায়াতের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা। নেতারা বলেন, “গণতান্ত্রিক অধিকারকে কণ্ঠরোধ করতে ছাত্রলীগ যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর বর্বর হামলা চালাচ্ছে, তা ফ্যাসিবাদী শাসনের নগ্ন প্রকাশ।” তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এ ধরনের দমনমূলক আচরণ চলতে থাকলে দেশের প্রতিটি জেলা থেকে ফুঁসে উঠবে জনগণ।”

  • অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় বাড়ছে সন্ত্রাস-অরাজকতা ॥ চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ

    অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় বাড়ছে সন্ত্রাস-অরাজকতা ॥ চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ

    অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় বাড়ছে সন্ত্রাস-অরাজকতা ॥ চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ

    সারাদেশে ক্রমাবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্তর্র্বতীকালীন সরকারের “নির্লিপ্ততা”র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টায় নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। স্লোগানে স্লোগানেজমে উঠে বিক্ষোভ মিছিল।

    বিক্ষোভ মিছিল টি জেলা শহরের গুরুত্বপূর্ন সড়কগুলো প্রদক্ষিণ ঘুরে এসে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন ‘জননিরাপত্তা নেই, সরকার ব্যর্থ’, ‘আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে’, ‘অন্তর্র্বতী সরকার কে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

    সমাবেশে জেলা যুবদলের নেতারা বলেন,“সারাদেশে খুন,গুম,ধর্ষণ,সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে। অথচ অন্তর্র্বতীকালীন সরকার নির্লিপ্ত। প্রশাসন এখন আর জনগণের সেবক নয়, বরং শাসকগোষ্ঠীর রক্ষীবাহিনীতে পরিণত হয়েছে।

    ”তারা আরও বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকারকে দ্রুত বিদায় নিতে হবে এবং অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।”সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফারুক আহমেদ, যুগ্ম আহবায়ক মারুফ, হাসান ইমতিয়াজ, সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন।বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর শিবগঞ্জ গোমস্তাপুর নাচোল ও ভোলাহাট উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নওগাঁয় র‌্যাব এর অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

    নওগাঁয় র‌্যাব এর অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

    নওগাঁয় র‌্যাব এর অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

    নওগাঁর বদলগাছী উপজেলার পয়নারী এলাকা থেকে অভিনব কায়দায় পিকআপ গাড়ীতে লুকিয়ে রাখা ফেন্সিডিল সহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর একটি আভিযানিক দল ১৬/০৭/২০২৫ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন পয়নারী এলাকায় মহাসড়কে চেকপোস্টে একটি পিকআপ আটকিয়ে তল্লাশী করা করা হয়।

    তল্লাশীর এক পর্যায়ে পিকআপ চালক হানিফ এবং দ্বিতীয় সিটে বসে থাকা আসামী আমিনুল এর দেখানোমতে অভিনব কায়দায় পিকআপ গাড়ীর উপরে লুকিয়ে রাখা ক্যারেটের ভিতর রক্ষিত ব্যাগের ভিতর ৫৮ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয় । এবং তাদের কাছ থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ ২৭০০/- টাকা, ৫৭ কেজি চাউল, ১৪টি খালি ক্যারেট, ০১টি পলিথিনসহ পিকআপটি জব্দ করা হয়।অপর আসামী জুয়েল কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।গ্রেফতারকৃত আসামী হানিফ এবং আমিনুল চিন্হিত মাদক ব্যবসায়ী। আসামী হানিফ এবং আমিনুলকে জিজ্ঞাসাবাদে তারা অকপটে স্বীকার করে ও বলে যে, তারা অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে পলাতক আসামী মোঃ জুয়েল রানা (৩৮), পিতা-মোঃ নজরুল, সাং-বাবনাবাজ, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ এর সক্রিয় সহযোগিতায় ঢাকায় নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তাদের পুরো নাম মোঃ হানিফ (৩১), পিতা- আকতার হোসেন বাবু, সাং-রহট্যা, থানা-মহাদেবপুর মোঃ আমিনুল ইসলাম (৩৫), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-নাগরগোলা, থানা-পত্নীতলা, উভয় জেলা-নওগাঁ। তারা নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ ঢাকাসহ নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু হয়েছে।