Blog

  • ভালুকায় চাঞ্চল্যকর হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

    ভালুকায় চাঞ্চল্যকর হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

    ভালুকায় চাঞ্চল্যকর হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

    ময়মনসিংহের ভালুকায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। বড় ভাইয়ে স্ত্রী ও দুই শিশু সন্তান মোট তিনজনকে গলা কেটে হত্যা’র ঘটনায় প্রধান আসামী ছোট ভাই নজরুল ইসলামকে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে বিকালে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির। গতকাল ভালুকা পৌর শহরের টিএন্ডটি রোড এলাকার একটি ভাড়া বাসায় তালা বদ্ধ ঘর থেকে রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার, সাত বছরের কন্যা রাইসা জান্নাত এবং দুই বছরের ছেলে নীরবের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে রফিকুল ইসলামের ছোট ভাই নজরুল ইসলাম পলাতক ছিলেন। পরে ভালুকা মডেল থানার পুলিশ লোকেশন ট্র্যাকিং করে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থানার পুলিশের সহযোগিতায় জয়দেবপুর রেল স্টেশন থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করেন। উল্লেখ, ১৪ জুলাই সোমবার সকালে ভালুকা পৌর শহরের টিএন্ডটি রোড এলাকার হৃদয় হাসান হাইয়ূমের ভাড়া বাসা থেকে তালা বেঙে নিহতদের লাশ উদ্ধার করেন মডেল থানা পুলিশ। রফিকুল ইসলাম নেত্রকোনা কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি পরিবারসহ ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। নিহতদের সঙ্গে একই বাসায় রফিকুলের ছোট ভাই নজরুল ইসলামও থাকতেন। ঘটনার পর থেকে রফিকুল ইসলামের ছোট ভাই নজরুল ইসলাম পলাতক ছিলেন। ঘটনার রাতে কারখানায় কর্মরত ছিলেন রফিকুল ইসলাম সকালে এসে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের তালা ভেঙে খাটের উপর স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। রফিকুল আরও বলেন গত আড়াই মাস পূর্বে চল্লিশ হাজার টাকা ঋণ করে আপন ভাই নজরুল ইসলামকে গাজীপুর জেলখানা থেকে ছাড়িয়ে আনেন বলে জানান। নিহত ময়না আক্তার তার মেয়ে রাইসা জান্নাত ও ছেলে নীরব মরদেহ আজ বাদ এশা ময়না আক্তারের বাবার বাড়ী ময়মনসিংহের ভালুকা উপজেলার কোল্লাব গ্রামে দাফন করা হবে।

  • পত্নীতলায় ১৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

    পত্নীতলায় ১৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

    পত্নীতলায় ১৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

    নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অভিযানে জয়পুরহাট সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল হামিদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সীমান্ত পিলার ২৭২/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তমাবাদ মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিল নেশাজাতীয় কফ সিরাপ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে মাদক ফেলে পালিয়ে যায়। এ বিষয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান রোধে বিজিবির সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

  • বাগাতিপাড়া ইউএনওর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের সাক্ষাৎ

    বাগাতিপাড়া ইউএনওর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের সাক্ষাৎ

    বাগাতিপাড়া ইউএনওর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের সাক্ষাৎ

    নাটোরের বাগাতিপাড়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগাতিপাড়া শাখার নেতৃবৃন্দ। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নবাগত ইউএনওর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ছাত্র নেতৃবৃন্দ। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার যুগ্ম আহবায়ক মোনায়েম ইসলাম রুমি ও মাশরাফি বিন মোস্তফা সাফাত সহ বাগাতিপাড়ার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সিংড়ায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার

    সিংড়ায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার

    সিংড়ায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার

    গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সমন্বয়ে নাটোরের সিংড়া উপজেলায় পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ১৫ জুলাই দিবাগত রাত ১টা ৩০ মিনিটে সিংড়া পৌরসভার সওদাগরপাড়া এলাকায়, সিংড়া ব্রিজের নিচে অবস্থিত চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জল (৩২), পিতা: শহীদ দরবেশ-এর বসতবাড়িতে অভিযান পরিচালিত হয়। এই অভিযানের মূল লক্ষ্য ছিল এলাকায় মাদকের অবৈধ মজুত ও সরবরাহ কার্যক্রম প্রতিহত করা। তল্লাশিকালে উক্ত বাসা থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা একটি উচ্চমাত্রার আসক্তি তৈরি করে এমন নিয়ন্ত্রিত মাদকদ্রব্য। অভিযানের সময় উজ্জল তার বাড়িতে উপস্থিত ছিলেন না এবং বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

  • নাচোলে শিক্ষার্থী ঝরে পড়া রোধে এসোডো’র কর্মশালা উদ্বোধন

    নাচোলে শিক্ষার্থী ঝরে পড়া রোধে এসোডো’র কর্মশালা উদ্বোধন

    নাচোলে শিক্ষার্থী ঝরে পড়া রোধে এসোডো’র কর্মশালা উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরেপড়া রোধকল্পে স্থানীয় প্রশাসন ও বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা এসোডো’র অংশীজনদের নিয়ে দু’দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় বিআরডিবি মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসোডো’র নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। কর্মশালায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ঝরেপড়া রোধকল্পে স্থানীয় কমিটির সদস্যদেরকে করনীয় বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন সংস্থার গণস্বাক্ষরতা প্রকল্প ম্যানেজার আব্দুর রউফ ও সিজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক রবিউল আলম, অর্থ বিষয়ক ম্যানেজার আজহার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, পল্লী উন্নয়ন অফিসার হারুন-অর-রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন ও নাচোল ইউপির চেয়ারম্যান সফিকুল ইসলাম, সংস্থার মাঠকর্মী মোসাঃ ডেইজি ও সুমি খাতুন। কর্য়মশালায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ, গার্লস ফোরাম ও ইউথ গ্রুপের সদস্যদের অংশগ্রহণে দু’দিনের কর্মশালার ১ম দিনের সেসন অনুষ্ঠিত হয়।

  • নড়াইলে প্রতিক্ষের হামলায় বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক

    নড়াইলে প্রতিক্ষের হামলায় বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক

    নড়াইলে প্রতিক্ষের হামলায় বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক

    নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে জাহাঙ্গীর শেখ (৬০) নামে এক বৃদ্ধ কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এছাড়া ওই কৃষকের ছেলে নাহিদ শেখকেও (২৬) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। নাহিদকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বাহিরপাড়া গ্রামের আইয়ুব মোল্যার ইট ভাটার পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে জাহাঙ্গীর শেখের সাথে একই গ্রামের কাওছার শেখ ওরফে মান্দার শেখের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার দু’পক্ষ শালিশ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে কৃষক জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ আমন ধান রোপনের জন্য জমি প্রস্তুত করতে মাঠে যান। জমিতে কাজ করার সময় প্রতিপক্ষ একই গ্রামের কাওছার শেখ ওরফে মান্দার শেখ, তার ছেলে কবির শেখসহ তাদের পক্ষীয় লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাহাঙ্গীর ও নাহিদ শেখের ওপর হামলা করে। এসময় বৃদ্ধ জাহাঙ্গীর শেখের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এছাড়া ছেলে নাহিদ শেখকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। প্রতিপক্ষের হামলায় কৃষক জাহাঙ্গীর বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। আহত নাহিদ শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওায় নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়। নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে গুরুতর জখম হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে নাহিদকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক। লোহাগড়া থানা পুলিশের ওসি শরিফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া এ হত্যার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

  • চাঁপাইনবাবগঞ্জে জটিল হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি ॥ নতুন ভর্তি ৪১ ॥ আক্রান্ত ছাড়াল ১৫০০!

    চাঁপাইনবাবগঞ্জে জটিল হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি ॥ নতুন ভর্তি ৪১ ॥ আক্রান্ত ছাড়াল ১৫০০!

    চাঁপাইনবাবগঞ্জে জটিল হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি ॥ নতুন ভর্তি ৪১ ॥ আক্রান্ত ছাড়াল ১৫০০!

    চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি দিনে দিনে জটিল আকার ধারণ করছে। ১৫ জুলাই (সোমবার) ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, একদিনেই নতুন করে ৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২ জন পুরুষ, ২৫ জন মহিলা এবং ৪ জন শিশু রয়েছে। এর আগের দিন পর্যন্ত হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ছিল ৫৫ জন। এদিন ৩৪ জন রোগীকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয় এবং একজন মহিলা রোগীকে রেফার্ড করা হয়েছে। তবে স্বস্তির খবর, এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জন, যাদের মধ্যে ২২ জন পুরুষ, ৩৩ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছে। ডেঙ্গু পরিসংখ্যান (জানুয়ারি ২০২৫-১৫ জুলাই ২০২৫) সর্বমোট নতুন ভর্তিঃ ১০০১ জন,

    বহির্বিভাগে সনাক্তঃ নতুন ৩৬, মোট ৫১৪ মোট মৃত্যু: ০। বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে মশাবাহিত রোগের প্রকোপ বাড়ায় ডেঙ্গুর এই বিস্তার অপ্রত্যাশিত নয়। তবুও এমন হারে প্রতিদিন রোগী ভর্তি হওয়ায় উদ্বিগ্ন জনস্বাস্থ্য বিভাগ। দ্রুততম সময়ের মধ্যে মশা নিধন কার্যক্রম জোরদার করা ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। জেলা হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও, এই গতি অব্যাহত থাকলে তা শিগগিরই বিপজ্জনক রূপ নিতে পারে। এ অবস্থায় সবাইকে মশার বিস্তার রোধে সচেতন হওয়ার এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

  • বছরের শেষেই তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে-রিজওয়ানা হাসান

    বছরের শেষেই তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে-রিজওয়ানা হাসান

    বছরের শেষেই তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে-রিজওয়ানা হাসান

    তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত চায়না ও বাংলাদেশ এ দু’দেশের বিষয়। তাই সিদ্ধান্ত নিয়ে দু’দেশেরই সম্মতি লাগবে। তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরইমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে। তিনি আরও বলেন, এই কয় মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছি। আগামী ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মূল পাঁচটি বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে। এরপর এ প্রস্তাবনায় প্রথমে সরকার যাবে এবং পরে ইআরডির মাধ্যমে চূড়ান্ত হয়ে চায়নিজ কর্তৃপক্ষের কাছে গেলে বিস্তারিত রিপোর্ট করলেই শুরু হবে এর বাস্তবায়নের কাজ। পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান চৌধুরী সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকীসহ সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।

  • নাচোলে ভুটভুটি উল্টে চালক নিহত ॥ আহত ৬

    নাচোলে ভুটভুটি উল্টে চালক নিহত ॥ আহত ৬

    নাচোলে ভুটভুটি উল্টে চালক নিহত ॥ আহত ৬

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাকা রাস্তার উপরে ভুটভুটি উল্টে ১জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। এলাকাবাসী ও নাচোল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি থেকে সকালে ভুটভুটি যোগে আম ভাঙ্গার জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাঁকনহাট উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৬টার দিকে পথিমধ্যে নাচোল-আমনুরা রোডে ফুলকুড়ি বাজার নামক স্থানে রাস্তার মাঝে একটি গর্তে সামনের চাকা পড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় জুয়েলকে নাচোল ফায়ার সার্ভিস টিম উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। গাড়িতে থাকা আম ভাঙ্গা লেবার ৬ জন আহত হয়েছেন।

    নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের কাউন্সিল এলাকার জুয়েল রানা (৪৫)। নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার আজগড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে। স্থানীয় লোকজন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা, আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন এবং নিহত ব্যক্তিকে থানায় নিয়ে যায়। ঘটনাটি নিশ্চিত করেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।

  • নাটোরে প্রতিপক্ষের হামলায় পুড়ে যাওয়া নারীর চিকিৎসার দায়িত্ব নিলো সেনাবাহিনী

    নাটোরে প্রতিপক্ষের হামলায় পুড়ে যাওয়া নারীর চিকিৎসার দায়িত্ব নিলো সেনাবাহিনী

    নাটোরে প্রতিপক্ষের হামলায় পুড়ে যাওয়া নারীর চিকিৎসার দায়িত্ব নিলো সেনাবাহিনী

    নাটোরের মোহনপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত শাহানাজ বেগম নামে এক নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার সকালে সেনাপ্রধানের নির্দেশে সেনাবাহিনীর সদস্যরা এ্যাম্বুলেন্স করে ভুক্তভোগী নারীর নিজ বাসা নাটোর থেকে বগুড়া সিএমএইচে নিয়ে যায়। সেনাবাহিনীর নাটোর ক্যাম্প সূত্র জানায়, জমিজমা বিরোধের সুত্র ধরে গত ২৬ জুন হালিমা বেগম এবং শাহানাজ বেগম নামের দুই নারীকে তাদের প্রতিপক্ষ মরিচের গুঁড়া মিশ্রিত গরম পানি দিয়ে শরীর ঝলসে দেয়। পরে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আহত নারীদের মধ্যে হালিমা খাতুনের অবস্থার উন্নতি হলেও শাহানাজ নামের অপর নারীর অবস্থার অবনতি হয়। হতদরিদ্র নারী শাহানাজের পরিবার টাকার অভাবে সুচিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবনযাপন করছিল। বিষয়টি সেনাপ্রধান অবগত হয়ে বিনামুল্যে শাহানাজ পারভীনের উন্নত চিকিৎসার নির্দেশ দেন। সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগকে কৃতজ্ঞতার সাথে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসী জানান, এমন উদ্যোগ দেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।