Blog

  • “পাওনা টাকা চাওয়ায় টনি কে কুপিয়ে হত্যাচেষ্টা, ছাত্রদল নেতা মোশাররফের বিচারের দাবিতে গোমস্তাপুরে উত্তাল জনতা”

    “পাওনা টাকা চাওয়ায় টনি কে কুপিয়ে হত্যাচেষ্টা, ছাত্রদল নেতা মোশাররফের বিচারের দাবিতে গোমস্তাপুরে উত্তাল জনতা”

    “পাওনা টাকা চাওয়ায় টনি কে কুপিয়ে হত্যাচেষ্টা, ছাত্রদল নেতা মোশাররফের বিচারের দাবিতে গোমস্তাপুরে উত্তাল জনতা”

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিকাশে পাঠানো পাওনা টাকা ফেরত চাওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সোলোমান মিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে গোমস্তাপুর সদর ইউনিয়নের গার্লস স্কুল মোড়ে এ ঘটনা ঘটে।

    আহত যুবকের নাম তরিকুল ইসলাম টনি (২৫), তিনি উপজেলার ভেড়িবাজার এলাকার রুনু মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেনের কাছে বিকাশে পাঠানো ২০ হাজার ৪০০ টাকা চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে টনিকে কুপিয়ে জখম করে ছাত্রদল নেতা মোশাররফ। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন। ঘটনার প্রতিবাদে বুধবার (১৬ জুলাই) বিকেলে গোমস্তাপুরের ভেড়িবাজার এলাকায় স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করেন। মানববন্ধন শেষে একটি মিছিল গোমস্তাপুর থানা ঘেরাও করে। উত্তেজিত জনতা থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ মূল ফটক বন্ধ করে দেয়। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মানববন্ধনে বক্তব্য রাখেন আহত টনির চাচাতো ভাই নাজমুল হাসান রিজভী, তার বাবা রুনু মন্ডল, বন্ধু শামীম আল মুজাহিদ, প্রভাষক কামরুজ্জামান বাবু, স্থানীয় বাসিন্দা রনি ইসলাম, জনি ইসলামসহ আরও অনেকে। এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত ছাত্রদল নেতা মোশাররফ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওয়াদুদ আলম জানান, বিকাশে পাঠানো পাওনা টাকা ফেরত চাওয়ায় তরিকুল ইসলাম টনি নামে এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে হত্যা চেষ্টাকারী মোশারফ ও তার পিতা কে আসামী করে ১৬ জুলাই রাতে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেন ওসি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বিচার ও অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

  • বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা বাড়লেও তাদের দুর্দিন চলছে

    বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা বাড়লেও তাদের দুর্দিন চলছে

    কয়েক দিনের টানা বৃষ্টির কারণে গোমস্তাপুর সহ চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌর শহরের ছাতা কারিগররাও ব্যস্ত সময় পার করছেন। সারা বছর গোমস্তাপুর উপজেলার রহনপুর হাট, রহনপুর রেলস্টেশন প্ল্যাটফর্ম, নাচোল বাজার সহ জেলার বিভিন্ন হাট-বাজারে ছাতা মেরামতের কাজ করে কারিগররা। তবে বর্ষাকালে রহনপুর রেলস্টেশন প্লাটফর্ম বড়বাজার গোমস্তাপুর বাজারসহ বিভিন্ন হাটবাজারে রাস্তার পাশে ফুটপাতে বসে মৌসুমী কারিগররা ছাতা মেরামত করছে। এসব স্থানে নষ্ট ছাতা মেরামত করতে লোকজনের ভিড় করছেন। কারিগরদের ব্যস্ততা অনেক বেড়েছে। তারা নাওয়া-খাওয়া ভুলে সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা কাজ করে যাচ্ছেন। রহনপুরের সোমবারের হাটে কয়েকজন ফুটপাতে ছাতা মেরামতে ব্যস্ত থাকতে দেখা যায়।

    এদিকে হুজরাপুরের নবী দীর্ঘ ২০/২৫ বছর ধরে ছাতা মেরামতের কাজের সঙ্গে যুক্ত। নবী বলেন, বৃষ্টির দিনে ছাতা মেরামতের কাজ একটু বেশি হয়। এসময় ৪/৫ শত টাকা রোজগার করা যায়। ছাতা মেরামতে ব্যস্ত নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান,টানা বৃষ্টির দিনগুলিতে ১০/১২ শত টাকা থেকে দুই হাজার টাকার কাজ করেছি। তবে অন্য সময় তেমন একটা কাজ থাকে না। আব্দুল্লাহ নামের অপর একজন জানান, বর্ষা মৌসুমে কাজ ভালই হয়। তবে ছাতা মেরামতের সামগ্রীর দাম বেড়েছে আর বাজার পরিস্থিতির কারণ একান্ত বাধ্য হয়ে মুজুরিও কিছুটা বাড়াতে হয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাতা মেরামত করতে আসা ব্যক্তি জানান, ছেলে-মেয়েরা বিদ্যালয়ে লেখাপড়া করে। এখন বৃষ্টির সময়। বাতাসে ছাতার শিক ভেঙ্গে গেছে, তাই স্কুল ও প্রাইভেট পড়তে গেলে বৃষ্টিতে তাদের ভিজতে হয়। ফলে ছেলেমেয়েদের জন্য ছাতা দুইটা মেরামত করতে এসেছি। গোমস্তাপুর বাজারের ছাতার কারিগর ছোট আবদুল্লাহ বলেন, ছাতার কারিগরদের দুর্দিন চলছে। তাই অনেকেই এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে। আবার অনেকে পূর্বপুরুষের এ পেশা ছাড়তেও পারেনি। পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হয়। এ পেশায় কেউ আসতে চায় না। তাই দিন দিন এই পেশার কারিগররা হারিয়ে যাচ্ছে।

  • চাঁপাইনবাবগঞ্জে মুক্ত আকাশে উড়ল ৮০ টিয়া, জেল হাজতে দুই পাচারকারী

    চাঁপাইনবাবগঞ্জে মুক্ত আকাশে উড়ল ৮০ টিয়া, জেল হাজতে দুই পাচারকারী

    চাঁপাইনবাবগঞ্জে মুক্ত আকাশে উড়ল ৮০ টিয়া, জেল হাজতে দুই পাচারকারী

    চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে উপজেলার কানসাট করিমবাজারে ছোট ছোট খাঁচায় আটকে রাখা ছিল রঙিন পালকের ৮০টি টিয়া পাখি। খাঁচার ভেতর আতঙ্কে কাঁপছিল তারা। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে বুধবার রাতে মুক্ত আকাশে উড়ানো হয় সব পাখি। আর পাখি পাচারের অভিযোগে দুই ব্যক্তি কে পাঠানো হয় জেল হাজতে।

    গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে এবং শিবগঞ্জ থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ।পাখি পাচারকারী আটককৃতরা হলেন যশোর জেলার শওকত আলী ও বাগেরহাট জেলার কামরুল শেখ। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের যথাক্রমে ২০ দিন ও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানের পর শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলীর উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে খাঁচা ভেঙে মুক্ত করা হয় বন্দি পাখিগুলো।

    স্থানীয় বাসিন্দা করিমবাজারের মোঃ আবদুল মান্নান বলেন,ছোটবেলা থেকেই টিয়ার ডাক শুনে বড় হয়েছি। আজ দেখলাম প্রশাসনের উদ্যোগে এতগুলো পাখি মুক্ত হলো ভালো লাগছে, গর্বও হচ্ছে। আরেকজন দোকানি আবদুল কাদের বলেন,মানুষ এত নিষ্ঠুর হয় কী করে! এত সুন্দর পাখিগুলোর জীবন নিয়ে খেলা করে। ধন্যবাদ প্রশাসনকে—এই কাজটা আমাদের চোখ খুলে দিয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, বন্যপ্রাণী রক্ষা শুধু আইনগত নয়, এটা আমাদের নৈতিক দায়িত্বও। কেউ এই আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • এশিয়া কাপ হকিতে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নাটোরের কনা

    এশিয়া কাপ হকিতে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নাটোরের কনা

    এশিয়া কাপ হকিতে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নাটোরের কনা

    নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সন্যালপাড়া গ্রামের কৃতি কন্যা কনা আক্তার এশিয়া কাপ হকি টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৮) ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হয়ে সারাদেশে আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে। চিনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তার অসাধারণ নৈপুণ্যের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।মাত্র ১৭ বছর বয়সী কনা আক্তার বিকেএসপির দশম শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী কনা দেশের গণ্ডি পেরিয়ে এবার বিশ্বের দরবারে বাংলাদেশের নাম আরও একবার উজ্জ্বল করেছে। তার এমন অর্জনে উপজেলার সন্যালপাড়া গ্রামে আনন্দের জোয়ার বইছে।

    প্রতিবেশী ও এলাকাবাসী বিভিন্নভাবে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার জন্য দোয়া করছেন।কনার বাবা আবু বক্কর ও মা চামেলি খাতুন বলেন, “আমাদের তিনটি কন্যা সন্তান। কনা সবার ছোট, কিন্তু তার জন্য আমরা আজ গর্বিত। আমাদের মেয়ে দেশের হয়ে খেলছে, এটি আমাদের জন্য বড় পাওয়া।”বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজ বাড়িতে ফিরেই কনা দেখা করতে যান তার গুরু উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলামের সাথে। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় তার কাছ থেকেই হকিতে হাতেখড়ি হয় কনার।

    এসময় কনা আক্তারের উপজেলা চত্বরে আসার খবরে ছুটে আসেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন। তিনি কনাকে শুভেচ্ছা জানানিয়ে বলেন, কনা আক্তারের এই সাফল্য এলাকার অন্যান্য মেয়েদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং নারীদের এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। স্থানীয় ক্রীড়া মোদীরা মনে করছেন, যদি তার প্রতি সরকার ও স্থানীয় প্রশাসনের যথাযথ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকে, তবে দেশের জন্য আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় অর্জন এনে দিতে পারবে কনা আক্তার বলে সবার প্রত্যাশা।

  • চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ ॥ আন্দোলনের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান

    চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ ॥ আন্দোলনের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান

    চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ ॥ আন্দোলনের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান

    চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৫’। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ দিনের মূল আয়োজন ছিল শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল। যেখানে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সদস্যগণ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী, সুধী সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। ‘জুলাই শহিদ দিবস’ আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাঃ ইসাহাক আলী, সিভিল সার্জন ডাঃ এ.কে.এম শাহাব উদ্দীন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিল্পব কুমার মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোঃ সাব্বির, সদস্য রাজ, মাহাদী, আকিব ও জুলাই আহত তাহমিদুল হাসানসহ অন্যরা। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, ইসলামি ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ গেলাম মোস্তফা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা,

    সমাজ সেবা অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাঃ উম্মে কুলসুম, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতারসহ জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি ও বিভিন্ন সকারী দপ্তরের কর্মকর্তাগণ। বক্তারা বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। কোটা সংস্কারের দাবিতে ঢাকার শাহবাগসহ সারা দেশের রাজপথে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে যে গণজাগরণ হয়েছিল, তা নৃশংসভাবে দমন করতে গিয়ে ক্ষমতাসীন স্বৈরাচার আওয়ামীলীগ সরকার নির্মমভাবে ছাত্র-জনতার উপর গুলি চালায়। শহীদ হন ও আহত হন ছাত্র যুবক। এই হত্যাকান্ড গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসে এক রক্তাক্ত মাইলফলক হয়ে আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের কোটা-বিরোধী আন্দোলন কোনো নিছক চাকরির কোটা সংস্কারের দাবি ছিল না বরং তা ছিল রাষ্ট্রীয় বৈষম্য ও শোষণের বিরুদ্ধে এক গণঅভ্যুত্থান। শহীদদের রক্তের দামে লেখা এ প্রতিবাদ আজও প্রাসঙ্গিক, যখন রাষ্ট্রীয় কাঠামোতে বৈষম্য ও দুর্নীতির অবসান ঘটেনি।নেতারা আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম এখন আর শুধু বইয়ের পাতা মুখস্থ করে পাস করা নয়, তারা চায় ন্যায়ভিত্তিক রাষ্ট্র, সামাজিক সমতা ও সত্যিকার গণতন্ত্র। সেই চেতনায় জেগে উঠা প্রজন্মই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারে। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন উপস্থিত সকলেই। অন্যদিকে, ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক পালনসহ বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শহিদদের স্মরণে মসজিদে দোয়া, পুরো আয়োজনটি জুড়ে ছিল আবেগ, শ্রদ্ধা ও প্রতিবাদের এক অনন্য সংমিশ্রণ, যা সাধারণ মানুষের মাঝেও গভীর প্রভাব ফেলেছে।

    সাধারণ জনগণের অংশগ্রহণ ও ছাত্র নেতৃত্বের উপস্থিতিতে এবারের ‘জুলাই শহীদ দিবস’ শুধু আনুষ্ঠানিকতা ছিল না বরং তা হয়ে উঠেছে রাষ্ট্রীয় বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এক প্রেরণাদায়ী বার্তা। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে চলমান আন্দোলনের পটভূমি তুলে ধরেন এবং শহীদদের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। শেষে শহীদদের স্মরণে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। জেলা প্রশাসনের এই আয়োজন শহীদ দিবসকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও সচেতনতা সৃষ্টি করেছে।

  • নানা ঘটনা-রণক্ষেত্র গোপালগঞ্জ ॥ ১৪৪ ধারা জারি

    নানা ঘটনা-রণক্ষেত্র গোপালগঞ্জ ॥ ১৪৪ ধারা জারি

    নানা ঘটনা-রণক্ষেত্র গোপালগঞ্জ ॥ ১৪৪ ধারা জারি

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে আসার সময় তাদের কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতাকর্মীরা। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে। বুধবার দুপুরে জেলা প্রশাসন এই ঘোষণা দেন। দুপুর পৌনে ৩টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। দুপুর আড়াইটার দিকে এনসিপি নেতাদের গাড়িবহর ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করে, সেই সময় তাদের ওপর ইট-পাটকেল হামলা শুরু হয়। ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারেনি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের সাথে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। সমাবেশস্থলের মঞ্চের পাশাপাশি চেয়ারগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে এবং যানচলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

  • গোপালগঞ্জে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে- নাহিদ ইসলাম

    গোপালগঞ্জে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে- নাহিদ ইসলাম

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুর ২টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকার সমাবেশ মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা এসে পৌঁছান। এরপর দুপুরেই সমাবেশস্থলে দাঁড়িয়ে নাহিদ ইসলাম এই হামলার তীব্র নিন্দা জানান এবং এর উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেন। নাহিদ বলেন, যুদ্ধ নয়, শান্তি ও দেশ গড়ার আহ্বান জানাতে গোপালগঞ্জ এসেছি। মুজিববাদ ও সন্ত্রাসীদের হাত থেকে এ জেলাকে মুক্ত করতে হবে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ও হামলা করে হিংস্র সন্ত্রাসীরা আমাদের দমিয়ে রাখতে পারেনি। দেশের মানুষ আওয়ামীলীগকে তওবা করার সুযোগ দিয়েছে। জনগণের জীবন বিপন্ন করতে চাইলে মানুষ ছেড়ে দিবেনা। তিনি বলেন, মুজিবাদ ও মুজিববাদী সংবিধান দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তাই মুজিববাদীর সংবিধানের কবর রচনা করতে হবে। জুলাই পদযাত্রার বাস্তবায়ন কমিটির প্রধান ও এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায় বলেন, গোপালগঞ্জ থেকেই মুজিববাদের কবর রচনা হবে, আওয়ামীলীগকে নিশ্চিহ করা হবে। আওয়ামীলীগ ভারতীয় দল, এ দলের কথা শুনে নিজেদের জীবন বিপন্ন করবেন না। উল্লেখ্য, বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপি সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এর আগে. জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনও’র গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে পুলিশের গাড়ি পুড়ে ভষ্মিভূত হয়। এঘটনায় এলাকার উত্তেজান বিরাজ করছে।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির ফাঁকা গুলি ॥ ১০ মহিষ জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির ফাঁকা গুলি ॥ ১০ মহিষ জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির ফাঁকা গুলি ॥ ১০ মহিষ জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্তে চোরাকারবারীদের ধরতে গিয়ে দুই রাইন্ড ফাঁকা গুলি করেছে ৫৩ বিজিবি সদস্যরা। এ সময় সংঘবদ্ধ চোরাকারবারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে সেখান থেকে ১০টি মহিষ জব্দ করা হয়। মঙ্গলবার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন। ৫৩ বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সদর উপজেলার বাখের আলী সীমান্তের পদ্মা নদীর আলিমের ঘাটে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সেখানে সংঘবদ্ধ চোরাকারবারিদের দেখতে পায়। চোরাকারবারীরা অত্যন্ত সংঘবদ্ধ অবস্থায় থাকায় বিজিবি সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড ফাঁকা গুলি করে। গুলির শব্দে চোরাকারবারীরা পালিয়ে যান। পরে সেখান থেকে ১০ টি মহিষ জব্দ করা হয়। সেগুলো ভারত থেকে অবৈধ পথে আনা হয়েছিল। বিজিবি অধিনায়ক আরও জানান, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চোরকারবারীদের বেশি দূর ধাওয়া করতে পারেনি বিজিবি সদস্যরা। ফলে তাদের কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

  • ভোলাহাটে ‘জুলাই শহীদ’ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    ভোলাহাটে ‘জুলাই শহীদ’ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    ভোলাহাটে ‘জুলাই শহীদ’ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৫’। এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভায় শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    আলোচনায় বক্তারা ২০২৪ সালের ‘১৬ জুলাই’ সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের পটভূমি তুলে ধরেন এবং এই দিনে জীবন উৎসর্গকারী শহীদদের ও আহতদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিতসহ গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাসমান, যা নতুন প্রজন্মের মাঝে ন্যায়ের চেতনা জাগিয়ে তুলবে। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের এই আয়োজন স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং দিবসটির তাৎপর্য আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

  • ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক ॥ এনসিপি ও পুলিশের উপর হামলা গোপালগঞ্জে

    ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক ॥ এনসিপি ও পুলিশের উপর হামলা গোপালগঞ্জে

    ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক ॥ এনসিপি ও পুলিশের উপর হামলা গোপালগঞ্জে

    নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ সরিয়ে ফেলা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে ‘আওয়ামীলীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে প্রতীক হিসেবে ‘নৌকা’ দেখা যায়নি। এর আগে গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটি ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনের সমালোচনা করে প্রশ্ন তুলেছিলেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?”।

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ বানচালের উদ্দেশ্যে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামীলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধের সময় এই হামলার ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,

    এনসিপি’র জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা ছিল। তাদের এই কর্মসূচি বানচালের জন্যই আওয়ামীলীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা করে, এরপর তার গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে ইউএনও’র গাড়িবহর আটকে দেয়।

    এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে অতর্কিত হামলা চালানো হয়। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।