Blog

  • পল্লীবন্ধু এরশাদের মৃত্যুবার্ষিকীতে নাচোলে দোয়া মাহফিল

    পল্লীবন্ধু এরশাদের মৃত্যুবার্ষিকীতে নাচোলে দোয়া মাহফিল

    পল্লীবন্ধু এরশাদের মৃত্যুবার্ষিকীতে নাচোলে দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল হয়েছে। নাচোল জাতীয় পার্টির পৌর শাখার উদ্যোগে সোমবার (১৪ই জুলাই) নাচোল মধ্যবাজার স্কুল পাড়া জামে মসজিদ মার্কেটে সকাল সাড়ে দশটায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, নাচোল পৌর সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ। এসময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা জাপা শাখার সাবেক সভাপতি আজগার আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, নাচোল সদর ইউনিয়নের সাবেক সভাপতি মফিজ উদ্দিন, কসবা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জাপা নেতা মেরাজ আলীসহ উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করেন নাচোল স্কুলপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ রাজু।

  • দেশে ‘ষড়যন্ত্র’ শেষ হয়নি ॥ শুরু হয়েছে আবারও ॥ সজাগ থাকার আহ্বান-তারেক রহমান

    দেশে ‘ষড়যন্ত্র’ শেষ হয়নি ॥ শুরু হয়েছে আবারও ॥ সজাগ থাকার আহ্বান-তারেক রহমান

    আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন?

    দেশে ‘ষড়যন্ত্র’ শেষ হয়নি ॥ শুরু হয়েছে আবারও ॥ সজাগ থাকার আহ্বান-তারেক রহমান

    দেশে ‘ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আরও শুরু হয়েছে, জোরে-শোরে শুরু হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানের স্মৃতি উদযাপনের এক অনুষ্ঠানে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারা কীভাবে ষড়যন্ত্র করছে, কারা কীভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে, এই সকল বিষয়ে সচেতন থাকতে হবে। শনিবার লন্ডন থেকে তারেক ভাচুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে দেশের সমসাময়িক রাজনীতি, সংস্কার উদ্যোগ, অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের বিচার, মিটফোর্ড হত্যাকাণ্ডসহ বিভিন্ন বিষেয়ে কথা বলেন। তিনি বলেন, “ষড়যন্ত্র শেষ হয়নি। অনুষ্ঠানের সভাপতি ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর সাথে সুর মিলিয়ে বলতে চাই, ষড়যন্ত্র কিন্তু আরও শুরু হচ্ছে, আরও জোরেশোরে শুরু হচ্ছে। বিবেকবান মানুষ বলছেন, নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।”
    একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে দেশ স্বাধীন করা, নব্বই ও চব্বিশ গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময় অধিকার রক্ষায় মানুষের সোচ্চার হওয়ার উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, আপনাদের সকলের কাছে আহ্বান, আবারও আপনাদের সোচ্চার এবং সচেতন হতে হবে। তিনি বলেন, আসুন আমাদের সকলকে চোখ-কান খোলা রাখতে হবে। আমাদের যে যুদ্ধ ছিল গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠার সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। গুলশানে হোটেল লেকশোরে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের’ বর্ষপূর্তি উপলক্ষ্যে গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের ‘শহীদদের’ স্মরণে সংগঠনটি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ১৪২ জন ‘শহীদের’ পরিবারের সদস্যরা অংশ নেন, তাদের হাতে ছিল সবার ছবি। জাতীয় সঙ্গীত পরিবেশনায় অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নিহতদের পরিবারের সদস্যরা স্বজন হারানোর কষ্ট ও বর্তমান দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।
    বক্তব্য রাখেন-পুলিশের গুলিতে নিহত ছাত্র দলের আফিকুল ইসলাম সাদ (মানিকগঞ্জ), মেহেদী (মুন্সীগঞ্জ), রিপন চন্দ্র শীল (হবিগঞ্জ), মো. আদিল (নারায়ণগঞ্জ), সাগর ইসলাম (পঞ্চগড়), রিয়াজ (বরিশাল), সিফাত হোসেন (মাদারীপুর), শাহরিয়ার হাসান আলভি (বাগেরহাট), কাউছার হোসেন বিজয় (লক্ষীপুর), সাব্বির হোসেন (লক্ষীপুর), তানভীর সিদ্দিকী (কক্সবাজার), তাহিদুল ইসলাম (বরিশাল), আকরাম খান রাব্বী (ঢাকা), মনির হোসেন (ভোলা), ইমন মিয়া (টাঙ্গাইল), মেহেদী হাসান রাব্বী (মাগুরা), শাহাদাত হোসেন শাওন (নোয়াখালী), নুরুল মুস্তফা (কক্সবাজার), সাফকাত সামির (ঢাকা), তাহমিদ ভুঁইয়া (নরসিংদী), সুমন পাটোয়ারী (দিনাজপুর), নূর হোসেন পিয়াস (নোয়াখালী), ওয়াসিম আকরাম (কক্সবাজার), ইমতিয়াজ হোসেন রিয়াজ (নোয়াখালী) এর পরিবারের সদস্যরা। তিনি মাস আগেই জুলাই সনদ সরকারের কাছে দেওয়া হয়েছে তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “বিএনপি আজ থেকে তিন মাস আগে জুলাই সনদের ব্যাপারে আমাদের কী বক্তব্য, আমাদের কী অবস্থান সকল কিছু ব্যাখ্যা করে লিখিতভাবে আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেছি। আমরা একটি রাজনৈতিক দল, এই মুহূর্তে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই। একটি দল হিসেবে আমাদের কাছে সরকার বক্তব্য মতামত জানতে চেয়েছে আমরা পরিষ্কারভাবে, লিখিতভাবে দিয়ে দিয়েছি। সম্পূর্ণ দায়িত্ব এখন সরকারের, এমন মন্তব্য করে তিনি বলেন, তারা কতটুকু কী করবে, না করবে, কাদের নিয়ে কী করবে না করবে, সেটি তাদের ব্যাপার। এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই। তারেক বলেন, যখন, আমরা দেখছি, কোনো কিছু বা কোনো কোনো বিষয় সামনে আনার চেষ্টা করা হচ্ছে অথবা কোনো কিছুকে লুকানোর চেষ্টা করা হচ্ছে, তখনই আমরা খেয়াল করছি, কিছু কিছু নন-ইস্যুকে ইস্যু করে একটি বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। দেশটি কারো একার নয় বা কোনো রাজনৈতিক দলের নয়, মন্তব্য করে তিনি বলেন, দেশ সমগ্র বাংলাদেশের মানুষের, ২০ কোটি মানুষের। কাজেই ২০ কোটি মানুষের কাছে আহ্বান, দেশটি আমাদের সকলের, কাজেই এই দেশটিকে নিয়ে আমাদের সকলের ভাবতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনারা নিজেরাই অনেকে এখানে বক্তব্যে বলেছেন, প্রশাসনের মধ্যে এখনও বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে, প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও এই ভূত লুকিয়ে আছে। কাজেই সেই ভূত এবং বর্তমানের নতুন কোনো যদি ভূত থাকে তারা কী ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র সম্পর্কে সবাই সচেতন থাকতে হবে। যদি আমরা সচেতন না হই এদেশকে টিকিয়ে রাখার মুশকিল হবে। বিচার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, আপনারা বিচারের কথা বলেছেন, বিচারের কথা শুধু আপনাদের কথা নয়। বিচারের কথা সমস্ত বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষের দাবি, প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের কথা। কাজেই কেন আমরা সেটি করব না? অবশ্যই বিএনপি যখনই সুযোগ পাবে, অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করবে প্রত্যেকটি হত্যাকান্ডের বিচার, কারণ এটি আমাদের অঙ্গীকার। বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে মাথা থেঁতলে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় বিএনপির সমালোচনা চলছে। এ ঘটনার বিষয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “কেন কিছু কিছু দল পুরান ঢাকার ঘটনাটিকে ভ্রান্তভাবে উপস্থাপন করছে? যে ছেলেটি মারা গেছে, তার সাথে হয়ত য্বু দলের সম্পর্ক আছে। কিন্তু যে খুন করছে বা যে হত্যা করেছে, তাকে অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে। তাকে ধরা হচ্ছে না। ধরা হল অন্যদের, গ্রেপ্তার করা হলো। তাকে আসামি পর্যন্ত করা হয়নি, বোধ হয় এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না। তারেক বলেন, আমরা বরাবরই বলেছি, অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কী সম্পর্ক কিচ্ছু যায় আসে না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে, তাকে দল কোনো রকম প্রশ্রয় দেবে না।”
    দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী কেন তারা বসে আছেন? আইনশৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না। চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের (খুনিদের) বিরুদ্ধে, সেটি দলের হোক বা অন্য কেউ হোক, কেন ব্যবস্থা নিচ্ছে না। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বক্তব্য রাখেন। এসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • ‘দৈনিক রাজশাহী সংবাদ’র প্রধান সম্পাদক বিশিষ্ট কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ

    ‘দৈনিক রাজশাহী সংবাদ’র প্রধান সম্পাদক বিশিষ্ট কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ

    ‘দৈনিক রাজশাহী সংবাদ’র প্রধান সম্পাদক বিশিষ্ট কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ

    বিশিষ্ট সাংবাদিক, লেখক ও চিকিৎসক ডা. নাজিব ওয়াদুদ দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক পদে যোগদান করেছেন। শনিবার তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিভিন্ন সময় রাজশাহী থেকে প্রকাশিত সাপ্তাহিক উত্তর জনপদ, দৈনিক প্রথম প্রভাত, দৈনিক নতুন প্রভাত ও দৈনিক লাল গোলাপ পত্রিকার সম্পাদক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া, ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), এসোসিয়েটেড প্রেস অব বাংলাদেশ (এপিবি), ডেইলি টেলিগ্রাফ, ডেইলি স্টার, নিউ এইজ এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার ও ব্যুরো চীফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন মেয়াদে রাজশাহী সিটি প্রেসক্লাব এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। নাজিব ওয়াদুদ দেশের একজন বিশিষ্ট কথাশিল্পী এবং অনুবাদক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশ। সাহিত্যকৃতির জন্য তিনি দেশ-বিদেশের অনেক সরকারি ও বেসরকারি পুরস্কার ও সম্মাননা লাভ করেন। তিনি গণঅভ্যুত্থান ২০২৪ চেতনা পরিষদ রাজশাহী, জুলাই ৩৬ পরিষদ রাজশাহী, রাজশাহী সংস্কৃতি কেন্দ্র, পরিচয় সংস্কৃতি সংসদ, রাজশাহী মানবকল্যাণ সংস্থা সহ বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্য, পরিচালক, সভাপতি ও উপদেষ্টা। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী মহানগরী ইউনিটের নির্বাহী সদস্য। তিনি একজন গবেষক। বিদেশের বিভিন্ন নামকরা জার্নালে এ পর্যন্ত তার ২৫টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। নাজিব ওয়াদুদ ১৯৬১ সালের ২০ জুলাই রাজশাহী মহানগরীর উপকণ্ঠে কাটাখালি পোরসভার অন্তর্গত শ্যামপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি মাসকাটা দিঘী হাইস্কুল, রাজশাহী সরকারি কলেজ এবং রাজশাহী মেডিকেল কলেজে লেখাপড়া করেন। এমবিবিএস ডিগ্রি ছাড়া ও তিনি পরবর্তীকালে এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের অতিরিক্ত প্রধান চিকিৎসক ছিলেন। ২০২৪ সালের ২০জুলাই অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি একই প্রতিষ্ঠানে একই পদে চুক্তিভিত্তিক কাজ করছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের একজন খন্ডকালীন শিক্ষক।

  • ‘ডাবল মামলার’ ফাঁদে শিবগঞ্জে গ্রেফতার আলোচিত আ’লীগ নেতা গোলাম কিবরিয়া

    ‘ডাবল মামলার’ ফাঁদে শিবগঞ্জে গ্রেফতার আলোচিত আ’লীগ নেতা গোলাম কিবরিয়া

    ‘ডাবল মামলার’ ফাঁদে শিবগঞ্জে গ্রেফতার আলোচিত আ’লীগ নেতা গোলাম কিবরিয়া

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া (৫৯) কে গ্রেফতার করা হয়েছে। গোলাম কিবরিয়া (৫৯), শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত খোশ মোহাম্মদ এর ছেলে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাজনীতির মাঠ কাঁপানো নেতা গোলাম কিবরিয়া এবার গ্রেফতার! আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া (৫৯)–কে রোববার (১৩ জুলাই) সকালে শিবগঞ্জ বাজার এলাকা থেকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও, এবার শিবগঞ্জ থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে শুধু এখানেই শেষ নয়, ঢাকার যাত্রাবাড়ী থানার একটি মামলাতেও তিনি আসামি বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে আওয়ামীলীগের এই নেতাকে। পুলিশ জানায়, শিবগঞ্জ থানার মামলা ছাড়াও রাজনৈতিক ছত্রছায়ায় তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও এতদিন আইনের নাগালের বাইরে ছিলেন তিনি। তবে শেষ রক্ষা আর হয়নি। তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। দীর্ঘদিন ধরে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতার গ্রেফতারকে ঘিরে দলের অভ্যন্তরেও নানামুখী প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে যিনি মামলার আসামি, তিনি এতদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে কেন? এমন প্রশ্ন সচেতন মহলের মুখে মুখে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মামলা হওয়ার পর থেকে তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান ছিলো। জেলার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া (৫৯) কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া।

  • সশস্ত্র বাহিনী’র নির্বাহী ম্যাজিস্ট্রেসির মেয়াদ বাড়লো আরও ২ মাস

    সশস্ত্র বাহিনী’র নির্বাহী ম্যাজিস্ট্রেসির মেয়াদ বাড়লো আরও ২ মাস

    সশস্ত্র বাহিনী’র নির্বাহী ম্যাজিস্ট্রেসির মেয়াদ বাড়লো আরও ২ মাস

    সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস তথা ৬০ দিন বাড়িয়েছে সরকার। রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবির প্রেষণে নিযুক্ত কর্মকর্তাসহ) ফৌজদারি কার্যবিধির ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এ ক্ষমতা ১৪ জুলাই থেকে ৬০ দিন কার্যকর থাকবে। সারাদেশে তারা এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। সেনাবাহিনীর এ ম্যাজিস্ট্রেট কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির, ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধ বিচার করতে পারবেন। উল্লেখ্য, গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রথম সশস্ত্র বাহিনীকে এ ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে নিয়মিত ২ মাস পরপর মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।

  • গোমস্তাপুরে বৃত্তি পরীক্ষা-২০২৪ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    গোমস্তাপুরে বৃত্তি পরীক্ষা-২০২৪ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    গোমস্তাপুরে বৃত্তি পরীক্ষা-২০২৪ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষের বৃত্তি পরীক্ষা-২০২৪ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গোমস্তাপুর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর আয়োজনে রবিবার (১৩ জুলাই) সকাল ১০টার রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। জিন্নাউল আউয়াল (জিন্নাহ) সভাপতি উপজেলা কিন্ডারগার্টেন সমিতি এর সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আজিজুর রহমান, অধ্যক্ষ, রহনপুর মহিলা কলেজ, আলহাজ্ব নজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক, বেলডাঙ্গা, রাধানগর, আল মামুন, স্বত্ত্বাধিকারী, মেসার্স মারুফ ট্রেডার্স, মাকলাহাট, নিয়ামতপুর, আখতারুল ইসলাম, বিশিষ্ট চাউল ব্যবসায়ী, কাশিয়াবাড়ী, গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব প্রমূখসহ আরও উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে গোমস্তাপুর উপজেলার ৩য় ৪র্থ ও ৫ম বর্ষের বৃত্তি পরীক্ষা-২০২৪ খ্রি এর ১৬৭ জন কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মইদুল ইসলাম।

  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ধর্ষক শ্বশুরসহ আটক ৪

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ধর্ষক শ্বশুরসহ আটক ৪

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ধর্ষক শ্বশুরসহ আটক ৪

    চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর পূত্রবধুকে ধর্ষন মামলার এজাহার নামীয় পলাতক আসামী শ্বশুর টুলু আলী (৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত আসামী টুলু জেলার শিবগঞ্জ উপজেলার মোঃ গাজলুর রহমান এর ছেলে। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল ধর্ষন মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ টুলু আলী কে ১৩ জুলাই রাত এক টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট ডোবরা এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব আরও জানায়, ভিকটিম বয়স-১৮ এর প্রায় ০৫ বছর পূর্বে আসামী মোঃ টুলু আলী এর পুত্র মোঃ মাসুদ রানা এর সহিত বিয়ে হয়। বিবাহের পর হতে ভিকটিমের শ্বশুর আসামী মোঃ টুলু আলী এর লোলুপ দৃষ্টি পড়ে পুত্রবধুর উপর। আসামী টুলু আলী সুযোগ বুঝে বিভিন্ন সময় ভিকটিমকে অশ্লীল কথাবার্তা বলে উত্যাক্ত করত এবং কুপ্রস্তাব দিত। বিষয়টি ভিকটিম তার স্বামীসহ তার বাড়ীর লোকজনদের জানালে আসামী দিন দিন বে-পরোয়া হয়ে উঠে। গত ২ জুন/২৫ বাড়ীতে ভিকটিমের স্বামী ও শ্বাশুড়ী না থাকার সুযোগ আসামী টুলু আলী পূর্ব পরিকল্পিত ভাবে সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে জোর পূর্বক ০৪টি ট্যাবলেট ঔষধ ভিকটিমকে সেবন করায়। ঔষধ খাওয়ানোর পরে ভিকটিম তার শয়ন ঘরে বিছানায় ঘুমিয়ে পড়লে আসামী ভিকটিমকে ধর্ষন করে। রাত আনুমানিক ১২:০০ ঘটিকায় ভিকটিমের ঘুম ভাঙ্গলে আসামী আবারো জোর পূর্বক ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে দফায় দফায় ধর্ষন করে এবং উক্ত ঘটনার বিষয়ে কাউকে কোন কিছু না বলার জন্য বলে এবং প্রানে মেরে ফেলার হুমকি দেয়। ০৪/০৬/২০২৫ তারিখ ভিকটিম তার নানা-নানির বাড়ীতে গিয়ে আত্মীয় স্বজনদের কে আসামীর কু-কর্মের কথা বলে। একই তারিখ আসামী ভিকটিমকে তাদের বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য ভিকটিমের নানা-নানির বাড়ীতে গেলে তাকে আটক করে ৪নং মোবারকপুর ইউনিয়ন পরিষদে জমা দেয়। ঘটনার বিষয়ে জানাজানি হলে আসামীর পরিবারবর্গ আত্মীয় স্বজন মীমাংসার কথা বলে ইউনিয়ন পরিষদ হতে আসামীকে নিয়ে যায়। তারপর হতে আসামী আত্মগোপন করে। উল্লিখিত ঘটনায় ভিকটিম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ধর্ষন মামলা দায়ের করে। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চৌডালা বাজার এর অর্ন্তগত চৌডালা মাদ্রাসা মোড় হতে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ক্যাম্পের একটি দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ জুলাই বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা বাজার এর অর্ন্তগত চৌডালা মাদ্রাসা মোড়ে জনৈক শ্রী লক্ষণ ঘোষ এর হোটেলের সামনে পাকা রাস্তার উপর র‌্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল চেকপোষ্ট ও অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ রবিউল (৩২), পিতা-মোঃ শফিকুল ইসলাম, ২। মোঃ সাদ্দাম হোসেন (৩৩), পিতা-মৃত তাশির উদ্দিন, উভয় সাং-মনোহরপুর ৩। মোঃ বেনজির (৪২), পিতা-মোঃ আব্দুল খালেক, সাং-শাহাপাড়া, সর্ব থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ দেরকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

  • বৈষম্যবিরোধী আন্দোলনে হওয়া হত্যা মামলায় রংপুরে আইনজীবী কারাগারে

    বৈষম্যবিরোধী আন্দোলনে হওয়া হত্যা মামলায় রংপুরে আইনজীবী কারাগারে

    বৈষম্যবিরোধী আন্দোলনে হওয়া হত্যা মামলায় রংপুরে আইনজীবী কারাগারে

    ছাত্র-গণআন্দোলন চলাকালে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় হওয়া একটি হত্যা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিককে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান খান আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী শাহেদ কামাল ইবনে খতিব জানান, তিনি বলেন, আওয়ামী আইনজীবী পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক মো. আব্দুল হক প্রামাণিক তিনটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করেন। বিচারক দুটি মামলায় জামিন দিয়েছেন। বাকি দুটি মামলার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাগুলো হচ্ছে- কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা, স্বর্ণশিল্পী মুসলিম হত্যা, সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা এবং মমদেল হত্যাচেষ্টা মামলা।

  • দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা: আটক-২

    দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা: আটক-২

    দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা: আটক-২

    দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাড়িতে আটকে রেখে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছে আরেকজন। তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে থানা পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ পুলিশকে বলার পরও সময় মতো ঘটনাস্থলে আসেনি এবং জীবিত অবস্থায় তাকে উদ্ধার করেনি। এছাড়াও মূল আসামি রাব্বিকে গ্রেপ্তার করেনি পুলিশ। শনিবার (১২ জুলাই) বিকেল ৪ টায় হাকিমপুর উপজেলার,হিলি পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর মালেপাড়া গ্রামের রাব্বী নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বাবলু হোসেন (৩২) পৌর শহরের চুড়িপট্টি এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন আতর, সুরমা ও তসবির ফেরিওয়ালা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আটককৃতরা হলেন, রাব্বির শ্বাশুড়ি লিনা পারভীন (৪২) ও ভাই জিয়া (২০)। পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে স্বর্ণের জিনিস চুরি করেছে এমন অভিযোগে দুইজনকে শুক্রবার ( ১১ জুলাই) বাড়িতে আটকে রেখে মারধর করে বাড়ির মালিক রাব্বি। দুপুরে ভাত খাওয়াইয়ে আবার বিকেলে মারধর করা অবস্থায় বাবুল হোসেনের মৃত্যু হয়। হাকিমপুর (হিলি) থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক মহিলা থানায় এসে বলেন তার স্বামীকে মালেপাড়ায় আটকে রেখে মারধর করছে। আমি তখন তার সঙ্গে একজন এসআইকে পাঠাই। ঘটনাস্থলে গিয়ে খবর পায় সেই যুবক মারা গেছে। আমি ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল করে লাশ থানায় আনি। এঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ছয় মাসে মব-সহিংসতা-সীমান্ত ও জেলখানায় ২৫৯ জনের মৃত্যু

    ছয় মাসে মব-সহিংসতা-সীমান্ত ও জেলখানায় ২৫৯ জনের মৃত্যু

    ছয় মাসে মব-সহিংসতা-সীমান্ত ও জেলখানায় ২৫৯ জনের মৃত্যু

    চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৫) মব, সহিংসতা, ছিনতাই, সীমান্ত হত্যাকাণ্ড এবং জেলখানায় মৃত্যুসহ বিভিন্ন ঘটনায় কমপক্ষে ২৫৯ জন নিহত হয়েছেন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে মোট ৪৬৮ জন মানুষ নিহত হয়েছেন, যা দেশের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি নির্দেশ করে। এইচআরএসএস-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে রাজনৈতিক সহিংসতা, মবসহ বিভিন্ন ঘটনায় কমপক্ষে ২০৯ জন নিহত হয়েছিলেন। এরপরের ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৫) এই সংখ্যা আরও বেড়েছে। এছাড়াও, এই সময়ে কমপক্ষে ১ হাজার ৪২ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে ৪৭৬ জন ধর্ষণের শিকার হয়েছেন। দেশের বিভিন্ন স্থানে ঘটে চলা ‘মব ভায়োলেন্স’ বা দলবদ্ধ সহিংসতার জেরে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসেই দেশে অন্তত ১৪১টি দলবদ্ধ হামলার ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন ৮৩ জন। সম্প্রতি পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা এবং খুলনার যুবদল নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে ও রগ কেটে হত্যার ঘটনা এই সহিংসতার নতুন উদাহরণ। অপরাধ বিশ্লেষকদের ধারণা, এই ধরনের সহিংসতার পেছনে রাজনীতির প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ রয়েছে। তাদের মতে, অন্তর্বর্তী সরকার এই সহিংসতা দমনে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে এবং বিরোধী দলগুলোর ভেতর থেকেও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগও রয়েছে।