Blog

  • চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেত্রী শাহনাজ’র সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেত্রী শাহনাজ’র সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেত্রী শাহনাজ’র সংবাদ সম্মেলন

    ভোলাহাট উপজেলা বিএনপির মহিলা নেত্রীকে মিথ্যা মামলায় গ্রেফতার করে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক, জেলার ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহানাজ খাতুন।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বামী-স্ত্রীর একটি ঘটনায় তাকে মিথ্য মামলায় জড়িয়ে গত ২৮জুন রাতে কোন গ্রেফতারী পরোয়ানা ছাড়াই গ্রেফতার করে ভোলাহাট থানা পুলিশ। পরে তার ওপর অমানবিক শারিরীক ও মানষিক নির্যাতন করে ভোলাহাট থানার ওসি শহিদুল ইসলাম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত। ভোলাহাট থেকে তাকে সদর পুলিশ ফাঁড়িতে এনে রাত এগারোটা থেকে পরের দিন বিকেল পর্যন্ত আটকিয়ে রেখে নির্যাতন চালানো হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান ও মহিলা ডাক্তার এর বিষয়ে নানা অভিযোগ তুলে ধরেন সংবাদ সম্মেলনে।

    শাহানাজ খাতুন আরও বলেন, পরের দিন তাকে হাসপাতালে নিয়ে গিয়ে কোন চিকিৎসা না দিয়ে আদালতে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এঘটনায় বিচার দাবী করেন তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ জুলাই) জামিনে কারাগার থেকে বেরিয়েছেন বিএনপির নেত্রী শাহানাজ খাতুন। তবে, এসব অভিযোগ অস্বীকার করে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেছেন, তাকে মহিলা পুলিশ দিয়ে গ্রেফতার করা হয়েছে। তার উপর কোন নির্যাতন বা অসাদাচরন করা হয়নি।

    অপব্যাখার বিষয়টি ভেবেই তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসকের সনদ দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি মিথ্যা তথ্য দিয়ে পুলিশের ভাবমূর্তি নষ্ট করা এবং বিতর্কে ফেলার চেষ্টা চালাচ্ছেন। তিনিই পুলিশের সাথে অসাদাচরন করেছেন এবং পুলিশকে নিয়ে নানান বাজে কথাবার্তা বলেছেন। পুলিশ সুপার আরও বলেন, পুলিশ কোনো অন্যায় করেনি। তিনি নিজের অপরাধ ঢাকতে এমন সাজানো সাংবাদিক সম্মেলন করেছেন।

  • নাচোলে ফল ও সবজি সংরক্ষণাগারের উদ্বোধন

    নাচোলে ফল ও সবজি সংরক্ষণাগারের উদ্বোধন

    নাচোলে ফল ও সবজি সংরক্ষণাগারের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফল ও সবজি সংরক্ষণাগারের উদ্বোধন হয়েছে। সোমবার (১৪ই জুলাই) বেলা ১১টার দিকে এ উদ্বোধন করা হয়। সংরক্ষণাগারের উদ্বোধন করেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আব্দুল হালিম। এই ১০টন ধারণ ক্ষমতাসম্পন্ন মিনি কোল্ড স্টোরেজ নাচোলবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নকে কিছুটা হলেও পূরণ করবে বলে আশা করছেন ফল ও সবজি চাষীরা। ৩০-৯০দিন পর্যন্ত আম, ড্রাগন, টমেটো, গাজরসহ অন্যান্য ফল সবজি এখানে স্টোর তথা সংরক্ষণ করে রাখা যাবে। এ বিষয়ে উদ্বোধক অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) জানান, প্রান্তিক কৃষক পর্যন্ত কৃষিতে আধুনিকায়ন ছড়িয়ে দেওয়া ও বাজারে খাদ্যশস্যের সঠিক দাম পায় এ জন্য এ ধরনের মিনি কোল্ড স্টোরেজ বানানোর উদ্যোগ নিয়েছেন সরকার। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সলেহ আহমেদ জানান, চাঁপাই জেলাতে নাচোল ও শিবগঞ্জ এদুটি উপজেলায় মিনি কোল্ড স্টোরেজ বানানোর প্রকল্প অনুমোদন হয়েছে, তারই মধ্যে নাচোলেই প্রথম এটি উদ্বোধন করা হলো। তিনি আরও বলেন, নাচোলের এই বরেন্দ্রভূমি বিভিন্ন ফল ফসলাদি উৎপাদনের এক তীর্থ ভূমি। এই উপজেলার ফল ফলাদি যেমন গুনেমানে সেরা, তেমনই উৎপাদনের পরিমাণও উল্লেখ করার মত। সংরক্ষণাগারের দায়িত্বে থাকা মামুন জানান, এখানে প্রায়ই ৫-৬ জন কৃষকের ৪০ থেকে ৫০ মন ফল স্টোরেজে জমা আছে। আগামীতে এটা ব্যাপক আকারে ব্যবহার হবে বলে আশা করা যায়। প্রায় ৫-৬ জন কৃষকের ৪০ থেকে ৫০ মন ফল স্টোরেজে জমা আছে। আগামীতে এটা ব্যাপক আকারে ব্যবহার হবে বলে আশা করা যায়।

  • বগুড়ায় হঠাৎ বৃদ্ধি চালের দাম-বিপাকে স্বল্প আয়ের মানুষ

    বগুড়ায় হঠাৎ বৃদ্ধি চালের দাম-বিপাকে স্বল্প আয়ের মানুষ

    বগুড়ায় হঠাৎ বৃদ্ধি চালের দাম-বিপাকে স্বল্প আয়ের মানুষ

    বাম্পার ফলনের পরও বগুড়ায় চালের দাম বৃদ্ধি হয়েছে। সপ্তাহের ব্যবধানে বগুড়ার বাজারে হঠাৎ দাম বেড়েছে মোটা ও চিকন চালের। প্রকারভেদে পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা। আর খুচরা বাজারে বেড়েছে ৭ থকে ৮ টাকা। আবার জাতভেদে কোনো কোনো চালের কেজি প্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারিতে চালের দাম বাড়ায় স্থানীয় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। এদিকে, হঠাৎ করে চালের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। জানা গেছে, উত্তরাঞ্চলের মধ্যে সবজি ও ধান-চাল উৎপাদনকারী জেলা বগুড়া। বোরো মৌসুম শেষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর ফসল ভালো হয়েছে। আবার ফসল নষ্টও হয়নি। তারপরও বগুড়ায় হঠাৎ চালের দাম বৃদ্ধি পেয়েছে। কৃত্রিম সংকট তৈরি করে সুযোগ বুঝে চালের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ী ও মিল মালিক ধান সংগ্রহ করে কৃত্রিম ভাবে চাল মজুদ করছেন। যার ফলে দাম বেড়ে যাচ্ছে খুচরা বাজারে। এদিকে, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান জানান, চালের বাজার স্বাভাবিক রাখতে ওএমএস (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি) কর্মসূচি সচল রাখা হয়েছে। অবৈধ মজুত খুঁজে বের করতে জেলার বিভিন্ন মিল পরিদর্শন করা হচ্ছে। কোথাও অবৈধ মজুত পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া খুচরা বাজারে কেউ যদি দাম বাড়িয়ে বিক্রি করেন, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। বগুড়ায় বিভিন্ন চালের বাজারে কাটারি ৭৫ থেকে ৮০ টাকা, শুভলতা ৬২ থেকে ৬৪ টাকা, ব্রি আর-২৮ চাল ৬৪ থেকে ৬৫ টাকা এবং স্বর্ণা-৫ জাতের চাল ৫৮ থেকে ৬০ টাকা, রঞ্জিত ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উল্লেখ্য, এবছর অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় সরকারি প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা, প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা, প্রতি কেজি আতপ চালের মূল্য ৪৮ টাকা।

  • পত্নীতলায় অবৈধ ডায়গনিক সেন্টারে অভিযান ॥ একটি বন্ধ-৩টি কে জরিমানা

    পত্নীতলায় অবৈধ ডায়গনিক সেন্টারে অভিযান ॥ একটি বন্ধ-৩টি কে জরিমানা

    পত্নীতলায় অবৈধ ডায়গনিক সেন্টারে অভিযান ॥ একটি বন্ধ-৩টি কে জরিমানা

    নওগাঁর পত্নীতলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (১৩ জুলাই) উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর উদ্যোগে অভিযান এই পরিচালিত হয়। অভিযানে তিনটি ক্লিনিক কে জরিমানা ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি কমিশনার ভূমি জুয়েল মিয়ার নেতৃত্বে নজিপুর বাসস্ট্যান্ড এলাকা ডক্টর ক্লিনিক, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিয়ানে এসব প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রত্যেকটি কে ৪ হাজার টাকা করে মোট ১২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও সিটি ডায়াগনস্টিক সেন্টারের আরও ৪ হাজার টাকা জরিমানা আদায় করে সেটি বন্ধ ঘোষণা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, আরএমও ডাক্তার আল আমিন হোসেন, ডাক্তার নাহিদ, সহকারী ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মিনহাজ পারভেজ এবং পত্নীতলা থানার পিএস আই আহসানুল হক সহ পুলিশ সদস্যরা।
    উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ইতিপূর্বে নওগাঁ সিভিল সার্জন অফিসের চিঠির পরিপ্রেক্ষিতে উপজেলার সরদার ডায়াগনস্টিক সেন্টার, মাইক্রো ল্যাব ডায়াগনস্টিক সেন্টার এবং মধুইল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং জাহানারা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হলেও তারা নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের একজন ভুয়া ডাক্তারের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ থেকে নোটিশ জারির পর থেকে তিনি পলাতক রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পত্নীতলায় নিবন্ধনকৃত ও নিবন্ধন প্রক্রিয়াধীন ৩৫টি এবং ও অনিবন্ধনকৃত ৭টি সহ মোট ৪২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

  • জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে নাটোরে বিএনপির বিক্ষোভ

    জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে নাটোরে বিএনপির বিক্ষোভ

    জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে নাটোরে বিএনপির বিক্ষোভ

    শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা এবং কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জিয়া পরিষদ। সোমবার (১৪ জুলাই) নাটোর জেলা বিএনপির অবস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন নাটোর জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার মো. আমিনুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি আল আসাদ বিন আবু সাঈদ, মো. মিজানুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, একটি মহল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কথা এবং ছবি অবমাননা করেছে। একজন স্বাধীনতার ঘোষককে নিয়ে এমন অবমাননা মেনে নেয়া যায় না। যিনি দেশের স্বাধীনতার জন্য শক্রদের সঙ্গে আপোষ করেননি। আজ সেই ব্যক্তিকে নিয়ে নানা কুরুচিপূর্ণ কথা বলা হচ্ছে। তাদের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে জিয়া পরিষদ ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দেবে। অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রদলের উদ্যোগে এক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজনসহ নেতাকর্মীরা বক্তব্যে রাখেন।

  • ভালুকায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উদযাপনে প্রস্তুতিমূলক সভা

    ভালুকায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উদযাপনে প্রস্তুতিমূলক সভা

    ভালুকায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উদযাপনে প্রস্তুতিমূলক সভা

    জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) বিকালে পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করনীয় সম্বন্ধে আলোচনা করা হয়। এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিএনপি, জামাতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ভালুকায় মা মেয়ে ও ছেলেকে গলা কেটে হত্যা

    ভালুকায় মা মেয়ে ও ছেলেকে গলা কেটে হত্যা

    ভালুকায় মা মেয়ে ও ছেলেকে গলা কেটে হত্যা

    ময়মনসিংহের ভালুকায় মা, মেয়ে ও ছেলেকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার (২৫), তার দুই শিশু সন্তান রাইসা আক্তার (৪) ও ছেলে নিরব মিয়া (২)। রফিকুল নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চেলের ঘাট এলাকার বাসিন্দা। সে ভালুকার স্থানীয় রাসেল মিলে চাকরী করতেন। সোমবার (১৪ জুলাই) ভোররাতে ভালুকা পৌর শহরের টিএনটি রোডের হাইয়ুমের বাসায় ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে দেবর নজরুল ইসলাম পলাতক রয়েছে। জানা গেছে, স্ত্রী ময়না আক্তার ভালুকার রাজৈ ইউনিয়নের কুল্লাব এলাকার বাসিন্দা। ২০১৭ সালে রফিকুলের সাথে ময়নার বিয়ে হয়। তারপর থেকে রফিকুল স্ত্রী সন্তানকে নিয়ে ভালুকায় বসবাস করতেন। গত দেড় মাস আগে পৌর শহরের টিএনটি রোডের হাইয়ুমের বাসায় ভাড়া উঠেন তারা। একই বাসায় বসবাস করতেন রফিকুর ইসলামের ভাই নজরুল ইসলাম। আরও জানা গেছে, ঘটনার দিন রাতে রফিকুল রাসেল মিলে রাতের ডিউটিতে চলে যান। সকালে রফিকুল বাসার গেইট বন্ধ পেয়ে স্ত্রী সন্তানকে ডাকাডাকি করেন। তবে, কোন সাড়া শব্দ না পেয়ে গেইট ভেঙে ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করে তার রুমে বাইরে থেকে তালা দেয়া দেখতে পান। তালা ভেঙে ভিতরে প্রবেশ করে স্ত্রী ও দুই সন্তানকে বিছানায় গলাকাটা মৃত অবস্থায় দেখতে পান। ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, রফিকুলের সাথে একই বাসায় ভাড়া থাকতেন তার ভাই নজরুল ইসলাম। নজরুল ইসলামের রুম তল্লাশী করে হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়। আমাদের সন্দেহ নজরুল পারিবারিক দ্বন্দ্বের জেরে তার ভাবি-ভাতিজা-ভাতিজিকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • পোরশায় সাড়ে তিন শতাধিক আমগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

    পোরশায় সাড়ে তিন শতাধিক আমগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

    পোরশায় সাড়ে তিন শতাধিক আমগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

    নওগাঁর পোরশায় তিনশতাধিক আমগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্ত্বরা। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে উপজেলার শিশা খরপা মৌজায়। জানা গেছে, শিশা গ্রামের মৃত ইয়াছিন চৌধুরীর ছেলে জিল্লু রহমান চৌধুরীসহ তাদের অংশীদারগণ দির্ঘদিন ধরে খরপা মৌজার সিএস-৭৫,৪২৫ ও ১৭৩ নং দাগের প্রায় ৮বিঘা জমি ভোগ দখল করে আসছিল। এরই মধ্যে জমিতে তারা প্রায় ৪০০টি আমগাছ রোপন করেছিলেন। কিন্তু রবিবার দিবাগত রাতে দুর্বৃত্ত্বরা আমগাছ গুলি সম্পূর্ণভাবে উপড়ে ফেলে দিয়েছে। জিল্লু রহমান চৌধুরী জানান, সম্পূর্ণ জমির মালিক তিনি এবং তার অংশীদারগণ। এ জমির কাগজপত্র তাদের রয়েছে। কিন্তু হঠাৎ করে নওগাঁর তাহের চৌধুরীর ছেলে আবু তৈয়ব খোরশেদ আলম চৌধুরী ওই জমি নিজের দাবি করে জমি দখলের চেষ্টা করেন। এব্যাপারে তাৎক্ষনিক তারা থানায় অবগত করলে থানায় উপস্থিত হয়ে খোরশেদ আলম জমির কোন কাগজপত্র দেখাতে পারেননি। বরং ১৫/৪/১৯৪৭ইং সালের একটি সৃজনকৃত দলিল দেখিয়েছেন। যার কোন অস্তিত্ব নেই বলে তিনি জানান। জিল্লুর রহমান আরো জানান, কাগজপত্র দেখাতে না পেয়ে খোরশেদ আলম তাদের বিভিন্ন ভাবে ভয়ভিতি দেখাচ্ছেন এবং জমিতে না যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। রবিবার রাতে খোরশেদ আলমের ভাড়া করা লোকজন আমগাছ গুলি উপড়ে ফেলেছেন বলে তিনি বলছেন। এব্যাপারে পোরশা থানায় তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান। পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, বিষয়টি তিনি তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলামের নিকট থেকে শুনেছেন। ভুক্তভোগিরা থানায় এসে অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

  • গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

    গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

    গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচীর আওতায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে এই চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোকাররম হোসেন রানা। বক্তব্য রাখেন, বিলাস কুমার ভট্টচার্য, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল করিম, সহকারি শিক্ষক গোলাম রব্বানী রানু মন্ডল প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে চারটি করে মোট ৫’শ ২০টি ফলদ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামী আটক

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামী আটক

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামী আটক

    চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার কালীনগর বাজার ইংলিশ মোড় থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগর দড়পাড়ার মৃত মোসলেম ওরফে মুসলিম এর ছেলে মোঃ মংলু (৫০)। র‌্যাবের প্রেসনোটে সোমবার সকালে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মংলু কে ১৩ জুলাই বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার কালীনগর বাজার ইংলিশ মোড় এলাকা হতে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, আসামীর বিরুদ্ধে ২০২০ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা হয়। মামলার পর আসামী নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামীকে দোষী সাব্যস্ত করে ৩ (তিন) বছরের কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। আসামীকে গ্রেফতারে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। প্রেক্ষিতে র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।