Blog

  • সাংবাদিককে যারা শত্রু ভাবে ॥ তারা দেশের শত্রু-মোমিন মেহেদী

    সাংবাদিককে যারা শত্রু ভাবে ॥ তারা দেশের শত্রু-মোমিন মেহেদী

    সাংবাদিককে যারা শত্রু ভাবে ॥ তারা দেশের শত্রু-মোমিন মেহেদী

    নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু। এরা রাজনীতির নামে অপরাজনীতি করতে অতিতের ফ্যাসিস্টদের পথে অগ্রসর হচ্ছে। ‘গণমাধ্যমের টুটি চেপে ধরার রাজনীতি বনাম মব-এর বাংলাদেশ থেকে উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ৮ জুলাই বিকেলে তোপখানা রোডস্থ বিজয় মিলনাতনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্রমুখ। তিনি এসময় আরো বলেন, দেশের রাজনীতিতে নব্য ফ্যাসিস্টরা আসছে। ছাত্র-যুব-জনতাকে বোকা বানিয়ে আজ জাতির সাথে রাজনীতির খেলা খেলছে। যে খেলায় আজ আমাদের মা-বোন নিরাপত্তাহীনতায় ভুগছে। যারা রাজপথে প্রকাশে সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে। তারা জনগণের ভোট পাওয়ার আগেই জনগণকে নিয়ে অতিতের ফ্যাসিস্টদের মত নোংরা খেলায় মেতে উঠেছে। এদেরকে এখনই না বলুন।

  • গোদাগাড়ীতে পোষাক তৈরির উচ্চতর প্রশিক্ষণ বিষয়ে অবহিতকরণ সভা

    গোদাগাড়ীতে পোষাক তৈরির উচ্চতর প্রশিক্ষণ বিষয়ে অবহিতকরণ সভা

    গোদাগাড়ীতে পোষাক তৈরির উচ্চতর প্রশিক্ষণ বিষয়ে অবহিতকরণ সভা

    আধুনিক পোষাক তৈরির উপর ৩ মাস ব্যাপী উচ্চতর প্রশিক্ষণ প্রসঙ্গে অবহিতকরণ সভা হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক পুরুষ এবং মহিলাদের জন্য আধুনিক বিভিন্ন পোষাক তৈরির উপর এই উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে। মঙ্গলবার গোদাগাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ এই উদ্যোগ গ্রহণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মরিয়ম আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা প্রমুখ। সভাপতির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষনার্থীরা বেকারত্ব দূরীকরণের সুযোগ পাবেন। আমরা দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে দক্ষ জনবল তৈরী করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা হাতে কলমে কাজ শিখতে পারবেন এবং পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী কিংবা ব্যবসাও করতে পারবেন।

  • বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে হত্যাকান্ড

    বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে হত্যাকান্ড

    বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে হত্যাকান্ড

    বগুড়ায় দুপচাঁচিয়ায় এক ব্যক্তি ও তার ছেলের বউকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন, লক্ষ্মীমণ্ডপ গ্রামের পানা উল্লাহা প্রামাণিকের ছেলে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আফতাব হোসেন (৭০) এবং সৌদি আরব প্রবাসী শাহজাহানের স্ত্রী রিভা (২৮)। মঙ্গলবার রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান জানান। স্থানীয়রা জানায়, আফতাব হোসেনের দুই ছেলে এবং দুই মেয়ের মধ্যে বড় ছেলে শাহজাহান বেশ কয়েক বছর ধরে সৌদি প্রবাসী। তার স্ত্রী রিভা, ছেলে নীরব এবং মেয়ে পাঁচ বছরের মেয়ে মালিহাকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন। আফতাবের ছোট ছেলে থাকেন ঢাকায়। মঙ্গলবার রাতে আফতাব তার ঘরে এবং রিভা তার মেয়েকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে মালিহা তার পাশে হাত বাঁধা এবং গলায় ফাঁস অবস্থায় তার মাকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন। পরে এলাকাবাসী এসে ঘরের বাইরে গিয়ে আফতাবকেও হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। রিভার ঘরের আসবাবপত্রগুলো তছনছ অবস্থায় পড়ে ছিল। দুর্বৃত্তরা কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে। তবে কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে।

  • রাজশাহীতে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের ঈদ পূর্ণমিলনী

    রাজশাহীতে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের ঈদ পূর্ণমিলনী

    রাজশাহীতে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের ঈদ পূর্ণমিলনী

    রাজশাহীতে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম। পশ্চিমাঞ্চল রেলওয়ের আরবিআর শাখার সাধারণ সম্পাদক মামানুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এমআর মঞ্জু, কার্যকরী সভাপতি আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি শাখাওয়াত হোসেন রঞ্জু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আরবিআর শাখার সভাপতি খাদেমুল ইসলাম, যুগ্ম সম্পাদক এসএম হান্নান হোসেন, ওপেনলাইন শাখার সভাপতি সেলিম রেজা ও সম্পাদক আবুল কাসেম, ওপেনলাইন শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল রেজা রাজা। এছাড়াও লালমনিরহাট, সৈয়দপুর, পার্বতীপুর, রংপুর, পাকশী, নীলফামারী, জয়পুরহাট ও যশোরসহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন শাখা থেকে আসা নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ছিল ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের এক অনন্য মিলনমেলা, যেখানে শ্রমিক নেতারা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে মতবিনিময় করেন।

  • আরএমপি’র সহায়তায় হারানো মোবাইল ফোন উদ্ধার ॥ দেয়া প্রকৃত মালিকদের

    আরএমপি’র সহায়তায় হারানো মোবাইল ফোন উদ্ধার ॥ দেয়া প্রকৃত মালিকদের

    আরএমপি’র সহায়তায় হারানো মোবাইল ফোন উদ্ধার ॥ দেয়া প্রকৃত মালিকদের

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় ২০২৫ সালের জুন মাসে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে আরএমপি সদর দপ্তরে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক উদ্ধারকৃত ৮৪টি মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের নিকট হস্তান্তর করেন। এছাড়াও জুন মাসে আরও ৬১টি মোবাইল ফোন আরএমপির বিভিন্ন থানা থেকে উদ্ধার করে ইতোমধ্যে মালিকদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও শৃংখলা রক্ষায় তৎপর রয়েছে। এই দায়িত্বের পাশাপাশি আমরা প্রতিনিয়ত হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে থাকি। এই মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকার নয়, দেশের অন্যান্য জেলারও উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে অনেক প্রতারক চক্র চুরি হওয়া বা অবৈধ মোবাইল ফোন বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করছে। পুরাতন মোবাইল ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই মোবাইলের মূল বক্স এবং বক্সে থাকা ওগঊও নম্বর, সিরিয়াল নম্বর এবং ফোনের অন্যান্য তথ্য মিলিয়ে দেখার কথা বলেন। বিক্রেতার পরিচয় ও বিক্রয় সংক্রান্ত প্রমাণ (রিসিট বা লিখিত দলিল) সংগ্রহ করে পুরাতন মোবাইল ক্রয় করা যেতে পারে বলে তিনি পরামর্শ দেন। মোবাইল ফোন উদ্ধার কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান। ভবিষ্যতেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

  • এস.এস.সি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

    এস.এস.সি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

    ফল পুনঃনিরীক্ষন ১১ থেকে ১৭ জুলাই

    এস.এস.সি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল বৃহস্পতিবার। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ শিক্ষার্থী। একই দিন দুপুর ২টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র/শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএস এর মাধ্যমে ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে, ফল পুনঃনিরীক্ষের জন্য এসএমএসের মাধ্যমে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। উল্লেখ্য, গত ১০ এপ্রিল/২৫ সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ মে। ১৫ থেকে ২২ মে মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। তবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী এক বা একাধিক পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষাবোর্ড সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফল পাওয়া যাবে। এছাড়া, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে ঞবপ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।

  • নাচোলে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ

    নাচোলে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ

    নাচোলে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেছেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে,

    মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলা চত্বরে জনপ্রতি এক বান্ডিল করে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ ৩ হাজার করে নগদ অর্থ এবং ১৫০জন দুঃস্থ ও অসহায়দের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁন, নাচোল উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলামসহ অন্যান্যরা।

  • নাচোলে ইউএনও’র বিদায় ও নবাগত ইউএনও’র যোগদান

    নাচোলে ইউএনও’র বিদায় ও নবাগত ইউএনও’র যোগদান

    নাচোলে ইউএনও’র বিদায় ও নবাগত ইউএনও’র যোগদান

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার এর বদলি জনিত বিদায় ও নবাগত নির্বাহী অফিসার তাঁর কর্মস্থল নাচোল উপজেলায় যোগদান করেছেন। নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন সদ্য বিদায়ী ইউএনও ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা-কর্মচারীরা। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নাচোল উপজেলা নির্বাহী অফিসার পদে মোঃ কামাল উদ্দিন ৩২তম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এসময় বিদায়ী ইউএনও নীলুফা সরকার, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। নবাগত ইউএনওকে সবার সাথে পরিচয় করিয়ে দেন বিদায়ী ইউএনও নীলুফা সরকার। নবাগত ইউএনও কামাল উদ্দিন সকলের সহযোগিতা চেয়ে বলেন, নতুন কর্মস্থলে সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সকলের আন্তরিক সহযোগিতা দরকার। নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কামাল উদ্দিন যোগদানের আগে, নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৫ তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। এছাড়াও সদ্য বিদায়ী ইউএনও নীলুফা সরকার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রাজশাহী বিভাগীয় অফিসে সচিব পদে যোগদান করেছেন।

  • নির্বাচনে বিদেশি পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষককে অনুমোদন দেবে না ইসি-সিইসি

    নির্বাচনে বিদেশি পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষককে অনুমোদন দেবে না ইসি-সিইসি

    নির্বাচনে বিদেশি পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষককে অনুমোদন দেবে না ইসি-সিইসি

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডিয়ান হাইকমিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা জানান। সিইসি বলেন, গত তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে তাদের (অনুমোদন) দেব কেন?। যেসব পর্যবেক্ষক গত তিনটি নির্বাচন খুব সুন্দর নির্বাচন হয়েছে বলে সার্টিফিকেট দিয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলেছে, তাদের কি আমাদের নেওয়া উচিত? আমরা দেখে শুনেই নেবো। তিনি আরও বলেন, যারা অভিজ্ঞ, নির্ভরযোগ্য এবং বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, কেবল তাদেরকেই অনুমোদন দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি জানতে কানাডার হাইকমিশনার অজিত সিং সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকেই সিইসি জানান, দেশজুড়ে ভোটার সচেতনতামূলক প্রচারণা শুরু করবে ইসি। কানাডা এই সচেতনতা কার্যক্রম, ভোটগ্রহণ কর্মকর্তা ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণে সহায়তা করতে প্রস্তুত বলেও সিইসি উল্লেখ করেন। নির্বাচনের নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, এখনো কোনো তারিখ ঠিক হয়নি, তফসিল ঘোষণার দুই মাস আগে তা জানিয়ে দেওয়া হবে।

  • জুলাই ঘোষণা ও সনদ নিয়ে টালবাহানা বা ষড়যন্ত্র মেনে নেয়া হবে না-নাটোরে নাহিদ

    জুলাই ঘোষণা ও সনদ নিয়ে টালবাহানা বা ষড়যন্ত্র মেনে নেয়া হবে না-নাটোরে নাহিদ

    জুলাই ঘোষণা ও সনদ নিয়ে টালবাহানা বা ষড়যন্ত্র মেনে নেয়া হবে না-নাটোরে নাহিদ

    জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি মিথ্যা আশ্বাস দেবে না। তরুণরা দেশ গঠন করতে নেমেছে, তাদের সহায়তা করুন। যেভাবে ফ্যাসিবাদ পতন হয়েছে সেভাবেই বাংলাদেশ বিনির্মান হবে। এজন্য জুলাই ঘোষণা ও সনদ দিতে হবে, সংবিধানে স্বীকৃতি দিতে হবে। জুলাই ঘোষণা ও সনদ দিতে কোন টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। সোমবার (৭ জুলাই) দুপুর ৩টার দিকে নাটোর শহরের স্বাধীনতা চত্বরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার সমাবেশ যোগ দিয়ে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় ফ্যাসিবাদ দুর হয়েছে। এবারের যাত্রা দেশ গঠনের। তবে দুঃখের বিষয় ৫ই আগস্টের পর বিভিন্ন পক্ষ দেশ গঠনের যাত্রা থেকে সরে এসেছে। এক বছর আগে যারা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা বাধা দিয়েছিল দেশে তাদের আর ঠাঁই হয়নি। তাই পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি খারাপ হবে। নাহিদ ইসলাম বলেন, আমাদের এনসিপির উপর আস্থা রাখুন। গণঅভ্যুত্থানের সময়ের মতই আমরা ঐক্যবদ্ধ। দেশ গঠনের জন্য কেনরুপ আপোষ হবে না। দেশে বিদ্যমান সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির ইশতেহার ঘোষণা করা হবে। ওই ইশতেহারে নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। এই ইশতেহারের আলোকেই হবে আগামীর বাংলাদেশ। সংগঠনের উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগন দেশের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন চায়। তারা গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়ে পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে। আগামীর বাংলাদেশ হবে জনগনের আকাঙ্ক্ষার বাংলাদেশ। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমাদের প্রতিজ্ঞা এই দেশকে নতুন করে সাজানো। আমরা চেয়েছি মানুষের মুক্তি, স্বৈরাচার থেকে মুক্তি। তাই কোন ভয়ে আমরা ভীত নয়। আমরা এগিয়ে যাবো দেশের মানুষকে সাথে নিয়ে। এসময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, এনসিপি নেত্রী তাসনুভা জাবিনসহ নাটোর জেলা এনসিপির নেতৃবৃন্দ।