Blog

  • স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার-রিজওয়ানা হাসান

    স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার-রিজওয়ানা হাসান

    স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার-রিজওয়ানা হাসান

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, দেশে বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য সংগ্রাহকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ল্যান্ডফিল ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে উন্নত পর্যায়ের বর্জ্য শ্রেণিবিন্যাস, পুনর্ব্যবহার ও উপাদান পুনরুদ্ধার ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মঙ্গলবার (০৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার সিউল মহানগরের সুদোকওয়ন ল্যান্ডফিল ম্যানেজমেন্ট করপোরেশন (SLC)-এর একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল স্থাপনের বিষয়ে প্রযুক্তিগত সহায়তা নিয়ে আলোচনা হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল চট্টগ্রামের দুটি বিদ্যমান ডাম্পিং সাইট বন্ধ ও পুনর্বাসন এবং একটি নতুন আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল স্থাপনের ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করে। কোরিয়ান পরিবেশ মন্ত্রণালয়ের অনুদান ও সহজ শর্তে ঋণের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করার প্রস্তাব দেওয়া হয়। দুটি বিদ্যমান ডাম্পিং সাইট বন্ধের কাজ ১ থেকে ১.৫ বছরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে, যার পরে ২০ বছরের একটি পর্যবেক্ষণকাল থাকবে। প্রতিনিধিদল আরও জানায়, ভূমি স্থিতিশীলতার ওপর নির্ভর করে প্রথম ৫ বছর পর এসব স্থান জনসাধারণের জন্য পার্ক হিসেবে ব্যবহার উপযোগী করে গড়ে তোলা যেতে পারে। প্রতিনিধিরা অনানুষ্ঠানিক বর্জ্য সংগ্রাহকদের নতুন ব্যবস্থার আওতাভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন, যাতে তাঁদের কর্মপরিবেশ উন্নত হয় এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণ পুনরুদ্ধারে দক্ষতা বাড়ে। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল বাংলাদেশ সরকারকে দ্রুত আনুষ্ঠানিক অনুরোধপত্র ও প্রকল্পসংক্রান্ত দলিলাদি প্রেরণের মাধ্যমে আর্থিক সহায়তা কার্যকর করার অনুরোধ জানায়। পাশাপাশি, বিশ্বের সর্ববৃহৎ ও অত্যাধুনিক সুদোকওয়ন ল্যান্ডফিলের অভিজ্ঞতা ও মডেল বাংলাদেশে শেয়ার করার আগ্রহ প্রকাশ করে। এসএলসির প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান উন্মুক্ত ডাম্পিং সাইটের যথাযথ বন্ধ ও ব্যবস্থাপনার মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস প্রকল্পের প্রস্তাবও দেয় কোরিয়ান পক্ষ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. রেজাউল করিম, কোরিয়ার এসএলসি পরিচালক সিওক ওউ জংসহ উভয় দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

  • পত্নীতলায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি হান্নান গ্রেফতার

    পত্নীতলায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি হান্নান গ্রেফতার

    পত্নীতলায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি হান্নান গ্রেফতার

    নওগাঁর পত্নীতলায় চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী হান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব। আটককৃত আসামী হান্নান আলী (৩২), পত্নীতলা উপজেলার গোপীনগর হঠাৎপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। র‌্যাব-৫ এর এক প্রেসনোটে জানানো হয়, সোমবার (৭ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার সাপাহার উপজেলার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। উল্লেখ্য, গত ২৭ মার্চ বিকেল আনুমানিক ৩টায় নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর (পানবোরাম) এলাকায় জনৈক মোঃ জহুরুল ইসলাম এর দখলীয় সম্পত্তিতে আম গাছ রোপন করাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় বাদী পক্ষের ৮/১০ জন মানুষ গুরুতর আহত হন। এ ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম গত ৮ জুন/২৫ তারিখ মৃত্যুবরণ করেন। এবিষয়ে জহুরুল ইসলাম এর ছেলের স্ত্রী মোছাঃ ফেন্সি খাতুন বাদী হয়ে পত্নীতলা থানায় এজাহার দায়ের করলে পত্নীতলা থানা পুলিশ থানায় মামলা রুজু করেন। এর পর থেকে পুলিশ ও র‌্যাব আসামিদের ধরতে তৎপরতা চালায়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীকে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। এই মামলার তদন্ত চলমান রয়েছে।

  • গাইবান্ধা প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

    গাইবান্ধা প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

    গাইবান্ধা প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

    “সবুজে সাজাই বাংলাদেশ” এই প্রতিপাদ্যে গাইবান্ধা প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে গোবিন্দগঞ্জে ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বৃক্ষের চারা বিতরণ ও বিদ্যালয় চত্বরে চারা রোপন করা হয়েছে। ৭ জুলাই সোমবার উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন গাইবান্ধা প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য হারুন উর রশিদ।

    এতে বক্তব্য রাখেন, ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হামিদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আনিছুল হক, চ্যানেল আই এর গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধা শাখার সভাপতি আব্দুস সালাম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল্লাহেল কাফি,শহিদুল ইসলাম,আজাদ হোসেন, আব্দুল মতিন,

    আয়নুল খাতুন, জাহানারা বেগম, জয়নাল আবেদীন, আব্দুল হাকিম, সহকারী শিক্ষক সাহারুল ইসলাম, নিজামুল করিম, ফরহাদ সরকার, মিলন চন্দ্র বর্মণ, সাইদুর রহমান, ৯ম শ্রেণির ছাত্রী তৃষ্ণা খাতুন ও আখেরু তাকবীর রিফাত প্রমুখ। পরে অতিথিবৃন্দ প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের ৫শ’জন শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ এবং বিদ্যালয় চত্বরে আমের চারা রোপন করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে একটি হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে একটি হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে একটি হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মাইনুল ইসলাম নামে এক ব্যাক্তিকে ধারাল অস্ত্র দিয়ে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয়মাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার (৭জুলাই) দুপুরে দায়রা জজ মিজানুর রহমান দন্ডিতদের উপস্থিতিতে রায় প্রদান করেন। দন্ডিতরা হল, শিবগঞ্জের কয়লাবাড়ি গ্রামের মৃত সহিমুদ্দিন মন্ডলের ছেলে মো: মোস্তফা (৫৫) এবং তাঁর দুই ছেলে নয়ন আলী (৩০) ও মিলন আলী (২১)। নিহত মাইনুল ইসলাম একই গ্রামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওয়াদুদ জানান, ২০২১ সালের ২ জুন বাড়ির সামনে হামলায় আহত হন মাইনুল। তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একই সালের ৬ জুন তিনি মারা যান। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করেন তাঁর ছেলে মাইনুর রহমান। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক বরুন সরকার অভিযোগপত্র জমা দেন।

  • বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে বহিষ্কার

    বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে বহিষ্কার

    বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে বহিষ্কার

    নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজী, শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন। জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সুত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, দলের যে পর্যায়ের নেতাই হোন না কেন, অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না।

  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ৪ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ৪ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ৪ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ৪ জন আটক হয়েছে। উদ্ধার করা হয়েছে গাঁজা ও ফেন্সিডিল। অভিযানে একটি হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ২ জন আসামীকেও আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, হত্যা মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অরুনবাড়ী (বেহুলা)’র মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ আঃ জলিল (২৮) এবং মোঃ মতিউর রহমানের স্ত্রী মোসাঃ রফিনা বেগম (৪৫)। ৩.৪৫০ কেজি গাঁজাসহ আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরের মোঃ আফসার আলীর ছেলে মোঃ আনারুল হক (৪৫)। ১৮০ বোতল ফেন্সিডিলসহ আটক ভোলাহাট উপজেলার চামুসা গ্রামের মোঃ এরফান আলীর ছেলে মোঃ এমদাদুল বধু (৪৫)। র‌্যাবের পৃথক প্রেসনোটে জানানো হয়,

    র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ১২নং আসামী মোসাঃ রফিনা বেগম ও মোঃ আঃ জলিল ’কে ৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার অরুনবাড়ী (বেহুলা) বাজার এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চর অনুপনগর ইউনিয়নে চর অনুপনগর মুসলিম পাড়া এলাকা হতে ৭ জুলাই দুপুর ৩ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আনারুল হক কে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর আভিযানিক দল। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে। অনদিকে,

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা এলাকায় জুলাই দুপুরে ব্যাটারি চালিত ভ্যানের যাত্রী বসার সিটের নীচে বিশেষ কায়দায় নির্মিত পাটাতনের ভিতর হতে ১৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ এমদাদুল বধু কে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর আভিযানিক দল। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

  • গাইবান্ধায় নারী ও কবরস্থান থেকে বুলু মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

    গাইবান্ধায় নারী ও কবরস্থান থেকে বুলু মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

    গাইবান্ধায় নারী ও কবরস্থান থেকে বুলু মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক স্থান থেকে শাহানারা বেগম (৪৫) নামের এক নারী ও কবরস্থানে মেয়ের কবরের পাশ থেকে শরীরে মাটি মাখানো অবস্থায় বুলু মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহানারা উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের বকুল মিয়ার স্ত্রী এবং কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ পলুপাড়া গ্রামের লুৎফর রহমানের কন্যা। আর ভুলু মিয়া শিবপুর ইউনিয়নের সরদারহাট টংপাড়া গ্রামের মোকলেছ মন্ডলের পুত্র। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ সোমবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। শাহানারার পিতার পরিবারের লোকজন জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। গত রবিবার উভয় পরিবারের সাথে আলাপ আলোচনা করে মিমাংসা করে শাহানারাকে স্বামীর বাড়ীতে রেখে আসে। সোমবার সকালে তার মারা যাওয়ার খবর পেয়ে তার স্বামী বাড়ীতে ছুটে যায়। এসময় তারা শাহানারার গলায় কালো দাগ দেখতে পায়। তাদের ধারণা নির্যাতন করে হত্যার পর ফাঁস লাগিয়ে আত্নহত্যা বলে চালানোর চেষ্টা করছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, দু’জনার মৃত্যুই রহস্যজনক হওয়ায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর তাদের হত্যার কারণ জানা যাবে। এ ব্যাপারে পৃথক পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

  • সিরাজগঞ্জে ট্রাক চাপায় বাবা ও ছেলের মৃত্যু ॥ আহত ছেলে

    সিরাজগঞ্জে ট্রাক চাপায় বাবা ও ছেলের মৃত্যু ॥ আহত ছেলে

    সিরাজগঞ্জে ট্রাক চাপায় বাবা ও ছেলের মৃত্যু ॥ আহত ছেলে

    সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলায় নাটোর-বনপাড়া মহাসড়কের সলঙ্গা এলাকায় ট্রাকচাপায় বাবা ছেলের মুত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরেক ছেলে। নিহতরা হলেন-উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের পুরনাবেড়া গ্রামের অটোরিকশা চালক আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার (৩৫)। মঙ্গলবার ভোর ৫টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের সলঙ্গার চড়িয়া মধ্যপাড়ার একটি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মান্নান খন্দকারের বড় ছেলে আহত রাসেল খন্দকার কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের বরাতে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানিয়েছেন, আব্দুল মান্নান তার অটোরিকশায় করে দুই ছেলেকে নিয়ে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে খানাখন্দ থাকায় তিনি সড়কের মাঝামাঝি দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এসময় বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আব্দুল মান্নান খন্দকার ও ছোট ছেলে জুয়েল খন্দকার মারা যান। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। খবর পেয়ে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ নিয়ে যায়। ট্রাকটি আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।

  • পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়ার্ড সদস্যের মৃত্যু

    পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়ার্ড সদস্যের মৃত্যু

    পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়ার্ড সদস্যের মৃত্যু

    নওগাঁর পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য এমদাদুল হক এমানী (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি সরিয়ালা গ্রামের মৃত কিনা সরকারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে জামিলকুড়ি এলাকায় নিজ মালিকানাধীন এসটিডব্লিউ পাম্পের মেইন সুইচ বন্ধ না করেই বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পোরশা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ‘সীমান্তে আগ্রাসন চালালে হবে লংমার্চ ॥ চাঁপাইনবাবগঞ্জে এনসিপি আহ্বায়ক নাহিদের হুঁশিয়ারি

    ‘সীমান্তে আগ্রাসন চালালে হবে লংমার্চ ॥ চাঁপাইনবাবগঞ্জে এনসিপি আহ্বায়ক নাহিদের হুঁশিয়ারি

    চাঁপাইনবাবগঞ্জে এনসিপি’র জুলাই পদযাত্রা ও পথসভা

    ‘সীমান্তে আগ্রাসন চালালে হবে লংমার্চ ॥ চাঁপাইনবাবগঞ্জে এনসিপি আহ্বায়ক নাহিদের হুঁশিয়ারি

    “সীমান্তে আগ্রাসন হলে লংমার্চ ঘোষণা করা হবে” এ হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সীমান্তে বারবার নিরীহ বাংলাদেশীদের হত্যা করা হচ্ছে, যা মেনে নেওয়া যায় না। সীমান্ত রক্ষায় দেশের জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। রবিবার (৬ জুলাই) দুপুর আড়াইটায় জুলাই পদযাত্রায় ষষ্ঠ দিনে কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে এনসিপির উদ্যোগে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জনতার দুয়ারে জুলাই’ স্লোগানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ষষ্ঠ দিনে এই কর্মসূচি পালিত হয়। নাহিদ ইসলাম বলেন, “আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সকল জেলা থেকে বৈষম্য দূর করতে হবে।

    মৌলিক সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশে রাজনৈতিক বৈষম্যের সুযোগ থাকবে না।” এনসিপি আহবায়ক আরও বলেন, “চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কোনো আগ্রাসন বরদাশত করা হবে না। ইতিমধ্যেই এই জেলার সাহসী মানুষ সীমান্ত আগ্রাসন প্রতিহত করেছে”, তিনি বলেন, “রাষ্ট্র সংস্কার, বৈষম্যবিরোধী আন্দোলন, অতীতের গণহত্যার বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই জাতীয় নাগরিক কমিটির মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “দেশের জনগণ এখন সচেতন ও সংগঠিত। তারা আর অন্যায় সহ্য করবে না। সীমান্তে যেকোনো ধরনের আগ্রাসন বা দখলচেষ্টা রুখে দিতে জনগণ প্রস্তুত।” ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কঠোর সমালোচনা করে নাহিদ বলেন, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, এখানে বোমার বিষ্ফোরণ ঘটনায়। আমরা কিন্তু এইসব আগ্রাসন আর মেনে নিবোনা। সীমান্তে অনেক বাহাদুরি করেছেন দাদারা, সেই দিন শেষ হয়েছে। আবার আগ্রাসন চালানো হলে, আমার ভাইদের হত্যা করা হলে আমরা লং মার্চ ঘোষনা করবো।

    আমাদের সীমান্ত আমরাই রক্ষা করবো। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জবাসী দীর্ঘদিন ধরে ট্রেনের জন্য আন্দোলন করছেন। আমরা এই সভা থেকে আপনাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন করছি। সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জবাসীর এই দাবি পুরণ করেন। পথসভায় আরও বক্তব্য দেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “আমরা আর রাজনৈতিক বৈষম্য দেখতে চাই না। নতুন সংবিধান চাই, নতুন পথচলা চাই। জুলাই সনদ ও ঘোষণাপত্র চাই, যাতে ভারত, আমেরিকা কিংবা চীন কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে। ” সভায় দলের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনুভা জাবিন বলেন, “জনতাই ক্ষমতা। আমরা স্বপ্ন দেখি এক গণমুখী ও বৈষম্যহীন রাষ্ট্রের। ভুল-ত্রুটি থাকলে আপনারা তা ধরিয়ে দেবেন।” পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আলউল হক। বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, আসিফ মোস্তফা জামাল (নেহাল)। এর আগে নওগাঁ থেকে সড়ক পথে দুপুর ২টার দিকে কেন্দ্রীয় নেতারা চাঁপাইনবাবগঞ্জে পৌঁছান। এবং স্থানীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে শান্তি মোড় থেকে শুরু হয় ‘জুলাই পদযাত্রা’। পদযাত্রাটি শহরের বাতেন খাঁ মোড়, নিমতলা মোড়, বড় ইন্দারা মোড়, গাবতলা মোড়, ক্লাব সুপার মার্কেট চত্বর প্রদক্ষিন করে নবাবগঞ্জ সরকারী কলেজ চত্বরে পথসভায় মিলিত হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পদযাত্রার সময় নেতারা বিভিন্ন স্থানে থেমে জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

    সভা শেষে ফিতা কেটে এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে উদ্বোধন করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ। শেষে মিষ্টি মুখ করেন। দলটির নেতারা জানান, “এই সফর হচ্ছে এনসিপির জাতীয় গণসংযোগ কর্মসূচির অংশ। দেশের নানা অঞ্চলে জনগণের প্রত্যাশা ও অভিমতকে গুরুত্ব দিয়েই গড়ে তোলা হবে দলের কর্মপন্থা ও ইশতেহার। আগামী ইশতেহারে চাঁপাইনবাবগঞ্জসহ বৈষম্যের শিকার সব অঞ্চলের মানুষের মুক্তির কথা স্পষ্টভাবে তুলে ধরা হবে। এনসিপির দাবি, জুলাই আন্দোলন শুধু ইতিহাস নয়, এটি একটি নতুন বাংলাদেশের সূচনার পথ। সেজন্য তারা ‘জুলাই ঘোষণা’কে দেশের রাজনীতির নতুন দিকনির্দেশনা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। পদযাত্রা ও পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার,

    আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিয়ন, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মোহাম্মদ আতাউল্লাহ, সদস্য ফিহাদুর রহমান দিবস। পদযাত্রা ও পথসভায় জেলার এনসিপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, শিক্ষার্থী, সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। বিকেলে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় উদ্বোধন শেষে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দেন এনসিপির নেতৃবৃন্দ।