Blog

  • লোহাগড়ায় গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা

    লোহাগড়ায় গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা

    লোহাগড়ায় গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা

    লোহাগড়ায় গণঅধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম। গণঅধিকার পরিষদের লোহাগড়া উপজেলা কার্যালয়ে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের সাথে দলীয় বিভিন্ন বিষয় ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয় নিয়ে মতবিনিময় করেন লায়ন নুর ইসলাম। সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে দলের অবস্থানকে শক্তিশালী করতে সংগঠন বিস্তৃত করার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। গণঅধিকার পরিষদের লোহাগড়া উপজেলা সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জেলার সাংগঠনিক সম্পাদক টিপু শেখের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

  • একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনেই দেশ সঠিক পথে অগ্রসর হবে-মির্জা ফখরুল

    একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনেই দেশ সঠিক পথে অগ্রসর হবে-মির্জা ফখরুল

    একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনেই দেশ সঠিক পথে অগ্রসর হবে-মির্জা ফখরুল

    আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল ১০টার দিকে সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের প্রত্যাশা, অন্তবর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে। সোমবার সকাল ৯টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান। এ সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ দলীয় নেতারা মির্জা ফখরুলকে স্বাগত জানান। সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে, তা বাস্তবায়নে কাজ করতে হবে সবাইকে। দেশে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হাজারও প্রাণহানি ঘটেছে। বিএনপি মহাসচিবের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনসহ অন্যরা। বিএনপি মহাসচিব দুপুরে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে আয়োজিত একটি দোয়া মাহফিলে অংশ নেন। সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া দুপুরে সিলেট জেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামীলীগের নারকীয় হত্যাকাণ্ডের শিকার সিলেট জেলার সকল শহীদ পরিবারের সদস্যদের সম্মানে একটি অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • চাঁপাইনবাবগঞ্জে চোর ও কুখ্যাত ডাকাত ও বিষ্ফোরক মামলার আসামীসহ গ্রেফতার-৫

    চাঁপাইনবাবগঞ্জে চোর ও কুখ্যাত ডাকাত ও বিষ্ফোরক মামলার আসামীসহ গ্রেফতার-৫

    চাঁপাইনবাবগঞ্জে চোর ও কুখ্যাত ডাকাত ও বিষ্ফোরক মামলার আসামীসহ গ্রেফতার-৫

    চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে এক মোটরসাইকেল চোর ও এক কুখ্যাত ডাকাত এব জেলা শহরের চরজোতপ্রতাপ মৃধাপাড়ায় ঘটনার বিষ্ফোরত মামলার আসামীসহ ৫ জন গ্রেফতার হয়েছে। পৃথক পৃথক অভিযানে এদের গ্রেফতার করে পুলিশ। অভিযানে চোরাই মোটরসাইকেল এবং হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মোটরসাইকেল চোর চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের শামীমের ছেলে মো: রকি (২৫) এবং গ্রেফতারকৃত ডাকাত জেলার গোমস্তাপুর উপজেলার বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে মোঃ মানিক আলী (৩২)।

    জেলা পুলিশের প্রেসনোটে শনিবার দিবাগত গভীর রাতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় নাচোল থানার রেলওয়ে স্টেশন সংলগ্ন শ্রীরামপুর নামক এলাকা থেকে মোটরসাইকেল চোর রকিকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে নাচোল থানা পুলিশ। এছাড়া অপর এক অভিযানে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কুখ্যাত মানিক ডাকাতকে শিবগঞ্জ থানার কানসাট থেকে ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে পৃথকভাবে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের পৃথক প্রেসনোটে জানানো হয়, গত ৪ জুলাই রাত সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরজোতপ্রতাপ মৃধাপাড়াস্থ জনৈক সাদিকুল ইসলামের রেস্টুরেন্টের সামনে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। অতঃপর গভীর রাতে একই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় দায়ের কৃত মামলায় এজাহার নামীয় মাহমুদ, মোসা এবং রাতুলকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরক মামলায় গ্রেফতারকৃতরা হচ্ছে,

    চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আরামবাগ (স্বপ্নপুরী) মহল্লার মোঃ কাবির খাঁ’র ছেলে মোঃ মাহামুদ @ মাহামুদ কানা (২০), আরামবাগ মহল্লার মোঃ শাহিন এর ছেলে মোঃ রাতুল (২০) এবং একই এলাকার মোঃ মানিক এর ছেলে মোঃ মোসা (১৭)। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • পত্নীতলার আনারুল ইসলাম বাঁচতে চায় ॥ মানবিক সাহায্যের আবেদন পরিবারের

    পত্নীতলার আনারুল ইসলাম বাঁচতে চায় ॥ মানবিক সাহায্যের আবেদন পরিবারের

    পত্নীতলার আনারুল ইসলাম বাঁচতে চায় ॥ মানবিক সাহায্যের আবেদন পরিবারের

    “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না”। সমাজের বিত্তবান ও মানবিক বিবেচনায় অসহায় রোগাক্রান্ত আনারুল ইসলাম পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তাঁর পরিবার। একটু সহানুভুতি আনারুল ইসলামের চিকিৎসার জন্য সহায়ক হয়ে দাঁড়াবে। মটরসাইকেল দুর্ঘটনায় মেরুদন্ডের হাড় ভেঙে যাওয়া আনারুল ইসলাম নওগাঁ জেলার পত্নীতলার কাঁটাবাড়ী পশ্চিম বোরাম গ্রামের সন্তান। জানা গেছে, মোঃ আনারুল ইসলাম ২০২০ইং সালে মোবাইল ব্যাংকিং রকেট কোম্পানিতে চাকরি করা অবস্থায় মটরসাইকেল দুর্ঘটনায় মেরুদন্ডের হাড় ভেঙে যায়। বাংলাদেশ এবং ভারত চিকিৎসা করে প্রায় ২৫ লক্ষ টাকা খরচ হয়। চিকিৎসা করলেও তিনি পুরোপুরি সুস্থ হতে পারেনি। এই চিকিৎসার করতে গিয়ে তার ভিটা মাটি সহায়-সম্বল সব শেষ হয়ে যায়। তারপরও সুস্থ না হওয়ায় দীর্ঘদিন বিছানায় থেকে শরীরের বিভিন্ন অংশে ঘা বের হয়ে ছিদ্র হয়ে যায়। বর্তমানে তার শরীরের বিভিন্ন অংশে প্যারালাইসিস হয়ে গেছে। এখন তিনি চিকিৎসার অভাবে মানবতার জীবন যাপন করছেন। নিরুপায় হয়ে তিনি জীবন বাঁচাতে সমাজের সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। সমাজের বিত্তবানদের নিকট আহ্বান, আসুন আমরা অসহায় শয্যাসায়ী আনারুল ইসলাম এর জীবন বাঁচাতে এগিয়ে আসি। মোঃ আনারুল ইসলাম কাছে সাহায্য পাঠানোর জন্য মোবাইল নাম্বার/বিকাশ-০১৭৪৪৬২৩৭২০।

  • গাইবান্ধায় বাঙ্গালী নদীতে যৌথবাহিনীর অভিযান ॥ গ্রেফতার-৬ ॥ ড্রেজার মেশিন জব্দ

    গাইবান্ধায় বাঙ্গালী নদীতে যৌথবাহিনীর অভিযান ॥ গ্রেফতার-৬ ॥ ড্রেজার মেশিন জব্দ

    গাইবান্ধায় বাঙ্গালী নদীতে যৌথবাহিনীর অভিযান ॥ গ্রেফতার-৬ ॥ ড্রেজার মেশিন জব্দ

    গাইবান্ধার সাঘাটায় বাঙ্গালী নদীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত ৬ ব্যাক্তিকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা ক্যাম্পের ক্যাপ্টেন রুবায়েত এর নেতৃত্বে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়ন সতিতলা এলাকায় বাঙালি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটকৃত ব্যাক্তিরা হলেন, সাঘাটা উপজেলার সতিতলা গ্রামের কবির হোসেনের ছেলে বাবলু মিয়া, হাপানিয়া গ্রমের সোলেমান হোসেনের ছেলে বুলু মিয়া, গজারি গ্রামের জাফর হোসেনের ছেলে হান্নান মিয়া, সতিতলা গ্রামের আবুল কাশেমের ছেলে মঞ্জুর আলম, উল্লাসোনাতলা গ্রামের ওহতুল মন্ডলের ছেলে আলী হোসেন এবং পবনতাইড় কালু ব্যাপারির ছেলে বকুল মিয়া। পরে আটক ৬ জন বালু ব্যাবসায়ী ও জব্দ করা ড্রেজার মেশিন সাঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

  • গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির পথসভা

    গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির পথসভা

    গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির পথসভা

    রাজশাহী অভিমুখী যাত্রার পথে রবিবার দুপুরে গোদাগাড়ী গোল চত্বরে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে অভিবাদন জানিয়েছেন রাজশাহী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ রহমতুল্লাহ ও স্থানীয় জনতা। এ সময় নেতাকর্মীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতৃবৃন্দ। গোদাগাড়ী চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোদাগাড়ীর মানুষের প্রতিরোধের সংগ্রাম আমাদের জন্য অনুপ্রেরণা। এই জনপদ বারবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা বৈষম্য, দুর্নীতি ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে এসেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, আমরা যারা রাজপথে কাজ করি, তারা জানি, জনগণই আমাদের শক্তি। এই পথেই গণতন্ত্রের বিজয় সম্ভব। এসময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত জনতার দাবির প্রেক্ষিতে স্লোগান দিতে শুরু করলে, স্থানীয় যুবক-শ্রমজীবী মানুষ, দোকানদারসহ শতাধিক মানুষ ‘গণতন্ত্র চাই, অধিকার চাই’, ‘গোদাগাড়ীর দাবি, মানুষের মুক্তি’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে গোদাগাড়ী চত্তর প্রকম্পিত হয়ে ওঠে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় কৃষকের ন্যায্যমূল্য, গরিব মানুষের চিকিৎসার সুযোগ বৃদ্ধি, রাস্তা-ঘাটের উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবিতে তাঁরা সোচ্চার। জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপস্থিতিতে এই দাবি আরও জোরালোভাবে জানানো হয়েছে।
    সংক্ষিপ্ত এই পথসভা শেষে নেতারা রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করেন। স্থানীয় প্রশাসন শান্তিপূর্ণ সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করেন। গোদাগাড়ীর মানুষ তাদের দাবির বিষয়ে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

  • বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

    বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

    বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

    ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তিন দিন আগে গুলি করে হত্যা করা বাংলাদেশি যুবক ইব্রাহীমের (৩৫) লাশ শনিবার রাত ৮টার দিকে ফেরত দিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পোরশা সীমান্তের ২৩২ নম্বর পিলার সংলগ্ন কাতলামারী এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও বিএসএফ কর্মকর্তাসহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ ও নিহতের পরিবারের বরাতে জানা যায়, নওগাঁর সাপাহার উপজেলার রোদগ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ইব্রাহীম বুধবার রাতে নিতপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।

    পরদিন সকালে সীমান্তের ২২৯ মেইন পিলারের কাছে ভারতের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুপুরে বিএসএফ সদস্যরা লাশটি নিয়ে যায়। প্রথমদিকে বিএসএফ লাশ নেওয়ার কথা অস্বীকার করলেও, পরদিন তারা সত্যতা স্বীকার করে। এরপর শনিবার লাশ ফেরত দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান।

  • গোদাগাড়ীতে বিআরটিসি বাস কে সাইড দিতে গিয়ে ট্রাক খাদে

    গোদাগাড়ীতে বিআরটিসি বাস কে সাইড দিতে গিয়ে ট্রাক খাদে

    গোদাগাড়ীতে বিআরটিসি বাস কে সাইড দিতে গিয়ে ট্রাক খাদে

    রাজশাহীর গোদাগাড়ীতে বিআরটিসি বাস কে সাইড দিতে গিয়ে একটি মাল বোঝাই ট্রাক খাদে পড়ে দুর্ঘটনা কবলিত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার কাক ডাকা ভোরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাট ডিগ্রী কলেজের সামনে এদুর্ঘটনা ঘটে। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাল বোঝাই ট্রাক রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি হাট ডিগ্রী কলেজ অতিক্রম করার সময় অপর দিক থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস কে সাইদ দিতে গিয়ে রাস্তার পাশে একটি পতিত জমিতে ট্রাকটি উল্টে পড়ে। ঘটনার পরপরই বাস টি দ্রুতগতিতে চাঁপাইনবাবগঞ্জ এর দিকে পালিয়ে যাই। এ সময় ট্রাকে থাকা অন্তত ২০০ বস্তা খৈল (গো খাদ্য) ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। দুর্ঘটনা কবলিত ট্রাক এর মালামাল গুলো নামিয়ে অন্য একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে দুর্ঘটনা কবলিত ট্রাকের ড্রাইভার জানান, বিআরটিসি বাসটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল, আর তার ট্রাকে অত্যন্ত মালামাল বোঝাই ছিল। নিজেকে বাঁচাতে কিছুটা বাম সাইডে ট্রাক টি কাটেন, বৃষ্টির ফলে রাস্তাটি পিচ্ছিল ছিল। এ কারণেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে।

  • গোমস্তাপুরে সাবেক খাদ্যমন্ত্রীসহ আ’লীগ নেতাদের বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

    গোমস্তাপুরে সাবেক খাদ্যমন্ত্রীসহ আ’লীগ নেতাদের বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

    গোমস্তাপুরে সাবেক খাদ্যমন্ত্রীসহ আ’লীগ নেতাদের বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক মাহিন্দ্রা চালককে পিটিয়ে হত্যার দায়ে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ হত্যাকান্ডে জড়িত স্থানীয় আ’লীগ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বিকেলে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-শেরপুর গ্রামে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। আড্ডা-শেরপুর এলাকাবাসীর আয়োজনে আড্ডা বাজার থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

    এর আগে আড্ডা বাজারে নিহতের পরিবার ও স্বজনদেরকে হত্যা মামলার আসামী আ’লীগ নেতাদের প্রাণনাশের হুমকি ও সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রাতের অন্ধকারে একজন সাধারণ মাহিন্দ্রা চালককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে নেয়ামতপুর উপজেলা যুবলীগের সভাপতি মোতালিব হোসেন বাবারের নেতৃত্বে পিটিয়ে হত্যা করে স্থানীয় আ’লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী। এছাড়াও হত্যার পরদিন ১১টি দোকান ও বাড়ি থেকে গরু-ছাগল লুটপাট করে হত্যাকারীরা। হত্যাকান্ডের এক বছর পেরিয়ে গেলেও অপরাধীরা এখনও ঘুরে বেড়াচ্ছে। আদালতে চার্জশিট দিচ্ছে না সিআইডি। উল্টো এখনও আসামীরা নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে নিহতের পরিবারের সদস্যদের। উল্লেখ্য, গত বছরের ২৪ মার্চ রাত সাড়ে আটটার দিকে শেরপুর পশ্চিমপাড়া এলাকার ফসলী জমিতে নিয়ে গিয়ে মাহিন্দ্রা চালক জয়নাল আবেদিনকে পিটিয়ে গুরুতর আহত করে আ’লীগ ও এর সহযোগী সংগঠনের ৩০-৩৫ জন নেতাকর্মী। দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন জয়নাল আবেদিন। নিহত জয়নাল আবেদীন শেরপুর গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে। এঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করে।

  • যৌথবাহিনীর হাতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আটক

    যৌথবাহিনীর হাতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আটক

    যৌথবাহিনীর হাতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আটক

    র‌্যাব ৫ এর সদস্যদের অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। র‌্যাব-৫, সিপিসি-১ ও সিপিএসসির যৌথ অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আমনুরা পাওয়ার স্টেশন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ধোবড়ার মোঃ আকবর আলী বদরু এর ছেলে মোঃ সোনারুল ইসলাম (৩৪)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ৬ জুলাই রাত পৌনে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আমনুরা পাওয়ার স্টেশন এলাকা থেকে কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সোনারুল ’কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় বিজ্ঞ আদালতে মামলা হয়। মামলা হওয়ার পর আসামী নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামীকে দোষী সাব্যস্ত করে কারাদন্ড এবং চেকে বর্ণিত অর্থদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। প্রেক্ষিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।