Blog

  • রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক

    রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক

    রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক

    রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী নজরুল ইসলাম জুলুর ঘনিষ্ঠ সহযোগী ও অস্ত্র বাহক পুট্ট বাবুকে রাজশাহী প্রেসক্লাব থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে প্রেসক্লাব কর্তৃপক্ষ। সোমবার (৭ জুলাই) বেলা ১টার দিকে আটক করা হয়। পুট্ট বাবু রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার বাসিন্দা এবং নবাবজানের ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রেসক্লাব সূত্র জানায়, জুলু যখন অবৈধভাবে রাজশাহী প্রেসক্লাব দখলে রেখেছিলেন, তখন ওই ক্লাবেই দেশীয় অস্ত্র চালনা ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ চলতো। পুট্ট বাবু ছিল সেই প্রশিক্ষণের অন্যতম সক্রিয় সহযোগী ও অস্ত্র বহনকারী। আটকের সময় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলী, সদস্য রাজিব আলী রাতুল, শামসুল ইসলাম, মশিউর, হুমায়ুন কবীর, সান্ত, হিরো সহ অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রেসক্লাব কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে কেউ যেন এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রেসক্লাবের নাম ব্যবহার করতে না পারে, সে বিষয়ে তারা কঠোর অবস্থানে থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

  • নেত্রকোণা জেলা আ’লীগের সহ-সভাপতি টঙ্গীতে গ্রেফতার

    নেত্রকোণা জেলা আ’লীগের সহ-সভাপতি টঙ্গীতে গ্রেফতার

    নেত্রকোণা জেলা আ’লীগের সহ-সভাপতি টঙ্গীতে গ্রেফতার

    নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১১ টার দিকে গাজীপুর জেলার টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোণা সদর থানা এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করার বিষয়টি নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ নিশ্চিত করেছেন। সম্প্রতি আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বর্তমান সরকার। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে নেত্রকোণায় ৭-৮ নাশকতার মামলা রয়েছে। নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গীতে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ ও ডিবি। অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। টঙ্গী থেকে নেত্রকোণায় প্রশান্ত রায়কে আনা হচ্ছে। তার বিরুদ্ধে থানায় ৭ থেকে ৮ টি নাশকতার মামলা রয়েছে। বিচারিক আদালতে তাকে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ২০ জুন নেত্রকোণায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল ও সমাবেশ হয়। এতে অংশগ্রহন করেন ৮-১০ জন দলীয় নেতাকর্মী। ঐদিন সকালে কোন এক সময় ছোট বাজারস্থ ভাংচুর হওয়া দলীয় কার্যালয়ের সামনে তারা এই সমাবেশ করেন। সমাবেশের এরকম একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই সমাবেশের পর তার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। তারপর থেকে পলাতক ছিলেন আওয়ামীগের এই নেতা।

  • বিএনপির ৩১ দফা ও সদস্য সংগ্রহে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা

    বিএনপির ৩১ দফা ও সদস্য সংগ্রহে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা

    পৌর বিএনপি নেতৃবৃন্দের পরিচিতি

    বিএনপির ৩১ দফা ও সদস্য সংগ্রহে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা

    বিএনপির ৩১ দফা ও সদস্য সংগ্রহে গতি আনতে আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। একই সভায় চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির পরিচিতি সভাও হয়। শনিবার দুপুরে শহীদ সাটু অডিটোরিয়ামে ৩১ দফা ও সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন-চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। বক্তব্যে বিএনপি’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত বলেন, “টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, বালু মহল লুটপাট, সুবিধাভোগী এবং পাপিয়া লীগ, এরা যেন বিএনপির রাজনীতিতে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে”। তিনি বলেন, এরা একসময় আওয়ামীলীগের ছায়ায় থেকে দেশ ও সমাজকে লুটেপুটে খেয়েছে। এখন সুযোগ বুঝে তারা বিএনপিতে প্রবেশের চেষ্টা করছে। এদেরকে প্রতিহত করতে হবে। সৈয়দ শাহীন শওকত নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সতর্ক করে দিয়ে বলেন,

    “আপনারা কেউ যেন কোনো সরকারি অফিসে বা এলাকায় চাঁদাবাজি, অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গ না করেন। কেউ যদি এসব কাজ করেন, তাহলে তাকে কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হবে।” তিনি আরও বলেন, “ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতন ঘটেছে। আমরা একটি নতুন, স্বাধীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণের ভোটাধিকার থাকবে, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে।” এর আগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি। চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আয়োজনে এ সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, মোঃ রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হায়াত উদ্দোলাসহ অন্যরা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম(চাইনিজ রফিক)। সভায় প্রধান বক্তা চাঁপাইনবাবগঞ্জের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের কার্যক্রমের সমালোচনা করে বলেন, চাঁপাইনবাবগঞ্জে বিএনপির রাজনীতীতে কোন ধান্দাবাজের জায়গা হবে না।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপিতে ভাঙ্গনের ষড়যন্ত্রও সফল হবে না। চাঁপাইনবাবগঞ্জের বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা এক হয়ে এসব ষড়যন্ত্রের জবাব দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। তিনি বলেন, আমরা সকলকে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিকে ঢেলে সাজিয়ে তোলার চেষ্টা করছি। তিনি বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মোঃ সারোয়ার জাহান। সভায় অতিথি হিসেবে আরও ছিলেন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা তারিক আহমদ, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির নবগঠিত সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল বিশ্বাস। এসময় জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • বেপরোয়া বাইক-বাস-ব্যাটারি চালিত বাহন ॥ নেই শৃঙ্খলা-ঝরছে ১৫ প্রাণ-সেভ দ্য রোড

    বেপরোয়া বাইক-বাস-ব্যাটারি চালিত বাহন ॥ নেই শৃঙ্খলা-ঝরছে ১৫ প্রাণ-সেভ দ্য রোড

    বেপরোয়া বাইক-বাস-ব্যাটারি চালিত বাহন ॥ নেই শৃঙ্খলা-ঝরছে ১৫ প্রাণ-সেভ দ্য রোড

    চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সড়কপথে চরম নৈরাজ্য-বিশৃঙ্খলা আর আইন না মেনে বাহন চলাচলের কারণে ছোট-বড় সর্বমোট ১৭ হাজার ৯৫৭ টি দুর্ঘটনায় ১৭ হাজার ৮২৬ আহত এবং নিহত হয়েছেন ২ হাজার ৭৭৮ জন। গবেষণা-সচেতনা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা বিজয় মিলনায়তনে প্রতিবেদন পাঠ সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন। লিখিত প্রতিবেদনে তিনি জানান, পদ্মা সেতুর মত দেশের অন্যান্য সেতু বা সড়কে বাইক লেন না থাকা, সেভ দ্য রোড-এর নিয়মিত প্রতিবেদন-সচেতনতা ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচির পরও বেপরোয়া রাইড শেয়ারিং, ৩৫০ সিসিসহ দ্রুতগতি সম্পন্ন মোটর সাইকেল লাইসেন্সবিহীনভাবে পরিচালনা এবং প্রায় আড়াই লক্ষ অনুমোদনবিহীন ব্যাটারি চালিত অটো রিক্সার বিশৃঙ্খল চলাচলে অহরহ রাজধানী ঢাকাসহ সারাদেশে দূর্ঘটনা বেড়েছে অতিতের সকল সময়ের চেয়ে বেশি। কেবলমাত্র ব্যাটারি চালিত অটো রিক্সা, সিএনজিসহ থ্রী হুইলার ধরণের বাহনে ৮ হাজার ৮১২ টি দূর্ঘটনায় আহত হয়েছেন ৮ হাজার ৮১৫ এবং নিহত হয়েছেন ৭৯৫ জন। সেই সাথে ৩ হাজার ৭১৪ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ হাজার ৬২৩ জন আহত এবং ৬৭৩ জন নিহত হন; ৩ হাজার ৪০৪ টি বাস দুর্ঘটনায় ৩ হাজার ৩১৮ জন আহত এবং ৮২৫ জন নিহত হয়েছেন এবং ২ হাজার ২৭ টি ট্রাক-পিকআপ-লড়ি দুর্ঘটনায় ২ হাজার ৭০ জন আহত এবং ৪৮৫ জন নিহত হয়েছেন। সেভ দ্য রোড-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ রায়, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, দেশের বিভিন্ন প্রত্রিকা ও টেলিভিশন এবং স্থানীয় প্রত্যক্ষদর্শী-সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিগণের দেয়া তথ্যানুসারে এই প্রতিবেদন দুর্ঘটনামুক্ত পথ-এর জন্য তৈরি করা হয়েছে। অতিতের সরকারগুলোর মত এই সরকারও সড়কে ফিটনেসবিহীন বাস, ড্রাইভিং লাইসেন্সহীন চালক এবং শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে কেবলমাত্র সংশ্লিষ্ট সেক্টরে জগদ্দল পাথরের মত চেপে থাকা দুর্নীতিবাজ আমলা ও শ্রমিক নেতাদের সীমাহীন দুর্নীতি-চাঁদাবাজী ও অপরিকল্পিত পদক্ষেপের কারণে। গত ৬ মাসে সড়কে চরম নৈরাজ্য-আইন না মানার সংস্কৃতি তৈরি হওয়ায় ক্রমশ সড়কে দূর্ঘটনা যেমন বৃদ্ধি করছে, তেমন আহত এবং নিহতের সংখ্যাও বাড়াচ্ছে। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী বলেন. সেভ দ্য রোড-এর দাবি অনুযায়ী প্রতি ৩ কিলোমিটারে পুলিশ বুথ বা ওয়াচ টাওয়ার স্থাপন না করা ও হাইওয়ে পুলিশসহ জেলা-উপজেলা পর্যায়ের পুলিশ-প্রশাসনের দায়িত্বে অবহেলার কারণে সড়কপথে ৬ মাসে ডাকাতির ঘটনা ঘটেছে ১১৮ টি, এতে ডাকাতদের হামলায় আহত হয়েছেন ১০৪ জন। এছাড়াও নারী শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে ৬১৪ টি, ধর্ষণের ঘটনা ঘটেছে ২ টি। যার অধিকাংশই থানা-পুলিশের স্মরণাপন্ন হয়ানি বলে প্রত্যক্ষদর্শী ও সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের তথ্যে উঠে এসেছে। নৌপথে কোস্টগার্ড ও নৌপুলিশের দায়িত্ব অবহেলার সুযোগে অন্যান্য বছরের তুলনায় ডাকাতি বেড়েছে। রেলপথে মহাখালীতে দুষ্কৃতিকারীদের ছোড়া ইট-পাটকেল ও ছিনতাইকারীদের হামলায় ৪১ জনসহ মোট ৫৩ জন আহত হয়েছেন। এছাড়াও ১ জানুয়ারি ৩০ জুন পর্যন্ত নৌপথে ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে ৬১৫ টি। আহত ৪৫১ জন, নিহত হয়েছেন ১৪ জন। ১ জানুয়ারি ৩০ জুন পর্যন্ত রেলপথে ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে ৫২৬ টি। আহত হয়েছে ১৮৪ জন, নিহত হয়েছে ১৪ জন। উল্লেখ্য, ‘সেভ দ্য রোড-এর অঙ্গীকার পথ দূর্ঘটনা থাকবে না আর…’ বাক্যটিকে লালন রেখে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি থেকে ২০০৭ সালে পথচলা শুরু করে আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড।

  • গ্রামবাসীর চেষ্টায় নাচোলে যাতায়াতের অযোগ্য রাস্তা মেরামত

    গ্রামবাসীর চেষ্টায় নাচোলে যাতায়াতের অযোগ্য রাস্তা মেরামত

    গ্রামবাসীর চেষ্টায় নাচোলে যাতায়াতের অযোগ্য রাস্তা মেরামত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের পুকুরিয়াপাড়া গ্রামের দুই কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন গ্রামবাসী। বর্ষা মৌসুমে রাস্তার বেহাল দশা দেখে উপায়ান্তর না পেয়ে গ্রামের সর্বস্তরের জনগণ রাস্তা নির্মাণে নেমে পড়েছেন। সরজমিনে দেখা যায়, গ্রামবাসী নিজেরাই চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে ভাংড়ি ইট ফেলে ঠিক করছেন রাস্তাটি। ভুক্তভোগী গ্রামবাসীরা বলেন, বহুদিন ধরে এলজিইডিসহ বহুজন আশ্বাস দিলেও বেশ কয়েকবার রাস্তাটি মাপজোখ করার পরও এই গ্রামের মানুষের ভাগ্য বদলায়নি! প্রবীণ এক গ্রামবাসী জানান,

    আমাদের বয়স শেষের পথে, কিন্তু রাস্তার কাজের শুরু দেখতেই পেলাম না। বহুদিন থেকে রাস্তাটি পাকাকরণের জন্য এমপি, উপজেলার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, দলীয় প্রতিনিধি, এমনকি কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো সাড়া পাওয়া যাইনি। উপায়ন্তর না পেয়ে নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কার কাজ শুরু করেছি। জনগণের দূর্ভোগ কমাতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট রাস্তাটি পাকাকরণের দাবী জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী। এ বিষয়ে সদ্য যোগদানকৃত উপজেলা প্রকৌশলী এলজিইডি ইঞ্জিনিয়র সাদেকুল ইসলাম জানান, ইতোমধ্যে ১১৪টি রাস্তার নতুনভাবে আইডি ভুক্ত করার জন্য উপজেলা পরিষদের ১২তম সভায় রেজুলেশন করে পরবর্তী পদক্ষেপের জন্য জেলা প্রশাসক অফিসে প্রেরণ করা হয়েছে। এটি একটি চলমান কার্যক্রম। ১১৪টি রাস্তার বাইরেও আর যে সকল সৃজিত অর্থাৎ বাদ পড়া রাস্তা সমূহের আইডিভুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • ভালোবাসার টানে মালয়েশিয়ার তরুণী নওগাঁর বদলগাছীতে ॥ বিয়েও করেছেন যুবককে

    ভালোবাসার টানে মালয়েশিয়ার তরুণী নওগাঁর বদলগাছীতে ॥ বিয়েও করেছেন যুবককে

    ভালোবাসার টানে মালয়েশিয়ার তরুণী নওগাঁর বদলগাছীতে ॥ বিয়েও করেছেন যুবককে

    ভালোবাসার টানে মালয়েশিয়ার তরুণী নওগাঁর বদলগাছীতে এসেছেন, বিয়েও করেছেন বদলগাছির এক যুবককে। পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। শুধু তাই নয়, নিজের জন্মভূমি ছেড়ে বাংলাদেশের নওগাঁয় এসে প্রেমিক জামিল হোসেনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন মালয়েশিয়ার তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিনদেশি এই নববধূকে দেখতে ভিড় করেছেন স্থানীয়রা। জামিল হোসেন বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের বিলাশবাড়ি গ্রামের কালাম হোসেনের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী। শুক্রবার (৪ জুলাই) দুপুরে জামিলের বাড়িতেই জাকজমকমভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। গত বৃহস্পতিবার রাতে জামিল-নাজিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। নওগাঁর বদলগাছী উপজেলার জামিল হোসেনের (২৪) সঙ্গে মালয়েশিয়ার একটি শপিংমলে তিন বছর আগে নাজিয়া বিনতে শাহরুল হিজামের (২৪) সাক্ষাৎ হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত (৩০ জুন) তারা বাংলাদেশে আসেন। এ নিয়ে জামিল হোসেন জানান, ২০১৭ সালের শেষের দিকে মালয়েশিয়ায় যান তিনি। সেখানে জহুরবারু মোয়ার থানা এলাকায় একটি ফার্নিচার দোকানে চাকরি করতেন তিনি। পাশেই একটি শপিংমলের দোকান ছিল। সেখানে জামিল প্রায়ই কেনাকাটা করতে যেতেন। একপর্যায়ে নাজিয়া বিনতে শাহরুল হিজামের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে নাজিয়া বিনতে শাহরুল হিজাম তার পরিবারকে জামিলের সম্পর্কে জানান। প্রথমে নাজিয়া বিনতে শাহরুল হিজামের বাবা-মা সম্পর্ক নিয়ে একটু মনঃক্ষুণ্ণ ছিলেন। পরে পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় তিনি নাজিয়া বিনতে শাহরুল হিজাম বিয়ে করেন। এরপর বাংলাদেশে শুক্রবার ইসলামিক শরিয়ত মোতাবেক তাদের আবারও বিয়ে হয়। ছুটি শেষে আবার তারা মালয়েশিয়ায় ফিরে যাবেন। তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম বলেন, ‘আমি জামিলকে অনেক বেশি ভালোবাসি। বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে।’ তিনি জানান, জামিল হোসেনের পরিবারের সদস্যরা তাকে মেয়ের মতো গ্রহণ করেছেন। এছাড়া এলাকার মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পেরে ভাবছেন অনেক আগে থেকেই তাদের সঙ্গে পরিচয় আছে। পাশাপাশি এখানকার খাবার তার খুব পছন্দ হয়েছে। জামিলের মা হালিমা খাতুন বলেন, ‘উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। ছেলের বউ হিসেবে তাদের খুব পছন্দ হয়েছে। বাড়িতে আসার পর থেকে সবার সঙ্গে মিলেমিশে চলছে। বিভিন্ন কাজে সহযোগিতা করছে। তাকে দেখতে বাড়িতে ছুটে আসছেন প্রতিবেশীরা। বউ দেখে এলাকাবাসীও প্রশংসা করছে।

  • সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই

    সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই

    সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই

    সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মারা গেছেন (ইন্না … রাজিউন)। শনিবার সকালে গুলশানের বাসায় তাঁর মৃত্যু হয়। শামসুল হুদার শ্যালক আশফাক কাদেরী জানান, সকাল ৯টার দিকে এটিএম শামসুল হুদা মারা গেছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, মরদেহ ইউনাইটেড হাসপাতালে রয়েছে। তাঁর মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলে জানাজা হবে। শামসুল হুদার বয়স হয়েছিল ৮৩ বছর। এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হন। দীর্ঘদিন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। চাকরি জীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

  • গাইবান্ধায় রাতভর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৪ শীর্ষ সন্ত্রাসী আটক

    গাইবান্ধায় রাতভর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৪ শীর্ষ সন্ত্রাসী আটক

    গাইবান্ধায় রাতভর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৪ শীর্ষ সন্ত্রাসী আটক

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও প্রযুক্তি সামগ্রীসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চলে পুরো রাতব্যাপী। হীরকপাড়ার আজাদের বসতবাড়ির পিছনের একটি স্থানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক চার সন্ত্রাসী হচ্ছে, আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে, শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র, একাধিক মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি নকল পিস্তল। এসব সরঞ্জাম সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর এ সফল অভিযানে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন এবং গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • মৌসুমী বায়ুর প্রভাবে ৯ জুলাই পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

    মৌসুমী বায়ুর প্রভাবে ৯ জুলাই পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

    মৌসুমী বায়ুর প্রভাবে ৯ জুলাই পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

    বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ু, আছে লঘুচাপের প্রভাবও। এতে সারা দেশে আকাশ থাকছে মেঘাচ্ছন্ন, থেমে থেমে হচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৯ জুলাই পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। ঝোড়ো বাতাস ও বজ্রবৃষ্টির প্রবণতাও বাড়বে। মাস জুড়ে তিনটি লঘু চাপ দেখা দিতে পারে সাগরে। তবে এতে ঘূর্ণিঝড় হবার আশঙ্কা কম। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, এবার মৌসুমী বায়ু বেশ আগেই চলে এসেছে। মে মাসের শেষে ভারী বৃষ্টিতে বর্ষার আগমন। তবে জুনে এসে স্বাভাবিকের চেয়ে কম হয়েছে বৃষ্টি। গড়ে প্রায় সাড়ে ৪০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। অথচ এ মাসে স্বাভাবিকের চেয়ে ১৯ মিলিমিটার কম ঝরেছে বৃষ্টি। মল্লিক আরও বলেন, জুলাই মাসে দেশের সবেচেয়ে বেশি গড়ে প্রায় ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। তবে গেল কয়েক বছর এ সময়ে তাপপ্রবাহের প্রকোপ থাকলেও এ বছর বেশ স্বস্তি। ৯ জুলাই পর্যন্ত সারা দেশেই থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মোবাতেক, সারা বছর বঙ্গোপসাগরে ৭১৪টি নিম্নচাপ সৃষ্টি হয়। এর মধ্যে ৪৬৬টি হয় জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে। এ মাসেও সাগরে তিনটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। যার একটি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঘড়ের শঙ্কা কম।

  • পত্নীতলায় কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

    পত্নীতলায় কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

    পত্নীতলায় কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

    পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পত্নীতলা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল ফারুক। ৩ জুলাই এই কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নওগাঁ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মামুনুর রশিদ, পত্নীতলা থানা কৃষকদলের সভাপতি মোখলেছুর রহমান, মাটিন্দর ইউনিয়ন ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবু সাঈদ (ম্যারাডোনা), জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান (জুয়েল) এছাড়াও ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, সহ সকল অঙ্গসংগঠনের ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।