Blog

  • ভালুকায় জাসাস’র নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

    ভালুকায় জাসাস’র নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

    ভালুকায় জাসাস’র নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

    বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ভালুকা উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা করে। সভায় উপজেলা জাসাস’র সাধারণ সম্পাদক এম.এম কবিরের সঞ্চালনায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা জাসাস’র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান জনি, সহ-সভাপতি সফিউল্লাহ আনসারী, আশিকুর রহমান শ্রাবন, পৌর জাসাস’র সভাপতি ওয়াছিকুল আলম, সাধারণ মেহেদী হাসানসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও পৌর জাসাস’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিমানে যান্ত্রিক ক্রটি ॥ দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ ॥ রক্ষা পেলেন ৩৮৭ যাত্রী

    বিমানে যান্ত্রিক ক্রটি ॥ দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ ॥ রক্ষা পেলেন ৩৮৭ যাত্রী

    বিমানে যান্ত্রিক ক্রটি ॥ দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ ॥ রক্ষা পেলেন ৩৮৭ যাত্রী

    হজযাত্রী নিয়ে আসা একটি বিমান যান্ত্রিক ক্রটির কবলে পড়ে দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ওই ফ্লাইটে মোট ৩৮৭ জন হজযাত্রী নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। সৌদি আরবের মদিনা থেকে চট্টগ্রামে আসা হজ যাত্রীবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণের পর রানওয়েতে যান্ত্রিক ক্রটির কারণে আটকে পড়ে। এতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। পরে বিমানটিকে সরিয়ে অন্যত্র নিয়ে গেলে পুরোদমে সচল হয় বিমানবন্দর। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৮ চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে বিমানটি যান্ত্রিক ক্রটির কারণে থেমে যায়। সকাল ১১টা ২০ মিনিটে বিমানটিকে টাগকারের (টোইং ভেহিকল) মাধ্যমে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বিমানটি নামার পরই যান্ত্রিক ক্রটি ধরা পড়ে। এঘটনায় রানওয়ে সাময়িক বন্ধ থাকলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফ্লাইটে থাকা সব হজযাত্রীই নিরাপদে আছেন।

  • নালিতাবাড়ী সীমান্ত থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার

    নালিতাবাড়ী সীমান্ত থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার

    নালিতাবাড়ী সীমান্ত থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার

    শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাটাবাড়ি এলাকা থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ১৫-১৬ বছর বয়সী পুরুষ হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে ধারণা স্থানীয়দের ও বন বিভাগের। শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বন বিভাগ ও স্থানীয়রা জানান, বন্যহাতির দল আলো দেখে ভয়ে লোকালয় ও ফসলি মাঠে প্রবেশ করে না। এ জন্য হাতির আক্রমণ থেকে ফসল ও ঘরবাড়ি রক্ষার জন্য স্থানীয় বাসিন্দারা বৈদ্যুতিক বাতির সংযোগ দিয়ে সীমান্ত এলাকায় নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন। শুক্রবার রাতে নাকুগাঁও সীমান্ত হয়ে উত্তর কাটাবাড়ি এলাকায় ৮ থেকে ১০টি বন্যহাতির একটি দল ঢুকে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় একটি হাতি ওই বেষ্টনীর বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে বিভাগীয় বন কর্মকর্তা, স্থানীয় বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঘটনাস্থলে আসে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী রেঞ্জার আল আমিন বলেন, হাতির শুঁড়ে সামান্য পোড়ার মতো দাগ আছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, শুক্রবার রাত ৩টার দিকে কাটাবাড়ি এলাকায় হাতির মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। হাতিটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

  • রাজশাহীতে কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন

    রাজশাহীতে কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন

    রাজশাহীতে কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন

    আরএমপি পুলিশ ট্রেনিং স্কুলের আয়োজনে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের ১৫তম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে ৫ জুলাই সকালে কোর্সের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। শুরুতে পুলিশ কমিশনার নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন এবং তাদের স্বপ্নের পেশাজীবনের প্রথম অধ্যায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। পুলিশ কমিশনার তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, তোমরা বাংলাদেশ পুলিশের সবচেয়ে নবীন সদস্য। হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাই হয়ে আসা তোমাদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ। বেসিক ট্রেনিং সম্পন্ন করে আজ বাস্তব প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু হলো। এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে তোমাদের হাতে-কলমে পুলিশের দায়িত্ব ও কর্তব্যের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে। এই মহান পেশার মর্যাদা ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে হবে সর্বদা। পুলিশ একটি ডিসিপ্লিন বাহিনী। তাই প্রতিটি পুলিশ সদস্যকে ডিসিপ্লিন মেনে কর্তৃপক্ষের বৈধ আদেশ যথাযথভাবে পালন করতে হবে’। উদ্বোধনী কোর্সে মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ভোলাহাটে ভিডব্লিওবি বাছাইয়ে স্বচ্ছতায় চমক উপজেলা নির্বাহী অফিসারের

    ভোলাহাটে ভিডব্লিওবি বাছাইয়ে স্বচ্ছতায় চমক উপজেলা নির্বাহী অফিসারের

    প্রশংসায় ভাসছেন ভোলাহাট ইউএনও

    ভোলাহাটে ভিডব্লিওবি বাছাইয়ে স্বচ্ছতায় চমক উপজেলা নির্বাহী অফিসারের

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভিডব্লিওবি বাছাইয়ে স্বচ্ছতায় চমক দেখালেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। মহিলা ও শিশু অধিদপ্তরের আওতায় এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে অনলাইন আবেদন পরবর্তী তিনটি স্তরে যাচাই বাছাইয়ে সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতি নিশ্চিতকরণে দিনরাত কাজ করে প্রকৃত উপকারভোগীর তালিকা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যা জেলার অন্য কোনো উপজেলায় হয়নি। এই উপজেলায় নজির স্থাপন করলেন তিনি। এনিয়ে প্রকৃত উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। চূড়ান্ত তালিকায় নির্বাচিত উপকারভোগী সদর ইউনিয়নের খাড়োবাটরা গ্রামের রেহেনা খাতুন বলেন, ইউএনও স্যার কোনো টাকা ছাড়াই আমার নাম দিয়েছেন। আমি তার এই কাজের জন্য খুব খুশি হয়েছি। আলালপুর গ্রামের স্বামী পরিত্যক্তা ডলি খাতুন বলেন, আমার কাছে অনেকেই টাকা চাইলেও আমি কাউকে টাকা না দিয়ে তালিকায় নাম পেয়ে আমি খুব খুশি। এতে ভোলাহাট উপজেলার সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। এমন অভিভাবক যেন সব উপজেলাতেই পাওয়া যায় এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সকল স্বার্থের উর্ধ্বে উঠে অসহায়, দুঃস্থ মানুষ সেবা পায় সে দোয়া করছেন উপকারভোগীরা। গত ২৬ জুন বৃহস্পতিবার উপজেলার চারটি ইউনিয়নে আলাদা আলাদা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম গণশুনানি করে একটি প্রাথমিক তালিকা তৈরি করেন ইউএনও মোঃ মনিরুজ্জামান। পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে আবারও যাচাই বাছাই করে একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এরপরও অভিযোগের প্রেক্ষিতে আবারও তদন্ত করে চূড়ান্তকরণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার এই অভিভাবক আরও বলেন, যারা যোগ্য হওয়ার পরেও যাদেরকে উপকারভোগীর তালিকায় রাখতে পারা যাচ্ছে না, পরবর্তীতে অন্য কোনো প্রকল্পে তাদের সুবিধা দেওয়া হবে। এই উপজেলায় কেউ সুবিধা বঞ্চিত থাকবেনা বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান।

  • চাঁপাইনবাবগঞ্জে সাবেক এসপি আসাদুজ্জামান ২ দিনের রিমান্ডে

    চাঁপাইনবাবগঞ্জে সাবেক এসপি আসাদুজ্জামান ২ দিনের রিমান্ডে

    চাঁপাইনবাবগঞ্জে সাবেক এসপি আসাদুজ্জামান ২ দিনের রিমান্ডে

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গিবিরোধী ‘অপারেশন ঈগল হান্ট’ অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় নোয়াখালীর সাবেক পুলিশ সুপার (এসপি) ও তৎকালীন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এডিসি মো. আসাদুজ্জামানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন চৌধুরী এ আদেশ দেন। বিকেল ৩টার দিকে আসাদুজ্জামানকে আদালতে হাজির করে পুলিশ এবং তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। এছাড়া আসামিপক্ষও রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ বলেন, পুলিশ অফিসার ও পুলিশের বিভিন্ন সংস্থার সদস্যরা মিলে যড়যন্ত্র করে শিবগঞ্জের একটি বাড়িতে জঙ্গি নাটক মঞ্চস্থ করে। জঙ্গি নাটকের ঘটনার সৃষ্টি করে আবুল কালাম আবু নামে এক মুদি দোকানিকে হত্যা করে। পরে হেলিকপ্টারে আরও তিনটি বস্তাবন্দি লাশ এনে ওই বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে তাদের পেটে বোমা বেঁধে রেখে রিমোট কন্ট্রোল দ্বারা বিস্ফোরণ ঘটায়। নৃশংস এ ঘটনার ৭ বছর পর ২০২৪ সালের ৩ অক্টোবর শিবগঞ্জ থানায় মামলা করেন নিহত আবুর স্ত্রী সুমাইয়া খাতুন। এই মামলায় সাবেক এসপি ও তৎকালীন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এডিসি আসাদুজ্জামানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার এজাহারে বলা হয়েছে, পুলিশ অফিসার ও পুলিশের বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা সদস্যরা মিলে যড়যন্ত্র করে আমার বাড়িতে বানোয়াটভাবে জঙ্গি নাটকের ঘটনা ঘটায়। আসামি সৈয়দ নুরুল ইসলামের (ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি) বাড়ি শিবগঞ্জ এলাকায়, সেই কারণে তাদের সাথে ষড়যন্ত্র করে আমার বাড়িতে জঙ্গি নাটকের ঘটনা সৃষ্টি করে আমার স্বামী আবুল কালাম আবুকে হত্যা করে। পরে আরও জানতে পারি যে, দুটি হেলিকপ্টার আমার বাড়ির সংলগ্নে ত্রীমোহনীতে নামে এবং আশপাশের লোকজনকে দূরে সরিয়ে দেয়। হেলিকপ্টর দুটির মধ্যে একটি থেকে তিনটি বস্তাবন্দি লাশ বের করে আমার বাড়ির মধ্যে নিয়ে যায়। অন্য হেলিকপ্টার থেকে উল্লেখিত আসামিদের মধ্যে ৩/৪ জন বের হয় এবং পূর্বেই ত্রীমোহনীতে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর ৭/৮ জন বস্তাবন্দি তিনটি লাশ নিয়ে আমার বাড়ির ভেতরে রেখে বের হয়ে আসে। ২৭ এপ্রিল দুপুরের পর আমার বাড়ির মধ্যে বিকট শব্দ হয়ে বিস্ফোরণ ঘটায়। পরবর্তীতে জঙ্গি নাটক সাজানোর জন্য বস্তাবন্দিযোগে হেলিকপ্টরে করে নিয়ে এসে তাদের পেটের মধ্যে বোমা বেঁধে রেখে রিমোট কন্ট্রোল দ্বারা বিস্ফোরণ ঘটায়।

  • স্থানীয় নির্বাচনেও ইভিএম বাতিল ॥ নতুন নীতিমালা জারি

    স্থানীয় নির্বাচনেও ইভিএম বাতিল ॥ নতুন নীতিমালা জারি

    স্থানীয় নির্বাচনেও ইভিএম বাতিল ॥ নতুন নীতিমালা জারি

    জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে প্রকাশিত ‘স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’-এর গেজেট থেকে এই তথ্য জানা গেছে। নতুন নীতিমালাটি গত ২৬ জুন নির্বাচন কমিশনের উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত জারি করা হয়েছে। এই নীতিমালা অনুযায়ী, সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনেও জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বাদ দিয়ে ইসির নিজস্ব কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১০ সালের জুন থেকে ইভিএমের ব্যবহার শুরু হলেও, নানা জটিলতা ও অনিয়মের অভিযোগের কারণে এটি বিতর্কিত হয়। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে ইভিএম ব্যবহার করা হলেও, তড়িঘড়ি কেনা দেড় লাখ মেশিনের প্রায় ১ লাখ ২০ হাজারই পাঁচ বছরের মধ্যে অকেজো হয়ে পড়ে। এরপর ইভিএম মেরামতের প্রকল্প সরকার বাতিল করে দেয় এবং ইভিএম সংক্রান্ত অনিয়মের অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করছে। এই প্রেক্ষাপটেই ইসি সম্প্রতি সংসদ নির্বাচনের আইনি কাঠামো থেকে ইভিএম বাদ দেয় এবং এবার স্থানীয় সরকার নির্বাচনেও একই সিদ্ধান্ত নিল। ২০২৩ সালের নীতিমালায় ইভিএমে ভোটদানের জন্য আলাদা ভোটকক্ষ স্থাপনের বিধান থাকলেও, এবারের নীতিমালা থেকে তা বাদ দেওয়া হয়েছে।

  • দিনাজপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

    দিনাজপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

    দিনাজপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

    ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দিনাজপুরে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি। বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বিরল উপজেলার দামাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মচুচির উদ্বোধন করেন দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো আনোয়ার হোসেন সরকার। প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি হিসেবে দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারি বন সংরক্ষক নুরুন্নাহার, বিরল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, দিনাজপুর সামাজিক বন বিভাগের ফরেস্টার মো.মান্নান হোসেন, বিরল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আতিক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত আদর্শ কৃষক মতিউর রহমান। প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সমন্বয়ক ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহীর প্রাণবন্ত উপস্থাপনায় উদ্বোধনি অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন, বিরল ধর্মপুর শালবনের বীট কর্মকর্তা মো. মহসিন আলী, বিরল উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার প্রফুল্ল কুমার বর্মন, চৈতন্য কুমার রায়,শিক্ষাবিদ কবির মাস্টার,দামাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুলতানা কাওছার জাহান,দামাইল আটপট্রি গোর-স্থানের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান,সাধারণ সম্পাদক মো.শাহাজাহান আলী,ইউপি সদস্য মোতাহার হোসেন,আজাহার আলী অন্যান্যরা বক্তব্য রাখেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় মহতি এ উদ্যোগের প্রশংসা করেন বক্তরা। বক্তরা বলেন, ‘সবুজ মানেই প্রকৃতি। প্রকৃতি মানেই প্রাণ। জন্মের পর থেকে প্রকৃতির সঙ্গে সখ্য গড়ে ওঠে মানুষের। এই প্রকৃতি বাঁচিয়ে রেখেছে আমাদের। আর প্রকৃতিকে টিকিয়ে রাখা দায়িত্ব সবার। বিশেষ করে এ প্রজন্মের শিক্ষার্থীদের প্রকৃতির সাথে পরিচয় এবং তাদের বৃক্ষ চারা দিয়ে তাদের মাধ্যমেই বৃক্ষ রোপণ করা একটি সাফল্য এবং কল্যাণমূলক কাজ। নিজের সন্তান অভিভাবকের সঙ্গে গাদ্দারি করতে পারে।

    কিন্তু বৃক্ষ কখনো গাদ্দারি করেনা। গাছ লাগালে, লালন-পালন করলে দেয় তার প্রতিদান। অক্সিজেন দেয়, ফল দেয়, কাঠ দেয়, ছায়া দেয়, সর্বোপরি ছায়া দেয়, পরিবেশকে রাঁচিয়ে রাখে গাছ। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অবদান গুরুত্বর। শিক্ষার্থীদের মাঝে এক হাজার তিনশত বৃক্ষ চারা বিতরণ শেষে দামাইল আটপট্রি গোরস্থান, দামাইল স্কুল প্রাঙ্গণ ও দিনাজপুর-বিরল সড়কে দিনব্যাপী তিন হাজার বৃক্ষ চারা রোপণ করা হয়। প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের উদ্যোগে প্রথম দিনে আম, কাঠাল, পেয়ারা, জাম, লেবু, তেঁতুল, সেগুন, অর্জুনসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঐষধি গাছের চার হাজার তিনশত চারা বিতরণ ও রোপণ করা হয়।

  • পাবনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৩-আহত ১০

    পাবনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৩-আহত ১০

    পাবনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৩-আহত ১০

    পাবনার সাঁথিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার ভোর রাত সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন, পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত আবুল হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও সাঁথিয়া উপজেলার আতাইকুলা কালীদর পাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)। নিহতদের মধ্যে একজনের নাম জানা যায়নি। মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনা এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

  • চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

    চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

    চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

    চুয়াডাঙ্গায় পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলায় বাইক দুর্ঘটনায় দুজন এবং ভ্যান থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসানের ছেলে রিয়াদ হাসান (১৩), আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের শফিকুল ইসলামের জামাতা মোহাম্মদ পলাশ (৩৫) ও একই উপজেলার কালিদাসপুরের বাসিন্দা হান্নান হোসেন (৪৭)। বৃহস্পতিবার রাত ১২টার দিকে আলমডাঙ্গা মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এবং রাত ১০টার দিকে আলমডাঙ্গার নওদাপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান। ওসি মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে হান্নান হোসেন মাদকাসক্ত অবস্থায় একটি ভ্যানে করে আলমডাঙ্গা মাইক্রোবাস স্ট্যান্ড থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে যান। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন। এছাড়া বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোহাম্মদ পলাশ ও রিয়াদ হোসেন একটি মোটরসাইকেলে করে কুষ্টিয়া থেকে নিজেদের এলাকা আলমডাঙ্গায় ফিরছিলেন। পথে তাদের মোটরসাইকেলটি আলমডাঙ্গার নওদাপাড়া এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে পলাশ ও রিয়াদ নিহত হন। লাশের সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনার ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পৃথক ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।