Blog

  • নাচোলে মৌসুমী ফল মেলার উদ্বোধন

    নাচোলে মৌসুমী ফল মেলার উদ্বোধন

    নাচোলে মৌসুমী ফল মেলার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপি ফল মেলার উদ্বোধন হয়েছে। ৩ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ও উপজেলা কৃষি অফিসের পাশে প্রদর্শনী স্টলে মৌসুমি ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল নূর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিব হাসান, আমিনুল ইসলাম, রুহুল আমীনসহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, কৃষি অফিসের তালিকাভূক্ত প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন। ফল মেলায় বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম, জাম, খেজুরসহ অন্যান্য ফল স্টলে প্রদর্শিত হয়।

  • সাতক্ষীরায় পিকআপ এর চাপায় ভ্যান চালক নিহত

    সাতক্ষীরায় পিকআপ এর চাপায় ভ্যান চালক নিহত

    সাতক্ষীরায় পিকআপ এর চাপায় ভ্যান চালক নিহত

    সাতক্ষীরায় পিকআপ ভ্যানের চাপায় ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শুক্রবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে ভাটার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান আলী (৫৬) আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের ফজর আলীর ছেলে। লাশ উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের নিতাই ঢালীর ছেলে উদয় ঢালী। তিনি ওই ভ্যানের যাত্রী ছিলেন। স্থানীয়রা জানায়, কচুয়া চেয়ারম্যানের মোড় থেকে সুলতান আলী ভ্যান নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। পথে পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় সুলতান এবং ভ্যানে থাকা যাত্রী উদয় ঢালী ভ্যান থেকে রাস্তায় ছটকে পড়ে। পিকআপ ভ্যানটি সুলতানকে পৃষ্ট করে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির এস.আই মনিরুজ্জামান জানান, ভ্যান চালকের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে তার স্বজনদের খবর দেওয়া হয়। পিকভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।

  • যশোরে এ্যাসিড নিক্ষেপ ॥ ঝলসেছে শিশু-নারীসহ ৩ জনের দেহ

    যশোরে এ্যাসিড নিক্ষেপ ॥ ঝলসেছে শিশু-নারীসহ ৩ জনের দেহ

    যশোরে এ্যাসিড নিক্ষেপ ॥ ঝলসেছে শিশু-নারীসহ ৩ জনের দেহ

    যশোরের ঝিকরগাছার গদখালীতে শিশু ও নারীসহ একই পরিবারের তিনজনের শরীরে এ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-গদখালী গ্রামের জামাত আলীর স্ত্রী রাহেলা খাতুন (৫০), মেয়ে রিপা খাতুন (২৬) ও ছেলে ইয়ানূর (৮)। তবে চিকিৎসকরা বলছেন, নিক্ষেপ করা দাহ্য পদার্থটি এ্যাসিড মনে হচ্ছে না। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে। ধারণা করা হচ্ছে, রাসায়নিক দাহ্য কোনো দ্রব্য নিক্ষেপ করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রাহেলার অভিযোগ, রাত ৮টার দিকে তিনি ছেলে-মেয়ে নিয়ে ঘরের ভিতরে বসে ছিলেন। এ সময় বেনাপোলের খড়িডা গ্রামের জসিমসহ ২/৩ জন এসে জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে। এতে তাদের তিনজনের শরীর ঝলসে যায়। পরে লোকজন তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। তিনি বলেন, তার কন্যা রিপাকে জসিম বিয়ে করতে চেয়েছিল এক মাস আগে। কিন্তু তিনি অন্যত্র বিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে জসিম এ ঘটনা ঘটিয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের হোসেন জানান, প্রাথমিকভাবে নিক্ষেপ করা পদার্থগুলো এ্যাসিড বলে মনে হচ্ছে না। আক্রান্ত তিনজনের শরীরে কোনো ক্ষত হয়নি, শুধু দাগ বা ছোপ রয়েছে। নিক্ষিপ্ত তরল দ্রব্যটি পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে। ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা করছে।

  • শাহবাগে এনসিপি’র অনুষ্ঠানে আবারও ককটেল বিস্ফোরণ

    শাহবাগে এনসিপি’র অনুষ্ঠানে আবারও ককটেল বিস্ফোরণ

    শাহবাগে এনসিপি’র অনুষ্ঠানে আবারও ককটেল বিস্ফোরণ

    রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই প্রদর্শনী’ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে, এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করে জানান, শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। তিনি অভিযোগ করেন, গত রাতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও পদযাত্রার প্রদর্শনী গাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়। একই স্থানে কয়েকদিন আগেও দলটির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সন্ধ্যা থেকেই শাহবাগে এনসিপির ঢাকা মহানগর শাখা জুলাই প্রদর্শনী কর্মসূচি পালন করছিল। ককটেল বিস্ফোরণের পরেও দলটি তাদের কর্মসূচি চালিয়ে যায়। উল্লেখ্য, এর আগে বুধবার দিবাগত রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

  • গোলাম মাওলা রনি মিথ্যাচার করছেন-প্রেস সচিব

    গোলাম মাওলা রনি মিথ্যাচার করছেন-প্রেস সচিব

    গোলাম মাওলা রনি মিথ্যাচার করছেন-প্রেস সচিব

    সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি অভিযোগ করেছেন, রনি এখন টেলিভিশন টকশো ও ইউটিউব ভিডিওগুলোতে মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) ফেসবুকে দেওয়া এক পোস্টে শফিকুল আলম এই মন্তব্য করেন। শফিকুল আলম উল্লেখ করেন, গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন। তিনি বলেন, সম্প্রতি সময় টিভির এক টকশোতে রনি দাবি করেছেন যে, নূর হোসেন যিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ, তিনি নাকি জনতার হাতে নিহত হয়েছেন! এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস সচিব লেখেন, আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীই গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে। প্রশ্ন হচ্ছে, রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন? প্রেস সচিব ওই টকশোর উপস্থাপকেরও সমালোচনা করে বলেন, দুঃখজনক বিষয় হলো, সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি। ‘যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন’।

  • ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

    ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

    ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তারা চাচাতো ভাই। নিহত সিয়াম হোসেন (১০) ও সোহান আলী (৯) এলাকার একটি হাফেজিয়া মাদরাসার ছাত্র। নিহত সোহান আলী ওই গ্রামের সফিউল ইসলামের ছেলে ও সিয়াম হোসেন দবিরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, দুজনও শুক্রবার সকালে মাদরাসা ছুটি থাকায় ঘুম থেকে উঠে খেলতে বের হয়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। স্বজন ও প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা আরও জানান, ওই পুকুরের আশপাশে কোনো বাঁধ বা নিরাপত্তা নেই। এর আগেও একবার একজন ডুবে গিয়েছিল। আমরা বারবার বলেও কোনো ব্যবস্থা হয়নি। বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু দুটি সকালে খেলতে গিয়ে পুকুরে ডুবে যায়। মরদেহ ২টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    ‘সময়ের সাথে, আগামীর পথে’ শ্লোগানে যাত্রা শুরু করা দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে। ৩ জুলাই এনটিভি ২২ বছর পেড়িয়ে ২৩ বছর পদার্পণ করে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের ইমোশন ক্যাফে’র হল রুমে এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা মোঃ তসলিম উদ্দীন।

    সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন (সিটিজেএ)’র সভাপতি সিনিয়র সাংবাদিক রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেট কমিটির কোষাধ্যক্ষ নাসিরুল ইসলাম নাসু। সভায় আলোচকরা এনটিভি’র ২২ বছরের পথচলার নানা দিক তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণে এনটিভি’র বিভিন্ন পদক্ষেপের ভুয়সি প্রসংশা করেন।

    এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পরিবারের পক্ষ থেকে ‘এনটিভি পরিবার’কে ফুলেল শুভেচ্ছা জানান ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। এছাড়া ‘এনটিভি পরিবার’কে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। বক্তারা এনটিভি’র উত্তরোত্বর সাফল্য ও উন্নতি কামনা করে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট শহীদুল হুদা অলকসহ সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। কর্মসুচিতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী, শিক্ষক, সামাজিক সংগঠকসহ শিক্ষার্থীরা অংশ নেন। এরআগে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোল্লাডাঙ্গা সমাজ সেবক সংঘ মাঠে বৃক্ষরোপন করা হয়।

  • অবশেষে গোবরাতলা ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ ॥ দুঃস্থদের মাঝে স্বস্তির ছোঁয়া

    অবশেষে গোবরাতলা ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ ॥ দুঃস্থদের মাঝে স্বস্তির ছোঁয়া

    অবশেষে গোবরাতলা ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ ॥ দুঃস্থদের মাঝে স্বস্তির ছোঁয়া

    অবশেষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য শস্য চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার সার্বিক ব্যবস্থাপনায় এই চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডে ৪১৮৪ টি পরিবার এ সুবিধা পাবে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম। চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইনুর আলম, গোবরাতলা ইউনিয়ন পরিষদের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ আব্দুল মতিন, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুকুল হোসেন, উদ্যোক্তা জন কল্লোল সরকার জয়সহ কর্মরত গ্রাম পুলিশ। বৃহস্পতিবার (০৩ জুলাই ২০২৫) ১ ও ২ নং ওয়ার্ডের বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য শস্য চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এবং আগামী ০৭-৮-৯/০৭/২০২৫ তারিখ পর্যন্ত ০৩-০৯ নং ওয়ার্ডের সুবিধা উপকার ভোগীদের মাঝে ঈদুল আজহার উপহার হিসেবে এ চাল বিতরণ করা হবে। জানা গেছে, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ যে জনগনের ভোটে নির্বাচিত, সে জনগনের সাথে প্রতারণা করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন দপ্তরে ব্যস্ত সময় পার করছেন।

    অন্যদিকে, গোবরাতলা ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হলেও তাদের কোন মাথাব্যথা নেই। এমনকি চেয়ারম্যানের বিরুদ্ধে দুনীর্তি ও অনিয়মের বিষয়ে একাধিক দপ্তরে অভিযোগ দাখিল করেছেন ইউনিয়ন পরিষদের কিছু সদস্য বলে জানা গেছে। চাল নিতে আসা এক উপকারভোগী নারী বলেন, এই চাল আমরা ঈদের আগে পাওয়ার কথা ছিলো, কিন্ত বর্তমান চেয়ারম্যান ও কিছু মেম্বারের মধ্যে তাদের ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারনে আমরা ঈদের চাল পাইনি। উপজেলা প্রশাসন বিষয়টি শুনে চেয়ারম্যান মেম্বার ছাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের সার্বিক ব্যবস্থাপনায় ঈদের পরে হলেও চাল পেয়ে আমরা অনেক উপকৃত এবং খুশি। গোবরাতলা ইউনিয়নে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য শস্য চাল বিতরণ কার্যক্রমে চেয়ারম্যান ও ইউ.পি সদস্যদের অনুপস্থিত থাকার বিষয়ে পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম টিপুর সাথে একাধিক বার মোবাইল ফোনে যোগযোগ কররা চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,

    গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য শস্য চাল বিতরণ কার্যক্রমের তালিকা প্রস্তুত না করায় বিষয়টি আমি জানার পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহন করি। চেয়ারম্যান মেম্বার ছাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতায় ঈদের পরে হলেও বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য শস্য চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

  • মহামারি পর্যায়ে দেশে নারী ও শিশু নির্যাতন- উপদেষ্টা শারমীন

    মহামারি পর্যায়ে দেশে নারী ও শিশু নির্যাতন- উপদেষ্টা শারমীন

    মহামারি পর্যায়ে দেশে নারী ও শিশু নির্যাতন- উপদেষ্টা শারমীন

    ৯ দিনে দেশে ২৪ জন ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় উপদেষ্টা মন্তব্য করেন, নারী ও শিশু নির্যাতন মহামারির মতো অবস্থায় রয়েছে। নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের বিষয়টি মহামারির মতো অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে এটা চলছে। এর কারণ রাজনীতি, মাদক, মোবাইল ও পর্ণগ্রাফি। এগুলো বন্ধে নতুন আইন করার চিন্তা আছে সরকারের। ২০ থেকে ২৯ জুনের তথ্য অনুযায়ী ২৪ জন ধর্ষণের শিকার হয়েছে। একজন ষাট বছরের বৃদ্ধ একজন শিশুকে ধর্ষণ করেছে। আমরা তো ধর্মভীরু, ধর্মবিরোধী না, এটা কীভাবে সম্ভব?’ শারমীন এস মুরশিদ বলেন, ‘এমন অবস্থা যে, আমি এখন এদের মৃত্যুদণ্ডের পক্ষে। যদিও আমি মানবাধিকার কর্মী। দেশের মাদ্রাসাগুলোতেও শিশুদের যৌন নির্যাতন করা হচ্ছে বলেও জানান তিনি। উপদেষ্টা শারমীন বলেন, ‘মাদ্রাসাগুলো চোখের আড়ালে থাকে। তথ্য পাই না। সেখানে অনেক শিশুরা নানা ভাবে যৌন নির্যাতনের শিকার হয়। এর ফলে তাদের বিকাশ হচ্ছে না। এ খবর অভিভাবক ও বড়রা রাখে না। তারা (মাদ্রাসা) স্বীকার করলো কিনা জানি না, ঘটনা তো সামনে আসছে। এসব বন্ধে স্কুল-মাদ্রাসায় মন্ত্রণালয়ের লোকজন সরাসরি যাবে। তাদের জবাবদিহি করতে হবে, এটা আমার দাবি। নারী ও শিশু মন্ত্রণালয়ে ২ লাখ ৮১ হাজার ৪৪৫টি নির্যাতনের অভিযোগ জমা হয়েছে জানিয়ে তিনি বলেন, মন্ত্রণালয়ের সক্ষমতা নেই সব অভিযোগের সমাধান করা। তবে যেগুলো জনগুরুত্বপূর্ণ তাৎক্ষণিক সেগুলোর সমাধান করা হয়। শতাধিক নারীকে কাউন্সেলিং, আইনি সহায়তার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে উন্নতমানের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে, ১৫ জনের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরুল ইসলাম। এ সময় তিনি বলেন, অটিষ্টিক শিশুদের প্রতি অনুগ্রহ কিংবা করুনা নয়, তাদের জন্য প্রয়োজন আন্তরিকতা ও সঠিক পরিচর্যা। কারণ তাদের মাঝেও লুকিয়ে আছে সম্ভাবনা। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। সহযোগীতা পেলে তারাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। অনেকে আবার উদ্যোক্তাও হচ্ছেন। আজ দেশের প্রতিটি এলাকার প্রতিবন্ধীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রতিমাসে তারা পাচ্ছেন ভাতা। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আজহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আবদুল অহাবসহ অন্যরা। ২০২৪-২০২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় এই হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়।