Blog

  • রংপুরে আম্রকাননে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার’র কবিতা উৎসব

    রংপুরে আম্রকাননে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার’র কবিতা উৎসব

    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ রংপুর জেলা শাখার আয়োজনে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর শাহ আম্রকাননে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরীর সভাপতিত্বে অতিথি বক্তব্য রাখেন কালচারাল একাডেমির পরিচালক, প্রকাশক, কবি ও সাহিত্যিক এমদাদুল হক, বিশিষ্ট কবি, সোশাল ইসলামি ব্যাংক এর কর্মকর্তা মাজহারুল ইসলাম, বিশিস্ট কবি ও সাহিত্য সংগঠক, অগ্রণী ব্যাংকের ডিজিএম আরিফুল ইসলাম, শব্দপ্রেমি সাহিত্য সংসদ এর সভাপতি আব্দুল হাদী, হারাগাছ সাহিত্য পরিষদ এর সভাপতি এম এ শোয়েব দুলাল, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের, ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ফজলে ফিরোজ, শাহ আম্রকানন এর প্রতিষ্ঠাতা কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাপ্লু শাহ, এবং বিশিষ্ট সমাজসেবক তুহিন শাহ প্রমুখ। স্বরচিত কবিতা ছড়া গল্প বলায় অংশগ্রহণ করেন আবু নাসের সিদ্দিক তুহিন, দেলোয়ার হোসেন রংপুরী, এম এম জাকারিয়া, ফিরোজ কবির, আব্দুল হাদী, আহসানুল হাবিব মন্ডল, ইমদাদুল হক খান, হুসবান হাবিব লুব্ধক, খায়রুল আলম, নবীউল ইসলাম, আক্তারুজ্জামান সুলতান, হাফিজ রেদওয়ান, এসএম শোয়েব দুলাল, এসএম ইতি, দীপ শিখা, মুঈদ উল ইসলাম, নুশরাত উপমা, খেয়ালি মোস্তফা, জেসমিন আক্তার, সুফি জাহিদ হোসেন, রিয়াজুল হক সাগর, সুরাইয়া, আবুল কালাম আজাদ, মুসাফা আক্তার বাণু, আহসান হাবিব রবু, নাজিরা পারভীন, জিমান্ত, মারুফা আক্তার, অহিদুল ইসলাম, মোজাহারুল ইসলাম, ফজলে ফিরোজ, একেএম ফরহাদ হোসেন, এমদাদুল হক চৌধুরী, আরিফুল ইসলাম, শরিফা খাতুন, মুমতাহিন সিফাত, আব্দুল কাদের, শিল্পী সরকার, খায়রুজ্জামান দুদু, রাসেল আহাম্মেদ ডালিম কুমার, নাসরিন নাজ কবি প্রমুখ। কবিতা পাঠ শেষে উপস্থিত সকল কবি লেখক স্থানীয় শালবন, জমিদার বাড়ি, পুরাতন দিঘি ও মন্দির, শ্যামপুর চিনিকল পরিদর্শন করেন।
    শুক্রবার (২৭ জুন) দিনব্যাপী আম্রকাননে এবারের ব্যতিক্রমী আয়োজনে সকালে আম, কাঠাল ও মুড়ি দিয়ে বিশেষ ধরণের নাস্তা সকলেই আনন্দের সাথে উপভোগ করেন। এছাড়াও দুপুরের খাবারে ১৮ পদের ভর্তা, টাটকা আমের বিচিত্র আঁচারসহ নানারকম আমের স্বাদ সকলকে মুগ্ধ করে।
    অনুষ্ঠানে জাতীয় কবি নজরুল ইসলাম এর উপর একটি বিশেষ সেমিনার এবং সাহিত্য সংস্কৃতি উৎসব এর আয়োজনসহ আগামী ৩১ অক্টোবর শুক্রবার দিনব্যাপী সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর ১০ম বর্ষপূর্তী উৎসব ও কবি-লেখকদের সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। কবিতা উৎসবের এ আয়োজনে রংপুর বিভাগের আট জেলাসহ ১৫ জেলার শতাধিক কবি-লেখক অংশগ্রহণ করেন।

  • সুন্দরগঞ্জে এক অটো চালক যুবকের মরদেহ উদ্ধার

    সুন্দরগঞ্জে এক অটো চালক যুবকের মরদেহ উদ্ধার

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাকোলিয়ার বিল থেকে আরিফুল মন্ডল (১৬) নামে এক অটো চালক যুবকের মরদেহ উদ্ধার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঐ ইউনিয়নের কাশিমবাজার নামক স্থান থেকে যুবকের অটোটিও ব্যাটারী বিহীন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহত আরিফুল মন্ডল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুর দিঘীরপাড় গ্রামের মোঃ শহিদুল মন্ডলের ছেলে।
    পরিবার সূত্রে জানা গেছে, আরিফুল মন্ডল শনিবার বিকেলে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন তার মুঠোফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে সর্বানন্দ ইউনিয়নের চাকলিয়ার বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। এদিকে, অজ্ঞাত লাশ পাওয়ার খবর পেয়ে আরিফুলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে। পরে সুন্দরগঞ্জ থানা পুলিশ নিহত আরিফুল মন্ডলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

  • গোবিন্দগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষন ॥ গণপিটুনিতে অভিযুক্ত হাবিল নিহত

    গোবিন্দগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষন ॥ গণপিটুনিতে অভিযুক্ত হাবিল নিহত

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতার হাতে গণপিটুনিতে হাবিল মিয়া নামে এক ধর্ষক নিহত হয়েছে। শনিবার (২৯ জুন) রাত ১২ দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া এ গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার (২৮ জুন) বিকেলে পলুপাড়া গ্রামের হাবিল মিয়া একই গ্রামের ৬ বছরের একটি শিশুকে ফুঁসলিয়ে তার বাড়ীতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে পরিবার জানতে পেরে শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং এ ঘটনায় থানায় এজাহার দাখিল করে। বতর্মানে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। শনিবার রাতে এলাকাবাসী ধর্ষক হাবিল মিয়াকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাবিল মিয়া (৫০) একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, অভিযুক্ত হাবিল এলাকাবাসীর গণধোলাইয়ে নিহত হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৮ জনকে আসামী করে নিহত হাবিলের স্ত্রী জরিনা বেগম হত্যামামলা দায়ের করেছেন।

  • চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেলসহ চোর সর্দার বারিকুল গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেলসহ চোর সর্দার বারিকুল গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেলসহ চোর সর্দার বারিকুল গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেলসহ চোর সর্দার আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা মোঃ বারিকুল ইসলাম গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত বারিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মোঃ আকালুর ছেলে। জেলা পুলিশের এক প্রেসনোটে রবিবার (২৯ জুন) দুপুরে জানানো হয়, জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় শনিবার এসআই(নিঃ) হরেন্দ্রনাথ দেবদাশের নেতৃত্বে পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার বারঘরিয়ায় বিশেষ কাজে অবস্থান করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সদর মডেল থানার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর মেলার মোড়স্থ একটি আম বাগানে কয়েকজন ব্যক্তি চোরাই মটরসাইকেল কেনা-বেচা করছে।

    বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। ভোর পৌনে ৬টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে চোর সর্দার মোঃ বারিকুল ইসলাম হাতে নাতে পুলিশের কাছে ধরা পড়ে। এসময় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। অভিযানকালে বারিকুলের হেফাজতে থাকা একটি রেজিঃ বিহীন কালো-লাল রংয়ের Discover DTS 125 cc মটরসাইকেল জব্দ করে পুলিশ। জব্দকৃত মটরসাইকেলের বিষয়ে জিজ্ঞাসাবাদকালে বারিকুল জানায়, বেশ কিছুদিন আগে থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাসহ বিভিন্ন থানা এলাকায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার পার্শ্ববর্তী বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে তার সহযোগী মটরসাইকেল চোরসহ কয়েকটি মটরসাইকেল চুরি করেছে।

    চোরাই মটরসাইকেল বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করলেও আজ Discover DTS 125 cc মটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে এখানে এসেছিলো। বারিকুল কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তার সহযোগী পলাতক আসামীগনসহ পূর্ব থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাসহ বিভিন্ন থানা এলাকায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার পার্শ্ববর্তী বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি মটরসাইকেল চুরি করে বিক্রির জন্য শিবগঞ্জ থানা এলাকায় তার নিজ বাড়ীতে মজুদ রেখেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ থানাধীন দূলর্ভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে বারিকুল ইসলাম এর বসতবাড়ীতে অভিযান চালানো হয়। এসময় তার বসতবাড়ীতে রক্ষিত আরও ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    সব মিলিয়ে বিভিন্ন কোম্পানীর মোট ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বিভিন্ন কোম্পানীর ১০টি মোটরসাইকেলের মোট মূল্য আনুমানিক ৭ লক্ষ ৭০ হাজার টাকা বলেও প্রেসনোটে উল্লেখ করা হয়েছে। এঘটনায় ৩৭৯/৪১৩ ধারায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪৯, তাং-২৮/০৬/২০২৫ খ্রিঃ।

  • রহনপুরে ইসলামি সংস্কৃতিক উৎসব গ্র্যান্ড ফিনালে

    রহনপুরে ইসলামি সংস্কৃতিক উৎসব গ্র্যান্ড ফিনালে

    রহনপুরে ইসলামি সংস্কৃতিক উৎসব গ্র্যান্ড ফিনালে

    হিউম্যান ওয়েলফেয়ার ইনস্টিটিউট রহনপুর আয়োজিত ইসলামি সংস্কৃতিক উৎসব গ্র্যান্ড ফিনালে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হিউম্যান ওয়েলফেয়ার ইনস্টিটিউট রহনপুর সভাপতি ড. আতিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মেট্রোপলিটন মাহবুব ইসলাম, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, সাবেক কাউন্সিলার আশরাফুল ইসলামসহ অন্যরা। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

    তিন দিনবাপী ফল মেলার উদ্বোধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়াজনে মেলা উদ্বোধন কালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াসিন আলী, চাঁপাইনবাবগঞ্জ কল্যানপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মাওলা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, নবাব অটো রাইস এন্ড ফিড মিলস্ এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আকবর হোসেন,

    চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলামসহ অন্যরা। মেলায় স্টলে আম, কাঠাল, লিচু, করমচা, কলা, খেজুর, ডালিম, পানিফল, চালতা, পিয়ারা, কাঠলিচু, জাম, ডুমুর, টমেটো, সফেদা, বনকাঠাল, তাল, নারিকেল, ডাব, কামরাঙ্গা, ড্রাগন, পেপে, বাতাবি লেবু, ছোট লেবুসহ জেলার বিভিন্ন ধরনের ফল প্রদর্শিত হচ্ছে। শেষে স্টল ঘুরে দেখেন অতিথিগণ। মেলা চলবে আগামী ০১ জুলাই পর্যন্ত।

  • ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে এনসিপি

    ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে এনসিপি

    সারা দেশে ০১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার সকালে রাজধানীর বাংলামোটরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, আগামী ০১ জুলাই থেকে আমরা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উদযাপন করবো। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেছে। আমাদের অনেক প্রাপ্তি যেমন আছে, তেমনি অপ্রাপ্তিও রয়েছে। জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিন স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি জানান, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে পদযাত্রার সূচনা হবে। কর্মসূচির নাম রাখা হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। এটি দেশব্যাপী ঘুরে আবার ঢাকায় ফিরে আসবে। এছাড়া আগামী ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ পালন করবে এনসিপি।

  • ভোলাহাটে বিএনপি নেত্রী শাহানাজ গ্রেপ্তার

    ভোলাহাটে বিএনপি নেত্রী শাহানাজ গ্রেপ্তার

    ভোলাহাটে বিএনপি নেত্রী শাহানাজ গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শাহনাজ খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহনাজ খাতুন ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ২৩ জুন ভোলাহাট উপজেলার চরধরমপুর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী তাজকেরা খাতুন তার স্বামী মো. সাইবুর ইসলামের গায়ে গরম ডাল ঢেলে দেন। এতে তার শরীর মারাত্মকভাবে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় সাইবুর ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত ব্যক্তির ভাই ভোলাহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উসকানিদাতা হিসেবে বিএনপি নেত্রী শাহনাজ খাতুনের নাম উঠে আসে। সেই মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শহিদুল ইসলাম। রোববার (২৯ জুন) শাহনাজ খাতুনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

  • নড়াইল-২ আসনে নির্বাচনী প্রস্তুতিতে বর্ধিত সভা ॥ ঐক্যবদ্ধের আহ্বান ভিপি নূরের

    নড়াইল-২ আসনে নির্বাচনী প্রস্তুতিতে বর্ধিত সভা ॥ ঐক্যবদ্ধের আহ্বান ভিপি নূরের

    নড়াইল-২ আসনে নির্বাচনের প্রস্তুতি হিসেবে বর্ধিত সভা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কৌশল নির্ধারণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে প্রস্তুতি জোরদার করতে গণঅধিকার পরিষদের উদ্যোগে এই বর্ধিত সভার আয়োজন করা হয়। সভা শেষে নড়াইল-২ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে একান্ত আলাপচারিতায় মিলিত হন কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর, খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক ও নড়াইল-২ আসনের সম্ভাব্য প্রার্থী লায়ন নুর ইসলাম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনিরুল মাওলা, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম এবং নড়াইল জেলার গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। আলোচনায় বলা হয়, গণঅধিকার পরিষদ একটি জনসম্পৃক্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম। সারা দেশে দলটি যেভাবে গণভিত্তি গড়ে তুলছে, ঠিক সেভাবে খুলনা বিভাগ এবং বিশেষ করে নড়াইল জেলায় এই জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি করতে হবে। সভায় সভাপতির বক্তব্যে ভিপি নূর বলেন, আমরা একটি জনমুখী, স্বচ্ছ ও গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। নড়াইল-২ আসনে আমাদের সম্ভাবনা উজ্জ্বল, তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও আস্থা গড়ে তুলতে হবে। এজন্য খুলনা বিভাগের প্রধান সমন্বয়ককে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে, যেন মাঠ পর্যায়ে নেতৃত্ব ও কর্মসূচির বাস্তবায়নে কোনো ঘাটতি না থাকে। প্রার্থী হিসেবে আলোচনায় থাকা লায়ন নুর ইসলাম বলেন, নড়াইলের জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে আমি এই পথচলা শুরু করেছি। জনমানুষের পাশে থেকে তাদের কথা বলাই আমার রাজনীতির মূল দর্শন। আমার বিশ্বাস, গণঅধিকার পরিষদ এখানেও একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে। লায়ন নুর ইসলাম আরো বলেন, নড়াইল ২ আসন থেকে তিনি নির্বাচিত হলে দেশের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং জ্বালানি গ্যাসের অভূত উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করবে দেশবাসী কাছে। এছাড়াও সভায় দলীয় প্রচার-প্রচারণা, ভোটারদের সাথে সরাসরি সংলাপ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা এবং নির্বাচনী ইস্যুতে সাংগঠনিক বার্তা ছড়িয়ে দেওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। সভাটি গণঅধিকার পরিষদের সাম্প্রতিক সময়ের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি, যা আগামী দিনের নির্বাচনে দলের প্রস্তুতির দিকনির্দেশনা দেবে বলে আশাবাদ প্রকাশ করেছেন উপস্থিত নেতৃবৃন্দ।

  • গাইবান্ধায় গোসলের ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল ॥ দুই বন্ধুমিলে স্কুলছাত্রীকে ধর্ষণ

    গাইবান্ধায় গোসলের ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল ॥ দুই বন্ধুমিলে স্কুলছাত্রীকে ধর্ষণ

    গাইবান্ধায় গোসলের ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল ॥ দুই বন্ধুমিলে স্কুলছাত্রীকে ধর্ষণ

    গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রায়হান মিয়া (২০) নামের যুবক এক স্কুলছাত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করেছে। এই ভিডিও ডিলেট করে দেওয়ার আশ্বাস ও ভয়ভীতি দেখিয়ে রায়হান মিয়া ও তার বন্ধু শাকিল আহমেদ মিম (২৫) ওই ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার (২৮ জুন) এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার। ধর্ষিতা স্কুলছাত্রীর বাড়ি উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে। দামোদরপুর ইউনিয়নের মধ্যভাঙ্গা মোড় (জুগীপাড়া) গ্রামের নানাবাড়ি থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে অস্টম শ্রেণিতে অধ্যায়ন করছেন ওই শিক্ষার্থী। ধর্ষক রায়হান মিয়া মধ্যভাঙ্গা মোড় (জুগীপাড়া) গ্রামের মিলন প্রামানিকের ছেলে ও শাকিল আহমেদ মিম কান্তনগরের সাজু মিয়ার ছেলে। মামলার এজার সুত্রে জানা যায়, গেল রমজান মাসে কোন একদিন ছাত্রীটি তার নানাবাড়িতে টিউবওয়েলে গোসল করার সময় রায়হান রহমান তার মোবাইল ফোনে গোপনে অশ্লীল ভিডিও ধারণ করে। পরবর্তীতে ধারণকৃত অশ্লীল ভিডিও মেয়েটিকে দেখায়। এসময় এই ভিডিও মোবাইল ফোন থেকে ডিলিট করার জন্য অনুরোধ করে মেয়েটি। এক পর্যায়ে ডিলিট করার আশ্বাস দিয়ে গত ১৫ এপ্রিল রাতে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে রায়হান রহমান। একই আশ্বাসে ১৯ এপ্রিল আবারও ধর্ষণ করে। এরপর ধর্ষণের বিষয়ে কাউকে জানালে ধারণকৃত অশ্লীল ভিডিও ও ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয়ভীতি দেখায় এই ধর্ষক। এরপর ওই অশ্লীল ভিডিও রায়হান রহমান তার বন্ধু শাকিল আহমেদ মিমকে সরবরাহ করে। বিদ্যমান পরিস্থিতিতে ২৪ জুন বিকেলের দিকে শাকিল আহমেদ এই ভিডিও ডিলেট করার আশ্বাসে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেছে। এরপর মেয়েটি বাড়িতে গিয়ে কান্না করলে স্বজনরা কান্নার কারন জানতে চাইলে রায়হান ও শাকিলের সকল ঘটনা প্রকাশ করে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার সাংবাদিকদের বলেন, দুই যুবক মিলে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এনে থানায় একটি মামলা হয়েছে। গত ২৭ জুন এই মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।