Blog

  • গোমস্তাপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

    গোমস্তাপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

    গোমস্তাপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে রহনপুর এবি স্কুল মাঠে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট (এনজিবি) প্রেস ক্রিকেট একাদশ আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট রহনপুর আহমদী বেগম (এ.বি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ১২ রানের এই খেলায় নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট (এনজিবি) টসে জিতে খেলা শুরু হয়। রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্রিকেট ম্যাচে এনজিবি ক্রিকেট একাদশ ২৬ রানে শিবগঞ্জ ক্রিকেট একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদলের হাতে পুরষ্কার তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আজিজুল হক, সাংবাদিক নাহিদ ইসলামসহ অন্যরা। সভাপতিত্ব করেন সাংবাদিক আজিজুল হক। ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক জামিল হোসেন।

  • শিবগঞ্জে হিরোইনসহ কুখ্যাত লালচান ডাকাত গ্রেফতার

    শিবগঞ্জে হিরোইনসহ কুখ্যাত লালচান ডাকাত গ্রেফতার

    শিবগঞ্জে হিরোইনসহ কুখ্যাত লালচান ডাকাত গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত লালচান শিবগঞ্জ থানা পুলিশের হাতে ২০০ গ্রাম হিরোইন সহ গ্রেফতার হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে কানসাট বাগানবাড়ী এলাকায় শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ডাকাতি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামি আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডাকাত লালচান কে হিরোইন সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ লালচাঁন ইসলাম (৩১), চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে কানসাট বাগান বাড়ি থেকে লালচান ডাকাতকে ২০০ গ্রাম হিরনসহ গ্রেফতার করা হয়েছে। ওসি আরো জানান, ডাকাত লাল চাঁনের বিরুদ্ধে ছিনতাই ডাকাতি মাদকসহ পূর্বের একাধিক মামলা রয়েছে। লালচান ডাকাত এই জেলার উদীয়মান কুক্ষাত ডাকাত বলে পরিচিত। হেরোইনসহ আটক লালচান এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি গোলাম কিবরিয়া।

  • চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রথযাত্রা উৎসব পালিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রথযাত্রা উৎসব পালিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রথযাত্রা উৎসব পালিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রা পালিত হয়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে স্থানীয় মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রথযাত্রায় হাজারও ভক্ত অংশগ্রহণ করেন। রথযাত্রা উপলক্ষে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ সুদৃশ্যভাবে সাজানো বিশাল রথে স্থাপন করা হয়। এরপর ভক্তরা উল্লাসধ্বনি আর কীর্তনের মাধ্যমে রশি টেনে রথটিকে টেনে নিয়ে যান নির্ধারিত গন্তব্যে। শোভাযাত্রার পাশাপাশি অনুষ্ঠিত হয় পূজা-অর্চনা, আরতি, প্রসাদ বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসা এই উৎসব, হিন্দু সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তুলেছে বলে জানিয়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা।

  • গাইবান্ধা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    গাইবান্ধা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    গাইবান্ধা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় গোবিন্দগঞ্জ দলের জয় গাইবান্ধায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর গ্রুপ পর্বের ৮ম খেলা অনুষ্ঠিত হয়েছে। খ গ্রুপে নিজেদের ২য় ম্যাচে গোবিন্দগঞ্জ উপজেলা দল ১-০ গোলে গাইবান্ধা পৌরসভা দলকে হারিয়ে জয় লাভ করে। শুক্রবার (২৭ জুন) বিকেল ৪টায় গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের গ্রুপ পর্বের এই খেলা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সরকার বিভাগ গাইবান্ধা’র উপ-পরিচালক এ.কে.এম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) আল মামুন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সত্য রনজন সাহা, গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও দলের কোচ মোকাররম হোসেন রানা, টিম ম্যানেজার প্রভাষক দিপক কর, ধারাভাষ্যকার রবিউল ইসলাম, ধারাভাষ্যকার রফিকুল ইসলাম লাবলুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খেলার প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি-বক্সে নাবিব নেওয়াজ জীবনকে ফাউল করলে পেনাল্টি কিক থেকে গোল করেন মোস্তফা মাহমুদ কাহরাবা। পরে আর কোনো গোল না হওয়ায় গোবিন্দগঞ্জ উপজেলা দল ১-০ ব্যবধানে গাইবান্ধা পৌরসভা দলকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় গোবিন্দগঞ্জ উপজেলা দলের অধিনায়ক নাবিব নেওয়াজ জীবন। এই খেলা দেখতে গাইবান্ধা জেলা স্টেডিয়াম ছিলো হাজার হাজার দর্শকে কানায় কানায় পরিপূর্ণ। গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়িসহ বিভিন্ন জেলা থেকে আগত দর্শকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

  • রহনপুরে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

    রহনপুরে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

    রহনপুরে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা। শুক্রবার বিকেলে রহনপুর পুরাতন বাজার দূর্গা মন্দির, শ্যামরায় মিলনী সনাতন সংঘ ও শ্যামরায় দেববিগ্রহ স্টেট থেকে পৃথক তিনটি রথ বেরিয়ে পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

    এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মনোতোষ চক্রবর্তী, বর্তমান সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহাসহ অন্যান্য হিন্দু ধর্মালম্বীরা।

  • জুলাই অপরাধী-দুর্ণীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার করুন-মোমিন মেহেদী

    জুলাই অপরাধী-দুর্ণীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার করুন-মোমিন মেহেদী

    নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশকে-দেশের মানুষকে কষ্টে না রাখে দ্র্ব্যমূল্য কমিয়ে-অপচয় বন্ধ করে অনতিবিলম্বে জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার করুন। জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন। ২৭ জুন ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনছুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য হরিদাস সরকার, আফতাব মন্ডল প্রমুখ। মোমিন মেহেদী এসময় আরো বলেন, নির্মম হলেও সত্য গত ১১ মাসে স্বৈরাচার ফিরেছে শিক্ষার্থী-ব্যবসায়ী সিন্ডিকেট ও আমলা-উপদেষ্টাদের কাঁধে ভর করে। যে কারণে একের পর এক ভূল সিদ্ধান্ত-ভুলপথে হাঁটছে ছাত্রদের সরকার খ্যাত ড. ইউনূসের সরকার। তারা জুলাই যোদ্ধাদের তালিকা দিচ্ছে, কিন্তু জুলাই অপরাধীদের তালিকা দিতে ব্যর্থ যেমন হচ্ছে, তেমনই ফ্যাসিস্ট ও বর্তমান সময়ের দুর্নীতিবাজদের তালিকা প্রণয়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই সরকারের একটা অংশ সহিংসতা ছড়ানোর নায়ক প্রবাসী ইউটিউবারদের দ্বারা প্রভাবিত হয়ে লাম্পট্যে-দুর্নীতি আর মববাজীতে মজে গেছে। আরেকটি অংশ সরকারকে খাদের কিণারে নিয়ে গিয়ে ১১ মাস আরাম-আয়েশে সময় কাটিয়ে এখন ‘বিপ্লবী সরকার’ গঠনের ঘোষণা দিচ্ছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে নতুনধারা বাংলাদেশ এনডিবি ১২ বছরের মত এখানো জনসাধারণকে সাথে নিয়ে মাঠে থাকার ঘোষণা দিচ্ছে ২০১২ সালের ৩০ ডিসেম্বরের আত্মপ্রকাশের দিনটির মত করেই। মোমিন মেহেদী দাবি জানিয়ে বলেন, বাংলাদেশে স্বৈরাচার-ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আগে কঠোর কর্মসূচি করেছিলো নতুনধারা। বাংলাদেশের মানুষ ভুলে যায়নি নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০২৪ সালের ২৮ জুন দুর্নীতি বিরোধী সমাবেশ করতে গেলে ফ্যাসিস্টদের পেটোয়া বাহিনী পুলিশ তাতে বাঁধা দেয় এবং নেতাকর্মীদেরকে আহত করে। তবু আমরা যেমন লড়েছি ছাত্র-যুব-জনতাকে সাথে নিয়ে, তেমনই থাকবো এবং বাংলাদেশের মানুষের স্বার্থবিরোধী সকল কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

  • গোদাগাড়ীতে ৫’শ গ্রাম হেরোইনসহ একজন আটক

    গোদাগাড়ীতে ৫’শ গ্রাম হেরোইনসহ একজন আটক

    রাজশাহী গোদাগাড়ী উপজেলার দিয়াড়মানিকচক এলাকা থেকে ৫’শ গ্রাম হেরোইনসহ ১জনকে আটক করেছে গোদাগাড়ী থানা পুলিশ। ২৭ জুন গোদাগাড়ী থানাধীন দিয়াড়মানিকচক গ্রামের আতাউর রহমানের ছেলে নাজিমুল হোসেন (৩৭) কে রাত সাড়ে ৩টায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ এম এ কুদ্দুসসহ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নাজিমুলের বাড়ীতে অভিযান পরিচালনা করেন নাজিমুলের বসতবাড়ীর পূর্ব দুয়ারী শয়ন কক্ষে রাখা খাটের তোশকের নিচ হতে একটি কালো পলিথিনে থাকা অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে। এ সময় অপর অভিযুক্ত গোদাগাড়ীর মাদককারবারি মোঃ জয়নাল নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। হেরোইন উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ একটি মামলা দায়ের করা হয়েছে।

  • প্রযুক্তিনির্ভর-টেকসই ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য-ডুয়েট উপাচার্য

    প্রযুক্তিনির্ভর-টেকসই ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য-ডুয়েট উপাচার্য

    “নেক্সট-জেনারেশন কম্পিউটিং, আইওটি অ্যান্ড মেশিন লার্নিং” কনফারেন্স

    প্রযুক্তিনির্ভর-টেকসই ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য-ডুয়েট উপাচার্য

    ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘বর্তমানে প্রযুক্তিই হচ্ছে উন্নয়নের মূল চালিকাশক্তি। চতুর্থ শিল্প বিপ্লবের হাত ধরে আমাদের সামনে এসেছে নতুন সম্ভাবনা, আবার চ্যালেঞ্জও। তবে গবেষণা ও প্রযুক্তির সঙ্গে মানবিকতা, নৈতিকতা ও উদ্ভাবনী শক্তির সমন্বয়ের মাধ্যমে আগামীর পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলেই প্রযুক্তিনির্ভর, টেকসই ও মানবিক মূল্যবোধ সম্পন্ন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারবো।’ শুক্রবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে দুইদিন ব্যাপী “নেক্সট-জেনারেশন কম্পিউটিং, আইওটি অ্যান্ড মেশিন লার্নিং” বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কনফারেন্সের চীফ প্যাট্রন উপাচার্য আরও বলেন, এ সম্মেলন এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং ও ইন্টারনেট অব থিংসসহ বিভিন্ন সিস্টেম এবং আসন্ন পঞ্চম শিল্পবিপ্লবের মেশিন লার্নিং, বিগ ডেটা এবং সাইবার ফিজিক্যাল সিস্টেমসহ মানবিক ও প্রযুক্তির সমন্বয়ের দর্শন বিশেষ গুরুত্ব পেয়েছে।

    আমি মনে করি, নতুন বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় তথ্যপ্রযুক্তি নির্ভর সমাজ গড়ে তোলার লক্ষ্যে গবেষণা ও উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে প্রাণপ্রিয় ডুয়েট ও দেশকে এগিয়ে নিতে আজকের এই আন্তর্জাতিক কনফারেন্স নতুন প্রজন্মের গবেষকদের সামনে নতুন নতুন সম্ভাবনার পথ উন্মোচন করবে। আমি আশা করি, এই কনফারেন্সে দেশ-বিদেশের গবেষক ও প্রযুক্তিবিদদের নিয়ে যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় হচ্ছে, তা একাডেমিক গবেষণাকে বাস্তব জীবনের সমস্যার সমাধানে রূপান্তরিত করতে বড় ভূমিকা রাখবে। এ সময় তিনি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের জন্য সিএসই বিভাগ ও অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কনফারেন্সের প্যাট্রন ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, আগামী প্রজন্মের কম্পিউটিং শুধু গতির বিষয় নয়, এটি বুদ্ধিমত্তা, অভিযোজনশীলতা এবং আন্তঃসংযোগেরও বিষয়। তাই এই কনফারেন্স আমাদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম- যেখানে জ্ঞানের সঙ্গে সৃজনশীল কল্পনা মিলিত হয়ে নতুন নতুন ভাবনার ভিত্তিতে ভবিষ্যৎ নির্মাণ করবে। আমাদের সবচেয়ে বড় আশার জায়গা, আমাদের ডুয়েটের মেধাবী শিক্ষার্থীরা শুধু এই প্রযুক্তিগুলো শিখছে না, বরং তারা রোবোটিক্সসহ বিভিন্ন বিষয়ের সমাধান, শিল্পকারখানার জন্য অটোমেশন সিস্টেম তৈরি এবং দৈনন্দিন জীবনের জন্য বুদ্ধিদীপ্ত প্রযুক্তি উদ্ভাবন করছে এবং আন্তর্জাতিক পরিসরে সাফল্য অর্জন করছে। কনফারেন্সের জেনারেল চেয়ার ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ড. মমতাজ বেগম, অর্গানাইজিং চেয়ার অধ্যাপক অধ্যাপক ড. মো. নাছিম আখতার,

    টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. কে. এম. আজহারুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আল-সুলতান আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হেরওয়ান সুলাইমান। কনফারেন্সে মোট ১৫৭ টি পেপার উপস্থাপিত হবে এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, জাপান, মালয়েশিয়া, নরওয়ে ও কোরিয়াসহ বিভিন্ন দেশের ৩০০ জনেরও বেশি গবেষক ও প্রযুক্তিবিদ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ উপস্থিত ছিলেন।

  • শুরু হিজরি নতুন বছর ॥ ৬ জুলাই পবিত্র আশুরা

    শুরু হিজরি নতুন বছর ॥ ৬ জুলাই পবিত্র আশুরা

    দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার (২৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হচ্ছে। এ হিসাবে পবিত্র আশুরা পালিত হবে আগামী ৬ জুলাই। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভা কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে নিশ্চিত করা হয় যে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।

  • মা হাসপাতালে ॥ সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা বিবেচনাধীন-প্রেস উইং

    মা হাসপাতালে ॥ সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা বিবেচনাধীন-প্রেস উইং

    অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিতে গিয়ে এইচএসসি পরীক্ষা দিতে না পারা সেই শিক্ষার্থীর বিষয়টি মানবিক বিবেচনায় গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তার পরীক্ষা নেওয়ার বিষয়টি এখন বিবেচনাধীন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের ওই পরীক্ষার্থীকে এ ব্যাপারে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম দিনের পরীক্ষায় তার অংশ নিতে না পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে দুশ্চিন্তা ও উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং।