Blog

  • রাজশাহী সিটি কর্পোরেশনের ৮০৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন

    রাজশাহী সিটি কর্পোরেশনের ৮০৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন

    রাজশাহী সিটি কর্পোরেশনের ৮০৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন

    রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত ও ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে। রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির বাজেট সভায় সর্বসস্মতিক্রমে এই বাজেট অনুমোদিত হয়। ৩০ জুন বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত বাজেট সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয়খাতে মোট প্রাপ্তি (আয়) ধরা হয়েছে ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৭ পয়সা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয় খাতে মোট পরিশোধ (ব্যয়) ধরা হয়েছে ৮০৬ কোটি ৩৬ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৭ পয়সা। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৮৩৭ কোটি ৪৪ লাখ ৭২ হাজার ৮৪৭ টাকা ৫৫ পয়সা। যা ২০২৪-২০২৫ অর্থ বছরের সংশোধিত বাজেটে হয়েছে ৬০৯ কোটি ৮২ লাখ ২১ হাজার ৬৫৯ টাকা। এছাড়া সোমবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। সভায় আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। সভা অতিথি ছিলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব মোছাঃ রুমানা আফরোজ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান। রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরবৃন্দ যথাক্রমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মো. হাবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহীর অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাছনিমা খাতুন, সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান, এলজিইডি রাজশাহী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোস্তাক আহমেদ, রাজশাহী গণপূর্ত সার্কেলের সহকারী প্রকৌশলী ছাইদুজ্জামান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালকের প্রতিনিধি ওমর ফারুক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর প্রতিনিধি মৌসুমী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তারা।

  • সিংড়ায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

    সিংড়ায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

    সিংড়ায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

    কেন্দ্রীয় কর্মসৃচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখার উদ্যোগে সিংড়ায় বৃক্ষরোপণ কর্মসৃচি পালিত হয়েছে। মঙ্গলবার (১লা জুলাই) ১০ টায় নাটোর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে সিংড়া উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা সভাপতি আফতাব আলী, সাবেক জেলা সভাপতি মীর কুতুবুল আলম, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী আল আমিন, শোলাকুড়া মাদ্রাসা সভাপতি গোলাম মোস্তফা, শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোতাররফ হোসেনসহ ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

  • বিএনপি নেত্রী শাহানাজের নিঃশর্ত মুক্তির দাবিতে ভোলাহাটে এলাকাবাসীর মানববন্ধন

    বিএনপি নেত্রী শাহানাজের নিঃশর্ত মুক্তির দাবিতে ভোলাহাটে এলাকাবাসীর মানববন্ধন

    বিএনপি নেত্রী শাহানাজের নিঃশর্ত মুক্তির দাবিতে ভোলাহাটে এলাকাবাসীর মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী চাঁপাইনবাবাগঞ্জ জেলা মহিলাদলের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহনাজ খাতুনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী, নির্যাতন ও ষড়যন্ত্রমূলক পুলিশ গ্রেফতার করার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও দলীয় লোকজন। স্থানীয় এলাকাবাসী ও ভোলাহাট উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলার ভোলাহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার সদর ইউনিয়নের চরধরম গ্রামে স্বামী-স্ত্রীর পারিবারিক কলোহের জের ধরে স্ত্রী তাঁর স্বামীর গায়ে গরম ডাল ঢেলে দেয়ার উস্কানীদাতা বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশ মহিলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শাহনাজ খাতুনকে গত শনিবার উপজেলার ছাইতনতলা নামকস্থান হতে রাত প্রায় সাড়ে ৮টার দিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে শারীরিক নির্যাতন, হয়রানী ও ষড়যন্ত্রমূলক ভাবে পুলিশ হেফাজতে আটকিয়ে রাখে। রবিবার ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে ডাক্তারি চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। সোমবার উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে সচেতনমহল সাধারণ মানুষ ও স্থানীয় সকল ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ পুলিশের এ ধরণের মিথ্যা ও বানোয়াট উস্কানিদাতা বানিয়ে গ্রেফতার করায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির জোর দাবী জানানো হয় মানববন্ধনে।

    উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ খিজির হায়াত মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, বিএনপির মহিলা নেত্রী মোসাঃ বিউটি বেগম পপি, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, জেলা ক্রীড়া সংসদের সহঃ সাধারণ সম্পাদক মোঃ আরাফাত রহমান কোকো, ছাত্রদল নেতা মোঃ আজিম, বিএনপি নেতা মোঃ আব্দুল বারী, মোঃ রওশন আলীসহ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মী এবং সকল প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকগণ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

  • শিবগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা শাকিল গ্রেফতার

    শিবগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা শাকিল গ্রেফতার

    শিবগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা শাকিল গ্রেফতার

    স্বৈরাচার সংগঠন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত ২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং আনন্দ উল্লাস করায় মোঃ সাকিল (২৮) নামের একজন কে রবিবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাকিল জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মোঃ মাসুদ এর ছেলে। শাকিল শিবগঞ্জ উপজেলার কুমিরাদহ বিলে মাছ ধরাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের একটি মামলার আসামীও। শাকিল আওয়ালীগের নেতা হিসেবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলেও জানা গেছে।

    শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে সোমবার বিকেলে জানান, আওয়ামীলীগ ও অংগ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত ২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং আনন্দ উল্লাস করায় মোঃ সাকিল (২৮) নামের একজন কে রবিবার দিবাগত রাতে গ্রেফতার করেছে পুলিশ। শাকিলকে শিবগঞ্জ উপজেলার কুমিরাদহ বিলে মাছ ধরাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের একটি মামলার আসামী হিসেবে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

  • নাচোলে পুকুরের লীজ বাতিলের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

    নাচোলে পুকুরের লীজ বাতিলের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

    নাচোলে পুকুরের লীজ বাতিলের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারী খাস পুকরের লীজ বাতিলের দাবীতে মানববন্ধন করেছেন নাচোল উপজেলার বরেন্দা গ্রামের ভুক্তভূগী নারী-পুরুষ। সোমবার (৩০জুন) বেলা ১১টার দিকে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে গ্রামের হিন্দু-মুসলিম জনসাধারণের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেত্রী বিচিত্রা তীর্কি, আলহাজ্ব আতাউর রহমান মাষ্টার, পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমরোম, জাতীয় যুব সংহতির সদস্য সহিদুল ইসলাম, বরেন্দা গ্রামের নূরনবী মাষ্টার ও বরেন্দা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড এর সদস্য তাজউদ্দীন ফটিক। বক্তরা বলেন, বরেন্দা মৌজার ১নং খাস খতিয়ানভূক্ত ২৫৪নং দাগের প্রায় ৩০ বিঘা আয়তনের দিঘিটি নাচোল উপজেলার নেজামপুর ইউপির বরেন্দা গ্রামের ঐতিহ্যবাহী ‘সুতিহার দিঘি’। দিঘিটি মৎস্যজীবি সমবায় সমিতির অনুকুলে লীজ নিয়ে দীর্ঘদিন যাবৎ বরেন্দা গ্রামের হিন্দু-মুসলিম সম্প্রদায় একযোগে মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়ন,

    হিন্দু সম্প্রদায়ের মন্দির, স্মশানের উন্নয়ন এমনকি বিবাহ ও মৃত্যুতে ওই পুকুরে মাছ চাষ করে আসছে বরেন্দা এলাকার জনগণ। উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি সম্প্রতি বাংলা ১৪৩২সনের জন্য তিন বছর মেয়াদে পুকুর লীজের আবেদন আহ্বান করলে ওই গ্রামের অর্থাৎ বরেন্দা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ও প্রায় ২২ কিলোমিটার দুরের ভবানীপুর পাহাড়পুর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ নামে একটি সমিতি এ লীজে অংশগ্রহণ করে। গ্রামবাসীর অভিযোগ, ঐ দিঘিপাড়ের বরেন্দা গ্রামের সমিতির অনুকুলে লীজ না দিয়ে, লীজের নীতিমালা উপেক্ষা করে নাচোলের পুকুর সিন্ডিকেটের হোতা আওয়ামী প্যানেলের সাবেক কাউন্সিলর আকবর আলীর প্রায় ২২ কিলোমিটার দুরের ভবানীপুর পাহাড়পুর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর অনুকুলে লীজ প্রদান করেন। লীজ নীতিমিলিা উপেক্ষা করে উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি দুরের সমিতিকে লীজ প্রদান করলে, এ সিদ্ধান্তের বিরুদ্ধে বরেন্দা গ্রামের প্রায় ৫শতাধীক হিন্দু-মুসলিম নারী-পুরুষ মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের আয়োজন করেন।

    এ বিষয়ে নাচোল উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন, লীজ সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসক মহোদয় আজ সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে এসে দিঘিটি পরিদর্শন করেছেন এবং বিভাগীয় পর্যায়ে আইনের মাধ্যমে লীজ বাতিলের আবেদন করতে বলেন গ্রামবাসীকে। মানববন্ধন শেষে ভুক্তভোগীরা বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনও’র কার্যালয়ে সামনে প্রায় আধঘন্টা বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসক বরাবর ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করেন।

  • গোমস্তাপুরে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

    গোমস্তাপুরে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

    গোমস্তাপুরে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

    প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরণসিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) এর আওতায় পাটনার কংগ্রেস/২৫ গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি ও গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান তারেক। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শুভ ভৌমিক, জেসমিন আক্তার লাবনী, জুনিয়র মনিটরিং অফিসার জহুরুল হকসহ অন্যরা।

  • পত্নীতলায় বনিক কমিটির আগামী নির্বাচন ॥ সভাপতি পদে রক্তের ফেরিওয়ালা মিজান

    পত্নীতলায় বনিক কমিটির আগামী নির্বাচন ॥ সভাপতি পদে রক্তের ফেরিওয়ালা মিজান

    পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির আসন্ন নির্বাচনের সভাপতি পদপ্রার্থী রক্তের ফেরিওয়ালা এ জেড মিজান। এই আলোচনা এখন সবখানেই শোনা যাচ্ছে। জনসমর্থনে এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। এই বনিক কমিটিতে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে টানা ৪ বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি রক্তদান মানবতা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি যে কোনো মুহূর্তে মুমূর্ষ রোগীদের রক্ত সংগ্রহ করে দেন। সে কারণেই জনগনের কাছে সে রক্তের ফেরিওয়ালা উপাধি পেয়েছেন। মানবিক এই মানুষটি সামাজিক বিভিন্ন কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখেন সর্বক্ষণ। তিনি এ পর্যন্ত প্রায় ৫ হাজার জন অসহায়, দরিদ্র ও মুমুর্ষ রোগীকে বিনামূলে রক্ত দেয়ার ব্যবস্থা করে দিয়েছেন। রক্তের জন্য কোন মানুষ তার স্মরণাপন্ন হলে তিনি যে কোনভাবেই হোক রক্তের ব্যবস্থা করে দিয়েই ছাড়েন। এটি তার এক বিশাল মহৎ গুন বলে মনে করছেন এলাকাবাসী। এছাড়াও তিনি নজিপুরে পৌর বিএনপির একজন বলিষ্ঠ ও সক্রিয় নেতা। ইতিমধ্যে তিনি ঘোষণা দেন, বনিক কমিটির আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক নয়, তিনি সভাপতি পদে লড়বেন। এরপর থেকে ব্যবসায়ীদের মাঝে শুরু হয় আলোচনা ও সমালোচনার গুঞ্জন। কমিটির একাধিক ব্যবসায়ি বলেন, এ জেড মিজানকে তারা বিগত ৪ বছর সাধারণ সম্পাদক হিসেবে দেখেছেন। তিনি ব্যবসায়ীদের বিপদে সবার আগে পাশে দাঁড়ান। তাই তিনি সভাপতি নির্বাচিত হলে আরো ভালো হবে এবং বণিক কমিটির অসম্পূর্ণ যে কোন কাজ অতিদ্রুত সম্পন্ন হবে। এ বিষয়ে বণিক সমিতি সাধারণ সম্পাদক এ জেড মিজান বলেন, আমি শতভাগ আশাবাদী, ইতিপূর্বে ব্যবসায়ীরা যেভাবে আমাকে সমর্থন দিয়েছিলেন, এবারও তারা আমাকে পূর্ণ সমর্থন দিয়ে যথাযথ সম্মান দিবেন। আমি সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করছি।

  • কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত

    কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত

    জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সাইফুল (৪৫) নিহত হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার আপশন গ্রামের আবুল কাশেমের ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, কালাই উপজেলার পাইকপাড়া সরকারপাড়া গ্রামে সকালে শ্যালক জুয়েল হোসেনের সাথে পারিবারিক বিষয়ে ভগ্নিপতি সাইফুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্যালক জুয়েল তার ভগ্নিপতিকে ছুরিকাঘাত করেন। এসময় রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়। কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • রাসিকের সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকারের বিদায় সংবর্ধনা

    রাসিকের সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকারের বিদায় সংবর্ধনা

    রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (পরিকল্পনা) প্রভাত কৃষ্ণ সরকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে নগর ভবনের সিটি হল সভা কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাসিকের সচিব মোছাঃ রুমানা আফরোজ। রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান, সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, রাজস্ব কর্মকর্তা সারওয়ার হোসেন, প্রধান কর নির্ধারক গোলাম রাব্বানী, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা, উপসহকারী প্রকৌশলী সানারুল ইসলাম। অনুষ্ঠানে বিদায়ী সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকারের কর্মময় জীবন এবং সিটি কর্পোরেশনের তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা। অনুষ্ঠানে প্রভাত কৃষ্ণ সরকারকে প্রকৌশল বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকারসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • নাটোরে স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করলেন শাকিল মন্ডল!

    নাটোরে স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করলেন শাকিল মন্ডল!

    নাটোরে স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন শাকিল মন্ডল (৩২) নামের একজন এক চা দোকানি। রবিবার (২৯ জুন) দুপুর ১টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল মন্ডল উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে ও মাধনগর বাজারের একজন চা দোকানি। শাকিল মন্ডল ভালবেসে একই এলাকার আঙ্গুরী নামের এক তরুণীকে বিয়ে করেন। তার ১৪ বছরের সংসারে অশান্তির কারনে চলতি মাসের ১ তারিখে আঙ্গুরি তাকে তালাক দেন। স্থানীয় এলাকাবাসী, মান্নান সরদার, সোহাব মন্ডল, ইউনুচ প্রামানিক, মুক্তা হোসেন বলেন, এ ধরনের আচরণ এলাকায় বিরল এবং আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শাকিলের মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন। বউ, শাশুড়ির নির্যাতনের কারনে সে আজ একমণ দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেছে। শাকিল মন্ডল জানান, আমি আঙ্গুরিকে ভালোবেসেই বিয়ে করেছি। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দিবে। কিন্তু হঠাৎ করেই সে আমাকে ডিভোর্স দিয়েছে। জনগনের উদেশ্যে শাকিল মন্ডল বলেন, আপনারা বিয়ে করার আগে, পাত্রীর মায়ের সম্পর্কে খোঁজ খবর নিয়ে বিয়ে করবেন। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।