Blog

  • নাচোলে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

    নাচোলে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

    নাচোলে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এর মধ্য দিয়ে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২/২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হলো। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম সহ অফিসের র্কমকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই আমন মৌসুমে প্রত্যেক কৃষক ১০কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৫কেজি আমন ধানের বীজ দেয়া হচ্ছে। সর্বমোট ২ হাজার ৭শত কৃষককে এই কৃষি প্রণোদনা দেওয়া হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার।

  • পোরশায় ট্রাকের ধাক্কায় পরিবার পরিকল্পনা সহকারী নিহত

    পোরশায় ট্রাকের ধাক্কায় পরিবার পরিকল্পনা সহকারী নিহত

    নওগাঁর পোরশায় আম বহনকারী ট্রাকের ধাক্কায় মর্জিনা (৫২) নামে এক পরিবার পরিকল্পনা সহকারী নিহত হয়েছেন। তিনি পলাশবাড়ী গ্রামের জুলফিকার আলি ভুট্টুর স্ত্রী। তিনি পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মর্জিনা মঙ্গলবার কর্মস্থলে যাওয়ার জন্য গাংগুরীয়া মোড়ে পায়ে হেটে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় সরাইগাছি মোড়ের দিক থেকে আসা একটি আম ভর্তি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা ‘ওসি থেকে এস.আই’

    আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা ‘ওসি থেকে এস.আই’

    আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা ‘ওসি থেকে এস.আই’

    ঘুষ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলায় দণ্ডিত হয়ে জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাকে পদাবনতি দিয়ে উপ-পরিদর্শক (এস.আই) করা হয়েছে। পুলিশ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, ২০১৮ সালে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় ইন্সপেক্টর পদে কর্মরত থাকাকালীন, পীরগঞ্জ থানার একটি হত্যা মামলার তদন্তে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশ সদর দপ্তর মাসুদ রানাকে তিন বছরের জন্য এস.আই পদে অবনমিত করে। জয়পুরহাট জেলা পুলিশের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি এস.আই পদে দায়িত্ব পালন করছেন।

  • র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেফতার

    র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে জেলার শিবগঞ্জ থানার মনাকষা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারী (দর্জিপাড়া)’র মোঃ রাজ্জাক আলীর ছেলে মোঃ বাবু। র‌্যাবের এক প্রেসনোটে বুধবার সকালে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ জুন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা এলাকা থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ বাবু কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০২১ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। মামলার হওয়ার পর থেকে আসামী বাবু পলাতক থাকে। পরবর্তীতে উক্ত আসামীকে বিজ্ঞ আদালত সাজা প্রদান করে তার নামে সাজা ওয়ারেন্ট ইস্যু করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-১ এর আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • প্রধান উপদেষ্টার উপস্থিতিতে একনেক বৈঠক ॥ আলোচনায় ১৫টি প্রকল্প

    প্রধান উপদেষ্টার উপস্থিতিতে একনেক বৈঠক ॥ আলোচনায় ১৫টি প্রকল্প

    প্রধান উপদেষ্টার উপস্থিতিতে একনেক বৈঠক ॥ আলোচনায় ১৫টি প্রকল্প

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৪ জুন) অনুষ্ঠিত এই বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের ১২তম সভা হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১৫টি নতুন ও সংশোধিত উন্নয়ন প্রকল্প অনুমোদনের আলোচনায় এসেছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। বৈঠকে অন্যান্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ, বিভাগীয় শহরগুলোতে মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, চারটি নতুন মেরিন একাডেমিতে শিমুলেটর ও নৌপ্রশিক্ষণ সুবিধা স্থাপন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবা সম্প্রসারণ, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম। এছাড়াও আলোচনায় রয়েছে-বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সম্প্রসারণে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন, দেশের বিভিন্ন জেলায় নতুন ১৩টি সার সংরক্ষণাগার (বাফার গোডাউন) নির্মাণ, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন, কারিগরি শিক্ষার উন্নয়নে টিটিইটি রিচার্জ প্রোগ্রাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প, উন্নয়ন বাজেট ব্যবস্থাপনায় নতুন ডিজিটাল ডাটাবেজ স্থাপন, আইপিআইএমএস শক্তিশালীকরণ এবং ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে সরকারি নিরীক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি। উল্লেখ্য, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি এবং প্রশাসনিক দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বড় ধরনের অগ্রগতি প্রত্যাশা করে সরকার।

  • ‘কোটা ফিরিয়ে আনা’ জুলাই আন্দোলনের সাথে বেঈমানি

    ‘কোটা ফিরিয়ে আনা’ জুলাই আন্দোলনের সাথে বেঈমানি

    ক্লাস-পরীক্ষা বর্জনের হুশিয়ারী

    ‘কোটা ফিরিয়ে আনা’ জুলাই আন্দোলনের সাথে বেঈমানি

    যে কোটার জন্য আন্দোলনে গিয়ে ভাই বোনেরা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, সেই কোটা আবারও ফিরিয়ে আনা, ‘মানেই জুলাই আন্দোলনের সাথে বেঈমানি করা’ বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সকল প্রকার অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন শিক্ষার্থীরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস.এম সুইট ও সহ সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা এর আগেও অযৌক্তিক সকল কোটা বাতিল করার দাবি করেছিলাম। কিন্তু সকল কোটা আগের মতো বহাল রেখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী আর শারীরিক প্রতিবন্ধী ছাড়া অযৌক্তিক সকল কোটা প্রথা বিলুপ্ত করার দাবি জানান তারা। দাবি না মানলে ক্লাস-পরীক্ষা বর্জন করে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এসময় শিক্ষার্থীদের হাতে ‘কোটার প্রহসন দূর করতে হবে’, ‘এই কোটার জন্যেই কি রক্ত ঝরালাম’, ‘কোটা বিলুপ্তিতে আবারও রক্ত দেবো?’, ‘কোটার জন্য আন্দোলন করে আবার নতুন কোটা কেন?’সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। এর আগে গত ২৩ জুন পোষ্য কোটা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রদান করে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পোষ্য কোটা ভর্তি পরীক্ষা উপ-কমিটি ২০২৪-২০২৫ এর সদস্য সচিব উপ-রেজিস্ট্রার মোঃ আবু জাফর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষের পোষ্য কোটায় ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের সকল মূল সনদ যাচাই করা হবে। এজন্য আগামী ২৫ জুন বেলা ১১ টার সময় রবীন্দ্র নজরুল ভবন কলা অনুষদ-এর ডিন অফিসে স্ব-শরীরে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। অন্যদিকে, মুক্তিযুদ্ধ কোটায় ভর্তি সংক্রান্ত বিষয়ে ২১ জুন বিজ্ঞপ্তি প্রদান করে কর্তৃপক্ষ। মুক্তিযোদ্ধা কোটা ভর্তি কমিটি ২০২৪-২০২৫ এর আহ্বায়ক প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও সদস্য সচিব উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মোঃ গোলাম মওলা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে অ,ই,ঈ ও উ-ইউনিটের মুক্তিযোদ্ধাকোটায় মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের ২৪ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সকাল ১০ টা থেকে বিকাল ৩ টার মধ্যে আহবায়কের অফিস কক্ষে মুক্তিযোদ্ধার মূল সনদ, শিক্ষার্থীর জন্মনিবন্ধন/ঘওউ সহ উপস্থিত থাকতে বলা হয়। এদিকে, গত ২১ জুন অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের টেকনিক্যাল কমিটির ১৫তম সভার সিদ্ধান্ত মোতাবেক ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে উপজাতি/ক্ষুদ্রজাতি নৃগোষ্ঠী/হরিজন ও দলিত/প্রতিবন্ধী কোটায় ভর্তি ইচ্ছুক আবেদনকারী ছাত্রছাত্রীদের ২৪ জুন ও ২৫ জুন সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে। উপজাতি/ক্ষুদ্রজাতি নৃগোষ্ঠী ভুক্তদের ক্ষেত্রেঃ জেলা প্রশাসক বা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত মূল সার্টিফিকেট, হরিজন ও দলিতদের ক্ষেত্রে জেলা প্রশাসক/উপজেলা পরিষদ/নিজ সম্প্রদায় কর্তৃক প্রদত্ত মূল সার্টিফিকেট, প্রতিবন্ধি বা বিশেষ চাহিদা সম্পন্ন কোটার ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মূল সাটিফিকেট/সুবর্ণ নাগরিক কার্ড ও শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, ভর্তি পরীক্ষা সম্পর্কিত কাগজপত্রসহ সংশ্লিষ্ট ভর্তি উপ-কমিটির সম্মুখে স্বশরীরে উপস্থিত হয়ে সাক্ষাতকারে অংশগ্রহণের জন্য বলা হয়।

  • চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

    চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

    চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

    ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। মেলায় দেশী-বিদেশি বিভিন্ন জাতের ৬টি স্টল রয়েছে। পরে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কবরী রোড ঘুরে একই স্থানে এসে শেষ হয়। ফল উৎসবে উপস্থিত ছিলেন কৃষি জেলা সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক কৃষ্ণ রায় ও দেবাশীষ কুমার দাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভিন, জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহবায়ক আসলাম হোসেন অর্ক ও মুখ্য সংগঠক সাজিবুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আপনারা দেখছেন চুয়াডাঙ্গার উৎপাদিত নানান জাতের ফলের সমাহার নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা ফলই চুয়াডাঙ্গার মাটিতে উৎপন্ন হয়েছে। মেলায় আসবেন চুয়াডাঙ্গার ফল সম্পর্কে আপনাদের ধারণা হবে। মেলার মাধ্যমে দেশবাসী চুয়াডাঙ্গার ফল সম্পর্কে ধারণা লাভ করবে। মেলায় দেশীয় প্রজাতির অনেক ফল স্থান পেয়েছে। যেটা আমরা অনেকে দেখি নাই। এরপর কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। আজ থেকে ৩ দিন অর্থাৎ ২৪-২৬ জুন পর্যন্ত মেলা সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

  • গাইবান্ধার বিভিন্ন কোম্পানীর ২,২৫৪টি সিমসহ হ্যাকার চক্রের ২ সদস্য গ্রেফতার

    গাইবান্ধার বিভিন্ন কোম্পানীর ২,২৫৪টি সিমসহ হ্যাকার চক্রের ২ সদস্য গ্রেফতার

    গাইবান্ধার বিভিন্ন কোম্পানীর ২,২৫৪টি সিমসহ হ্যাকার চক্রের ২ সদস্য গ্রেফতার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০ লাখ ৯৯ হাজার টাকা ও বিভিন্ন মোবাইল কোম্পানীর ২ হাজার ২৫৪ টি সিমকার্ডসহ হ্যাকার চক্রের ২ সদস্য যৌথ বাহিনীর সহায়তায় গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাত ৩ টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে যৌথবাহিনী এই অভিযান করে চালিয়ে দুই চিহ্নিত হ্যাকারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ওই গ্রামের আজিজার রহমানের ছেলে মাসুম বিল্লাহ (২৪) ও নেছাম উদ্দিনের ছেলে বুলুমিয়া (২৫)। এসময় যৌথবাহিনী প্রায় ১১ লাখ টাকা এবং তাদের কাছে থাকা বিভিন্ন কোম্পানীর ২ হাজার ২৫৪টি মোবাইল সিম কার্ড ও হ্যাকিং কাজে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস উদ্ধার করে। পরে উদ্ধার কৃত টাকা ও অন্যান্য সামগ্রী সহ তাদেরকে গোবিন্দগঞ্জ থানায় সোর্পদ করা হয়। গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু ইকবাল পাশা বলেন গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বয়স্কভাতা ও বিধবা ও প্রতিবন্দি সহ বিকাশ ও নগদ একাউন্টের টাকা হ্যাক করে তুলে নেয়ার তুলে নিয়ে আসছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে বর্ণিল আয়োজনে কাব কার্ণিভাল

    চাঁপাইনবাবগঞ্জে বর্ণিল আয়োজনে কাব কার্ণিভাল

    চাঁপাইনবাবগঞ্জে বর্ণিল আয়োজনে কাব কার্ণিভাল

    চাঁপাইনবাবগঞ্জে বর্ণিল আয়োজনে কাব কার্ণিভাল অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন। বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত সে উদ্বোধনী অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ শহরের আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্রে বড় পর্দায় দেখানো হয় চাঁপাইনবাবগঞ্জের কাব সদস্যদের। এ আয়োজনে ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ শতাধিক কাব সদস্য অংশগ্রহন করেন। চাঁপাইনবাবগঞ্জের কাবদের কার্নিভালে উপস্থিত ছিলেন,

    বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সহ-সভাপতি আনওয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ডিআরসি হেলাল উদ্দীন শেখ নাসিম। শিক্ষার্থীরা স্টেশন ভিত্তিক বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। দিনভর তারা ঘুরে দেখেন আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্রের বিভিন্ন বাগান ও পদর্শনী প্লট। পরিচিত হয় আমের বিভিন্ন জাতের বিষয়ে। বিকেলে কাব সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন।

  • গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

    গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

    গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

    “সবুজে সাজাই বাংলাদেশ” এই প্রতিপাদ্যে প্রকৃতি ও জীবন ক্লাব গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। সোমবার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ আবুল কাশেমের সভাপতিত্বে এবং প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্ঠা আব্দুস সালামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন দিপু, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি হাসান, সহযোগি অধ্যাপক আফজাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোকাররম হোসেন রানা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জিটিভি’র গাইবান্ধা জেলা প্রতিনিধি গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহিদুর রহমান প্রধান টুকু, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল করিম, সহকারি শিক্ষক রানু মন্ডল প্রমুখ। শেষে অতিথিবৃন্দ প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের ২’শ জন শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন।